এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৯385412
  • প্রেম আর রাজধানী এক্জায়গায় চলে এসেছে ?

    তবে সম্বন্ধ করে বিয়েতে মেয়েদের কেরিয়ার আরৈ গোল্লায় যায়। আর প্রেম সম্বন্ধ দুই ক্ষেত্রেই মেয়েদের কেরিয়ার বেশি কম্প্রোমাইসড হয়, কারণ এক তো ঐ মেয়েদের মূল কাজ সংসার করা আর ঐ কুমুদির ভ্রূকন্যা কেসও আছে।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৬385409
  • হয়তো তেনারা হোমমেকারই হতে চেয়েছিলেন বরাবর। প্রেমটাকে অজুহাত করেছেন।
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৫385407
  • হ্যাঁ হ্যাঁ প্রেমে পড়া মেয়েদের নিয়েও কিছু কথা হোক।
  • San | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৫385408
  • ধুস। কত্ত মেয়ে প্রেমে পড়ে কেরিয়ার গোল্লায় দিয়ে হোমমেকার হয়ে গ্যালো। কিম্বা বিজ্ঞানী না হয়ে ইস্কুল কলেজে পড়াতে শুরু করে দিল। ছেলে বা মেয়ে নয়, প্রেম ব্যাপারটাই অমন ঘোড়েল।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৪385404
  • প্রেমে পড়িয়ে বানাক তো একটা মেয়েকে ডাক্তার, বা পাইলট, বা পেইন্টার!
  • ল্যাগব্যাগর্নিস | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৪385405
  • হ্যাঁ হ্যাঁ, বেউলোতেই। আমারও মামাবাড়ির পাড়া, প্লাস...

    লোকে প্রেমে তাজমহল বানিয়ে ফেল্ল, আর একটা রাজধানী সরানো আর এমন কী কঠিন?
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৪385406
  • দে,
    ঃ)
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৩385403
  • তবে গোপন সুত্রে খবর পেইচি, ছেলের এক বন্ধুর ব্রেকাপের পর তিনি তাকে সঙ্গ দিতে গেসলেন এবং বলে এসেছেন তার মতন হতে। এখন গার্লফ্রেন্ডের দিকে মনোনিবেশ না করতে। এবং সেই ছেলেও বিশেষ বিচলিত হয়েছে এমনটাও নয়। ওসব স্বাভাবিক। হোতায় হ্যায়। কেবল ঐ অজুহাতে একটি বিনিদ্র রাত বন্ধুদের সাথে আড্ডা আর গানে কাটানো যায়, এটাই লাভ। মানে সেই ছেলে তার চিন্তিত মাকে তাই জানিয়েছে। মাটি আমাদের সময়কার। প্রেমে হড়কে কী কান্ড ঘটাতে পারে, সেই নিয়ে চিন্তিত ছিল আর কি।

    কাজেই এরা প্রেমে পড়লেও লাভ বিশেষ নাই আর কি। খুবই দুঃখের কথা।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪২385402
  • ঠিক। মেয়েরা প্রেমে পড়লেও নিজের রাস্তা থেকে সরে পড়ে না। যা করবে ভেবেছিল, তাই করে। ঃ-)
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪০385400
  • আহা কিকি, যাও কোথায় - এখেনে শুধুই ছেলেদের কতা হয়েচে এখনো অব্দি -

    প্রেমে পড়িয়ে মেয়েদের কোন কিছু বানানোর সাধ্যি কারো নেই, তারা অতীব ঘোড়েল প্রকৃতির - ঃ)
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪০385401
  • ঠিকই তো! রাজধানী কি বাজনা?
  • rabaahuta | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩৯385398
  • হ্যাঁ, পোটেনশিয়াল তো লাগবেই, কিন্তু প্রেমের জন্যে তার রাস্তা পাল্টানো নিয়ে নিন্দে করার কিছু নেই, এই আমার বক্তব্য।

    প্রেম জিনিস ভালো, তবে বড়ই আনপ্রেডিক্টেবল, আর আমার জোটেও সব বিটকেল বন্ধুবান্ধব। আমার আরেক বন্ধু এই বয়সে প্রেমে পড়ে (বয়স বেশী বলে পরকীয়া ভাবার কারন নেই, নানাবিধ দায়িত্ব কর্তব্যে সে বিয়ে করেনি, করবেও না ভেবেছিল) একমুখী প্রেমে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে নির্বান্ধব কপর্দকশূন্য হয়ে বাজে অবস্থা, ইনফ্যাক্ট তাকে নিয়ে অশান্তিতে আছি।
  • T | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩৯385399
  • মেয়েরা খুবই উপকারী হয়। একটি মেয়ে আমার চোখে প্রেম খুঁজে পায়নি, কিন্তু জন্ডিস হয়েচে বলে প্রেডিকশন করেছিল। তারপর ডাক্তারও তাইই বলল। খুবইই উপগার আর কি।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩৮385397
  • ওই ছেলের তো আবার অঙ্ক টঙ্কও দুর্দান্ত, তিন বছরের মধ্যে তিন লাফে এইচ এসে আর জয়েন্টে দশের মধ্যে চলে আসা!
    এ ওয়াল স্ট্রীটের হনু হবে না তো কে হবে?
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩৭385396
  • তবে!! ঋভুটাও এমন প্রেমে পড়তে পারে। আমার হড় জুড়োয়। বাপ ব্যাটার যুদ্ধে হাড়ে দুব্বো গজিয়ে গেল বলে।

    আর লোকজন এই যে ভালোবাসার সাবজেক্ট প্রেমের জন্য ছেড়ে দিল, এই আত্মত্যাগটা দেখল না।হায়!!

    এবং প্রেমে পড়ে লোকে গৃহবধু/হোমমেকার হতে পারে, এরকমটাও বলল না। কালো পতাকা, একগাদা অভিমান ইত্যাদি নিয়ে চল্লাম।

    কেবল যানেকে পহলে, ব্যায়লায় কিছুতেই রাজধানী হতে দেওয়া হবে না, হবে না।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩৬385395
  • তোলাবাজের পোটেনশিয়ালকে হেলাচ্ছেদ্যা করা একেবারেই উচিত নয়, দুর্দান্ত ক্ষত্রিয়ের সাহস ও শক্তি আর ব্যবসাবুদ্ধিওয়ালা বৈশ্যের দক্ষতা একত্রে মিশে আছে তাতে। ঃ-)
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩৫385394
  • *সে নাকি ইস্কুল বয়সেই
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩৩385393
  • আরো বলেছিলেন, "মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি" ঃ-)
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩২385392
  • মেয়েগুলোকে ভালো বলতে হয়, বাপ-মা যা পারেনি - তা এরা পেরেছেন, মোটিভেট করেছেন -
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৩১385391
  • :))) যাক্‌ এতোজ, ইউনিফর্মিটি মেন্টেইনড হোলো -

    ওয়াল স্ট্রীটের হনু হতে শুধু প্রেমের পোটেনশিয়াল নয়, তোলাবাজ/মাস্তানের পোটেনশিয়ালও লাগে - ওটি শুধু প্রেমের কম্মো নয়!
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:২৭385390
  • সে বললে তো আমার একটা গবেট ভাই আছে, সে নাকি কলেজ বয়সেই কার প্রেমে পড়ে সায়েন্স নিয়ে পড়বে ভেবেছিল (মানে মেয়েটাই ভাবিয়েছিল আর কি)। তারপর পড়েই গেছে, পড়েই গেছে, প্রতিটা পাশ দেবার পর একেকটা চাকরির অফার পেয়েছে আর পরিবারের সবাইকে অতিষ্ঠ করে পরের পড়ার জন্য প্রস্তুত হয়েছে। এখন ব্যাটা কোন ইউনিতে প্রফেসরি করে আর কিসব পেপার টেপার লেখে, অবশ্য তাও ভালো মেয়েটাকেই বিয়ে করেছে।
  • rabaahuta | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:২২385388
  • আমি একটু কম সম করে বল্ললাম আরকি।

    আমাদের এক বন্ধু ছিল দুর্দান্ত লাস্টবেঞ্চ, সম্ভাবনাময় উঠতি মস্তান। পান থেকে চুন খসলেই স্কুলের মাঠে কোমরের কাছে সন্দেহজনকভাবে উঁচু হয়ে থাকা লুঙ্গী পরা মুশকো লোকেরা চলে আসতো তার ডাকে।
    ক্লাস টেনে উঠে এক উন্নাসিক সুন্দরীর প্রেমে পড়ে তিন বছরের মাথায় এইচেস আর জয়েন্টে দশের মধ্যে এসে এখন ওয়াল স্ট্রীটের হনু। প্রেমটা অবশ্য পাকেনি, পাত্রপাত্রী দুজনেই অন্যত্র বিয়ে থা করে সুখী সংসারী।
    কিন্তু সে প্রেমে পড়ে নিজস্বতা বিসর্জন না দিয়ে এলাকার শ্রেষ্ঠ তোলাবাজ হওয়াকেই লক্ষ্যে অবিচল থাকলে কারই বা কি উপকারটা হতো।
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:২২385389
  • আরেকজন গেয়েছিল, "তারই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা"
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:২০385387
  • দে, হয় তো, এসবই হয়। চর্যাপদে প্রমাণ আছে। একজন ডোমনির জন্য ডোম হয়েছিল, আকুল হয়ে গেয়েছিল, "নগর বাহিরে রে ডোম্বী তোহারি কুড়িয়া"
    ঃ-)
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:১৭385386
  • এমনকি ডিরাকের মতন যুক্তিবাদী আবেগহীন হাফ-ভালকান যে কিনা কথাই বিশেষ বলতো না ব্যাপারটা যুক্তিপূর্ণ নয় বলে, সে পর্যন্ত প্রেমে পড়ে বিয়ে করে ফেল্লো! ঃ-)
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:১৬385385
  • কত্তো কোচ্চেন গিসগিস করে - এতো পেশার কথা এলো, বাকিগুলো বাদ থাকে কেনো - আইটি, এঞ্জিনিয়ার ইঃ বা সাধারণ, মুচী, নাপিত, গোয়ালা, কুমোর ইঃ? প্রেমে পড়ে কেউ এগুলো হয় না?
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:১৪385383
  • প্রেম বাদ দিলে জীবনও থাকে না, তাই ওটা থাকবেই। ঃ-)
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:১৪385384
  • আর মোটে দুপাঁচজন? প্রেমে পড়া বিজ্ঞানীর লিস্টি বানাতে বসলে তো রাত কাবার হয়ে যাবে! আইনস্টাইন থেকে মাদাম কুরি হয়ে ন্যাশ, কে নেই!
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:১৩385382
  • অনেক সন্নিসী - মহারাজও হতেন্না -

    প্রেম থাকুক, ওটা বাদ না দিলেই ভালো -
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:১১385381
  • দু' পাঁচজন কেন, প্রেমজনিত বিজ্ঞানীতেই দুনিয়া ভর্তি। প্রেম ছাড়া বিজ্ঞান থাকে না। জল ছাড়া মাছ থাকতে পারে কি?
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত