এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৯:১৯385470
  • ওহ, হো চি মিন সরণিতে কাবাব আর ভদকা। গ্রেয়াও। :)))
  • avi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৯:১৩385469
  • ওদিকে হুড়মুড় করে রাজধানী চলে এলাম। অটোমেটিক ব্যাপার এদিকে, পর পর অটো পাল্টে পৌঁছে গেলাম। রাজধানীর কিছু কিছু রাস্তায় মাটির চেয়ে আকাশে থাকতে হয় বেশি, সেই আকাশের ধাক্কায় একটু কাহিল।
  • h | ২২ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৫385468
  • খুব ই ইম্পর্টান্ট কথা বলেছো হুতো। ভবিষ্যতের ইউনিয়ন বা যেকোনো কর্মী ফোরাম গুলো কে, নানা ধরণের ফাংকশন, শুধু ইঞ্জীনিয়ারিং আর ডেলিভারি নামক বিচিত্র বস্তুটা না, সবার কমন ফোরাম হয়ে উঠতে হবে, যেটা কঠিন, কিন্তু না পারার কিছু নেই, যাদের আজ ভীতু বা নিরাপত্তার অভাবে আক্রান্ত, ফাঁকিবাজ বা রাগী দেখাছে, কাল তারাই ইতিহাস গড়বে। সাপোর্ট ফাংকশন কে সাপোর্ট দেওয়ার কাজ বড় চ্যালেঞ্জ কারণ তাদের কন্ট্রাক্টিং আউটসোর্সিং নিয়ে বলার লোক কম।

    কবি দের ইউনিয়ন এর ব্যাপারে ফান্ডা নাই ঃ-))))) কি যুক্তিতে মান্ডেলস্টাম বাঁচেন নি, কিন্তু পাস্তেরনাক বেঁচে যান, সেটা সত্যি ই আর্টিস্টিক বিতর্ক, সোভিয়েত আর্টিস্ট ইউনিয়নের স্টোন ওয়ালিং এর বিতর্ক গুলো পড়ার সমস্যা হল সেটা কে সাহিত্য সমালোচনা হিসেবে সব সময় পড়া যায় না, অনেক সময় সেগুলো এলিমিনেশনের প্লট, ক্রোধ ঘৃণা না দুঃখ কোনটা বেশি করবো বুঝি না। যদিচ তুমি সুমন মিথুন অর্পণ আমাদের প্রিয় সব কবি। গদ্য লেখা ছেড়ো না। তোমার আর তিতাসের গদ্য প্রথম বার পড়ার চমক টা আমার মনে আছে।
  • rabaahuta | ২২ ডিসেম্বর ২০১৭ ১৮:২২385467
  • আইটিতে কর্মীর অধিকার নিয়ে মুখ খুলতে খুবই অস্বস্তি হয়।

    একে তো একেবারে বিনা যোগ্যতায় এদিক ওদিক তাকাতে তাকাতে ফ্যাফ্যা করে ঢুকে আইটির আনন্দযজ্ঞে বসে গেছি।
    আজ মহোৎসাহে গুরু করে টরে দেড়টায় অফিস ঢুকলাম। তারপর ঘন্টাখানেক ইডলিবড়া কফি টফি খেয়ে সাড়ে পাঁচটার মধ্যে গুড়ের রসগোল্লা আর গরম সিঙাড়া কিনে বাড়ি ফেরৎ। মাঝে লোকজনকে একটু এটা কি তলোয়ার গড়েছো না কাস্তে এইসব বললাম।

    তার মধ্যে আবার দেড়ঘন্টা ঘুমোলামও। ঠিক ঘুমোইনি, একটা পদ্য বাঁধার চেষ্টা করছিলাম, কিন্তু এই দু'লাইনের বেশী এগোয়নি-

    আইটিকুলির যৌথখামার
    উঠছে ভরে সোনার কোডে

    কোড টোড নিয়ে কিছু জানিনা, কি আর লিখবো। চাকরীর মত পদ্য তো আর ঢপ দিয়ে চলেনা।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৬:২৫385466
  • কী অবস্থা, হীরক রাণী প্রথম ২০ এ নেই ! ওখানে দিতে পারলাম না। এগুলো কি দিদির ডিজাইন ?
  • সিকি | ২২ ডিসেম্বর ২০১৭ ১৫:৩১385464
  • আমি তিনদিন টানা লড়ে অ্যারিন্ডিয়াতে টিকিট কাটতে পেরেছি। একবার ভেবেছিলাম এর চেয়ে সফদরজংয়ে চলে যাই, ওখানে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারের মতন একটা অ্যারিন্ডিয়ার কাউন্টার আছে।
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১৫:২০385463
  • কোদাইকানাল, চার দিনের ট্রিপ।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৫:১০385462
  • ডিসি কোথায় চললেন ?
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৫385461
  • দে দি থ্যান্কিউ।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৪:৫১385460
  • ঃ)
  • S | ২২ ডিসেম্বর ২০১৭ ১৪:৫০385458
  • পাই, আপনার ইমেইল পাইসি।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৪:৫০385459
  • এই এয়ারইন্ডিয়ার সাইট কারা দেখে ? কী ঝামেলা, একটু বাদে বাদেই ইনাকটিভ হয়ে যায়। এদিকে প্রছুর ঝামেলা করে, সব ভর্তি করেও কিছুতেই সাইন আপ করা যাচ্ছেনা।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৫385457
  • এবার ?
  • S | ২২ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৭385456
  • পাই, আমি কিন্তু আপনার কোনও ইমেইল পাইনি।
  • ? | ২২ ডিসেম্বর ২০১৭ ১৪:০৬385455
  • মেলানিয়া ট্রাম্প কোন সেটে?
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৮385454
  • যাহোক, আর যাই হোক, রাজধানী কাশীতে নয়।

    On November 10, 2017, when national attention was focused on Delhi’s poisoned air, the holy city of Varanasi registered worse air quality–a PM 2.5 concentration of 491 micrograms per cubic meter or µg/m³ against Delhi’s 468 µg/m³, according to an IndiaSpend analysis of hourly averages for 24 hours.
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১৩:১৯385453
  • মেহেরুন্নিসাকে স্রেফ কন্যাসমেত হেরেমে তুলে আনে জাহাঙ্গীর। মেহেরুন্নিসার স্বামী শের আফগানকে ডুয়েলে মেরে দেয় নিজের দুধভাইকে পাঠিয়ে, মানে দুটোই ফিনিশ, ঝামেলা খতম। বাদশাহের কনস্পিও জানার উপায় রইল না, দুধভাই কোকা ও খতম যে! বোকা কোকা।
    তবে পরবর্তীকালে ঐ অবস্থা থেকে নূরজাহান হয়ে ওঠা, সেটা নিঃসন্দেহে মেহেরের নিজস্ব মুনশিয়ানা।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৩:০৬385452
  • মেয়েদের মধ্যে ? ক্লিওপেট্রা, নূরজাহান ?
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১৩:০৪385451
  • হ্যাঁ জানে। আকবর। রাজত্ববিস্তারের স্বার্থে বিয়ে করলেন।
    বিম্বিসারও এরকম করতেন, বিবাহ করে করে রাজ্যবিস্তার করতেন।
    ঃ-)
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১৩:০৩385450
  • তুই এবার মান্থলি পাস কাট।
  • T | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৮385449
  • আমিও পশ্চিমবঙ্গের রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলুম। গ্রেয়াও।

    ক্যাপ্টেন স্পার্ক, কাল সক্কালে পিং করব খন।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৭385448
  • আহ, কী চমৎকার। স্যান, ওহ স্যান, তুই একটা জিনিয়াস, মানে তুমি।
    উত্তেজিত হয়ে গেছি কিনা! ঃ-)
    থ্যাংকু থ্যাংকু থ্যাংকু।
  • San | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৫385446
  • আতোজ -
    ডেকো না মোরে ডেকো না
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৫385447
  • উল্টোদিকে, (কিছুটা) কেরিয়ারের জন্য প্রেম বা বিয়ের গপ্পো কেউ জানেনা ?
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৪৮385445
  • শিগ্গীর শিগ্গীর কেউ বলুন তো, "দেবে না ধরা অধরা ছায়া রচি গেছে প্রাণে মোহিনী মায়া" কোন্‌ গানের মধ্যে আছে? আগাম থ্যাংকু।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৩৪385444
  • আমিও বেরোচ্ছি কাল। রোয়িং। ভাল লাগলে ওখানে রাজধানীর প্রস্তাব পেশ করবখন।
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৩২385442
  • হ্যাপি জার্নি, ডিসি -

    এতোজ, ঠিক, জেন সাহিত্যের ছাত্রী ছিলেন -
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৩২385443
  • কিন্তু ফাইনম্যানের কপাল খুলে গেছিল তার পরে। ডিভোর্স করে ঐ মহিলা(ইনি দ্বিতীয়া, তখন প্রথমা পরলোকগতা অনেকদিন, এই প্রথমাই ছিলেন সোলমেট, এরই কাছে আজীবন হৃদয় বন্ধক ছিল ফাইনম্যানের, পরলোকগতা এই পত্নীকে তিনি নিয়মিত চিঠি লিখেছেন আমৃত্যু) চলে টলে গেলেন, তারপরে অতলান্তিকের অন্যপাড়ে এসে তিনি দ্যাখেন সামনে এক সুন্দরী বিজ্ঞানী, অনেকটা বয়সে ছোটো ওনার থেকে কিন্তু প্রেমে পরিপূর্ণা। অনেক কায়্দা করে ভিসা বার করিয়ে এই সুন্দরী প্রেমিকাকে অতলান্ত পার করে নিয়ে গলেন আর বিবাহ করে পরম সুখে বাকী জীবনটা অতিবাহিত করলেন।
    ঃ-)
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:২৫385441
  • তবে ডিভোর্স সংক্রান্ত সর্বকালের সেরা মন্তব্যটি করেছিলেন ফাইনম্যানের স্ত্রী - এই লোকটা ঘুম থেকে উঠে ক্যালকুলাস কষে, গাড়ি চালাতে চালাতে ক্যালকুলাস কষে, সোফায় বসে ক্যালকুলাস কষে, একে নিয়ে আমি কি করব? :d

    নাঃ এবার কাটি। সব্বাইকে ক্রিসমাসের শুভেচ্ছা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত