এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:০৯386280
  • আম্বেদকরকে নিয়ে আমার কিছু বিরূপতা নাই। তিনি তৎকালীন অখন্ড ভারতের একটা অংশের রিয়েলিটিকে যেভাবে বুঝেছেন, সেভাবেই কাজ করেছেন। প্রচুর লড়াই করে বড় হয়েচেন, সেসবের জন্য শ্রদ্ধারও পাত্র নিঃসন্দেহে। কিন্তু তাঁর ওই থিয়োরাইজেশনকে সর্বভারতীয় বা ইউনিভার্সাল ভাবার কোনো কারণ নেই। তাতে ভারতের বিরাট অংশের মানুষের বৃটিশ বিরোধী সংগ্রামকে খাটো করা হয়।
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:০৮386278
  • ব্রাহ্মন দের ইমিউনিটি দিয়ে ব্রাহ্মিনিজ্ম কে কোয়েন কর্তে গেলে ঐ হোবে ঃ) কদিন বাদে জিগ্নেশ এর ডান হাত জিগ্নেশ এর বাম হাতের তুলোনায় ব্রাহ্মন্যবাদী সাব্যোস্তো হোবে কারোন বাম হাত ছোন্ছায় অর্থাত স্ক্যাভেন্জিঙ্গ জব আর ডান হাত লেখে অর্থাত ব্রাহ্মন ঃ/
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:০৮386279
  • ওটাকে নিও শাইনিং দোলিটিজম ও বলা যেত!আরো অনেক কিছু ই বলা যেত। কিন্তু জিগ্ নেসের লক্ষ্য দু তরফের ভোট কিনা! আরো ধুরন্ধর লোক!
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:০৩386277
  • আর দলিতদের মধ্যে উচ্চ/নিম্নবর্ণ - এইটাকেই জিগ্নেশ দলিতদের মধ্যে ব্রাহ্মিনিজম বলেছে বলেই মনে হল।
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:০২386276
  • এইটা বলি নাই। আম্বেদকরের বক্তব্যটা নিয়ে বললাম।
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৫১386275
  • লেখাটায় অনেকগুলো সমস্যা আছে। একটা নিয়ে আমি ডিডি দুজনেই বললাম। "ব্রিটিশরা না হয় তাঁদের ‘শহিদ’ বললেন, কিন্তু অম্বেডকরের মতো ঘোর ব্রিটিশবিরোধীও সেখানে গিয়ে ‘শহিদ’-স্মরণে বক্তৃতা দিয়ে এলেন?" -- আম্বেদকর ঘোর বৃটিশবিরোধী?
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৪২386274
  • কেন ভীমা কোরেগাঁও নিয়ে হইচই সেটা আজ এবিপিতে সেমন্তী ঘোষের লেখায় আছে।
  • dd | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৩৭386273
  • ঈশেনের লেখার সাথে খাপে খাপ একমত।

    একবার ভেবেওছিলাম কিছু লিখি। তার পর মনে হোলো, ধুর, গুছিয়ে লিখতেই পারি না।

    দুটি অ্যাডেন্ডাম। রেফারেন্স তো দিতে পারবো না। বহ বহুদিন আগেই পড়া। দলিত বলতেই একটা হোমোজিনিয়স প্রতিষ্ঠান কিছু নয়। দলিতদের মধ্যেও উচ্চবর্ণ ও নিম্নবর্ণের দলিত আছে। ছোঁ`য়াছুয়ি আছে। খুনোখুনিও হয়। হানু নিশ্চয়ই পড়েছে। সহজপাঠ্য ও সহজবোধ্য ভাবে লিখবে কি না জানি না।

    আর দুই। আম্বেদকার আদৌ বৃটিশ বিরোধী ছিলেন না। যেমন ছিলেন না আর এস এসের তাবৎ নেতারা। এরা খোলাখুলি ভাবে। তলে তলে যেমতি ছিলেন ছিলেন সি পিআইএর ডাংগেবাবু।

    আমারো আশ্চর্য্য লেগেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে লড়াই করে পেশোয়ার বাহিনীকে রুখে দেওয়াকে একটা বিদ্রোহ বা বিজয় উৎসবের ব্যানার দেওয়া হচ্ছে বলে। তো কী আর করা, হিলেলিদের পক্ষে সবই সম্ভব।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৩৫386272
  • হাফপ্যান্ট, কিছু পড়তে গেলে মিনিমাম ইন্টেলিজেন্স এর দরকার হয়। নিজের পোস্টেই ছিল পুরোহিত,সেনাধক্ষ্য, মন্ত্রী এদের বেতন ৪৮০০০ পণ।তখন তো একটু বুদ্ধি খাটাতে হয় যে "রাম বাবু" পুরোহিত বলতে কি সব পুরোহিত কেই বুঝিয়েছেন? কারণ মন্ত্রী, সেনাধ্যক্ষ, এর সঙ্গে সব শ্রেণীর পুরোহিত এর বেতন এক হতে পারে?
    দুই এগুলো সব রাজপ্রাসাদ এর কর্মীদের হিসাব।এই তথ্যই বা গোপন কেন?
    মিনিমাম ঘটে কিছু থাকলে লোকে এসব হাবি জাবি লিখেনা। ধরা পড়ে যাবার চান্স থাকে।যেমন এক্ষেত্রে হলো।:-(((
    ঠিক যেমন আগের দিন সিকি, কনফিডেন্টলি গুল দিতে গেছিলো মুটে, মজুর,রিক্সাওয়ালা,ডোম, সাফাই কর্মী এদের মধ্যে কেউ ব্রাহ্মণ পদাধিকারী নেই; তাই একটু সংশোধন করে দেওয়া হয়ে ছিল।
    আর একটা কথা, ব্রাহ্মণ দের উত্তরাধিকার সূত্রে বা অধিকার হিসাবে আদিতে মূলত দুটো পোস্ট ই বরাদ্দ ছিল। পুরোহিত ও শিক্ষকতা।পরবর্তী কালে ব্রাহ্মণরা বিভিন্ন পেশায় নিজেদের এডপ্ট করে নেয়। এসবের ও রেফারেন্স আছে।
    কারণ, ব্রাহ্মণ সমাজ তো মৌর্য্য যুগ থেকেই শুরু হয় নি। হয়েছিল অনুমালিক খ্রিস্টপূর্ব ১৫০০ বছর আগে।
    এদিক গুলো খেয়াল রাখতে হবে তো!
    খালি কিচ মিচ করে গেলেই চলবে?
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:২২386271
  • এই 'এসসি' নামক 'ওয়ান ফিটস অল' স্ট্যান্ডার্ড প্রয়োগে অন্যত্র কী হয়েছে জানিনা, বাংলায় একটা বিদঘুটে অবস্থা হয়েছে। এখানে, শিক্ষিত সমাজে কেউ কাউকে 'আপনার কী জাত?' প্রশ্ন করেনা। 'উনি তো জাতিতে কুমোর' বলেনা। দু একটা সামান্য ব্যতিক্রম ছাড়া। এগুলো খুব ক্লোজড সার্কলে বলাও বেশ অস্বস্তিকর। অথচ, আমাদের সংরক্ষণ হয় এগুলোর ভিত্তিতে। সামাজিক ভাবে কিছু আইডেন্টিটি প্রকাশ করা নিষিদ্ধ, অথচ সেটাই আইডেন্টিটি পলিটিক্স, এর চেয়ে উদ্ভট জিনিস আইডেন্টিটি পলিটিক্সের ইতিহাসে কখনও দেখা যায়নি। এটা কোনো রাজনীতিই নয়, বরং চাট্টি গুজগুজ ফুসফুসের জন্ম দেয়। ওমুক জানিস তো আসলে এসসি -- এই জাতীয়। পুরোটাই মেয়েদের বোরখা পরানোর মতো। আসলে নারী অঙ্গ গুলো এত প্রকট, যে, তাদের নেই করে দিতে হয়। আসলে জাতের ভিত্তিতে সংরক্ষণ এত প্রকট এবং এত অস্বস্তিকর, যে, তাদের নেই করে দিতে হয়। বিহার, ইউপিতে এই সমস্যা নেই। সবাই সবার জাত জানে, প্রকাশ্যে আলোচনা করে, কোনো লুকোছাপা নেই। বাংলায় লুকোছাপাটা আছে, কারণ রিয়েলিটিটা বাংলায় অন্য। বাংলায় বিভাজন ভদ্রলোক-ছোটোলোকের। এবং এই ছোটোলোক জাতিতে, নমঃশূদ্র, দুলে, বাগদি ইত্যাদিরা, এবং হরিজনরা পড়ে। এগুলো চেনা বিভাজন, এবং কথোপকথনেও উঠে আসে। কিন্তু এই বিভাজনের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুরোটাই করা হয়েছে সর্বভারতীয় ওয়ান ফিটস অল একটা মাপে। ফলে অদ্ভুত কিছু জাত ঢুকেছে এসসি ক্যাটিগরিতে। তৈরি হয়েছে একটা হাঁসজারু ব্যবস্থা। গুজগুজ ফুসফুস, ইত্যাদি প্রভৃতি। একটা 'সরাভারতীয়' সংজ্ঞার বা তকমার প্রকোপ থেক এমুক্তি না পেলে এ জিনিস চলতেই থাকবে। যুক্তরাষ্ট্র বলতে তো শুধু প্রশাসনিক ইউনিট বোঝায়না, এইগুলোও বোঝায়।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:১৫386270
  • ওফ, মাইরি। একটা বাংলায় লেখা পোস্ট অবদি পড়ে বুঝতে পারেন না। আর ঐ তথ্য রামশরণ শর্মার বই থেকে পাওয়া। আমি বানাইনি।

    আর একটু হাঁটু খাটিয়ে বইপত্তর পড়ুন মশাই। ঋত্বিক, আচার্য, পুরোহিত ছাড়াও এই যে চব্বিশ রকম অন্যান্য পদ ছিল যাতে উঁচু জাতের লোক অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের থেকে নিয়োগ করা হত। এই যে মিনিস্টার, গভর্নর অমুক তসুক, এরা কারা বলে মনে হয়? এটা চাণক্যর নির্দেশ ছিল। নিজেই দেখতে পাচ্ছেন তো তাদের স্যালারী কিরকম ছিল।

    এই যে সরল গোলগাল হাবিজাবি ধারণা, যে ব্রাহ্মণ মানে পুরোহিত আর শিক্ষকের কাজ করত, বৈশ্য মানে বণিক এইসব থেকে বেরিয়ে আসতে গেলে পড়াশোনা কত্তে হবা।
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:০৮386269
  • আঞ্চলিক লড়াই লড়লে কোনো অসুবিধে নেই। ঠিক ভুল যা পারে করে নিক। এই কানহাইয়া কুমার বা জিগনেশ বা উমর খলিদ তো সর্বভারতীয়ভাবে প্রোজেক্টেড। এবং কানহাইয়া বাদ দিয়ে বাকি দুজনের কোনো ম্যাচিওরিটি দেখিনি এখনও। কানহাইয়ার ম্যাচিওরিটিও প্রশ্নাতীত কিছু না। এদেরকে সর্বভারতীয় স্তরে 'আদর্শ নেতা' হিসেবে তুলে ধরাটাই সমস্যা।

    আর 'দলিত' এবং 'এসসি' এই দুটো শব্দ, আমরা চাই বা না চাই সর্বভারতীয় হয়ে দাঁড়িয়েছে।
  • dc | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:০২386268
  • আমার যা মনে হয়, যে যা নিয়ে উৎসব করছে করুক না। দুশো বছর আগে কে কাকে মেরেছে, কে কাকে হারিয়েছে তা দিয়ে কি হবে, সব তো মরে ভুত হয়ে গেছে। এ নিয়ে এতো বিরোধিতাই বা কিসের আর এতো হৈচৈই বা কিসের বুঝি না।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:০১386266
  • 'দলিত' নামক বর্গ বাংলায় কেই বা আনছে। যে যেভাবে আঞ্চলিক লড়াইটা লড়বে। আর এরকমই বা কি করে ধরছ যে 'দলিত' শব্দের একমাত্রিক অ্যাকাডেমিক ডেফিনিশনই রেটোরিকাল রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে কাউন্টার প্রোডাক্টিভ হয়ে দাঁড়াবে।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:০১386267
  • 1, 000 Palace
    Grade III courtesan
    Soothsayer
    Reader of omens
    Astrologer
    Narrator of Puranas
    Story tellers
    Court poet
    Bard/Praise Singers
    Deputy purohitas
    ---
    48,000
    SALARIES
    Position
    Palace
    Officiating Priest
    King's guru
    Purohita
    Crown Prince
    King's mother
    The Queen
    Civil Service
    https://theasrudiancenter.files.wordpress.com/2017/01/kautilya-the-arthashastra-est-300-bce-150-ad-penguin-books-india-1992.pdf
    -----
    টি,এর পোস্ট,
    সন দোহাজার আঠারা, এসেম উবাচ, "তা, ওই সময় কি সমাজের সবচেয়ে উচ্চ বর্ণের লোকের পক্ষে সবচেয়ে ল্যুক্রেটিভ জব ছিল ওই দুটি। আর্থিক দিক দিয়ে নিশ্চয় নয়।"

    মৌর্য সাম্রাজ্য। কৌটিল্য। অর্থশাস্ত্র। স্যালারি স্ট্রাকচার। নিম্নরূপঃ
    ১. ঋত্বিক, আচার্য, মন্ত্রী, পুরোহিত, সেনাধ্যক্ষ -- বেতন ৪৮০০০ 'পণ'
    ২. নিম্নপদস্থ কর্মচারী, আমলা গোত্রের, প্রায় চব্বিশ ধরণের, ব্রাহ্মণ বা ক্ষত্রি হতে হবে অফকোর্স -- ২৪০০০ / ১২০০০/ ৮০০০ 'পণ'
    ৩. চিকিৎসক, সারথি -- ২০০০ 'পণ'
    ৪. গ্রামভৃতক -- ৫০০ 'পণ'
    ৫. গুপ্তচরদের নেতা -- ২০০ 'পণ'
    ৬. কৃষক, শ্রমিক, প্রধানতঃ শূদ্র এবং কিছু ক্ষেত্রে বৈশ্য -- ৬০ 'পণ'
    ----
    আগের দিনের পোস্টার জবাব।ওপরের তথ্য অর্থশাস্ত্র থেকে নেয়া। লিংকের ২৮৯-৯৩ পাতায় বিশদ চার্ট রয়েছে।
    টি, এর পোস্টে দুটো গুপি করা হয়েছে।
    এক, এমন ধারণা দেওয়া হয়েছে যে পুরোহিত মাত্রই বেতন ৪৮০০০ পণ। ব্যাপার টা একেবারেই অসত্য। কারণ ওই বেতন খালি মুখ্য রাজপুরোহিতের জন্যই ধার্য্য।
    দুই, দ্বিতীয় সরণি তে দেখা যাচ্ছে, ডেপুটি পুরোহিত ( সেও পুরোহিত ও ব্রাহ্মণ) বেতন কমে ১০০০ পণ।
    আবার,এগুলো সবই রাজপ্রাসাদে কাজ করা লোকেদের বিবরণ দেওয়া হয়েছে। রাজপ্রাসাদের বাইরে হাজার হাজার মন্দিরের পুরোহিতরা কতো পেতো সে নিয়ে উল্লেখ নেই।
    এযেন, ইনফোসিসের কর্মীর বেতন জিজ্ঞাসা করলে; বলা হচ্ছে বিশাল শিক্কার বেতন ২৫ কোটি টাকা!
    গুপি ধরা পড়ে গেলে, স্বীকার করে নেওয়াই উচিত।
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ০৮:৫৯386265
  • উদ্ভট, কারণ, এখানে দুটো পক্ষ তৈরি হচ্ছে। শোষক এবং শোষিত। শোষক পক্ষে বাজিরাও (পড়ুন প্রাচীন সামন্ততন্ত্র বা ব্রাহ্মণ্যবাদ বা এই জাতীয় কিছু)। উল্টোদিকে শোষিত পক্ষে আছে দলিতরা, যাদের স্বাভাবিক মিত্র বৃটিশ সাম্রাজ্যবাদ। ব্রাহ্মণ্যবাদকে শত্রু বলতে গিয়ে সাম্রাজ্যবাদকে মিত্র বলা উদ্ভট রাজনীতি ছাড়া আর কী।
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ০৮:৫৪386264
  • এবার, এখানে একটা সম্ভাবনা আছে, যে, পশ্চিম এবং হয়তো খানিকটা উত্তর ভারতেও, দলিতদের মধ্যে ব্রিটিশ পন্থী এবং স্বাধীনতাবিরোধী একটা মনোভাব ছিল। আম্বেদকর বৃটিশের বিরুদ্ধে কখনই সোচ্চার ছিলেন না, এ তো জানা তথ্য। এটাকে একটু বাড়িয়ে, মানে এক্সট্রাপোলেট করে আমরা ধরতে পারি, যে, পেশোয়া বাজিরাওয়ের চেয়ে বৃটিশই দলিতদের কাছে অধিক কাম্য ছিলেন। সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা তাঁদের ছিলনা। স্বাধীন ভারতের চেয়ে বৃটিশ শাসনই তাঁদের অধিকতর কাম্য ছিল। ইত্যাদি। এগুলো যদি ধরেও নিই, তাহলেও দুঃখের সঙ্গে স্বীকার করতে হবে, এটা অখন্ড ভারতের একটি পকেটের আঞ্চলিক চরিত্র মাত্র। পূর্ব ভারতের চরিত্র এরকম ছিলনা। এদিকে 'ছোটোলোক'রা চিরকালই সাম্রাজ্যবাদ বিরোধী। তিতুমির, নীলবিদ্রোহ থেকে শুরু করে সাঁওতাল বিদ্রোহ, এরকম গাদা গাদা উদাহরণ আছে। উল্টোদিকে 'ভদ্রলোক'রাই ছিলেন বলতে গেলে ব্রিটিশ কোলাবোরেটর। সেই চিরস্থায়ী বন্দোবস্তো, ল্যান্ডওনার্স অ্যাসোসিয়েশন (নাকি অন্য একটা কী নাম), সেখান থেকে শুরু করে। সিপাহি বিদ্রোহের সময়ও এই 'ভদ্রলোক'দের অবস্থান বৃটিশ পক্ষেই ছিল। শুধু বাংলায় নয়, বাইরেও নানা জায়গায়, এনুরূপ চিত্র। যেমন, আফগানিস্তান বা বালুচিস্তানেও নিচের তলার মানুষ বৃটিশ বিরোধী বিদ্রোহে সামিল হয়েছিলেন। আফগানরা অব্শ্য সে অর্থে ভারতীয় না, আর বালুচে মুসলিম দলিত হয় কিনা তাও জানিনা। কিন্তু পয়েন্টটা হল, দলিতরা ব্রিটিশ পক্ষে হেবি উপকৃত ছিলেন, বৃটিশের জয় তাঁদের জয়, আর পেশোয়ার পরাজয়ও দলিতদের জয়, এ যদি সত্যও হয়, তবে আঞ্চলিক সত্য মাত্র। সেটা আঞ্চলিক থাকাই উচিত। 'সরভারতীয়' বলে চালানোর কোনো মানেই নেই।

    আর সামগ্রিকভাবে 'দলিত' কনোটেশনটা নিয়েও একই বক্তব্য। বাংলায় কস্মিনকালেও কেউ 'দলিত' ছিলনা। ছোটোলোক ছিল। নিচু জাত ছিল। নমঃশূদ্র ছিল। মাহিষ্য ছিল। ডোম, মুচি-মেথর চাঁড়াল, অর্থাৎ পরে যাদের হরিজন বলা হবে ছিল। সব মিলিয়েই 'ছোটোলোক'। উল্টোদিকে বৃটিশ আমল থেকে জন্ম নিয়েছিল 'ভদ্রলোক'রা। সেদিন বেঙ্গল ডিভাইডেড এর কথা হয়েছিল। সেখানেও দলিত-উবর্ণ দিয়ে হিসেব করা যায়নি। করতে হয়েছে 'ভদ্রলোক' দিয়ে। সেটাই বাংলার রিয়েলিটি। একটা ধার করা এবং চাপানো 'দলিত' নামক বর্গ বাংলায় আনা, চূড়ান্ত হাস্যকর, এবং কাউন্টার প্রোডাক্টিভ।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ০৮:৫২386263
  • উদ্ভট রাজনীতি কেন?
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ০৮:২১386262
  • যাইহোক, যেটা লিখছিলাম। মহারাষ্ট্রে এই ঘটনার শুরুটা হয়েছিল উমর খলিদ ইত্যাদিদের একটি সভাকে কেন্দ্র করে। সেটা ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পেশোয়া বাজিরাওয়ের পরাজয় উদযাপন। সেটা দলিত্পক্ষীয় সভা কেন? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদলের বেশিরভাগই ছিলেন দলিত।

    এটা কোথাকার দলিত-পক্ষীয় অব্স্থান আমার জানা নেই। মারাঠারা বাংলায় যথেষ্ট অত্যাচার করেছে। সবাই জানে, বর্গী নামে পরিচিত ছিল তারা। এই ২০১৭ সালে আমি যদি পেশোয়া বাজিরাওয়ের ব্রিটিশের হাতে পরাজয়ের দিনটিকে "বাংলার মানুষের বর্গীদের হাত থেকে মুক্তির দিন" বলে মিটিং এর ডাক দিই, তাহলে আজকে যারা উমর খলিদ আর জিগনেশ নিয়ে উদ্বাহু হচ্ছেন, তাঁরাই আমাকে "আমরা বাঙালি করছে রে" বলে ধুয়ে দেবেন। কিংবা পাগলও ভাবতে পারেন। কিন্তু এক্ষেত্রে হবেননা। যদিও এটা "ব্রিটিশ সৈন্যবাহিনীতে প্রচুর দলিত ছিল"র চেয়ে বেশি জোরদার যুক্তি। কেন হবেননা, কারণটা সিম্পল। একে তো হিরো উমর খলিদ আছেন, মোদিকে সদ্য এক হাত নিয়ে হিরো হওয়া জিগনেশ আছেন, দুজনেই "সর্বভারতীয়" মুখ। এবং সর্বোপরি, দলিত ক্যাচওয়ার্ডটি আছে। এবং এই নিয়ে দলিত বিক্ষোভ বড়ো আকার নিয়েছে। ইত্যাদি প্রভৃতি।

    যেটা আমি বুঝিনা, সেটা হল, দলিত বিক্ষোভ, আদিবাসী বিক্ষোভের মতই খুবই বড়ো ব্যাপার। সমর্থনযোগ্যও। কিন্তু সেজন্য উমর খলিদ আর জিগনেশের অ্যাডভেঞ্চারিজম এবং উদ্ভট রাজনীতি নিয়ে কিছু বলা যাবেনা কেন? কীসের বাধ্যবাধকতা?
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১৮ ০৮:০৭386261
  • সেদিন ঘুমিয়ে পড়লাম, পরদিন সার্ভার বসে গেল, তারপর শারীরিক এবং প্রাকৃত্ক গোলযোগ। ফ্রি স্পিচের পথে কত বাধা মাইরি।
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ০৭:৫২386260
  • ক্যুইক হিল কে কতটা বিশ্বাস করা যায় তাই নিয়ে খুবই সন্দেহ আছে। প্রোডাক্ট বেচার তালও হতে পারে।
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ০৬:৩৭386259
  • আরে না, এখনো হারেনি, ভাল লড়াই হচ্চে।

    কিরিকেট নিপাত গেলে আমিও খুশী হই
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ০৫:৪৭386258
  • হেরেচে? বেশ হবে তাহলে। ক্রিকেট নিপাত গেলে তো খুবই খুশি হই।
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ০৪:১১386257
  • ঋদ্ধি যদি বিদেশে একটু ভাল ব্যাট করতে পারত, কিপিংটা এত ভাল করে..
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ০৪:০৩386256
  • কপিলের পর আর এক ট্রু অলরাউন্ডার - হার্দিক পান্ডিয়া
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ০৩:৫৫386255
  • ভূতের কথায় গিন্নী বলল, 'সব ভুতুড়ে' সিন্মাটা নাকি এতই ভাল যে শ্রীজাত তাই নিয়ে কবিতা অব্দি লিখে ফেলেছে।
    দেখলাম কাল রাতে, ১০-এ ৫ বড়জোর
  • S | ০৬ জানুয়ারি ২০১৮ ২০:৪১386254
  • এইবারে আর হলোনা। আজ একটু কাজ ছেলো। পরেরবার দেখা হবে।
  • পাই | ০৬ জানুয়ারি ২০১৮ ২০:০৪386253
  • x-( x-(
  • dc | ০৬ জানুয়ারি ২০১৮ ১৯:৩০386252
  • হ্যাঁ ধৈজজো ধোরে বোসে থাকতে হবে।
  • T | ০৬ জানুয়ারি ২০১৮ ১৯:২৮386251
  • :)) কী খচরা মাইরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত