এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rabaahuta | ০৭ জানুয়ারি ২০১৮ ১৩:১৯386340
  • হিটলারের হাত ধরার কারনে কেন হবে। কিন্তু উনি যে হিটলারের হাত ধরেছিলেন ও সেটা যে খুবই ভয়ানক ব্যাপার তা-ই তো কেউ মানতে চায় না।

    তারপর আজকাল তো নেতাজী মোটামুটি বিজেপির সম্পত্তি। নির্মোহ বয়ের স্কোপ থাকলে সেটা হয়তো হতো না।

    নেতাজী বিষয়ে তর্কই চলেনা, বামপন্থীরা নেতাজীকে মন্দ বলেছিল ইত্যাদি।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৩:১৮386339
  • কিন্তু আমি তো চীনেদের রান্না করাই খেলুম। ছালও ছিল মনে হচ্চে। সুবিদের লাগল না।
  • de | ০৭ জানুয়ারি ২০১৮ ১৩:১৭386338
  • গঙ্গাসাগরের সাধুদের ছবিগুলো দারুণ!
  • de | ০৭ জানুয়ারি ২০১৮ ১৩:১৬386337
  • মাটন খান - বড়ো, মেজো, ছোট - খেয়ে পিত্তিরক্ষে করুন!
  • Rabaahuta | ০৭ জানুয়ারি ২০১৮ ১৩:১২386336
  • লুরুতে বার্ডফ্লু নাকি, মুর্গীরোকো।

    কিন্তু জানেন, এসব বিদেশী অপসংস্কৃতি, বহিরাগত ব্রয়লারদের চক্রান্ত। শুদ্ধাচারী দেশীয় মুর্গীরা ফ্লুপ্রুফ।

    যদিও ফ্লুগ্রস্ত সরকারী উদ্যোগে নিহত মুর্গীরা দেশী। ছদ্মবেশী হতে পারে, ইসেদের চর।

    সে যাই হোক, এই বাজারে কি খেয়ে প্রাণ রাখবো সেই দুশ্চিন্তা।
  • de | ০৭ জানুয়ারি ২০১৮ ১৩:১১386335
  • হাঁস চাইনিজরা ছাড়া আর কেউ বানাতে পারে না - ওরা বানালে মোট্টে ছিবড়ে হয় না -
    অবশ্য ছাল সহকারে খেতে হবে -

    দেশের কনসেপ্ট তখন না ছিলেও এখন তো আছে - আমি অরণ্যদার কথাই রিপিট করলাম - তখনকার প্রেক্ষিত আর এখনকার ভারতের অবস্থা কি একরকম? আর বৃটিশরাই য্যানো কত্তো দলিত-প্রেমী ছিলো! এর মানে অবিশ্যি এই করবেন না যে আমি পেশোয়া পক্ষে। এপক্ষে না হলেই ওপক্ষে - এরকম ব্যাপারটা নয়।

    এরপরে পানিপথের যুদ্ধ, পলাশীর যুদ্ধ সবেরই ভরসাপূর্তি পালন করা হোক। ওগুলোরও কিছুএকটা বিরোধী প্রেক্ষিত বার করে ফেলাই যাবে।

    নেতাজীর হিটলারের হাত ধরার ভুলটা স্বীকার করে নিলেও ওনার মতো বাঙালী এতো বছরে আর ক'জন জন্মেছে? নেতাজীকে নিয়ে বাঙালীর উলুতপুলুত হওয়ার কারণ হিটলারের হাত ধরার জন্য মোটেও নয়।
  • Rabaahuta | ০৭ জানুয়ারি ২০১৮ ১৩:০৩386334
  • ‘বল হাতেও ভেল্কি হার্দিকের, ৬৫ রানে ২ উইকেট আমলাদের’ - আনন্দবাজারে এই শিরোনাম দেখে ভাবলাম, এ গুজরাটে রাজনীতির পাশে ক্রিকেটও খেলে, সরকারী আমলাদের সঙ্গে আউট করে দিচ্ছে, কি প্রতিভা।
    খবর খুলে দেখলাম সবই প্রকৃত ঝিঁঝিঁ।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১২:৪১386333
  • হাঁসের মাংস খেতে ক্যামন ছিবড়ে মতন। রাজহংস খাই নি কখনো।

    অমর চিত্রকথা যুগ যুগ জিও।
  • dc | ০৭ জানুয়ারি ২০১৮ ১২:৩৩386332
  • এদিকে ওঅ্যারে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে - এই যে স্ট্রিং থিওরি নিয়ে এতো কাজ হচ্ছে,কিন্তু এখনো কোন এক্সপেরিমেন্টাল এভিডেন্স নেই কেন? আমি একটি মেয়েকে এনিয়ে প্রশ্ন করেছিলাম, মেয়েটি এই বিষয়েই পড়াশুনো করছে, কিন্তু কোন সদুত্তর দিতে পারেনি। উল্টে এলকিউজি নিয়েও কিছু বলতে চাইলো না।
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ১২:১২386331
  • ১৫০০ খ্রী পূঃ এ গিয়ে কমদামে কিছু সোনাদানা নিয়ে এলে হয় -
    বিরিঞ্চিবাবা না কে য্যান সেই টাইম ট্রাভেল করতেন, পরশুরাম উবাচ
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১২:০৬386330
  • হে বৎস ৎিৎাস - ইহা অপেক্ষা রাজহংস বিতারণেও অধিক শান্তি মিলিবে।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:৪১386329
  • এরপর নিশ্চয়ই শঙ্খনাদ নিউজের লিঙ্ক আসবে। ;)
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:৩৪386328
  • এ তো আজব মাইরি। :)
    আমি স্যালারী স্ট্রাকচার কোট করেছিলাম এই কারণে, যে ব্রাহ্মণদের জব অফারগুলো কেমন ছিল সেটা দেখানোর জন্য। কেউ পুরোহিত হত, কেউ মন্ত্রী হত, অমাত্য হত ইত্যাদি।
    ব্রাহ্মণদের জন্য বুঝি খালি রাজপুরোহিত বরাদ্দ ছিল ? মাইরি!

    খ্রী পূঃ ১০০০ থেকে ৫০০ র মধ্যে পূর্ব পঞ্জাব, হরিয়ানা, পাকিস্তান, রাজস্থান এইসব জায়গায় আর্যরা ব্যাপক হারে বসতি স্থাপন করেছিল। ১৫০০ খ্রী পূঃ তে একমাত্র আপনি আর বিধাতা ছাড়া আর কেউ ছিল না। :)

    ঋগবেদ ফেদ ঐসব কালে সমাজে অনেক সাম্য ছিল কারণ, পশুপালন, আর অ্যাবরিজিনাল বা অন্য গোষ্ঠীর সম্পদ লুন্ঠন ছাড়া তো আর সেরম কাজ নেই। খিকজ।

    ঋগবেদের পুরুষসূক্তে বর্নাশ্রমের একটা ভেগ বর্ণনা আছে। প্রাচীনতম। রচনাকাল আনুমানিক ৮০০ খ্রী পূঃ। :)

    কী খোরাক হচ্চে।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:২১386327
  • এই যে, রাজ পুরোহিত বাদ দিয়ে খালি পুরোহিত লিখলে।
    কারণ রাজ পুরোহিত তো গন্ডায় গন্ডায় হয় না!
    আর পড়াশোনা করলেই জানতে পারবে কখন ব্রাহ্ম ন সমাজ শুরু হয়েছে।
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:১৯386326
  • এই পয়েন্টটা নিয়ে মাহার নেতারা, বা জিগনেশ কি কিছু বলেছেন - পেশোয়া-দের বিরুদ্ধে ব্রিটিশ-কে সাথ দেওয়া নিয়ে? শত্রুর শত্রু আমার বন্ধু থিয়োরি নাকি মহামহিম ব্রিটিশ-দের সাহায্য করা? হয়ত দুটো ই
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:১৫386325
  • কে আবার কি গুল দিলো? যা ত্তারা।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:১৪386324
  • আপনি ছিলেন ১৫০০ খ্রী পূঃ তে?
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৯386323
  • হাফপ্যান্ট এতো কিছু ভুষি মাল দেওয়ার কোনো মানে হয় না। প্রথমেই বলা হয়েছে, ব্রামহণ সমাজের শুরু ১৫০০ খ্রীষ্ট পূর্বাবদে। তখন ও দুটি ই মেইন পেশা ছিলো।
    মৌর্য যুগ শুরু হয়েছে হাজার বছর পরে। তখন তারা অনেক বেশি পেশা এডপ্ট করে নিয়েছে।
    সুতরাং এইসব রাবিশ নামালে চলবে?
    ভুল হলে গেছে, সেটা ঢাকার জন্য আবার রাশি রাশি রাবিশ এনে জড়ো করা ঠিক নয়।
    ভাবছিলে গুল দিয়ে বেরিয়ে যাবে
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৮386320
  • :)
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৮386321
  • সুনীল গাঙ্গুলির মত বাংলা লেখার দরকার নেই, শুধু বানামটা যদি একটু ..
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৮386322
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৭386318
  • আর তাহলে শুধু দলিত ই বা ক্যানো। এই ধরুন প্রায় গোটা ভারতীয় নেপালি গুর্খা অরুণাচলী এরা তো ইংরেজের হয়েই লড়েছে। আমাদের বিপ্লবীরা যখন মিছিল করেছেন তখন গুর্খা আর নেপালি পুলিশরাই ঝাঁপিয়ে পরে কেলিয়েছে। তো স্বাধীন ভারতে এদের সমানিকভাবে হ্যাটা করা তো জায়েজ। এরা তো দেশবিরোধী।

    দাঁড়ান আরও কী কী তাল পাকানো যায় দেখছি :)
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৭386319
  • এভিডেন্স নেই, মদীয় ধারণা মাত্র, তাই 'হয়্ত' লিখেছি
  • h | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৬386316
  • যাক আমি আর ভাটাচ্ছি না, একটু রেস্ট। এই মাইরি গুরু র ভাটের আর টই এর লিবেরাল পজিশন রক্ষার্থে আমি যা লেবার দিয়েছি গত ১০ ১২ বছর এ মাইরি ভাবা যায়্না, এর সঙ্গে তুলনীয় একমাত্র রায় বাহাদুর দের দেশ প্রেম ঃ-))))))), তাও কত প্যাঁক খাই আমি নাকি কঠিন করে লিখি বলে, তো আমি ভাই রিজোলিউশন নিয়েছি, ২০১৮ তে, সাবলীল ও বিশেষতঃ ঝর ঝরে বাংলা আমি লিখবো না। তাতে প্রয়োজনে আমি সতী হব।
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৬386317
  • শত্রুর শত্রু আমার মিত্র - নেতাজি এটাই ভেবেছিলেন মনে হয়।

    চল্লিশোর্ধ একজন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে আফগানিস্তান হয়ে জার্মানি গিয়ে হাজির হলেন, তারপর সাব্মেরিনে জাপান - খুবই ঝুঁকির কাজ, জাস্ট এই সাহস আর দেশের জন্য নিজের প্রাণের মায়া ত্যাগ করা - এর জন্যই হ্যাটস অফ
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৫386314
  • মোবাইলে আবাপ খুললে ভাইরাস ওয়ার্নিং দেয় বলে কোটটা দিতে পারছি না। ব্যাপারটা ইংরেজদের জয় নিয়ে নয় আদপেই। নিচুজাত মাহার, যাদের পেশোয়া আমলে নানারকম অত্যাচার সইতে হয়েছে, তাদের পেশোয়ার বিরুদ্ধে লড়াইয়ে জেতা নিয়ে।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৫386315
  • জনান্তিকে, মাক্কালী বলছি এত ঝুড়ি কোদাল নিয়ে বোঝাতে হবে, এ আমি ভাবি নি। এই 'ভোন' কেলেংকারীর কি কোনো শেষ নেই গা।
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০৪386313
  • খী মুশকিল আপনারাই তো কাশ্মীরিদের রাষ্ট্রবিরোধিতার পাশে দাঁড়ান, এখন হঠাৎ পেশোয়া প্রীতি ক্যানো :))
  • h | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০২386312
  • 'হয়তো' টার এভিডেন্স কি?
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ১১:০১386311
  • 'দে ম্যাম ১৮১৮ সালে ইংরেজ বনাম দেশ কনসেপ্ট খুঁজছেন? '

    - ১৮১৮-তে দেশের কনসেপ্ট ছিল না, কিন্তু এখন তো আছে।

    এখনও যখন মাহার-রা এটা সেলিব্রেট করছেন, তার মানে এখনও তারা বা তাদের মধ্যে অনেকেই হয়ত ভাবেন যে পেশোয়াদের তুলনায় ব্রিটিশরা তাদের জন্য বেটার ছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত