এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৭ ২৩:৪৬385620
  • এইসময়ে দেখলাম, বুনিপ ১০০-য় ২০, আর আমাজন ৬০, কমলেশ্বর উন্নতি করছেন, টার্গেট ১০০-য় ১০০
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৭ ২১:১৫385619
  • কলকাতার বিভিন্ন জায়গায় আর ভাবার কিছু নাই শুধুই অনুপ্রেরনা এবং প্রণাম।
  • avi | ২৯ ডিসেম্বর ২০১৭ ২১:১৪385618
  • দুয়েকটা সিনে অনুব্রত। ব্যস, মাছ মিষ্টি বাকি পুরোটাই মোর।
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৭ ২১:১৩385616
  • অসমাপ্ত কেউ দেখেছ?
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৭ ২১:১৩385617
  • সিনেমা বা গেম গুলো দেখে ঐ টাইপের অদ্ভুত পছন্দই দেখা যায়।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৭ ২১:০৪385615
  • আর প্রজাপতি বিস্কুট কেমন?
  • সিকি | ২৯ ডিসেম্বর ২০১৭ ২১:০০385614
  • মাছ মাংস মিষ্টি দেখার একটাই ইনসেন্টিভ।

    স্বস্তিকা।
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৭ ২০:৪৬385612
  • মাছ মাংস মিষ্টি সিনেমাটা একটু অদ্ভুত। এমনিতে সিনেমাটা অখাদ্য বললেও কম বলা হয়, একটা সিনেমার গোটা কাস্টের এরকম ইউনিফর্মলি উডেন অভিনয় আর কোথাও দেখেছি বলে মনে পড়ে না। তবুও, কলকাতায় গেলে এই সিনেমাটার নানান জায়গাগুলোর কথা মনে হয়। এই জানুয়ারির পাঁচ তারিখ কলকাতা যাচ্ছি, এখন ঠিক এই সিনেমাটার কথাই ভাবছিলাম।
  • Ekak | ২৯ ডিসেম্বর ২০১৭ ২০:৪৬385613
  • হোলিউড কে তো চায়্না কিনে রেখেছে।
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৭ ২০:৪৩385611
  • কিন্তু ডলার ট্রিলজি যে আমার ভারি প্রিয়!
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৭ ২০:৪০385610
  • ডিসি সত্যিই হলিউড কি হয়ে গেছে !

    পোস্ত আমার খারাপ লাগেনি। একটা আনইউজুয়াল ওয়াট ইফ সিচুয়েশন বানিয়ে কিছু পয়েন্ট নিয়ে তর্ক করেছে। বয়স্কদের ধীর লয়ের জীবন, তাঁদের ধৈর্য্য, ডিসিপ্লিন ইত্যাদি বাচ্চাদের কে একটা স্থিতিশীল শৈশব তো দেয় ই। আবার কিছু বাদ ও পড়ে। এটাতে পক্ষ নিয়ে চাপ নেবার কোন মানে হয় না কারন বা্চ্চাটার ভালো সবাই চাইছে নিজেদের পার্সোনালিটি অনুযায়ী। গানগুলো একেবারেই ব্যাকগ্রাউন্ড টাইপ।
  • avi | ২৯ ডিসেম্বর ২০১৭ ২০:২৪385609
  • মাছ মিষ্টি অ্যন্ড মোর। সে আরেক মাস্টারপিস।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৭ ২০:১২385608
  • পোস্ত কেমন ?

    মাছ মাংস মিষ্টি নামে একটা সিনেমা হয়েছিল না?
  • শঙ্খ | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৭385607
  • গতকাল রাতে দেখবো না, দেখবো না করেও ফিস্টফুল অব ডলারস দেখে ফেললুম।

    জানি না ওই পাপেই কিনা,তুমুলজ্বর এসে গেল।
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৫385606
  • আমি দেখে ফেল্লাম পোস্ত,তিন্দিন ধরে দেখলাম।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৯:০৭385605
  • ইচ্ছে আর রামধনু ভালই লেগেছিল। কিন্তু মুক্তধারা আর অলীক সুখ খুবই বাজে। তারপর থেকে আর দেখতে উচ্ছে হয়নি।
  • Rabaahuta | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৯:০৬385604
  • ইচ্ছে তো আমার বেশ ভালো লেগেছিলো।
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৯:০২385603
  • আমি মাস খানেক আগে পরপর কয়েকটা সিনেমা দেখে ফেলেছি, ওয়ান্ডার ওম্যান, অ্যালায়েড, হাউ টু স্টিল আ মিলিয়ন আর গোস্ট ইন দ্য শেল। ওয়ান্ডার ওম্যান সবচেয়ে খাজা লাগলো। যে সিনেমার সুপারভিলেন একজন মাঝবয়সী গুঁফো ব্রিটিশ সিভিল সার্ভেন্ট সে সিনেমা নিয়ে আর কি বলার আছে, যদিনা ওটা কোন ইন্সাইডার জোক হয়, তবে সে হিসেবেও জোকটা পুরোপুরি ফ্ল্যাট। অ্যালায়েড মোটামুটি, প্রথম পার্টটা হ্যাজানো কিন্তু শেষের দিকটা ভালো লেগেছে। গোস্ট ইন দ্য শেল সিনেমাটা সবথেকে অবাক করেছে, কারন দেখতে শুরুই করেছিলাম এই ভেবে যে আরেকটা অখাদ্য হলিউডি অ্যাডাপ্টেশান দেখতে যাচ্ছি। কিন্তু দেখে খুব খারাপ লাগলো না, অবশ্যই মাংগা ইউনিভার্সটা পুরো আনতে পারেনি, তাও মুডটা কিছুটা ধরতে পেরেছে। অবশ্য এটাও ঠিক যে সবচেয়ে পপুলার সিনগুলো ফ্রেম বাই ফ্রেম কপি করে দিয়েছে, তাও যাই হোক, খারাপ না। আর হাউ টি স্টিল আ মিলিয়ন দেখে আবার মনে হলো - কোত্থেকে কোথায় এসে পৌঁছেছি। কোথায় পিটার ও টুল আর অড্রে হেঅবার্নের গোল্ডেন হলিউড, আর কোথায় আজকের ধ্বসে যাওয়া জঞ্জালের স্তূপ।
  • San | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৯:০০385602
  • টি, একটা রিভিউ হয়ে যাক !
  • San | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৭385601
  • ইচ্ছে কিন্তু আমার মন্দ লাগেনি। বেলাশেষে হইতে যে কি হইতে কি হইল :(
  • পিনাকী | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৬385600
  • অনাগবাবু ফেব্রুয়ারির ১-১০ কলকাতায় থাকবো। চলে আসেন ঐ সময়।
  • T | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৩385599
  • দেখুন বৃদ্ধবিচি, আমরা জানি যে কমল বাবুর হাঁটু খাটানোর কষ্ট একমাত্র আপনিই বুঝবেন। দশ মাইল উঁচু আর একশ মাইল চওড়া ইত্যাদি ব্যাপার কিনা। বনজঙ্গল দেখে স্মৃতিমেদুর হয়েচেন তাও বুঝতে পারছি। দুনিয়াদারির বিবিধ শাখায় আপনার সগর্ব উল্লম্ফন আমাদের অবশ্যই চোখে পড়ে কিন্তু কাতর প্রার্থনা এটুকুই যে 'বিভূতি বাবুর পর' মার্কা মন্তব্য থেকে ক্ষমা দিন, ওতে বাংলা সাহিত্যকে অপমান করা হয়, এমনকি আপনার স্রষ্টা অবধি শুনে কষ্ট পাবেন।
  • সিকি | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৭385598
  • আমি ভুল করে বেলাশেষে দেখে ফেলেছিলাম। পুরোটা। আজও আক্ষেপ করি, কেন দেখেছিলাম। না না, পোস্ত খেতে ভালোবাসলেও পোস্ত দেখতে পারব না। জীবনে শান্তি জরুরি।
  • sm | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৫385597
  • কিন্তু হাফপ্যান্ট, তোমাদের জন্যই তো কমল বাবু এত কষ্ট করে সিনেমা টা বানালেন।
    বিভূতি বাবুর পর কমল বাবুই এরকম এডভেঞ্চার নিয়ে লিখলেন। ভালই তো।
  • Rabaahuta | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৫:৫২385596
  • হুঁহুঁ। আমি কমলেশ্বরের কোন সিনেমা দেখিনি। নন্দিতা শিবপ্রসাদের ইচ্ছে ছাড়া আর কিছু দেখিনি। সাবধানের মার নেই, অনর্থক ঝুঁকি।
  • T | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৯385595
  • ওয়ার মেশিন দেখেছি। বেশ ভালো। আরেকটা হচ্চে জারহেড। এটাও বেশ। ফুল মেটাল জ্যাকেটের সাথে কিছু সিনে সাদৃশ্য আচে, জানিনা ট্রিবিউট কিনা। কিন্তু কমলেশ্বরকে ক্ষমা নয়। একদম ইয়ে একটা।
  • Rabaahuta | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৩385594
  • আমি দেখলাম ওয়ার মেশিন।

    ব্র্যাড পিট, যুদ্ধ এইসব দেখে ধুমধড়াক্কা অ্যাকশন সিনেমা হবে ভেবেছিলাম দেখতে বসেছিলাম। কিন্তু চমৎকার সিনেমা। আমেরিকার পরিত্রাতার ভূমিকাবিষয়ক খোরাক।
  • T | ২৯ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৫385593
  • ও হো হো হো, আমাকে আমাজন অভিযান নামক এক মর্মান্তিক ব্যাপার সহ্য কত্তে হ'ল। ফোঁৎ। এই কমলেশ্বরটার কান মুলে দিতে হয়। যত্তসব। কী অখাদ্য!
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৭ ১১:৪৫385592
  • বোম্বে পুনা দেখে দের কথা মনে পড়লো
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৭ ১১:২৫385591
  • ট্র্যাফিক বলে একটা হিন্দী মুভি দেখছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত