এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ০২ জানুয়ারি ২০১৮ ২১:৫২385740
  • অ, থ্যামকু। সময় করে বইটা নিয়ে লেখোনা। হাতের কাছে তো নেই, তোমার লেখা দিয়েই রিভিসিট করি!
    ঐ কেরানির্র গল্প বোধহয় ওখানেই পড়েছিলাম, যিনি আপিসের নিতান্ত বোরিং সাধারণ কাজকম্মের মধ্যেও কী দারুণ সব উপাদান গুঁজে দিয়ে সে এক চমৎকার ব্যাপার বানিয়ে ফেলতেন!
  • | ০২ জানুয়ারি ২০১৮ ২১:৪০385739
  • শেষ আটটা সংখ্যা তারিখ। পালটে পালটে পড়ুন। অবশ্য সব সংখ্যা নেই এখানে। আর শেষ এক বছরেরই পাবেন।
  • kumu | ০২ জানুয়ারি ২০১৮ ২১:৩৪385738
  • সংবাদ প্রতিদিনের "রোববার" অন লাইনে কিভাবে পড়া যায়?
  • | ০২ জানুয়ারি ২০১৮ ২১:২৯385737
  • পাইদিদিকে বিশেষ ধন্যবাদ সুধীর চক্রবর্তীর - সদর মফস্বল - বইএর খোঁজ দেওয়ার জন্যে।
    সদ্য পড়েছি। বেশ সুস্বাদু!

    বাকিদেরও সাজেস্ট করে রাখলাম। সুযোগ পেলে নিশ্চয়ই পড়বেন।

    হালের মৃদুল দাশগুপ্তের - ফুলফল মফস্বল - বলে এক কলামের কথা মনে পড়ে গ্যালো। রবিবার পত্রিকায় বার হোতো। হয়ত গ্রন্থিত হবে।
  • kumu | ০২ জানুয়ারি ২০১৮ ২১:২৩385736
  • আনন্দবাজারের পত্রিকা বিভাগ ৩০।১২।১৭

    এই তেলে(সরষের তেলে) রয়েছে ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং ই। ফলে ত্বকের উপর সরষের তেলের নিয়মিত ব্যবহারে রিংকল কমে। ত্বককে করে তোলে সুস্থ ও সতেজ।

    ভাবা যায় না,ভিটামিন, এ পামতেল, ঘি,মাখন ইত্যাদিতে থাকলেও সর্ষের তেলে নাই।ভিটামিন ই আছে পাম,রাইসব্রান তেলে,উল্লেখযোগ্য পরিমাণে।আর বি কমপ্লেক্স সর্ষে কেন,কোন তেলেই নাই,থাকা সম্ভব না।

    আরো কত অদ্ভুত বাণী-লিনোলেনিক অ্যাসিড নাকি ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে "পরিণত "হয়।

    কত লোক এই অর্থহীন লেখাগুলো পড়ে বিশ্বাস করে।
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ২১:০৩385735
  • বুদ্ধবাবু আমায় নিয়ে লেখেন কিনা, অরণ্য আর কী, বিভূতিবাবুর পর আর তো তেমনটা কেউ লিখলেন না, তাই ওনার সব দোষ মাপ :-)
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ১৮:২৫385734
  • শোনা যায় উনি বড় লেখক।
  • dc | ০২ জানুয়ারি ২০১৮ ১৮:১৪385733
  • শুধু শুধুই কি বলে জ্যোতি আলু? :d
  • de | ০২ জানুয়ারি ২০১৮ ১৭:৩৫385732
  • কালকেই আমার লেগেছিলো যে কিছু ঝামেলা হবে - পানভেলের এক্ষপ্রেসওয়ের এক্সিটের দেড় কিমি আগে থেকে গাড়ি লিট্যারালি ৩-৪ ইন্চি করে এগোচ্ছিলো। পানভেল থেকে অনুশক্তিনগর আসতে বেশ কয়েক ঘন্টা লেগেছে - এমনিতে আধা ঘন্টার রাস্তা -
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১৭:২৮385731
  • কাল বন্ধ্‌ ডেকেছে। চাড্ডিভাইরা ভারী রাগমাগ করছে।
  • de | ০২ জানুয়ারি ২০১৮ ১৭:২৬385730
  • চেম্বুরে শুনলাম বাস জ্বলছে - সব জায়গায় মোর্চা নেমেছে, মাহাতে দলিতদের ক্ষেপানো খুবই ডেঞ্জারাস -
  • Atoz | ০২ জানুয়ারি ২০১৮ ১৭:২০385729
  • বিশেষ করে ৫ নং পয়েন্টের হাসি প্রসঙ্গে। ঃ-)
    আর কাকে যেন লেডি কিলার বললেন, আর কাকে বিয়ে করেন্নি বলে বকে দিলেন! সামনাসামনি এগুলো বল্লেন ?
    সত্যি বেছেবুছেই বুদ্ধ গুহকে নিয়ে গেছে বটে বক্তৃতা দেবার জন্য ! ঃ-)
  • Atoz | ০২ জানুয়ারি ২০১৮ ১৭:১৬385728
  • আগের পোস্ট বড় বাঘ প্রসঙ্গে।
  • Atoz | ০২ জানুয়ারি ২০১৮ ১৭:১৫385727
  • কী ভয়ানক!!!!! ঃ-)
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৮ ১৭:১১385726
  • মুম্বাইতে শুনছি গুছিয়ে ঝামেলা শুরু হয়েছে, রায়ট পুলিশ নেমেছে?
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ১৬:৩৯385725
  • ও ওকে।
  • বড় বাঘ | ০২ জানুয়ারি ২০১৮ ১৬:২৩385724
  • জ্যোতিবাবু বনের বড় বাঘের মতোঃ বুদ্ধদেব গুহ

    বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সল্টলেকের ই জেড সি সি। জ্যোতি বসুর জন্মদিনে হাজির দিকপাল মানুষেরা। রাজনীতি, শিক্ষা, খেলাধূলা, বিনোদনের জগতের অনেক তারকার মাঝেও আলাদা করে চেনা যাচ্ছিল তাঁকে। বয়সের কারণে খুব একটা অনুষ্ঠানে যান না। কিন্তু বুধবার এসেছিলেন। বাকি বক্তাদের থেকে কথা বললেন একেবারে ভিন্ন সুরে। সবার মনে ছাপ রেখে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তাঁর বক্তৃতার নির্যাস তুলে ধরা হল বেঙ্গলটাইমসের পাঠকদের জন্য।

    ১) রবীনবাবু আমার বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানালেন। আমি বলেছিলাম, যাব। তবু বয়স বাড়ছে তো। শরীর তেমন সঙ্গ দিচ্ছে না। আসতে পারব কিনা নিশ্চিত ছিলাম না। শেষপর্যন্ত কিছুটা জেদ করেই চলে এলাম। এই জেদ বাড়িয়ে দিল একটি টিভি চ্যানেল। তারা নানা রকম উল্টোপাল্টা প্রশ্ন শুরু করে দিল। কেন আপনি যাবেন, জ্যোতি বসুর সঙ্গে আপনার কী সম্পর্ক। রীতিমতো ধমক দিতে শুরু করল। তখন আমারও জেদ চেপে গেল। আর বাঙালের জেদ চাপলে কী হয়, তা তো জানেন। চলে এলাম।

    ২) জ্যোতি বাবুর দাদা-বউদি আমার মক্কেল ছিলেন। তাঁর ভায়রাভাইও আমার মক্কেল। অতি সজ্জন মানুষ। তাঁদের কাছে জ্যোতি বাবুর অনেক কথা শুনেছি।

    ৩) আমি যেসব কথা বলব, তা একটু অন্যরকমের। বাকি যাঁরা আছেন, তাঁরা অনেক গুণী মানুষ। তাঁরা অনেককিছু জানেন। অনেকেই সুবক্তা। তাঁরা সেসব কথা বলবেন। আমি বরং আমার মতো করে বলি।

    jyoti babu3

    ৪) আমার কাছে জ্যোতিবাবু বনের এক বড় বাঘের মতো। আমি জঙ্গলে ঘোরাফেরা করি। তাই আমি আমার ভাষাতেই বলি। সেই বাঘ, যাকে গোটা জঙ্গল সমীহ করে। যাকে অনেকের মাঝেও আলাদা করে চেনা যায়।

    ৫) প্রবল তাঁর ব্যক্তিত্ব। নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলতেন না। কিন্তু যখন বলতেন, সেটাই হত শেষ কথা। সচরাচর তিনি হাসতেন না। কিন্তু যখন হাসতেন, সেই হাসি দেখলে ফার্স্ট ইয়ারের মেয়েও প্রেমে পড়ে যেত।

    ৬) আপনারা যাই বলুন, উনি বক্তৃতা একদম ভাল দিতেন না। কোনও বাক্য সম্পূর্ণ করতেন না। আমি বললাম, ওরা বলল, এই সব বলতেন। কিন্তু যাদের জন্য বললেন, তাঁরা ঠিক বুঝতেন। কী বলতে চাইছেন, তা নিয়ে কোনও অস্পষ্টতা ছিল না।

    ৭) এখনকার রাজনীতিকদের দেখি। এখন রাজনীতি ভাল একটা প্রফেশন। এত সহজে এত রোজগার আর কোনও প্রফেশনে হয় না।

    ৮) একজন বিলেত ফেরত ব্যারিস্টার। চাইলে কী আরামে জীবনটা কাটাতে পারতেন! কিন্তু কালো কোট তুলে রেখে তিনি নেমে পড়লেন লড়াই সংগ্রামে। জ্যোতিবাবুর মতো লোকেরা টাকার জন্য, গাড়ি-বাড়ির জন্য রাজনীতিতে আসেননি। সারা জীবন একটা মূল্যবোধের রাজনীতি করে গেছেন। একটা আদর্শের জন্য লড়াই করেছেন।

    ৯) হয়ত তাঁর সব ভাবনা সব সময় সঠিক ছিল না। কোনও কোনও বিষয় নিয়ে সমালোচনা হয়েছে। আমিও নানা সময়ে সমালোচনা করেছি। কিন্তু সেই ভাবনার মধ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তাঁর আন্তরিকতা বা সদিচ্ছা নিয়ে কোনও প্রশ্ন ছিল না।

    ১০) জ্যোতিবাবুর চেলাদের কথা একটু বলি। অনেকেই এই মঞ্চে আছেন। এই যে বিমান বাবু। সারা জীবন বিয়েই করলেন না। সাদাসিধে মানুষ। খালি রুমাল হারিয়ে ফেলেন। একবার বইমেলায় একসঙ্গে অনেকক্ষণ ছিলাম। পকেট হাতড়াচ্ছেন, রুমাল খুঁজে পাচ্ছেন না। আমার কাছে দুটো রুমাল ছিল। একটা ওনাকে দিলাম। বললাম, রুমাল দিতে নেই। এটা কিন্তু ফেরত দেবেন। উনি বললেন, আপনার জন্য আমি এক ডজন ভাল রুমাল এনে দেব। কত বছর পেরিয়ে গেল। আজও সেই রুমাল উনি দিলেন না। যাঁরা এত ভাল কাজে ব্যস্ত থাকেন, তাঁদের এমন ছোটখাটো ভুল ধরতে নেই। ওনার দুটো মস্তবড় দোষ। সারাজীবন বিয়ে করলেন না। দুই, মেয়েদের সম্পর্কে কোনও আকর্ষণ আছে বলেও মনে হয় না। এই দুটোকে অনেকে বলবেন গুণ। আমি দোষই বলব। তবে যাঁদের এতরকম গুণ থাকে, তাঁদের এমন দু একটা দোষ থাকলে ক্ষতি নেই। এই দুটো দোষ আছে বলেই উনি এত মানুষের কাজ করতে পারছেন।

    ১১) এই যে বুদ্ধবাবু। খুব পড়াশোনা করেন। জ্যোতিবাবুকে কিছু বললেই উনি বলতেন, ওটা বুদ্ধ জানে। ও খুব পড়াশোনা করে। পড়াশোনা একটা মহৎ গুণ। বামপন্থীদের সঙ্গে পড়াশোনার একটা গভীর সম্পর্ক আছে। বুদ্ধবাবুর আরেকটা পরিচয় আপনারা জানেন না। আপনারা জানেন না উনি কোন পরিবারের ছেলে। একবার উনি আমার বাড়িতে এসেছিলেন। আমার লেখার টেবিলে পুরোহিত তর্পন দেখে বললেন, এটা নিয়ে আপনি কী করছেন ? আমি বললাম, আমি মুর্খ মানুষ। বেশি কিছু জানি না। এখান থেকে টুকি, ওখান থেকে টুকি। এদিন উনি বলেছিলেন, এই পুরোহিত তর্পনের লেখক তাঁর কে ? মানুষটা বড় অন্তর্মুখী। এটা মস্তবড় গুণ, আবারও দোষও। কারণ, রাজনীতি করতে গেলে এত অন্তর্মুখী হলে চলে না, একটু বহির্মুখী হতে হয়।

    ১২) আমার বাঁদিকে আছে সীতারাম। এঁকে আপনারা সবাই চেনেন। আমি চিনি অনেকদিন ধরে। আমার মেয়ে জে এন ইউ-তে পড়ত। আর জে এন ইউ-র এক উজ্জ্বল ছাত্র সীতারাম ইয়েচুরি। এখনও জে এন ইউ-তে যান, বুঝতে পারবেন সবাই ওকে কী শ্রদ্ধার চোখে দেখে। ওর আরেকটা পরিচয় আপনারা জানেন না, ও ভয়ঙ্কর এক লেডিকিলার। এমন সুন্দর দেখতে একটা ছেলে, লেখাপড়ায় দারুণ, বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞান, দারুণ কথা বলে। তার প্রেমে মেয়েরা পড়বে না! সেই সময় কত মেয়ে যে ওর জন্য পাগল ছিল, তা যদি জানতেন!

    ১৩) আমার ডানদিকে সূর্যকান্ত মিশ্র। ডাক্তার মানুষ। ভদ্র, বিনয়ী। সুবক্তা। আ‌লাপ ছিল না। আজই আলাপ হল। কিন্তু তাঁকেও চিনি অনেকদিন ধরে।

    ১৪) জ্যোতিবাবুর কথা বলতে গিয়ে তাঁর চেলাদের কথা এত বলছি কেন ? কারণ, একটা মানুষ কেমন, সেটা তাঁর সঙ্গীসাথীদের দেখেই বোঝা যায়। এই যে এতজনের কথা বললাম, এঁদের কাউকে আপনি অসৎ বলতে পারবেন না। এরা কেউ কিন্তু গাড়ি, বাড়ি বা টাকার জন্য রাজনীতি করতে আসেননি। অন্য পেশায় অনেক সফল হতে পারতেন। সব হাতছানি ছেড়ে এসেছেন। জ্যোতিবাবু ছিলেন এঁদের নেতা। এঁদের দেখেই বোঝা যায়, জ্যোতিবাবু কেমন ছিলেন।
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ১৬:০২385722
  • Heavy security was already in place as the villagers were opposed to Monday's rally. IGP (Kolhapur range) Vishwas Nangre-Patil said there was tension in the area since morning.
    "Trouble broke out after a few men bearing saffron flags arrived in the area. Later, villagers set ablaze eight vehicles on the highway while some pelted stones at the vehicles," he said.
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১৪:২৫385721
  • উটসব করে রব?
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:৫৪385720
  • মেডিয়েভাল বিষয় নিয়ে ধুন্ধুমার হওয়াটা আমাদের এখানে নতুন কি করে হলো। এই ঘটনাটা
    আমার ফিডে এসছে, গেনেরালি দলিত রা মার খান সেখানেই এসেছে, কি হয়েছে অরেকটু দেরিতে বোঝা যাবে।এমনিতে একটা
    সমস্যা হল, পোলিটিকাল মোবিলাইজেশন এর জন্যো তৈরী অনুষ্ঠান আর অন্য উট্সব এর পার্থক্য থাকে, এটাও নতুন কিসু না। ই পার্টিকুলার উদ্যাপন টা আমি প্রথম জমায়েত আমি ৮ ১০ বছর আগে দেখেছিলাম, যুদ্ধ কঠিন জিণিস, সিরাজের পরাজয় কলকাতায় পার্টি হয়েছিল, দেশের য় রাই উদ্যাপন করেছিলেন।স্বাধীন ভারতে দলিত রা নিজেদের দেশ গড়ে উঠছে বুঝলে এই উত্সহ এম্নি ই কমে জাবে, নইলে বাড়বে।দলিত দের খুশি হোয়ে উদ্যাপন করার মত বিশেষ কিসু নেই।
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:৩০385719
  • ধুত্তেরি, আমিই ভুল লিখলাম। ইংরেজরাই লড়েছিল, দলিতদের সাথে নিয়ে। আগের কমেন্ট ইগনোর মাডি।
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:২৮385718
  • "দলিতরা ইংরাজ-পক্ষে ছিল" বক্তব্যটা ঠিক নয়।

    ইংরেজ দলিতদের ব্যাকিং করেছিল এই যুদ্ধে। পেশোয়াদের বিরুদ্ধে লড়তে মদত জুগিয়েছিল ইংরেজরা। ইংরেজরা নিজেরা লড়ে নি।
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:১৫385717
  • লোকজন গল্পে চমক আনতে মেরে ফেলাটা শ্রেষ্ঠ উপায় মনে করে। কি মানুষ আর কি পশু। পশুপাখীর প্রতি এক অদ্ভুত হিংস্র আচরণ দেখা যায় প্রায় সর্বস্তরে।
  • T | ০২ জানুয়ারি ২০১৮ ১২:৪১385716
  • প্রোফেসর শঙ্কুও মেরেছেন। বাঘ। সম্পূর্ণ বিনা কারণে।
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১২:৩৮385715
  • সেই উপেন্দ্রকিশোর থেকে শুরু হয়েছে। বেচারা বাঘের ছানাগুলো, কেটে কেটে ঝুলিয়ে দিল!
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ১২:১৯385713
  • কেনো, আমি আবার কি করলাম?
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ১২:১৯385714
  • কেনো, আমি আবার কি করলাম?
  • de | ০২ জানুয়ারি ২০১৮ ১২:১৪385712
  • বাচ্চাদের মুভিতে বন্য জীবনের প্রতি যত্ন নিতে না শিখিয়ে মেরে ফেলা শেখানো কি ভালো?
  • T | ০২ জানুয়ারি ২০১৮ ১২:০৭385711
  • আহাহা, সবই তো ছেঁদো কম্পু গ্রাফিক্স। যেমন খুশি মাল্লেই হ'ল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত