এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৬ জানুয়ারি ২০১৮ ০৮:৫২386160
  • বাঁদিকে কি লেখা যায় তাই ভাবছি :d
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৮:৫০386157
  • সুখল না, সুফল। ঃ-)
  • | ০৬ জানুয়ারি ২০১৮ ০৮:৫০386158
  • আর বইলেন না! যাকে বলে সর্বনাশের মাথায় বাড়ি!
    এই চাপেই মনে হয় গুরু সার্ভার কাল সন্ধ্যে থেকে বসে গিয়েছিল, বেচারা আর এত ইসে নিতে পারে নি।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৮:৫০386159
  • পাতার মাঝখানে ভার্টিকাল একটা দাগ টানুন, বাঁয়ে সুখল ডাইনে কুফল লিখুন। ঃ-)
  • dc | ০৬ জানুয়ারি ২০১৮ ০৮:৪৭386156
  • কিন্তু এইভাবে ব্রাহ্মণ্যবাদের সুফল ও কুফল নিয়ে রচনা লিখে লিখে বোঝাতে হচ্ছে, এ ভারি অবাক কান্ড।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৮:৪৫386155
  • ভালো ভুত কালো ভুত
    বেঁটে ভুত লম্বা ভুত
  • dd | ০৬ জানুয়ারি ২০১৮ ০৮:৪২386154
  • কয়েকটি ভালো ভুত যদি গল্পো লিখতে শুরু করে, তাহলে সত্যিই খুব ভালো হয়।
  • aranya | ০৬ জানুয়ারি ২০১৮ ০৭:৫৭386153
  • ভাল ভূতের গপ্পো লেখা ভারি কঠিন
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৭:১১386152
  • চিলিম্পা ঃ-)
  • avi | ০৬ জানুয়ারি ২০১৮ ০৬:৪৫386151
  • বসে বসে হনুমানের স্বপ্ন পড়ছি। জয় সীতারাম।
  • T | ০৬ জানুয়ারি ২০১৮ ০৬:১৬386150
  • এইরম ওয়েদারে ভূতের গল্প লিখতে হয়।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৬:০০386149
  • খুব ঘন কুয়াশায় বেরোলে নিজের জঙ্ঘাই দেখা যায় না। অনেক সময় কাশিও হয়, ঠান্ডা লেগে গিয়ে।
  • avi | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:৫৭386148
  • শতাব্দী এক্সপ্রেসে বসে এনজেপি থেকে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখেছি আগে। আর এখন এমন তুমুল কুয়াশা যে বাইরের আলোও কেমন আবছা দেখাচ্ছে।
  • avi | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:৫০386147
  • হায়রে, সিনেমাই দেখা হয় নি প্রায় এক বছর। এমনকি কম্পুতেও দেখা হয় না। :(
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:৪৮386146
  • বর্ণ নির্বিশেষে ভালো ভালো তনখাওয়ালা চাকরিবাকরির ব্যবস্থা কিন্তু গৌতম বুদ্ধও করতে পারলেন না। সে খুব কঠিন কাজ।
  • lcm | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:৪৬386145
  • ও আচ্ছা, ভাগচাষীরা ফসলের ২৫% পেত - আমার ২৫% নম্বরটা কোনো কারণে মনে আছে, কিন্তু ঠিক কারণটা ভুলে গেছিলাম।

    আর ব্রাহ্মণ্যবাদের প্রবলেমটা কিন্তু ব্রাহ্মণরা লেখাপড়া করতেন সেটা নয়, প্রবলেম হল নীচু জাতের লোকেরা লেখাপড়ার সুযোগ পেত না, বা সুযোগ দেওয়া হত না, এবং লেখাপড়া করলেও তারা ব্রাহ্মণ হতে পারত না।

    আর ভাষা - লেখাপড়ার ভাষা সংস্কৃত ছিল ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ, সাধারণ মানুষের কথ্যভাষা তা ছিল না। বার্তাপ্রয়োগ ও লিপিকরণের মাধ্যমকে এভাবে কুক্ষীগত করে রাখার নিয়্মে বীতশ্রদ্ধ হয়ে গৌতম বুদ্ধ সব কথাবার্তা পালি ভাষায় চালু করলেন।
  • T | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:৪৪386144
  • অভিকে সিনেমার রিভিউ লিখতে বলা হোক। উৎপন্ন হাস্যরসের কিছু ভাগ দেওয়া হবে খন।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:৩৪386143
  • একবগ্গা ঠাকুরের দিঘিও ছিল, সেই দিঘির জল সংরক্ষিত থাকতো। আর মাটিতে রাখা যাবে না, এমন জলপাত্রও তৈয়ার করিয়েছেন রূপেন্দ্রনাথ। ঃ-)
    এগুলো না সা বাবুর ইঞ্জিনিয়ারিং ঃ-)
  • T | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:২৭386142
  • ভাগচাষীদেরকে মজুরী হিসেবে তাদের ফসলের ১/৪ ভাগ দেওয়া হ'ত। আর সাধারণ কৃষি শ্রমিক পেত ফসলের ১/১০। এটা মৌর্যর সময়কার। গুপ্ত জানি না।
  • avi | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:২৫386141
  • নারায়ণ সান্যাল রূপমঞ্জরী লিখতে গিয়ে হটু বিদ্যালঙ্কারের বাবার চরিত্রের গরুকে বেশিরভাগ সময় তাল তমালের ওপর রেখেছিলেন। তিনি এখনকার ডাক্তারির প্রায় সবকটা পদ্ধতিই ব্যবহার করতেন। সমস্ত ঝামেলারই মোক্ষম ওষুধ দিতেন। প্লাস পাবলিক হেল্থ, প্রিভেন্টিভ মেডিসিন এমন আরো কত কী।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:১৯386139
  • ফ্রী ফ্রী ফ্রী। তাঁরা গাইতেন, "আমিও ফ্রী তুমিও ফ্রী। " ঃ-)
  • avi | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:১৯386140
  • হুঁ, একবার একবস্তা আলু জুটেছিল। তখন নতুন আলু ওঠার সময়। বিলক্ষণ ভালো জিনিস।
  • lcm | ০৬ জানুয়ারি ২০১৮ ০৫:১৭386138
  • মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের সময় ফার্মিং-এ হেভি ট্যাক্সেশন ছিল - চাষীদের ওপর প্রায় ২৫% পর্যন্ত ট্যাক্স ছিল। মানে কোনো চাষী যদি ১০০ মণ ধান উৎপাদন করে, তার ২৫ মণ কর হিসেবে দিয়ে দিতে হত। এই লেভেলে ট্যাক্সেশন কিন্তু ব্রাহ্মণ-দের ওপর ছিল না, মানে কোনো ব্রাহ্মণ শিক্ষকতা বা যজমানি বা পৌরোহিত্য করে যা উপার্জন করতেন তার ওপর এমন ট্যাক্সেশন ছিল না। প্রায় কোনো ট্যাক্সই ছিল না।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৪:৫০386137
  • ভেবে দেখুন, সারা বছরের চাল কিন্তু সোজা কথা না। থাকার জন্য বসতবাটীও যদি রাজামশায় দিয়ে থাকেন, তবে খিড়কীর উঠোনে সব্জি বাগানও হয়তো থাকতো, হয়তো পুকুর আর কয়েকটা গরুও থাকতো। ব্যস, মাছ দুধ তরকারির ব্যবস্থা হয়ে গেল। ঃ-)
  • Atoz | ০৬ জানুয়ারি ২০১৮ ০৪:৪৫386136
  • একটা বইয়ে ছিল রাজামশাই ব্রাহ্মণ চিকিৎসক ও শিক্ষককে মাইনে দেন সম্বৎসরের চাল আর একশোটি তঙ্কা। ঃ-)
    এই মাইনে হিসেবে চাল নিয়ে কী হাসাহাসি আমাদের! ডাক্তারের ভিজিট লাউডাঁটা, কুমড়ো, বেগুন, লঙ্কা, এইসব সম্ভাবনা দেখা দেওয়ায়। ঃ-)
  • amit | ০৬ জানুয়ারি ২০১৮ ০৪:৪১386135
  • বড়ো ঝামেলা করেন আপনেরা। এতো পড়াশোনা করতে বললে চলে ? উইকি দেখে লোকে জাত পাত তো কোন ছাড়, ব্যাঙ্ক এর কাজ কর্ম কেমন করে চলা উচিত সে বিষয়ে দু মিনিটে সুপার এক্সপার্ট হয়ে যাচ্ছেন, আর আপনেরা আদ্যিকালের বই নিয়ে পড়ে আছেন। তীব্র প্রতিবাদ করে গেলুম।

    পাই কে ধন্যবাদ বই এর লিংক টার জন্য। আজকে শুরু করবো। আরো অন্যান্য বই এর লিংক যারা পাবেন, একটু প্লিজ লিখে দেবেন। মেইনলি ১৯৩০ থেকে ৫০ এই পিরিয়ড তা একটু পড়াশোনা করার ইচ্ছে।
  • pi | ০৫ জানুয়ারি ২০১৮ ২০:০৫386134
  • এদিকে হাইট হল, আমি কাকুকে জিগিয়েছিলাম মুঙ্গিয়াকামী জায়গাটা নিয়ে। তো কাকু ডানদিকে 'শপ ফর মুঙ্গিয়াকামী' বলে আমাজনে মুরাকামির বই দেখাচ্ছে
    Men Without Women: Stories
    ₹ 99
    Amazon India
  • Ekak | ০৫ জানুয়ারি ২০১৮ ২০:০৪386133
  • ঐত তিতাস কোট করেছে। মৌর্জ যুগ হজোম না হলে মুঘল যুগ ও দেখা জেতে পারে ঃ)

    আর দাক্তার দের মানে আধুনিক শল্যোবিদ্যা তো চামার দের কাজ ছিলো। বৈদ্যো রা ছোয়ছুই বান্চিয়ে চল্তেন। যদিও জীবক এট আল নাকি মরা ফরা কাঅটার চেষ্টা করেছিলেন বলে কেও কেও দাবি করেন, কিন্তু ভোর্সা কোরার মত এভিডেন্স নাই।আধুনিক ডক্তারি বিলিতি দান।
  • avi | ০৫ জানুয়ারি ২০১৮ ১৯:৫৩386132
  • বেড়ে। ডাক্তারদের স্যালারি সেই মৌর্য যুগ থেকেই হুলিয়ে কম তো। তাইলে ঠিকই আছে।
  • h | ০৫ জানুয়ারি ২০১৮ ১৯:৫২386131
  • ন্যাশনাল স্যাম্পল সার্ভের ডেটা, গোছানোর কাজ টি পেপারে করা আছে। এর থেকে গুছিয়ে বলা সম্ভব না। পড়াশুনো করে আসুন। পেপার টেপার পড়ুন। বই টই ও পড়তে পারেন। পড়লেই জানাতে ভুলবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত