এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০২ জানুয়ারি ২০১৮ ১২:০৬385710
  • পুণের এই Tea trails চেইনটা আমার বড্ড পছন্দ - বম্বেতে কেন খোলে না কেজানে
  • de | ০২ জানুয়ারি ২০১৮ ১২:০৪385709
  • আ অ তে নাকি অ্যানাকোন্ডাকে গাছে গিট্টু পাকিয়ে মেরে ফেলেচে? এই কমলেশ্বর আর দেব এরা এতো হিংস্র কেন? গতবারো বুনিপ, সিংহ আর আরো কি কি সব মেরেচিলো -

    সবাইকে শুভেচ্ছা - নতুন বছর আনন্দে কাটুক!

    কাল পুণে থেকে ফেরার পথে প্রচন্ড জ্যাম পেলাম - ক্ল্যাচ দাবিয়ে দাবিয়ে পায়ে ব্যথা হয়ে গেলো। পরে শুনলাম দলিতরা পেশোয়াদের সঙ্গে লড়াইয়ের কোন একটা ভরসাফূর্তি পালন করচিলো - যেখানে দলিতরা ইংরাজ-পক্ষে ছিলো আর পেশোয়ারা সো কলড ভারতীয় পক্ষে - সেই নিয়ে ব্যাপক ঝামেলা - কুড়ি খানা গাড়ি পুড়েছে, পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েচে- অজস্র গাড়ির কাঁচ ভাঙ্গা হয়েচে - তবে এতো সব দলিতরা করেচে নাকি উচ্চবর্ণেরা তা নিয়ে কবি নীরব। আজ সকালের টাইমসে খবরও বেরিয়েচে -

    এই লিং টা হানুদার অ্যানালিসিসের জন্য রইলো - দুশো বছরের পুরনো যুদ্ধ নিয়ে এতো কান্ড -

    http://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/?olv-cache-ver=20171113083142#
  • T | ০২ জানুয়ারি ২০১৮ ১২:০১385708
  • সে হাফটাইমেই অস্থির হয়ে উঠে বাড়ী যেতে চাইছিল। আর মোক্ষম প্রশ্ন যেটা কল্ল, সেটা হ'ল, বাবা ঐ মেয়েটা ক্যানো শঙ্করের কাছে এলো? শঙ্কর কি আগে কখনো আমাজনে গেছিল?
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১১:৫১385707
  • না না সে অন্য একটা গেট্টুতে।

    হ্যাঁরে তোর মেয়ের কেমন লাগল আমাজন অভিযান?
  • T | ০২ জানুয়ারি ২০১৮ ১১:৪৩385706
  • আমি করিনি। :)
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১১:১৯385705
  • সেদিন হনুর নামে চাট্টি নিন্দেমন্দ করলাম আমরা, বুঝলা হনু
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ০৭:২৮385704
  • "জলিল সাহেবের পিটিশন"-এর শেষে বাচ্চা মেয়েটা অপেক্ষায় থাকে, কখনো কেউ একজন এসে দাদা-র পিটিশনের খাতাটা তুলে নেবেন, ৩০ লক্ষ মানুষ হ্ত্যার বিচারের লড়াই চলবে, শুধু ব্যাটন হাত বদল হবে। এখনও চোখে জল এনে দেয়

    আর '১৯৭১'। ১৯৭১-টা পরে উপন্যাস হিসাবেও লেখেন।
  • avi | ০২ জানুয়ারি ২০১৮ ০৭:২৬385703
  • কাল সারাদিন দারুণ আবহাওয়া ছিল, বেশ কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছিল, সাতসকালে তাকে দেখব বলে যেই বেরিয়েছি, উরেব্বাবা, এমন কুয়াশা যে নিজের জঙ্ঘাই দেখা যায় না প্রায়। যাই, চায়ের জল বসাই।
  • Atoz | ০২ জানুয়ারি ২০১৮ ০৭:১৯385702
  • হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো বেশ মুনশিয়ানার, মন টেনে রাখে। ছোটোগল্পে তেমন জুত পাই নি। তবে "জলিল সাহেবের পিটিশন" ভালো লেগেছিল।
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ০৭:১৩385701
  • রাত ২টো অব্দি পার্টি, ৫-টায় ঘুম, ২টো-য় জাগরণ, আরও ৪ ঘন্টা শয্যায় গড়াগড়ি উইথ হুমায়ুন আহমদের ছোটগল্প - হমীনস্ত
  • Atoz | ০২ জানুয়ারি ২০১৮ ০৬:২৯385700
  • কী চমৎকার এক গলার হার দেখলাম একটা ফেবু ছবিতে! তার পাকিয়ে তৈরী সুদর্শন চক্র দুই কাঁধে আর তাদের সংযোগ সাধন করেছে সাত লাইন পালকওয়ালা চাবির গোছা! একেবারে ঝলমল ঝলমল ব্যাপার। ঃ-) ঃ-) ঃ-)
  • Atoz | ০২ জানুয়ারি ২০১৮ ০২:২৮385699
  • হ্যাঁ প্রথমে মেশিন লার্নিং, তারপরেই বিপ্লবের কোম্পানি
    ঃ-)
  • S | ০২ জানুয়ারি ২০১৮ ০২:২৫385698
  • মেশিন লার্নিং শিখুন। তাইলেই মুক্তি।
  • পাই | ০২ জানুয়ারি ২০১৮ ০১:১৭385697
  • এদিকে এটা পড়ে একটু ঘেঁটেল গেলাম।

    ************

    "বাঙালীদের অনেকেই হাহুতাশ করেন যে সরকারী চাকরি সব বিহার, ঊ বা গোর্খা ভুটিয়ারা নিয়ে চলে যাচ্ছে, বাঙালীরা পাচ্ছে না। তবে যতই হা হুতাশ করুন, চাকরি সম্পর্কে আউটলুক না বদলালে এই চিত্রও বদলাবে না।
    বাঙালী সন্তানের প্রথম টার্গেট থাকে সায়েন্স নিয়ে +২ পড়বে। তারপর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, বা কোনো সাবজেক্ট নিয়ে অনার্স। অনার্স করতে ঢুকলে সবাইই ভেবে নেয় মাস্টার্স করবো, তারপর পিএইচডি, তারপর পোস্টডক তারপর বড় ইউনিভার্সিটিতে পড়াতে ঢুকবো। তারপরে ছবি পরিষ্কার হতে থাকে। গ্রদুঅতিওন হতে হতে অনেকেই বুঝে যায় এই লাইনে আকাডেমিক্স তার জন্য নয়। তাও গিয়ে মাস্টার্সে ভর্তি হয় কারণ ডিগ্রি ধুয়ে জল খাওয়া যাবে। তারপর ভর্তি হয় বিএড এ। (বুদ্ধ ভটচাজের আমলে হলে তাও কথা ছিল, এই জমানায় কবে এসএসসি হয়, কবে রেজাল্ট বেরোয় কবে কেস হয় এই নিয়ে শিক্ষক নিয়োগ একদম গেঁড়ে গেছে তাতেও লোকজন দেড় দুই লাখ খরচ করে বিএড কেন করে ? শতকরা আশি ভাগের ক্ষেত্রেই বিএডটা ব্যাড ইনভেস্টমেন্ট)। এত কিছুর পর যখন বয়স ২৫ হয়ে গেছে তখন বাঙালী ছেলেমেয়েরা ভাবতে বসে এবার কি করবো। তখন তারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটতে শুরু করে। এবং এই লেটস্টার্ট এর জন্য তারা মার খায়। যারা গ্রদুঅতিওন হতে হতেই প্রিপারেশন শুরু করেছে তারা একটু সময় পায় বটে তবে তারাও কোচিং গুলোকে কলেজের ক্লাস ভেবে ট্রিট করে শুরুতে। এছাড়াও আছে পোস্টফেটিশিসম। শুরুর দিকে অফিসার রন্ক ছাড়া পরীক্ষা দিতেই মন ওঠে না। এই বড় বড় কলেজ ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স, এম ফিল, বিএড করে শেষমেশ ক্লার্কের চাকরি করবো !! কাপুরসাহাব ক্যায়া কহেঙ্গে ! কেন্দ্রীয় সরকারে ক্লারিকাল পোস্টের মাইনে যে নেহাত খারাপ নয়, সেটা বুঝে উঠতে কয়েক বছর ও কয়েকটা ফেলিওর লেগে যায়। তুলনায় ইঞ্জিনিয়াররা একটু বুদ্ধিমান। ক্যাম্পাসিং এর জন্য প্র্যাক্টিস করা অপ্তি স্কিল দিয়ে ব্যাঙ্কের পরীক্ষা মেরে দেয় অনেকেই।

    আর উল্টোদিকে বিহার উত্তরপ্রদেশের ব্যাপারই আলাদা। ওদের ছেলেপেলেরা একটা জিনিস ভাল করে মনে রাখে, যে ভাইয়া হামলোগ বিহার ইউপি সে হ্যায়, সরকারী নৌকরি কে আলাবা ঔর কুছ হামে মিলনেকা নসিব নেহী। তাই তারা মোটামুটি মাধ্যমিক উৎরানোর পর থেকেই পড়াশোনা শুরু করে দেয়। এইচ এস পাশ করেই ক্লারিকাল পরীক্ষা দিতে থাকে, আর এমন সাবজেক্টে গ্রদুঅতিওন করে যাতে খাটনি কম। অনেকে ওপেন ইউনিভার্সিটি তে পড়াশোনা করে, যাতে চাকরি পেয়ে গেলেও পড়া কন্টিনিউ করা যায়। ফলাফল ? যারা একটু ভাল, তারা ২১-২২ এই ছোটখাটো সরকারী চাকরিতে ঢুকে যায়। তারপর আরো পরীক্ষা দিতে থাকে। ২৫-২৬ হতে হতে আরো বেটার কিছু পেয়েও যায়। কিছু লোকজনের লক্ষ্য থাকে মারি তো গন্ডার, তারা দিল্লী যায় সিভিল সার্ভিসের কোচিং করতে। সেটা পাক না পাক, ভাল কিছু একটা অনেকেই বাগিয়ে ফেলে। হয়তো 'মেধা'র দিক দিয়ে অনেক বাঙালীর চেয়ে পিছিয়ে। জাস্ট প্ল্যানিং এর জোরে এগিয়ে যাচ্ছে। "
  • dc | ০১ জানুয়ারি ২০১৮ ২৩:১৪385696
  • অমনুবাস?
  • পাই | ০১ জানুয়ারি ২০১৮ ২২:৫৩385695
  • ঃ)
  • h | ০১ জানুয়ারি ২০১৮ ২২:৪৯385693
  • সবাই কে নতুন বছরের শুভেচ্ছা। কুমুদি র জন্য একটু বেশি, কালে কালে জেনো ১০ নঙ্গ জন পথ কেনো গোটা সাউথ ও নর্থ ব্লক যেনো কুমুদি র গ্যারেজ কিম্বা রান্না ঘর হয়, ওনার বাড়িতে চা খেতে গেলে আমরা যেন লোক সভায় সিট পাই। ওনার ডগিরা কে'উ করলে যেন ভারতীয় গনতন্ত্র কেপে যায় এবঙ্গ ২০৫২ র গ্রীষ্মের ছুটিতে যেন কুমুদি একবার ১ লখ চাপরাসি নিয়ে কোন মতে একবার সিউড়ি তে এসে আমার কালজয়ী অমনুবাস টি উদ্বোধন করে যেতে পারে।
  • h | ০১ জানুয়ারি ২০১৮ ২২:৪৯385694
  • সবাই কে নতুন বছরের শুভেচ্ছা। কুমুদি র জন্য একটু বেশি, কালে কালে জেনো ১০ নঙ্গ জন পথ কেনো গোটা সাউথ ও নর্থ ব্লক যেনো কুমুদি র গ্যারেজ কিম্বা রান্না ঘর হয়, ওনার বাড়িতে চা খেতে গেলে আমরা যেন লোক সভায় সিট পাই। ওনার ডগিরা কে'উ করলে যেন ভারতীয় গনতন্ত্র কেপে যায় এবঙ্গ ২০৫২ র গ্রীষ্মের ছুটিতে যেন কুমুদি একবার ১ লখ চাপরাসি নিয়ে কোন মতে একবার সিউড়ি তে এসে আমার কালজয়ী অমনুবাস টি উদ্বোধন করে যেতে পারে।
  • | ০১ জানুয়ারি ২০১৮ ২১:৫৪385692
  • মুর্গীর তুলনায় বরাহ যে কোনদিন বেশী ভাল খেতে
  • b | ০১ জানুয়ারি ২০১৮ ২১:০৮385691
  • বরাহনন্দনগুলি এবার ইরানের পশ্চাদ্দেশে লেগেছে।
  • T | ০১ জানুয়ারি ২০১৮ ২০:৫০385690
  • গেলাস ভর্তি শুভেচ্ছার পাশাপাশি কিছু মুরগীর ঠ্যাঙের দিকেও দৃষ্টি আকর্ষণ করি। সুনির্দিষ্ট হেউ সহ।
  • avi | ০১ জানুয়ারি ২০১৮ ২০:৪১385689
  • শতাব্দীর সাবালকত্ব লাভের উদযাপনে সব্বাইকে জানাই গেলাস ভর্তি শুভেচ্ছা। হেউ।
  • kumu | ০১ জানুয়ারি ২০১৮ ২০:৩১385688
  • নতুন বছরে সকলকে প্রীতি ও শুভেচ্ছা।
    সকলকে নিয়ে সকলে ভাল থাকুন।
    জয় হোক শুভচেতনার।
  • Kalpabiswa | ০১ জানুয়ারি ২০১৮ ১২:৪৮385687
  • থিসিস,অ্যান্টি থিসিস পেরিয়ে কল্পনা আর বৈজ্ঞানিক ভূয়োদর্শনের সিন্থেসিসের পথে। ২০১৮ র এই টাটকা মুহূর্তে এসে গেল কল্পবিশ্বের রাশিয়ান থিম সংখ্যা। এই বিশেষ ধরণের লেখনশৈলী রাশিয়ায় স্বীকৃতি পায় আমেরিকায় ১৯২৬ সালে বিখ্যাত সম্পাদক হুগো গার্ন্সব্যাক এর কল্পবিজ্ঞান হিসেবে আলাদা একটা ধারা উল্লেখ করার অনেক আগে। আরো গুরুত্বপূর্ণ হল যে পাশ্চাত্যে কল্পবিজ্ঞান ধারাটা বিশেষভাবে স্বীকৃত হবার অনেক আগে থেকেই রাশিয়ান সংস্কৃতির জনপ্রিয় বৌদ্ধিক পরিমণ্ডলে তা এক গভীর চর্চার বিষয় এবং সেটার মধ্যে দিয়ে তাঁরা বিংশ শতাব্দীর নব্য বাস্তবতাকে ব্যাখ্যা করে এসেছেন এর সূচনালগ্ন থেকেই। যে ধারার কল্পবিজ্ঞানের আখ্যান বা ন্যারেটিভে শুধুমাত্র যন্ত্র-সভ্যতার বাহ্য বিজয়কেতনই ঘোষিত হয়নি বরং এর প্রভাবে গড়া নতুন দিনের সমাজ রাজনীতির আবর্তে মানুষের বোধের যে বহুস্তরীয় পরিবর্তন তাকেও তুলে আনা হয়েছে রূপকের ছায়ায় যার আধার বিজ্ঞানের আধুনিক এবং স্পেক্যুলেটিভ ভাষ্য।
    নতুন বছর সমাগত। বন্ধুরা এই নতুন দিনের ভোরে চলুন পুরোনো একটা সময়ের কিছু সাক্ষরকে নতুন আলোয় দেখে নিই আমরা !! জানান কী ভালো লাগলো আর কী খারাপ। কোন ভুল চোখে পড়লে দয়া করে ধরিয়ে দিন।

    http://kalpabiswa.com/
  • S | ০১ জানুয়ারি ২০১৮ ১২:০৭385686
  • সক্কলকে হ্যাপ্পি নিউ ইয়ারের শুভেচ্ছা আর লাভ রইলো।
  • dc | ০১ জানুয়ারি ২০১৮ ১০:৩০385685
  • শঙ্খ বাবু যদি গুড ব্যাড আগলি দেখে ফেলে থাকেন তো এটা শুনুন। এনিও মোরিকোন আর মেটালিকার যুগলবন্দীঃ

  • pi | ০১ জানুয়ারি ২০১৮ ০৯:২৬385684
  • সব্বাইকে হ্যানিই।
  • kiki | ০১ জানুয়ারি ২০১৮ ০৭:০৪385683
  • হেপ্পি নিউ ইয়ার
  • Atoz | ০১ জানুয়ারি ২০১৮ ০৫:০৩385682
  • শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কুশল হোক সবার। মঙ্গল হোক সবার। আনন্দময় হোক জীবন।
  • aranya | ০১ জানুয়ারি ২০১৮ ০২:২৯385681


  • - আর একটা, 'আলোগুলি গৃহহীন লাগে'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত