এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anag | ২৯ ডিসেম্বর ২০১৭ ১১:১৮385590
  • নিশ্চিত তাই, অরণ্যদা।

    পিনাকী মিত্তিরের জন্মদিন ছিল বুঝি? বিপ্লব আর পূজারী একসঙ্গেই দীর্ঘজীবী হোক।
  • j | ২৯ ডিসেম্বর ২০১৭ ১১:০৬385589
  • এই সময় কি অফিসিয়ালি জাগো বাংলার সাবসিডারি হয়েছে?

    বেশ একটা ডিল সুলভ ব্যাপার স্যাপার
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৭ ১০:৩০385588
  • অনেক ধন্যবাদ, অনগ। কখনো সাক্ষাৎ আলাপ হলে ভাল লাগবে
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৭ ০৮:১১385587
  • আর পিনাকীদাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৭ ০৮:০৯385586
  • অবশেষে, বাংলাদেশে।

    বাংলাদেশের যে বন্ধুরা বহুদিন ধরে গুরুর বই চাইছিলেন, এবারে পেয়ে যাবেন।

    বিপ্লব রহমানের পোস্ট।

    'সদ্য সংবাদ।। গুরুচণ্ডালীর ঢাকা অভিযান।।
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৭ ০২:০৪385585
  • একটা তো অফলাইন গুরুতেই ছিল আগে, তাই না?
  • S | ২৯ ডিসেম্বর ২০১৭ ০১:০৪385584
  • অরিন্দম শীল ফেলুদা করতে চায়, এদিকে কপিরাইট দিচ্ছেনা। তাই ব্যোমকেশকে দিয়েই ফেলুদার সিনেমা বানাচ্ছে।
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৭ ০০:৩৭385583
  • ব্যোমকেশ এত প্রিয় আর এই সব সিনেমা/সিরিয়াল-গুলো দেখলে এত মেজাজ খারাপ হয়, মাঝে মাঝে মনে হয় নিজে করলে হয়ত এর চেয়ে বেটার করতাম
  • avi | ২৮ ডিসেম্বর ২০১৭ ২১:৩৭385582
  • :)))
  • Ekak | ২৮ ডিসেম্বর ২০১৭ ২১:২০385581
  • মধ্যবিত্ত পরিসরে সফোল হয়। ভাইরাস এর ভয় আর সাগর্মাতা জয়ের এক্স্ট্রিমের মাঝে বেশ ভেজ্লীন প্রকল্প, লোম অল্প ছান্টা।
  • avi | ২৮ ডিসেম্বর ২০১৭ ২১:১৩385580
  • কী জানি, তবে সফট জিনিস সফল হওয়ার সম্ভাবনা কম লাগে আমার, তা সে হিন্দুত্বই বলুন, বা পানু।
  • Ekak | ২৮ ডিসেম্বর ২০১৭ ২১:১০385579
  • এই ওয়েব সীরিজ বোস্তুটা টিভি দেখার ডায়ানমিক্স পুরো বোদলে দেবে। তোবে শুরুর দিকে মেইনলি ঘরে বোসে সোফ্ট পানু দেখুন প্রকল্পো।
  • avi | ২৮ ডিসেম্বর ২০১৭ ২০:৪৭385578
  • হৈচৈ নামে একটা অনলাইন চ্যানেল নামিয়েছে শ্রীভেঙ্কটেশ ফিল্মস। তাতে ব্যোমকেশ বক্সী হচ্ছিল। অনির্বাণ ভট্টাচার্য ব্যোমকেশ। তো, প্রথম দুটো এপিসোড বেশ ভালোই হয়েছিল। বেশ স্মার্ট, স্লিম চিত্রনাট্য। অনির্বাণও পাকামিবর্জিত আবীরের মতো, ভালোই লাগছিল। কিন্তু এত সুখ আমাদের সইবে কেন? দুটো গপ্পের পরেই ইন্টারভিউ বেরোতে লাগলো ছোট ও বড় ব্যোমকেশ ত্রয়ী মিলিয়ে, পরিচালক সমভিব্যাহারে, রকমারি আইডিয়ার উথালপাথাল, এবং তার নিট ফল - দুই পর্বে 'রক্তের দাগ'।
    সেই সত্যকাম দাসের রাংতা দেখে ঝুঁকে পড়া, এবং ওপর থেকে পিঠে গুলি খেয়ে মৃত্যু। প্রথম থেকেই অরিন্দম শীলের ছোঁয়া প্রচণ্ড প্রকট। অজস্র টিপস কাজে লাগানোর হুকুম এসেছে নির্ঘাত। সেই সত্যবতীর সোহিনীচিত ন্যাকামি, অজিতের হাফ তোপসে হাফ জটায়ু অবতার, আর ট্রিবিউটের মেলা। ভূতেশ্বর বাগের আখড়াকে মগনলাল মেঘরাজের গদি টাইপ বানানোর মরিয়া চেষ্টা, পাছে কেউ মিস করে যায় তাই শরবৎ আনিয়ে অজিতকে জটায়ুর সংলাপও বলানো হলো। একটা ফালতু চেজ সীন, কেননা গোয়েন্দা সিনেমায় ওসব থাকতে হয়। আর যা কিছু পরিবর্তন, সবকটা ঝামেলা বাড়িয়েছে। ধরুন একটা উদাহরণ, গল্পে আছে সত্যকামের কাজিন শীতাংশু দাঙ্গার সময় কয়েকটা খুন করেছিল বলে পুলিশের সন্দেহ, কিন্তু দাঙ্গার ব্যাপারে সেযুগে পুলিশ একটু নিঃস্পৃহ ছিলই, তাই তেমন নাড়াচাড়া করেনি। এখানে সেটা হলো তার বিপ্লবী বাবাকে এক দারোগা মেরে ফেলায় সে নাকি দারোগাকে খুন করেছে, এবং পুলিশ জোরালো সাক্ষ্য প্রমাণ নেই বলে নাড়াচাড়া করেনি! ভাবুন, এর চেয়ে কত কম প্রমাণে সেই সময় ইংরেজ পুলিশ অফিসার খুনে যাবজ্জীবন হয়ে যায়, আর এনাকে জেরা অব্দি হচ্ছে না! এক জায়গায় রেট্রো লুক দেওয়ার জন্য দেখানো হলো দুই ছেলে ক্রিকেট নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছে। ডগলাস জার্ডিনের ইংল্যান্ডের সাথে টেস্ট হবে। তাতে তাদের আক্ষেপ, আমরা পেস বোলিংটা খেলতে পারি না, স্পিন অনেক ভালো খেলি। আচ্ছা, কোনো দরকার আছে? ভেরিটির সামনে ভারতের ব্যাটারদের কী হাল হতো, সেটা জানতে কি খুব কষ্ট হয়? বরং ভোস লারউড সহজে খেলে দিত ত্রিশের দশকে। আর জানা নেই তো এসব ধাষ্টামো দেওয়ার কী দরকার বুঝি না। হুঁ, যত্তসব চচ্চড়ি মার্কা প্রোডাকশন!
  • সিকি | ২৮ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৩385577
  • আমার অতটা টেকনিকাল কেপাবিলিটি নেই। ইশান বলতে পারবে।
  • b | ২৮ ডিসেম্বর ২০১৭ ১৫:০৬385576
  • ব্বেশ। এক্টা মেল পাঠায়ে দ্যান।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৭ ১৪:২৬385575
  • বি দা, আপনার চত্বরে।
  • anag | ২৮ ডিসেম্বর ২০১৭ ১৪:২৪385574
  • সিকি, ঠিক। হয়্তো খুব কার্যকরী নয়, তাও।
    কিছু বক্তব্য?
  • সিকি | ২৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৪১385573
  • মানে অনাগ চাইছেন অফলাইন ট্র্যান্সলিটারেটর?
  • T | ২৮ ডিসেম্বর ২০১৭ ১১:১৮385572
  • হে হে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাঁ পা দিয়ে শট মাত্তে গিসল। অপদস্থের একশেষ।

    রিয়াল মাদ্রিদের রক্ত পান করি।
  • anag | ২৮ ডিসেম্বর ২০১৭ ১১:০৯385571
  • আরেকটা জিনিস লিখতে ভুলেছি।

    আমি একটা C ভিত্তিক স্ট্যান্ড আলোন প্রোগ্রাম চাই যা গুরুর লে আউটে লেখা জিনিসকে বাংলায় লিখে দেখাবে। থাকলে ভাল, না হলে লিখে নেওয়া যেতে পারে।

    কোনো মন্তব্য? নির্দেশ? নিরুত্সাহকরণ?
  • anag | ২৮ ডিসেম্বর ২০১৭ ১০:৫৯385570
  • হাম্পি গেছিলাম | তাপ্পর বাদামী ইত্যাদি | বেশ গরম এখনো | খাওয়া বিশেষ জুত না | যাই হোক, বিভিন্ন ভাবে নিজেকে hydrated রেখে সহি সালামত আজ সকালে ফিরে এসেছি |

    এবার দুই খান কথা | ঈশান, আপনার মেল আইডি পাওয়া যায়? আরো দু এক খান প্রশ্ন ছিল, চুপি চুপি করতে চাইছিলাম |
    অরন্য (বানান ঠিক হচ্ছে না, মেনে নিন গুগল কিবোর্ড কে ): অনেক প্রশংসা পাঠালাম, মূলত সেই চোখ আর মনের জন্যে, যারা সুন্দর শব্দ আর লাইনের সন্ধান পেয়ে যায় আর মনে রাখে.. ভাল থাকুন |
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৯:২৫385569
  • :-)
  • dc | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৯:০৮385568
  • অবশ্যই। বাঘ বলে কি মানুষ নয়?
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৯:০৫385567
  • পিছন থেকে তুলেছে বলে?
  • dc | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৩385566
  • "আর বলল সুন্দরবন রিজার্ভে মোট ১০-টা বাঘ দেখেছে, ৬-টার ফটো তুলতে পেরেছে, কয়েকটা পিছন দিক থেকে"

    খুবই আনএথিকাল।
  • Atoz | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৮:০৩385565
  • হুঁ, খুবই চমৎকার হবে। শুটিং র‌্যাপ্টর ও নাম দিতে পারেন। ঃ-)
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৮:০২385564
  • :-)

    ক্যাচিং মানেও অন্য, ক্যামেরায় ধরা, জাল পেতে ধরা নয় কো
  • Atoz | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৮:০১385563
  • তার পরেরটা হবে, "ক্যাচিং র‌্যাপ্টর"। লোকে ঝাঁপ দিয়ে পড়বে, ডাইনো ভেবে হুলিয়ে কিনবে। ঃ-)
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৭:৫৬385562
  • একটা নতুন বই লিখেছে Sundarban forever, আমাজনে পাওয়া যাচ্ছে, কিনতে হবেক।
    আগেরটা ছিল - Trails of the Tiger
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৭ ০৭:৫১385560
  • * সুন্দরবন টাইগার রিজার্ভে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত