এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:১৬385830
  • গোলপোস্ট সরে সরে যায় (বাজুবন্ধ খুলে খুলে যায় এর সুরে সুরে গাইতে হবে) - ঃ))
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:০৯385828
  • মহারাস্য্রের মুখ্যমন্ত্রীও বাঙালি। তাই টাকাপয়সা দিয়ে মরা নিয়ে রাজনীতি করছে।
  • dc | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:০৫385827
  • আমার মেয়ের স্কুলে ক্লাস ওয়ানে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ হচ্ছে। একটা বাচ্চাকে টিচার জিগ্যেস করেছে, ডু য়ু নো হোয়াই লিভস আর গ্রিন?
    উত্তরঃ বিকজ দে ডু নট লাইক আদার কালার্স।
    পরের প্রশ্নঃ হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? বাচ্চাটা কনফিডেন্টলি উত্তর দিয়েছে, ম্যাথস (বোঝাই গেছে যে প্রশ্নটা কমন পড়েছে)।
    এবার টিচার দুয়েকটা অংকের প্রশ্ন করেছে, বাচ্চাটা একটাও পারেনি। তারপর একটা উত্তর দেবার মাঝপথে হঠাত বলে উঠেছে, আই অ্যাম লাইকিং ইংলিশ মোর।
    টিচার দুয়েকটা প্রশ্ন করার পর সে নিজেই বুঝেছে বেগতিক। তখন আবার কোন একটা উত্তরের মাঝেই বলে ফেলেছে, আই লাইক ড্রয়িং। তাকে একটা সাদা পাতা দেওয়াতে বেশ কয়েকটা গোল্লা এঁকে টিচারকে বলেছে, দিজ আর বলস। ডু য়ু ওয়ান্ট টু কালার দেম?
    তখন টিচার ক্ষান্ত দিয়ে বলেছে আই ইউল কালার দেম লেটার। য়ু ক্যান জয়েন আওয়ার স্কুল।
  • de | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:০২385825
  • আমি খুব স্পষ্টভাবে এই ভ্যান্ডালিজমের রাজনীতির বিপক্ষে - এর আগেও ফ্লোরা ফাউন্টেনে মুসলিম অ্যাকটিভিস্টদের ভাঙচুর সমর্থন করিনি। রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরেদের কাউন্টার করতে গিয়ে আরো রাজ ঠাকরে তুলে আনাকে ঘৃণা করি -

    যে দেশে আইন ভাঙ্গার জন্য দলিত, উচ্চবর্ণ, মুসলিম ইঃ সবার একই রকম শাস্তি হয়, সেই দেশে বাস করার স্বপ্ন দেখি -

    একক - অবাক হলেন ক্যানো- রেজোন্যান্স না হলে বিটস ফর্মেশন তো হবেই!
  • de | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:০২385826
  • আমি খুব স্পষ্টভাবে এই ভ্যান্ডালিজমের রাজনীতির বিপক্ষে - এর আগেও ফ্লোরা ফাউন্টেনে মুসলিম অ্যাকটিভিস্টদের ভাঙচুর সমর্থন করিনি। রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরেদের কাউন্টার করতে গিয়ে আরো রাজ ঠাকরে তুলে আনাকে ঘৃণা করি -

    যে দেশে আইন ভাঙ্গার জন্য দলিত, উচ্চবর্ণ, মুসলিম ইঃ সবার একই রকম শাস্তি হয়, সেই দেশে বাস করার স্বপ্ন দেখি -

    একক - অবাক হলেন ক্যানো- রেজোন্যান্স না হলে বিটস ফর্মেশন তো হবেই!
  • de | ০৩ জানুয়ারি ২০১৮ ২১:৫৩385824
  • We are Maratha, he had nothing to do with clashes: Family of man who died

    Gitesh.Shelke @timesgroup.com

    Pune: Rahul Fatangale, the man who died in Monday’s violence, had little to do with the Koregaon Bhima battle celebration or the protest that unfolded on Monday. Yet he died when a stone hit his head. Nobody knows who hurled it.

    Rahul (28) was the the second of four sons of Babaji and Janabai, a farmer couple from Gholapwadi village about 25km away from Koregaon Bhima. He used to run a small garage in Chandannagar in Pune and stayed in a rented house at Sanaswadi.

    “We have nothing to do with either the celebrations or the protests. We are Maratha. Rahul was coming home to Sanaswadi on his motorcycle early when he came to know that there was trouble and a traffic jam at Koregaon Bhima,” said his youngest brother Tushar, who is preparing for Maharashtra Public Service Commission examination in Shirur.

    Tushar said it was his brother’s bad luck. “It took one stone to kill my brother. There was heavy stone pelting at Koregaon Bhima. But just one stone thrown by someone snuffed out my brother’s life and nobody knows where it came from or who threw it,” he said.

    Rahul went to Chandannagar every morning to run his garage in a makeshift shed. He also worked parttime in a company at Yerawada to supplement his income. He would return home late in the evening, Tushar said.

    Tushar said he got the call to inform him about Rahul’s death from the local police and some residents, who called him using Rahul’s cellphone around 6.30pm. “I was told that Rahul was hit on his head by a stone at Sanaswadi some distance away from where he stays, between 4 and 4.30pm. Some local people and the police took him to a hospital from where his body was sent to Sassoon General Hospital in Pune for a postmortem,” he said. Doctors at Sassoon hospital confirmed on Tuesday that Rahul died of head injuries.

    The body was handed over to the family early on Tuesday and the last rites were performed at Gholapwadi around 12.30pm, said his cousin Navnath. He added that Rahul was married but his wife did not stay with him.

    The Fatangales live in a modest house in Gholapwadi. One has to travel on a dusty one and half km road to go to the house. The family owns five acres where Rahul’s two brothers and his parents do dry-land farming that does not fetch much of an income.

    Neither Tushar nor Navnath were aware that CM Devendra Fadnavis has announced financial assistance of Rs 10 lakh. “Nobody told us anything about the money. Do we have to fill some form to get it?” asked Tushar, when TOI informed him about the announcement.

    http://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/#

    ডেডবডি নিয়ে রাজনীতি বাঙালীর চেয়ে ভালো আর কেই বা পারে/জানে? ইঁট খেয়ে মরলে নির্ঘাৎ আমাকেও দলিত বলে দাগিয়ে দিতো -
  • Ekak | ০৩ জানুয়ারি ২০১৮ ২০:৪৯385823
  • সোমোর্থোন কোল্লুম তাতেও হোলোনা ? হোনু বাবু জে কারোনে সোমোর্থোন কোচ্চেন একক কেও সেই কারোনেই কোত্তে হোবা ?

    আনলিমিটেড সিপুএমগিরি আর কারে কয়। মোশাই বৈ থেকে চোক তুলে দেকুন ফর আ চেন্জ। এভাবে চার্চে জন্মে চার্চেই ভূত হোয়া বরো চিন্তার বিষ্য ঃ)))
  • avi | ০৩ জানুয়ারি ২০১৮ ২০:০৩385820
  • এদিকে অবশেষে ঠাণ্ডা পড়েছে। আজ ঘুম থেকে উঠে সাত ডিগ্রী দেখে বিশেষ পুলকিত ও শিহরিত হলাম। বিকেলে কনকনে হওয়ায় বেশ খানিক হেঁটে নিলাম। দুপুরে রোদ প্রায় এলই না। কিন্তু এ জিনিস আসতে জানুয়ারি অব্দি অপেক্ষা!
  • avi | ০৩ জানুয়ারি ২০১৮ ২০:০০385819
  • হুঁ, মরিশাস না কোথায় একটা গিয়ে, এক বিখ্যাত বিচ রয়েছে, কারণ নীলতিমি সেখানে ডিম পেড়ে যায়। কিন্তু, প্রধানমন্ত্রী এতই কর্মব্যস্ত যে সেটা দেখতে গেলেন না। এইসব স্মৃতিমেদুরতা।
  • সিকি | ০৩ জানুয়ারি ২০১৮ ১৯:০৮385818
  • জঘো স্মৃতিমেদুর হয়ে পড়লে ফ্যাক্ট ট্যাক্টের ধার ধারেন না এমনিতেই। এর আগে বাজপেয়ির সঙ্গে বিশ্রম্ভালাপের মুহূর্তে তিমিমাছকে ডিম পাড়তে - যদ্দূর মনে পড়ছে, উনিই দেখেছিলেন।

    আদারওয়াইজ, আজকের লেখাটা পড়ে একটা সুপুরি আর একপাটি খড়মের অভাব বড়ই অনুভব করছি।
  • de | ০৩ জানুয়ারি ২০১৮ ১৮:১১385817
  • এইযো হানুদা এয়েচে - একটা প্রশ্ন ছিলো -

    আচ্ছা - মহারাষ্ট্রের এক দলিত সাধু ছিলেন, খুবই পপুলার - ওনার বাবা-মা আউট অব কাস্ট ম্যারেজ করেছিলেন বলে (হয় বাবা নয় মা দলিত) ওনাদেরকে একঘরে করেছিলো। তখন সেই দম্পতি সেই সাধু (তখন বাচ্চা) আর ওনার বোনকে নিয়ে জঙ্গলে চলে যেতে বাধ্য হন। কিছুদিন পর কোন আয়ের রাস্তা না থাকায় বাবা-মা সুইসাইড করেন আর বাচ্চা দুটো খুবই কষ্টে বড়ো হয়। পরে উনি খুবই নাম করেছিলেন, ওনার মন্দিরে এখনো সব ধর্মের লোকের সমানাধিকার - দলিত মর্য্যাদা প্রতিষ্ঠায় ওনার নাম লোকে খুব স্মরণ করে।

    এতো সবের পরে আমি ওনার নাম ভুলে গেছি - উনি কি সন্ত নামদেব? কেউ জানাবে?
  • h | ০৩ জানুয়ারি ২০১৮ ১৭:৫৭385816
  • একক মাইরি এই বিষয়ে কিসুই না লেখাপড়া না করে ভাট বলছে, ফার্স্ট প্রিন্সিপল থেকে ইতিহাস সমাজ এগুলো না একেবারে ডিরাইভ করা যায় না, বিন্দুমাত্র কনটেক্স্ট না জেনে বা ইগনোর করে এই ভাট বকা র সঙ্গে কেন এনগেজ করে সময় নষ্ট করি বুঝি না, দলিত রাজনীতির সঙ্গে হিন্দুত্ত্বের রাজনীতির কোন পার্থক্য নেই!!!!!
  • S | ০৩ জানুয়ারি ২০১৮ ১৬:৪৭385815
  • হ্যাঁ, ফাউন্ডিঙ্গ ফাদারদের নিয়ে এতো পপুলার আলোচনার বিষয়; বিশেষতঃ জেফারসনকে নিয়ে।
  • robu | ০৩ জানুয়ারি ২০১৮ ১৬:৩৯385814
  • "আমাদের লার্নিং ইংলিশ জেনারেশনে সেভেন এইটের ইতিহাস বইয়ে এসব থাকত।" - মানে, ডি অব ই নিয়ে বলছি না, স্বাধীনতা - ওয়াশিংটন জেফারসন, দাসপ্রথা লোপ - লিংকন। আর এই দুটোই বইয়ের বাইরেও পপুলার ডিসকোর্স এর মেটেরিয়াল তো।
  • S | ০৩ জানুয়ারি ২০১৮ ১৬:২১385813
  • ডিক্লারেশন, কনস্টিটিউশন, আর বিল অব রাইটস আলাদা আলাদা ডকুমেন্ট।
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ১৬:১৫385812
  • অহ্‌ বুঝেছি
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ১৫:৫৩385811
  • না পড়ি না। প্রশ্নই নেই। আজ দিল্লিবাসী একজন লেখাটা দেখালো। সে জ ঘো কে খুব পছন্দ করে কিনা!
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ১৫:৪৫385810
  • বাপস! রোবুও আবাপ পড়ে? আবার জঘো??
    নাহ কি দিঙ্কাল ক্কি দিঙ্কাল!!

    হ্যাঁঃ জঘো পড়া, কমলেশ্বরের চাঁ-পা আ-অ দেখা এইসব আমি কক্ষুণো করি না।
  • হিক! | ০৩ জানুয়ারি ২০১৮ ১৫:০৯385809
  • তাওতো বলেনি জেফারসন ডেভিস দাসপ্রথা উঠিয়ে দিয়েছিলেন!
  • Ekak | ০৩ জানুয়ারি ২০১৮ ১৫:০৫385808
  • মহারাষ্ট্রের দলিত দের সঙ্গে হিন্দুত্ব আইদীয়লোজির আদৌ কোনো বিরোধ আছে কী ? বাঙালি যেরকম সুযোগ পেলেই দুনিয়ার ড্যাস ড্যাস এক হও স্বপ্ন দেখতে বসে সেভাবে কিন্তু বাস্তব চলেনা। ঐতিহাসিক কাল থেকে মহারাষ্ট্র অনেকগুলো জাতি উপজাতির পরস্পর খন্ডযুদ্ধ -লুটতরাজ -শাসন এসবের মধ্যে দিয়ে এসেচে। ক্লাস পলিটিক্স এর মোজায় একে চেপেচুপে ফিট করানো মুশকিল। এখন বিজেপির দেয়ালে পিঠ থেকে আছে সেটা ভালো খবর। বিজেপি দেখছে শিবসেনা, এমেনেস আর দলিত এই তিনভাবে ভোট ভাগাভাগি হয়ে গেলে মহা মুশকিল, সেই উদ্ধব আর রাজের পা ধরে থাকতে হবে এবং দুজনেই খচ্চরের আঁদি এন্ড টাফ নিগোশিয়েটর। তার চে যদি দলিতদের কেলিয়ে কিছু বর্ণহিন্দু ভোট টানা যায় তো ভালো। এই পরিস্থিতিতে পড়ে, এবং অবস্যই একে এজেন্ডা ধরে মোবিলাইজ করলে একটা দলিত করিডোর তৈরী করা যেতে পারে। ফিউচার সম্ভাবনা। তার মানে এই নয় যে দলিত রা একেবারে বই এ লিখিত উচ্চবর্ণ বিরোধী বিপ্লব করতে নেবেছে বা আহা কী আতুপুতু দলিত সোনা আমার। প্রকৃত প্রস্তাবে ওদের মধ্যেও হারামি কিস্যুকম নেই এবং বাবাসাহেব কে সামনে রেখে জমি জবরদখল করা দলিত জাস্ট প্রচুর, মোটেই ফ্রিঞ্জ কেস না। তো এইসব চুতিয়াপ্পা মাথায় রেখে, এবং রেখেও দলিত করিডোর তৈরীর উদ্যোগকে সমর্থন জানাই। শক্তি কা সন্তুলন জরুরি হ্যায়।
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ১৫:০৪385807
  • আর আমি আমেরিকান পলিটিক্স নিয়ে পড়াশুনাও করিনি।
    আমাদের লার্নিং ইংলিশ জেনারেশনে সেভেন এইটের ইতিহাস বইয়ে এসব থাকত।
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ১৫:০৩385806
  • আরো আছে। ডি অব ই ১৭৭৫ এ লেখা। তা ছাড়াও ডি অব ই কে আমেরিকান কন্সটিটিউশন বলা যায় কি?
  • S | ০৩ জানুয়ারি ২০১৮ ১৪:৫৫385805
  • ইয়েস। জেফারসন নাকি দাসত্বপ্রথার অবসান ঘটিয়েছিলেন। আমেরিকান পলিটিক্স নিয়ে দুদিন পড়াশুনা করলেই এটা যে কারোর জেনে যাওয়া উচিত।
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ১৪:৫৩385804
  • দাসত্বপ্রথা বলছেন তো?
  • S | ০৩ জানুয়ারি ২০১৮ ১৪:৪৮385803
  • আজ আনন্দবাজারে জয়ন্ত ঘোষাল একটি লেখা লিখেছেন। মোদিকে নিয়ে, বেশ বড় লেখা। লেখার প্রথমেই এতোবড় একটা ফ্যাকচুয়াল ভুল, এরকম লেখাকে কিকরে আনন্দবাজার ছাপায় কেজানে।
  • S | ০৩ জানুয়ারি ২০১৮ ১৪:৪৫385802
  • ২০০৬-২০১১ নাগাদ বহু শিক্ষিত সুশিল সমাজের সুধীজন হঠাত তিনোপন্থী হয়ে উঠেছিলেন। বাম সরকারের বিরোধীতার কথা বলছি না কিন্তু, বলছি তিনোপন্থী হয়ে যাওয়ার কথা। বোধয় পদের আশায় অনকেই এসব করে।
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ১৪:৩৭385801
  • 'মানুষ হওয়া' সম্পর্কে বিভিন্ন লোকের ধারণা তো বিভিন্ন। কাজেই ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত