এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৪385230
  • বেশ তো, একটা ভোট হয়ে যাক। বলুন, আপনি রাজধানী নাগপুর হোক চান, নাকি আপনি দেশদ্রোহী?
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৩385229
  • রাজধানী বিদেশে করা হোক। পিএমের সুবিদে।
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:৩২385228
  • খিকজ।
  • San | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:৩০385227
  • ই -রাজধানী চালু হোক। টেকনোলজি আর কত্তো পিছিয়ে থাকবে?
  • dc | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:২০385226
  • দেখুন আপনারা সবাই রাজধানী সরিয়ে চেন্নাইতে নিয়ে আসুন। এর থেকে ভালো জায়গা আর হয়না। রোজ ইডলি সম্বর খাবেন, মজায় থাকবেন। আর যখন বেজায় গরম পড়বে তখন বাটি বাটি রসম খাবেন, টোটাল কমফর্ট।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:১২385225
  • আচ্ছা, না হয় শ্যালদারটা সরিয়ে নেব। হাওড়ারটা থাগ।
  • anag | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:০৫385224
  • ঈশান, কৌতূহলঃ টপ্পার ৮ বার বিন্যাস কি হবে? ব্লুজের শেষ দু লাইন?
  • anag | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:০৪385223
  • আমার মনে হয় ধ্বস নামায় এরকম বানান হয়েছে - আর তো কোনো কারণ হতে পারে না।
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:০৩385222
  • হাওড়া স্টেশন থেকে যেটা ছাড়ে সেটাকে টেনে হুগলীতে নিয়ে যাওয়ার চক্রান্ত রুখছি রুখব।
  • avi | ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:০০385221
  • বর্ধমান আর বর্দ্ধমান এই দুটো বানান দেখেছি। বর্ধ্বমান দেখে বেশ ঋদ্ধ হলাম।
  • avi | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৭385220
  • করে ফেললাম।
  • | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৫১385219
  • অভি শিলিতে থাকলে ঝপাঝপ ফোন্নং ইনবক্স কর
  • | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৫০385217
  • দ্যাখো সিকি এইবেলা রাজধানী হুগলীতে সরাবার দাবী পেশ করি চল
  • সফলং জ্যোতিষং শাস্ত্রং | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৫০385218
  • বর্ধ্বমানের পশ্চিমসীমায় দামোদরের উদরে কৃষ্ণরত্ন বর্তমান। এসম্বন্ধে আমাদের ত্রিকালজ্ঞ ঋষিগণ বহুপূর্বেই জ্যোতিশ্চক্র দেখিয়া অবগত ছিলেন। ইহার সবচেয়ে বড় প্রমাণ এ স্থানের শাস্ত্রীয় নাম বরাকর। অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ আকরভুমি।

    কিমাশ্চর্যম ১৮১৫ খ্রিষ্টাব্দে জোন্সসাহেব নামে একজন ইংরেজ শাবল-খন্তা দিয়া ঠিক সেইস্থানেই কয়লা-আকরিকের সন্ধান পান

    সফলং জ্যোতিষং শাস্ত্রং
  • avi | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৮385216
  • রাজধানী সরানোর আইডিয়াটা প্রধানসেবকের কাছে গেলে নিয়েও নিতে পারেন। আগামী এক দুবছরে গ্র্যান্ড স্কেলে করার একটা কাজও পাওয়া যাবে। সবাই বেশ মেতে উঠবে আবার। সেদিন স্বরাজ্যম্যাগে এই নিয়ে আলোচনাও বেরিয়েছে দেখলাম। ওরা বলছে কেন্দ্রীয় অবস্থান, মানে নাগপুরে করতে। এমনিতেও সেটা দেবগিরির কাছাকাছি হবে।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৪০385215
  • হতচ্ছাড়া >: /
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৭385214
  • সিকিকে কনগ্র্যা জানাতে ভুলে গেচি। কনগ্র্যা কনগ্র্যা ঃ)
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৩১385213
  • আমি তো বহুক্ষণ আগেই জিগিয়েছি কচ্ছপ ব্যাপারটা সম্পর্কে। কিছুই নতুন পাওয়া যায় নি। মনে হচ্ছে ভুটেকে ডাকতে হবে। :)
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৯385210
  • নে টি, এবারে তোর দান।
  • sm | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৯385211
  • ই দিকে গুটি গুটি হাফপ্যান্ট এসে গেছে দেখছি! ভালো।
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৯385212
  • আরে আমি ভাবলাম তুমি গ্যালারীতে। আমি ৩নং গেটের দিকের গ্যালারীতে আচি ঃ)
  • sm | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৭385209
  • ওইজন্যই বললাম নে ট খুললেই ই এনিয়ে প্ৰচুর সাজেশন ও লেখা পাওয়া যাবে। শুধু শুধু একজনের পোস্ট পড়ে মুগ্ধ আর ভ্যাবলা না সেজে নেট ঘাটলেই তো পারো,বাবা।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৫385208
  • টি আমকে অনুরোধ করল না। হুম্‌।
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৪385206
  • পাইদিকে অনুরোধ একটু ধরে খ্যালো। আমরা এইরম এন্টারটেনমেন্ট মিস কত্তে চাই না।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৪385207
  • আমি জাস্ট মুগ্ধ হতেও ভুলে যাচ্ছি। কী আর বলব, মর্মপীড় সহায় হৌন। এত সহজ সল্যুশনটা কেন যে এতদিন কারুর মাথায় আসে নি ...
  • sm | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৩385205
  • দিল্লী থেকে ক্যাপিটাল সরানোর অনেক সাজেশন, নেটে পাওয়া যাবে। এতে করে দিল্লির বাসিন্দারাও অনেক টা বাঁচবে।
    সম্প্রতি একটি আমেরিকান এয়ার লাইন্স, দিল্লির ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এটিকে গ্যাস চেম্বার, বলে আখ্যান দিয়ে।
    প্রতি বছর ৩০০০০ হাজার লোকের প্রাণ যায় -এই পল্যুশন এর জন্য।
    সুতরাং এটি মোটেও কোন ফালতু সাজেশন নয়।
  • sm | ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:১১385204
  • দিল্লিতে প ল্যু শন কমাতে গেলে রাজধানী সরানোই যুক্তিযুক্ত কাজ। দিল্লি থেকে রাজধানী সরানো মানে তো পুরো দিল্লি উঠে আসা নয়। কিন্তু চাপ অনেক কমবে। গাড়ীর সংখ্যা কম বে। এছাড়াও দিল্লীর চারপাশে যে ইন্ডাস্ট্রিয়াল পল্যুশ ন সেটাতো খুব একটা কমানো যাবে না। তাই আপাতত রাজধানী সরলেই বেটার। লুরু তে জলের ঘাটতি আলোচনার মাধ্যমে মিটতে পারে কিন্তু যমুনায় জল ই তো নেই।
    তবে অন্য কোনো সুবিধাজনক জায়গা ও চুজ করা যায়।
  • pi | ২১ ডিসেম্বর ২০১৭ ১৩:৫০385203
  • লুরুতে জলের ঘাটতি নেই ? আর এই কথামত তো যেখানেই রাজধানী যাবে, সেখানেই এমনি পলিউশন হবে। সমস্যাটা পলিউশন কমানোর নাকি দিল্লিতে পলিউশন কমানোর ?
  • pi | ২১ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৮385202
  • এক বন্ধু দোকানে, আমার কিছু আনানোর আছে কিনা জিগেশ করল একটু আগে, ফোনে। বল্লাম, বলছি, একটু বাদে কল করে। তো করলাম। বল্লাম কিছু টুথপিক লাগবে। ওমা, দেখি সে বেশ অবাক হল, তার অবাক হওয়াতে আমিও অবাক হলাম। ততোধিক জোর দিয়ে টুথপিকের স্পেসিফিকেশন বুঝিয়ে দিলাম। সে কেমন একটা করে যেন আচ্ছা বলল। ফোন রাখতে দেখি, আবার তার কল। বলে, কই বললেন না তো ? আমি দোকান থেকে বেরিয়ে যাচ্ছি যে। স্বাভাবিকভাবেই বললাম, তো এতক্ষণ কী বললাম ! বলল, কিছুই বলেননি।
    কলটা রেখে দেখছ্হি ফোনটা গেছিল, ত্রিপুরার টিভির দোকানে যেখানে তার একটু আগে ফোন করে মেকানিক পাঠাতে বলেছিলাম। এই পাগল ফোন কোনদিন আমাকে মার খাওয়াবে, কাকে করি, কার কাছে যায়।
  • sm | ২১ ডিসেম্বর ২০১৭ ১৩:৪১385201
  • সিকি এতো চটে ক্যান?আরে দিল্লি তো সবারই রাজধানী।
    কিন্তু এত প ল্যুশ ন আর জলের কষ্ট ; সেখান থেকে সরালে কি অসুবিধে?
    চীনে পিকিং থেকে বে জিং হোয়েছে কিনা?
    ব্রাজিলে ও সরেছে।
    আর দক্ষিণ ভারত তো দিল্লির থেকে অবস্থান গত ভাবেও সেফ।
    ঠিক কিনা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত