এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৭:৫১385561
  • আর বলল সুন্দরবন রিজার্ভে মোট ১০-টা বাঘ দেখেছে, ৬-টার ফটো তুলতে পেরেছে, কয়েকটা পিছন দিক থেকে।
    গত দু সপ্তাহে নাকি অনেক টাইগার সাইটিং হচ্ছে সুন্দরবনে @S
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৭:৪৮385559
  • বেশ কিছুদিন পর ফেবু-তে গিয়ে আরণ্যক তন্ময়ের সাথে আড্ডা, বলে কাল রাতে র‌্যাপ্টর ধরতে গিয়েছিল। সরল মনে জিগালাম ডাইনোসর কিনা, কী খ্যাঁকখেঁকিয়ে হাসি,
    বলল Long legged buzzards Osprey এইসব নাকি র‌্যাপ্টর
  • পাই | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৭:৪৫385558
  • হ্যাঁ।
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৭:০৭385557
  • টাইগার জিন্দা হ্যায় - সো সো। এক থা টাইগার বেটার ছিল
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৬:৩০385556
  • Proponents of a basic income claim that it will be necessary to implement UBI in some form in order to compensate for the major economic disruption and potential job losses from increasing automation due to advanced artificial intelligence. While the idea is still controversial, it is being increasingly taken seriously in cities and countries around the world. “It might turn out not to be the answer, it might turn out not to be feasible,” said Scotland‘s First Minister Nicola Sturgeon. “But as work changes as rapidly as it is doing, I think its really important that we are prepared to be open-minded about the different ways that we can support individuals to participate fully in the new economy.”
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৬:১৮385554
  • বি-র দেওয়া ক্লিপ-টা দেখলাম, ৫ জন-কে ডজ করে গোল, অসাধারণ বললে কম বলা হয়। এই ছেলেটা মনে হয় U-17 ভারতীয় বিশ্বকাপ দলে ছিল।
    কমেন্টেটর যথার্থই বলেছেন, এমন গোল মেসি করে থাকে। ভারতীয় কারুর কথা মনে পড়ছে না, যাদের খেলা দেখেছি, কৃশানু মে বি ..
  • Du | ২৮ ডিসেম্বর ২০১৭ ০০:৩১385553
  • সহজপাঠের গল্প দেখলাম। ভালো তো লেগেছেই তবে অরেকটু এডিট করলে মন্দ হত না। আর কৃতজ্ঞতা স্বীকার একঘন্টা ধরে দেখিয়ে ফিল্মের কলাকুশলীদের নামগুলো একেবারে ঝড়ের বেগে চালানোর মানে পেলাম না।
  • b | ২৭ ডিসেম্বর ২০১৭ ২১:৪৮385552
  • পি পি এফ আর স্বল্প-সঞ্চয়ের সুদ আবার কমল।
  • Du | ২৭ ডিসেম্বর ২০১৭ ২১:২২385551
  • গোটা দমদম 'প্রতিক্ষালয়' এ ভরে উঠেছে। বাকিগুলোর খবর কি?
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৫385550
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৫:২২385549
  • ওহ্হ, এটায়। এই মেইল আইডিটা দেখিইনা আর। পেয়েছি।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৫:২০385548
  • এখনো পাইনি। ঃ(

    এবার ব্যাংক থেকে যেতে হবে ঃ(
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৩385547
  • কোন মেইল আইডি তে পাঠাচ্ছিস ?
  • নেতাই | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:৫০385546
  • সেকী!!
    আবারো পাঠালাম
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৭385545
  • নেতাই, মেইল পাইনি কিন্তু।
  • netaai | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:০৮385544
  • গজব
  • b | ২৭ ডিসেম্বর ২০১৭ ১৩:১৫385543
  • গতদিন আই লিগ-এর গোলঃ
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১৭ ০৯:১৭385542
  • "হাথো কী লকিরো পে মত যা অ্যায় গালিব,
    নসিব উনকে ভি হোতে হ্যায় জিনকে হাত নেহি হোতে।'
    মীর্জা গালিবের জন্মদিন।
    মহাকবি,এই দিনে একটি কবিতা আসুক।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১৭ ০৯:১১385541
  • আমারো চার্চে যেতে খুব ভাল্লাগে,ছোটবেলায় অনেক গেছি।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৭ ০৯:০৭385540
  • মোহ মোহ কি ধাগের কম্পোজার অনু মালিক না ইটালিয়ান মিউজিক ডায়রেক্টরের কাজ ?
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৭ ০৯:০০385539
  • মায়ের খুব ভাল লাগে গীর্জায় যেতে, তো সেজন্যই মূলতঃ যাওয়া, বড়দিনের দিন। এখানকার এক স্কুলের চার্চ। তা গোড়ায় যখন যীশু 'দর্শন' করার নোটিশ পড়লাম, তখনো খেয়াল করা বাকি ছিল, বেথলেহেম কোথায় রাজস্থান হয়ে গেছে, কোন রাজপুতানী ঘাগরা তুলে কাঁখে কলস নিয়ে দাঁড়িয়ে আর কোন গেরুয়া পাগড়ি পাদ্রী এই কেষ্টঠাকুরের মত যীশুকে য়াশীর্বাদ করতে চলেছেন।
    খ্রীষ্টধর্মের হিন্দুকরণ নাকি সর্বধর্মসমন্বয়, কোনটা ভেবে খারাপ বা ভাল লাগাব ভেবে না পেয়ে, আপাততঃ মজা পেয়ে মজাটাই মনে রাখলাম। কয়েকটা ছবি মুখবইতে আছে, যদিও ছবি খুব বাজে, ক্যামেরার মিরর লক হয়ে গিয়ে সে যাতা অবস্থা। প্রায় সব ছবি আন্দাজে তোলা, ফোকাসও হচ্ছিলনা ঃ(
  • | ২৬ ডিসেম্বর ২০১৭ ১৮:৫০385538
  • বহডুতেই তো হেমন্ত মুখোর জন্ম। আর ঐ পয়রাগুড় আর জিরেন কাঠের গুড় হয় জানুতেই।
  • কাজু | ২৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৩০385537
  • বাঃ ঢুকেই দেখি আমার নাম কচ্চে কেউ। বড় প্রীত হলুম।
  • pi | ২৬ ডিসেম্বর ২০১৭ ১৫:০৬385536
  • আরে থ্যান্কু থ্যান্কু !
  • ল্যাগব্যাগর্নিস | ২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৭385535
  • একসময় প্রতি রবিবার বারুইপুর যেতুম। এরকমই একটা দোকান ছিলো কাছারিবাজারে। হাতে বেশ করে ঘি মাখিয়ে টাটকা মোয়া পাকিয়ে দিত - ওপরে একটা কাজু আর কিশমিশ, তারপর ওই সবুজ গুঁড়ো।
  • avi | ২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:২৩385534
  • পিজিতে আমার রুমমেটের বাড়ি ছিল দক্ষিণ বারাসাতে। সেযুগে শীত এলে ব্রহ্মজ্ঞানী হতাম। হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল! অথ নষ্টলজি।
  • b | ২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:১৩385533
  • আচ্ছা আহেম।
    (জনস্বার্থে)

    ল্যাগব্যাগর্নিসের কথা মতো ব্ল্যাঙ্কির কাছ থেকে সুলুক সন্ধান নিয়ে ঢাকুরিয়া থেকে ১ঃ৩২ এর নামখানা লোকালে চাপা গেলো। এবং সাউথ লাইনে যা হয়, প্রতিটি কম্পার্টমেন্টই ভেন্ডার এস্পেশাল। ক্কি ভিড় রে বাপ। তাও আবার দুপুর বেলা উল্টো দিকে!

    প্রায় এক ঘন্টা পরে নামা গেলো বহড়ু তে, লোকাল জনগণ বলে ব(হ)ড়ু। হ টা প্রায় লুপ্ত। তারপর এক নম্বর প্ল্যাটফর্মে র শেড থেকে ভ্যান রিক্সায় চেপে ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে বিডিও অফিসের কাছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। মাঝে (কলুর মোড়-এ) আরো ঝাঁ চকমকে দোকান পড়বে, কিন্তু খবদ্দার প্রতারিত হবেন না।

    সেই দোকানে (দেখে একদম ভক্তি হবে না) দেখবেন দু চারজন লোকে বসে অনবরত গোল্লা পাকাচ্ছে, আর মালিক মন দিয়ে গোল্লাদের ওপরে একটা করে কাজু আর সবুজ রং-এর গুঁড়ো দিচ্ছেন। মাথার উপরে একটা উইয়ে খাওয়া ছবিতে মালিক আর সৌরভের হ্যান্ডশেক। সবুজ গুঁড়োটা বললেন পেস্তা বাদাম। হবেও বা। একটা গোল্লা ২০ টাকা, আধা কেজি (৯ টা) প্যাকেটের দাম ১৭০ টাকা। গুড় খুঁজছিলাম (ওখানে আবার গুড় মানে নলেন গুড়, পাটালি ধর্তব্যের মধ্যে নয়), কিন্তু জানা গেলো যে এক লম্বর গুড় জানুয়ারী মাসেই পাওয়া যায়।

    এসব করতে গিয়ে ফেরার ট্রেন মিস (৩ঃ২৭), পরের ট্রেন চারটে তেতাল্লিশ, সেও আবার নামখানা লোকাল। সকালের ভিড় যদি ইস্ট ইয়র্ক হয়, এই ভিড় তবে শিবদাস ভাদুড়ীর মোহন বাগান।

    মোয়া? ব্রহ্মস্বাদ। তবে দুদিনের মধ্যে (ফ্রিজে না রেখে) খেয়ে ফেলাই বিধেয়। না করলেও কিসু হবে না, তবে ব্রহ্ম একটু টকে যাবেন। আপ রুচি।
  • kiki | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৩২385532
  • এখানে কি দারুন মিহি টাইপ ঠান্ডার বৃষ্টি ভেজা দিন। এই সময় যদি ঘরবন্দী থাকতে হয় কিরম বাজে লাগে। ঃ(
  • kiki | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৩০385530
  • হ্যাবাড্ডি রাত্রি, কেকে(দেরীর) এবং পাই। সবাই সুস্থ এবং ভাল থাকো। রাত্রির জম্মোদিন ফেবুনে নেহি দিখায়া হ্যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত