এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৮ ১২:০৮385890
  • হিন্দু- হিন্দুত্ব, ব্রাহ্মণ - ব্রাহ্মণ্যবাদ - এগুলোর পার্থক্য-ও কি আজকাল ঝুড়ি-কোদাল নিয়ে বোঝাতে হচ্ছে?
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:৫২385889
  • বামুন আর নন বামুনের দ্বন্দ্বে দুপক্ষই দায়ী। বামুন দের আজকের দিনে কি ক্ষমতা আছে?ওই মন্দিরে পুজো দেবার অধিকার!

    ওটার কাস্টমার বেশ তো মেইনলি নন বামুন জনতাই। অর্থাৎ একজন বামুন পুরোহিত কে দিয়ে পুজো না করলে, বা তাঁকে দিয়ে শ্রাদ্ধ না করালে, ভোজন না করালে-অবামুন জনতার ই বেশি অতৃপ্তি হয়। তো কি করা যাবে?
    আগে নিজের চিত্ত শুদ্ধির তো প্রয়োজন।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:৪৬385888
  • কিন্তু বেড়ালের গলায় ঘন্টায় বাঁধে কে।

    এনিওয়ে, কাটান।
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:৪৩385887
  • উদাহরন গুলো প্রায় সব ই বেসরকারি প্রতিষ্ঠান বা পার্সোনাল উদ্যোগ। সুতরাং এটা বন্ধ করার কোনো উপায় নেই। কারোর বাড়ি কেউ নানা অছিলায় পছন্দ মত লোক কে ভাড়া দিতেই পারে। ক্লিয়ার কাট ডিসক্রিমিনেশন হলে অথরিটি কে রিপোর্ট করা উচিত।
  • ল্যাগব্যাগর্নিস | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:৩৭385886
  • হায়ারার্কিও আছে। কমপ্লেক্স ইফ স্টেটমেন্ট।

    ইফ ব্র‍্যাম অ্যান্ড ভেজ দেন ইত্যাদি।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:৩৫385885
  • নাঃ ভেজ আর ননভেজ ্ন্দ আরেকটা সাবসেট। ভেন ডায়াগ্রাম আঁকলে ভেজ ননভেজ একটা সার্কেল, আর বামুন নন বামুন আরেকটা সার্কেল। সার্কেলগুলোর ওভারল্যাপ আছে, কিন্তু আলাদাও আছে। দুটো সার্কেল এক না, কনসেন্ট্রিকও না।
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:৩৩385884
  • এতো ভেজ আর নন্ ভেজ দের চিরকালীন দ্বন্দ্ব। হোস্টেলে, তামিল, কেরালাইট, বা নর্থ ইন্ডিয়ার বেশ কিছু জনতা ননভেজ খেতো না। এরা টেবিল এর একধারে নাক কুঁচকে ভেজ খেতো আর নন ভেজ দের খাওয়া আড় চোখে দেখতে দেখতে গুজ গুজ, ফুস ফুস করতো! তো কি করা যাবে?মাঝে মাঝে আগ বাড়িয়ে বলতো বেশি মিট খেলে শরীল খারাপ হয়। মুখ কুঁচকে জবাব দিতাম সাহেবরা তো রেগুলার মিট খাচ্ছে,ওদের তাকত তো কম নয়।
    কেউ কেউ বলতো বঙ্গালি গুলো বহত মোছলি খোর আছে। মোছ লি কা বাস আতা হ্যায়।
    তো, বলতাম জাপানিরা ও বহত মোছ লি খোর আছে। এর জন্যই ওদের এতো বুদ্ধি। ওরা আবার কাঁচা মাছ খায়।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:২৮385883
  • হ্যাঁ এগুলো এখনকার কথাই বললাম (শুধু রেস্টুরেন্টটা আগেকার দিনের কথা)
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:২৭385882
  • *বেশীরভাগ কোম্পানি, অন্তত ছোট আর মাঝারি মাপের
  • ল্যাগব্যাগর্নিস | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:২৬385881
  • এখনো আছে। এমনকি বেসরকারি।কোম্পানিতেও - ট্যাম ব্র‍্যাম হলে অনেক ওপরে ওঠা যায়। রাদার, উলটে বললে বলা যায় ওপরের কোটেরিতে ট্যাম ব্র‍্যাম না হলে ঢোকার রাস্তা নেই।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:২৪385880
  • আগে নাকি রেস্টুরেন্টেও বামুনদের আলাদা খাবার টেবিল, বাসনকোশন থাকতো। তবে এখন সেরকম কোথাও দেখিনি।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:২৩385879
  • একটু বেশী সুবিধে পায়, এটা বোঝানো একটু মুশকিল। মানে একজন আইয়ার এলো তো সবাই শশব্যাস্তে উঠে দাঁড়ালো, এরকম না (শুনেছি বহু আগে নাকি এরকম ছিল, পেরিয়ার আর আন্না এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ান)। ধরুন ইস্কুলে বাচ্চাকে ভর্তি করাতে হবে, তো আপনার পদবী যদি আইয়ার বা আয়েঙ্গার হয় তো আপনার কেসটা বেশী সহানুভূতির সাথে বিবেচনা করা হবে)। বেশীরভাগ কোম্পানি, অন্তত ছোট আর মাঝারি লেভেলে, হায়ার লেভেলে এই পদবীগুলোর বেশী প্রাধান্য দেখতে পাবেন। জমি বাড়ি কিনতে গেলে এজেন্ট আপনার সাথে একটু বেশী রেসপেক্ট দিয়ে কথা বলবে। বাড়ি ভাড়া নিতে চাইলে এক কথায় ভাড়া পেয়ে যাবেন। মানে জীবনের নানান ওঠাপড়া সহজে গায়ে লাগবে না।
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:১৬385878
  • ডিসি,অফিস, ইশকুল,হাসপাতালে একটু বেশি সুবিধে পায় মনে কি?
    হাসপাতালে গেলে আগে ভর্তি হয়ে যেতে পারে?অফিসে গেলে তাড়া তারি পদোন্নতি হয় বা ফাইল দ্রুত পাস হয়?
    স্কুলে এডমিশনের সুবিধে হয়?
    সত্যি জানতে চাইছি। কারণ কলকাতায় এ জিনিষ দেখিনি।
    আর সম্ভ্রম তো নিজের মনে।
    আমি গদাধর চ্যাটার্জি কে সম্মান ও সমীহ করি; সেটা প্রসূণ মুখার্জী কে নাও করতে পারি।
  • সিকি | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:০৯385877
  • আমাকেই তো নয়ডায় প্রথম বাড়ি খুঁজতে গিয়ে এইসব শুনতে হয়েছিল ছিছিক্কার সমেত। ছিছিক্কারের কারণ, বামুন হয়েও ননভেজ খাওয়া আর বৌয়ের চাগ্রি করা। বাড়িওলার ঘরে নাকি ভগওয়ান আছেন, তাঁর এমন ভাড়াটে চাই যো ভ্যাজ খায়ে, জিসকি বিবি ঘর মে হো, শান্ত সুশীল হো - ইত্যাদি।

    তবে এ সবই অ্যানেকডোট। বাঙালিরাও ইকুয়াল হারামি হয়, তবে ঐ আর কি শাইনিং আর শিক্ষাদীক্ষার নিচে সেগুলো ঢাকা পড়ে যায়। আমার মামা ব্যানার্জি হয়ে হালদারের মেয়েকে বিয়ে করেছিল বলে দাদু দিদা শুরুর দিকে গাঁতিয়ে বাওয়াল করেছিল। পরে সবই মিলেমিশে গেছে।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:০৬385876
  • এসব জানিনা। আমি ইতিহাসে পাঁতিহাস ঃ)
  • pi | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:০৩385875
  • তামিল ব্রাহ্মণরা অরিজিনালি আর্য ? তামিলনাড়ুতে এই মাইগ্রেশনটা ঠিক কবে হয়েছে ? বাকি তিনটে দক্ষিণী রাজ্যেও তাই ?
  • | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:০১385874
  • আমার বাড়িওলা সম্পর্কে অভিজ্ঞতা কলকাতাতেই সবচেয়ে খারাপ। সবকটাই ছিঁচকে ছ্যাঁচড়া টাইপ। এর মধ্যে একপিস আবার আমাদের কোম্পানিরই ছিল। সে আপিসে কখনও মুখোমুখী হয়ে গেলে চিনতে পারত না।

    গুরগাঁও পুণে দুই জায়গাতেই বাড়িওলা সম্পর্কে অভিজ্ঞতা খুব ভাল।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৫৯385873
  • ট্যামব্র্যামদের আলাদা কদর চেন্নাইতে কিছুদিন থেকে আস্তে আস্তে বুঝতে পেরেছি। ধরুন কয়েকজন তামিলের সাথে আড্ডা মারছেন, তো কোন কেউ হয়তো বললো ওপাড়ার ঐ লোকটা, ও তো আইয়ার, ওর তো ব্যাপারই আলাদা। মানে এটা বেশীর ভাগ লোক মেনে চলে যে বামুন মানে সে একটু সম্ভ্রমের পাত্র। আর অফিস-ইস্কুল-হাসপাতাল ইত্যাদিতে একটু বাড়তি সুবিধেও পাবে। আর হ্যাঁ তামিল বামুনরা আমিও যদ্দুর দেখেছি কিছুটা ফর্সার দিকে হন। অন অ্যাভারেজ আর কি, আউটলায়ার তো থাকেই।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৫৮385872
  • নিরামিষ, মেয়েরা বাড়িতে আসে কিনা - খুব কমন।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৫৭385871
  • "ট্যামব্র্যামদের আলাদা কদর সেভাবে জানি না, তবে ঐ বিয়ের লাইনে কি তামিলরা অত্যধিক পিওরিটি মেনে চলেন, ডিসি?" - হ্যাঁ।
    "কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, রবু কি খুঁটিয়ে দেখেছে ওই দশজন কোন কোন কাস্ট এর?" - দেখেছি। সবাই ব্রাহ্মণ। তবে আমি জানি, আপনি এতেও সন্তুষ্ট হবেন না, আরো প্রশ্ন করবেন।
  • | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৫৫385870
  • *রিকোয়ারমেন্ট
  • | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৫৩385869
  • নাহ এইটা কেউ কোত্থও বলে নি। কারণ আমার বাড়িওলারা সবাই প্রায় প্রবাসী আইটিওলা, নয়ত নর্মাল খাওয়াদাওয়া করা লোক।

    ২০০৮-এ একবার বাড়ি খুঁজছি, চাকরি বদলে অনেক দূরে হয়ে গেছে আপিস। তা একজন মহিলা, তাঁর দেওরের ফ্ল্যাট, জিগিয়েছিলেন "ঘরমেঁ লড়কে য়োড়কে আতা হ্যায় কেয়া?' তো, পত্রপাঠি বাড়ি পছন্দ হয় নি বলে সরে পড়েছিলাম, পরে ব্রোকারকে ধরে আমার রোকোয়ারমেন্ট পরিস্কার করে বুঝিয়েছিলাম।

    কিন্তু হ্যাঁ, ২০০৯ এর শেষের দিকে একবার কিছু পাবলিক এসেছিল আমাকে 'লাভ জিহাদ' সম্পর্কে সাবধান করতে। যেহেতু একলা আস্ত ২বিএইচকে নিয়ে একলা থাকছিলাম, কাজেই 'লাভ জিহাদ'এর শিকার যাতে না হয়ে যাই সেইসব বুঝিয়ে উবগার করতে।
  • সিকি | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৫২385868
  • ট্যামব্র্যামদের আলাদা কদর সেভাবে জানি না, তবে ঐ বিয়ের লাইনে কি তামিলরা অত্যধিক পিওরিটি মেনে চলেন, ডিসি? মানে এমনিতে তামিলদের দেখেছি কালো রঙের হন, কিন্তু টিপিকাল ব্রাহ্মণ তামিলদের গায়ের রঙ বেশ ফর্সা।

    আমার খুবই সীমিত অবজার্ভেশন, ঠিক কিনা জানি না।
  • T | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৪৭385867
  • দ দি, নিরামিষ খেঁতেঁ হঁবে জাতীয় ছাগলামোর সামনে পড়নি?
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৪০385866
  • রবু র, পোস্ট টা খুব কৌতূহলোদ্দীপক!ওর, দশজন চেনা জানা লোকের মধ্যে ৭জন ডাক্তারের পদবী দেখে চিকিৎসা করতে যায়। যেতেই পারে। কারণ চয়েস আপনা আপনা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, রবু কি খুঁটিয়ে দেখেছে ওই দশজন কোন কোন কাস্ট এর? অর্থাৎ এমন কেউ আছে কি যে, নিজের কাস্ট এর ডাক্তারের কাছে যাচ্ছে না?
    যদি এমন একজম্পেল থাকে তবে সেটার প্রকৃত কারন কি?
    দুই, মন্দিরে ঢুকতে না দেওয়ার দাওয়াই একটাই, নিজেদের মন্দির গড়ে নেওয়া। ব্রাহ্মন পুরোহিতের বদলে নিজেদের কাস্টের পুরোহিত দিয়ে পুজো করানো।
    তিন, ইন্টার কাস্ট ম্যারেজ খুব ভালো জিনিষ, যতক্ষন সম্মান বজায় থাকবে। নতুবা দূরে থাকাই শ্রেয়। আম্বানি, টাটা এদের কাস্ট নিয়ে কোনো মুর্খ প্রশ্ন তোলে না।
    অসবর্ণ বিয়ে অল্প হলেও চালু প্রসেস। অনেকেই কাগজে এড দেন, কাস্ট নো বার! খুব ধীরে হলেও এগুচ্ছে।
    ধর তক্তা মার পেরেক, করতে গেলেই মুশকিল বাড়বে।
  • | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৩৪385865
  • অমিত-এর শেষ প্যারাটায় ভয়ংকর সহমত। পণ আর জাতকূল মানা দুইয়েতেই আখাম্বা ভন্ডামী আছে ষোল`আনার জায়গায় আঠারোআনা। "আমরা তো মানি না কিন্তু ..... "

    যাক, পুণেতে প্রথম যখন এলাম ২০০৭, প্রথম ১৪ দিন তো অফিসের গেস্ট হাউস, গুরগাঁও থেকে এসেছিলাম, রিলোকেশান ইত্যাদির সুবন্দোবস্ত ছিল। তা বাড়ি খুঁজছি --- প্রথম তো শক খেলাম সেমি ফার্নিশড ফ্ল্যাটের কি মারাত্মক ভাড়া রে বাবা! এমনিতে ফ্ল্যাট মান এ স্রেফ কটি দেওয়াল। এদিকে দিল্লি গুরগাঁওতে দেখে এসেছি একখান চমৎকার ওয়াল ট্যু ওয়াল ওয়ার্ড্রোব থাকে, অন্তত আমি যে কটায় ছিলাম সবকটাতে ছিল। কাজেই খানিক মুষড়ে পড়ে এক কলিগের সাথে আলাপ করছিলাম। তো, তিনি আমাকে সুপরামর্শ দিলেন যে আমি যেন বাড়িওলা সবসময় ফর্সা দেখে বেছে নিই।
    মাইরি! এটাই বলেছিলেন। আমি প্রচন্ড বিস্ময়ে রাগতে ভুলে গিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছি দেখে ব্যাখ্যা করলেন যে সম্ভ্রান্ত ব্রাহ্মণ মারাঠীরা সবাই ফর্সা তর্সাই হয়, একটু তামাটে মানেই সে জাতের দিক দিয়ে খুব সুবিধের নয়। আর খুব বেশ কালো হলে সে অবশ্যই দলিত। আর .... আর ব্রাহ্মণ ছাড়া বাকীরা সবাই অত্যন্ত বদমাশ ঠগ ইত্যাদি ইত্যাদি। অতএব ভাল বাড়ি পেতে গেলে ফসসা টসসা বাড়িওলা খুঁজে বের করতে হবে।

    এরপরে গেছোদাদা এক এজেন্সির সাথে যোগাযোগ করায়, তারই পছন্দমত বাড়ি খুঁজে দেয়, বাড়িওলা সিঙ্গাপুরে থাকতেন, ফলে তাঁর গাত্রবর্ণ দেখতে হয় নি। ভাগ্যিস!
  • dc | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:৩২385864
  • যতোটুকু জেনেছি দ্রাবিড় মুভমেন্টগুলো পেরিয়ারের ইনফ্লুএন্সে তৈরী হয়েছিল, আর পেরিয়ার ছিলেন র‌্যাশনালিস্ট আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। যার জন্য ডিএমকেও শুরু হয়েছিল জাতপাতের বিরুদ্ধে নানান ঘোষনা করে, আন্না নিজেও র‌্যাশনালিস্ট ছিলেন। কিন্তু এখানে একটা মজা আছে। তামিলরা এমনিতে ভয়ানক ধার্মিক, সবাই জানে এখানে মুড়ি মুড়কির মতো মন্দির ছড়ানো। আর তামিলদের মধ্যে উঁচু নীচু জাত ইত্যাদিও ভয়ানকভাবে আছে। ট্যামব্র্যামদের সর্বত্র একেবারে আলাদা কদর। তবে পাবলিক স্ফিয়ারে ধর্ম সেভাবে অনুপ্রবেশ করেনি, যেভাবে নর্থ ইন্ডিয়ায় করেছে। কিন্তু রজনী তো এখন স্পিরিচুয়াল রাজনীতির কথা বলছে, বেদ টেদ থেকেও কোট করেছে, যা আগে কোন তামিল রাজনীতিক করেনি। দেখা যাক কি হয়।
  • pi | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:২৫385862
  • হ্যাঁ, পেরিয়ার। এই পেরিয়ার খুবই ইন্টারেস্টিং। এবার দক্ষিণ ভারতে গিয়ে শুনছিলাম কিছু বন্ধুদের কাছে। কেউ একটু লিখলে ভাল হত।
    আরো ইন্টারেস্টিং হল দক্ষিণ ভারতে এত মন্দির, ধর্মের রমরমা। ওদিকে বিজেপি আর এস এস তেমন দাঁত ফোটাতে পারেনা।

    সে অবশ্য ত্রিপুরাতেও ধর্মপ্রাণ মানুষের ঢল। পার্টিআপিস আর কীর্তন সভা গায়ে গা লাগিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করে। এবারে বিজেপি এগুলো টার্গেট করেছে কিনা জানিনা অবশ্য।
  • lcm | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:২৫385863
  • মাথা ঘামানোর জন্য মাথাটাতো চাই
  • aranya | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:২১385861
  • সারনেম নিয়ে বাঙালীরা হয়ত কমই মাথা ঘামায়, সর্বভারতীয় নিরিখে, শীর্ষেন্দুর মত লোকদের ব্যতিক্রম হিসাবে ধরছি।

    তবে ভারতের বিভিন্ন অঞ্চলে তো ভালই মাথা ঘামায় মনে হয়, যে জন্য বিহারে অনেকে সারনেম ব্যবহার করেন না বলে শুনি, যাতে জাত বোঝা না যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত