এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ১০:২৪385350
  • সেটা হয়ত অবচেতনে। আর স্থবির দুষ্টু বলেই তাকে মারতে হবে এমনটাও তো নয়। তবে লোকটার ধারণা ছিল মনে হয় মারলেই সব হয়ে যাবে। গাঁট। খুব খারাপ মানুষ ছিল না। নিজেও যথেষ্ট বিপদের মধ্যে সেঁধিয়ে যেত তো।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১০:১৬385349
  • ওদের বাপের কোনো কারণ লাগতো না। স্থবিরের ক্ষেত্রে নাহয় দুষ্টু বলে দাগিয়ে বা পড়াশোনায় ভালো না বলে দাগিয়ে অজুহাত তৈরী করে মারতে পারতো, কিন্তু স্থির অত দুষ্টু ছিল না, অস্থির পড়শোনায় দুর্দান্তরকম ভালো ছিল। অথচ লোকটা তিনটে ছেলেকেই নিদ্দম পেটাতো।
    এগুলো স্রেফ মারতে ভালো লাগতো বলে মারতো। পাওয়ার এর এক্সারসাইজ, জানতো এরা রিট্যালিয়েট করতে পারবে না, নিজে পাল্টা বত্রিশ থাপ্পড় খেয়ে দন্তহীন হবার ভয় নেই, তাই।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১০:০৯385348
  • স্থিরকে তো একদিন এমন পেটালো যে মরেই যাচ্ছিল ছেলেটা। তারপর সে বাড়ি থেকে চিরকালের মত চলে গেল। প্রথমে বেলগাছিয়ার ভেটেরিনারি কলেজে, তারপর সেখান থেকে অন্যত্র।
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ১০:০৩385347
  • আমি মহাস্থবির জাতক পড়ছিলাম আসার আগে। শেষ হয় নাই। কিন্তু খুব ধৈর্য নিয়ে পড়তে হচ্ছিল। হ্যাঁ, কি পেটান পেটাত। বাপরে আর স্থবির ও ভারী দুষ্টু।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৮385346
  • কুমুদি, একদিকে ঠিকই। বিয়ে হলে হয়তো এঁদেরও সাত ছেলে সাত মেয়ে হয়ে একাকার হয়ে যেত, প্রেম উড়ে যেত, সংসারের চাপেই ওষ্ঠাগতপ্রাণ হয়ে শেষে হয়তো "মহাস্থবির জাতক" কেস দাঁড়াত, ছেলেপিলে বাড়ি থেকে পালাত।
    ( স্থবিরের বাপমার নাকি মোট দশটি ছেলেমেয়ে ছিল। আর বাপটি পিটিয়ে পান্তুয়া বানাতো ছেলেদের। )
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৭385345
  • আমার ছেলেটার ও এমন কোন গার্লফ্রেন্ড আর জাঁদরেল বাড়ী জুটলে পারে, তাতে যদি একটু সিরিয়াস হয়, দেখিয়ে দেব টাইপ ভাবে।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৫385344
  • কৃষ্ণ ও এই উপদেশই অর্জুনকে দিয়েছিলেন। "যত সব ছেঁড়া ঝামেলা! এই না ঐ, সেই না এই। রাম কহ! কী বিরক্ত লাগে রে বাবা! যাও তো সুভদ্রাকে রথে তুলে নিয়ে সোজা চলে যাও।"
    ঃ-)
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৪385342
  • ফিজিক্স..... ধুত্তোর....... আজ সকালে মামুর ছাই কে চাই লেখা নিয়ে মজা করা উচিত হয় নাই।ঃ(
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৪385343
  • এজেড,বিয়ে না দিয়ে ভালই হয়েচে,এই চমৎকার প্রেমকাহিনীটি তবে পাওয়া যেত না।
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫২385341
  • এরকম আম্মো শুনেছি। আর এ যুগেও এরকম প্রেমের নিদর্শন দেখলুম। আমার এক ফেবু বন্ধু আছে। অবিশ্যি জুনিয়র আমার চেয়ে। সে বেচারার প্রেমিকার বাড়ীর চাপ খেয়ে পিজিক্স ভালোবেসেও ডাক্তার হয়ে গেছে। তারপর প্রস্তাব ছিল ব্রাহ্মণ হতে হবে। তাতে সে এমনকি সন্ন্যেসীদের সাথে কাটিয়ে হিন্দু ধর্ম নিয়েও পড়াশুনা করে ফেলেছে। এবং এত কিছুর পর ও সে বিয়ে হয় নাই। দুজনের কেউ ই বিয়েও করে নাই। ছেলের মা ছোট বেলায় মারা গিয়েছিল। বাবাও আর নেই। মেয়ের সেই বাবাও আর নেই। কেবল মা। ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে। ইত্যাদি।

    আমি বেচারী সাধারণ মানুষ, একদিন বলেই আসলুম, অনেক তো হল, এবার মা সমেত ই মেয়েকে তুলে নিয়ে আসো। ইত্যাদি।
  • lcm | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫১385340
  • বুয়েছি, কিন্তু আমার কেন যেন ধারনা ছিল বাউন্সার হল বার বা নাইট-ক্লাবের প্রাইভেট সিকিওরিটি।
    অফিসের সিকিওরিটির লোকজনকে কি বাউন্সার বলে?
  • lcm | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৮385339
  • আচ্ছা, বাউন্সার মানে কী? ক্রিকেটে জানি। কিন্তু, বাউন্সার দিয়ে লোককে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে - এ কথার মানে...
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৬385337
  • কুমুদি, "হইলেই হইতে পারিত শ্বশুর"এর পরিচয় আমাদের স্যর সুকৌশলে এড়িয়ে গেছেন।
    তবে এখন গিয়ে তথ্য সংগ্রহ করে দেখ্লাম নীলরতন বাবুর পাঁচটি কন্যা ও একটি পুত্র ছিল। হতেই পারে এক পঞ্চকন্যার একজন ঐ কল্যাণী।
    (কিন্তু সেক্ষেত্রে এত ভালো পাত্র পেয়ে ওভাবে ছেড়ে দেওয়া অনুচিত ছিল ভদ্রলোকের, একেই ঘাড়ের ওপর এতগুলি কন্যা! রাতে ঘুম হয় না চিন্তায়। ঃ-) )
  • kalyani | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৬385338
  • উইকি লিখেচে
    "Development of modern Kalyani is credited to former Chief Minister of West Bengal, Dr. Bidhan Chandra Roy, who named the city "Kalyani", after the daughter of Nilratan Sarkar. "
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৪১385336
  • এজেড,
    কল্যাণী নিয়ে আমাদের এক স্যর এক রূপকথা বলতেন----
    কল্যাণী শুনলেই আমারো এইটা মনে পড়ে।সেই হলে হতে পারতেন শ্বশুর কি নীলরতন সরকার ছিলেন?
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৬385335
  • মিষ্টি না পেলে কি আর লিষ্টি করবে সে? ইষ্টিকুটুম বলে ডাকলেও? ঃ-)
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৩385334
  • ঐ জন্যই তো। লিষ্টির জন্য এসে যাক বা এসে লিষ্টি করতে লেগে যাক।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:৩১385333
  • ব্রতীন নিজেই তো আউট, লিস্ট করবে কে? ঃ-)
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:২৬385332
  • পিপি, সাহানা, সিঁফো........
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:২৫385331
  • না, কিকিকাকীর রান্নাবান্না ঘরকন্যা করে দিন কাটে বাপু। অত জানেনা। যত্তসব। মামুর বাড়ীতে আমরাও আসি (মনে হয় আমি একাই) যারা কিস্যু জানিনা আর কেবল ছড়াই.........

    রিমি, পাল্লিন, ন্যাড়াদা, পারমিতা, লামা.......

    ধুর ব্রতীন আসুক লিষ্টি করার জন্য.........
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:২৪385330
  • আর আহারে বেচারা বিগ ব্যাং থিওরির স্টুয়ার্ট! ঃ-)
  • avi | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:১৫385329
  • আরে, স্টুয়ার্ট গ্র্যাঞ্জার তো আগেকারই হার্টথ্রব অভিনেতা, আমরাই বরং গুগল করে জানতে পারি। কিকিকাকী, বিইং অ্যান অ্যাস্পিরিং সিনিয়র সিটিজেন, নির্ঘাত জানবে। :)))
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:০৯385328
  • ব্যাং, হু, টিম, ভাগীদার, সোসেন, অক্ষদা, অভ্যু, কৃশাণু, কেকে ---আরো কতজন---
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:০৭385327
  • কুমুকে বলার, শিবুদা স্টুয়ার্টকে দেখে কুমুকে আর কাঠবিড়ালির রোস্টের কথা মনে করেছে। এর একটা বিহিত হওয়া উচিত।
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৯:০৬385326
  • শুধু অভ্যু!! আরো কতজনকে দেখছি না। পুরোনো গুরুর ভাট চাই নতুনের সাথে। নতুন বছরের দাবী।

    অভি,
    হুঁ। ঃ) কিন্তু সবসময় কঠিন কথা লিখবি না। গুগল কে জিগিয়ে আসতে হয়। ইকি!! আমার পড়াশুনা কত্তে মোট্টে ভাল্লাগেনা।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ০৮:৪১385324
  • এস, মোবাইল থেকে আবারো কিউড ঃ(

    ল্যাপটপ থেকে লিখছি আবার।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ০৮:৪১385325
  • "Those who have popularized Ambedkar and turned him into a demigod are conveniently silent on Ayyankali, who was far more radical. People talk about Ambedkar as they want the Dalit consciousness to be confined to the Constitution and not veer towards his radical writings. The Dalit movement needs to incorporate Ayyankali, E.V. Ramasamy, and Jotiba Phule with the same affinity, with which they have so far embraced Ambedkar." (Jignesh Mevani)
  • avi | ২২ ডিসেম্বর ২০১৭ ০৮:৩৭385323
  • বুদ্ধি তো ধরবেই। অহমিকাও থাকবে। স্টুয়ার্ট মানেই গ্র্যাঞ্জার।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ০৮:০৬385322
  • কল্যাণীর এত কথা হচ্ছে, অভ্যু কই?
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ০৮:০২385321
  • আর এক্সের হাত পা ধুয়ে ব্যায়লার পিছনে পড়ে যাওয়া আমি খ্যাল করছি না এমনটাও নয়।:XXX
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত