এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৮ জানুয়ারি ২০১৮ ০৮:০৫386400
  • ঘর থেকে কান্চনজংঘা দেখছি।
  • Atoz | ০৮ জানুয়ারি ২০১৮ ০৩:৫৭386399
  • শঙ্খনাদে কী হবে? এঁদের খোঁজ পেলে দুন্দুভিনিনাদ শুরু হবে। ঃ-)
  • amit | ০৮ জানুয়ারি ২০১৮ ০৩:৪৭386398
  • এতো প্রতিভাবান একজন চাড্ডি গুরুতে আছেন আর এখনো বিজেপির আইটি সেল বা শঙ্খনাদ এনার খোঁজ পায়নি, এটা হেভি লজ্জার বিষয়। আমার মোদির ওপর যাবতীয় ভরসা চুরচুর হয়ে গেলো। RSS শুধু মুধু রানা প্রতাপ, পুরুকে নিয়ে পড়ে আছে, ইনি সুযোগ পেলে আর্যদের দশ হাজার বছরের ইতিহাস নতুন করে লিখে নামানো যাবে। চাইকি এটাও দেখানো যেতে পারে ব্রাহ্মণ্যবাদ বলে আদতে কিছু ছিলই না, পুরোটাই আমেরিকার চক্রান্ত, আসলে শুভ্র বা দলিতরাই নিরীহ, হতদরিদ্র, অসহায়, বঞ্চিত ব্রাহ্মণ দের ওপর হাজার বছর ধরে অত্যাচার করেছে।
  • dd | ০৭ জানুয়ারি ২০১৮ ২২:৩৩386397
  • অ্যাকচুয়ালি sm আর T 'র ডায়ালগ কিন্তু সত্যি খুব মজার হয়। আকাট খিস্তি নয় তো। আমি হামলে পড়ি।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ২০:১১386396
  • হ্যাঁ দেখুন, কি মজার বিষয়। আপনি কি আর সমগ্র ভারত জুড়ে অবস্থান কচ্চিলেন! দেকুন দিকি!

    এতো হাফপ্যান্ট হাফপ্যান্ট করেন ক্যানো। ভালো লক্ষণ নয় কিন্তু।
  • pinaki | ০৭ জানুয়ারি ২০১৮ ২০:১০386395
  • ব্যক্তিগত শ্লেষ বা আক্রমণ বাদ দিয়ে তর্ক করুন না সবাই। সোশাল মিডিয়ায় কেউই কারুর মত পরিবর্তন করতে পারবেন না। কেউই বলবেন না 'হ্যাঁ আমি ভুল বলেছি'। তাহলে আর শুধুমুধু একটা তর্ককে ব্যক্তিগত জায়গায় টেনে নিয়ে গিয়ে কী লাভ? ছোটোখাটো শ্লেষাত্মক মন্তব্য থাকবেই। কিন্তু সেটা খুব বাজে জায়গায় চলে যাচ্ছে দেখলে যে কোনও একপক্ষের শর্তহীন থেমে যাওয়া উচিৎ। এতে অগৌরবের কিছু নেই।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ২০:০২386393
  • হাফপ্যান্ট, বলছে এস এম নাকি খী পূ ১৫০০ সালে সারা ভারত জুড়ে অবস্থান করছিল। ভারী মজার জিনিষ তো!
    ছোকরা, পেগলে গেলো নাকি?
    এরপর তো স্বপ্নেও এস এম কে দেখতে পাবে
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ২০:০২386394
  • হাফপ্যান্ট, বলছে এস এম নাকি খী পূ ১৫০০ সালে সারা ভারত জুড়ে অবস্থান করছিল। ভারী মজার জিনিষ তো!
    ছোকরা, পেগলে গেলো নাকি?
    এরপর তো স্বপ্নেও এস এম কে দেখতে পাবে
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৯:৫৮386392
  • কি মধুর শব্দ চয়ন!কি চমৎকার ভাষা প্রয়োগ!
    এক্ষুনি আবার এই দা; ওই দি করে অনুযোগ শুরু হবে। অস্থির মতি পোলাপান! বড়ই চপল!
  • মহাবীচি | ০৭ জানুয়ারি ২০১৮ ১৯:৪৫386391
  • বৌদ্ধরাই বাকি থাকে কেন?
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৯:৪০386390
  • হীনবীচিদের জন্য পরে কোনো নিউজ লেটার প্রকাশ করে দেওয়া হবে।
  • ফাইনালি | ০৭ জানুয়ারি ২০১৮ ১৯:৩৪386389
  • ক্ষুদ্রবীচি ও বৃদ্ধবীচির চাপানউতোরের শেষে কি সিদ্ধান্ত হল একটু জানাবেন? সব অনাছিষ্টির মূলে কি মুসলমান না ব্রাহ্মণ? নাকি মার্কিন সাম্রাজ্যবাদ? নাকি বক্রী কেতু? কুমড়োপটাশের নাচ?
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৯:২২386388
  • যাই হোক, আমরা জানতে পারছি যে খ্রী পূঃ ১৫০০ থেকেই এসেম সারা ভারত জুড়ে অবস্থান করছিলেন। আনুমানিক তিনশো বি সির কাছাকাছি সময়ে এক সকালে মন্দিরে দাঁড়িয়ে পুজো আচ্চা দেখছিলেন। খুবই মনোযোগ সহকারে। ফলে পাশে দাঁড়ানো একটু অন্য চেহারার ভদ্রলোককে খেয়াল করেননি। ইনি মেগাস্থিনিস। যা দেকেচেন তাই লিখে গেছেন। ভাষা সমস্যার জন্য একটু অসুবিধে হয়েছিল কিন্তু সমাজের নধরদের চিনতে ভুল হয়নি। লিখেও গ্যাচেন সে কথা। ;)
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:৪৯386387
  • এইটা জনতার উদ্দেশ্যে। লক্ষ্য করুন এই অ্যাপ্রোচটা। বেশ কিছু রাইট উইং পাবলিককে বলতে শুনেছি। ব্রাহ্মণ্যবাদকে প্রাগ আর্য ব্যাপার বলে চালিয়ে দেওয়া। রোমান রাজাদের আমলে এক বিশেষ ধরণের পুরোহিতের পদ তৈরী হয়েছিল। যার নাম ফ্লামেন। এই ফ্লামেনদের সাথে ব্রাহ্মণদের জোরজবরদস্তি শব্দগত সাদৃশ্য দেখিয়ে চেষ্টা করা হয় প্রাগ আর্য ব্যাপার ইত্যাদি প্রমাণ কত্তে। জর্জ দুমেজিল করেচেন এইটে। পার্জিটরও বক্তব্য ছিল প্রাগ আর্য। ইরানীয়ান অর্থবানদের সাথে এরিয়ানদের সাদৃশ্য দেখিয়ে।

    যদিও রাইট উইংবালো কেসটা ঘেঁটে দেখায়।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:৩২386386
  • আবার বেদ ফেদ। ওসব পরে হবে। আগে পনেরোশো বিসির রেফারেন্স চাই। কি প্রমাণ। কেউ একজন ইন্টারনেটে লিখেছে থুড়ি তারকেশ্বর লোকালে বলেচে? এইটা প্রমাণ বুঝি?
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:৩০386385
  • আর ১৫০০ বিসির রেফারেন্স তো আগেই দেওয়া হয়েছে। সেটাও পড় নি বুঝি?
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:২৬386384
  • শোন, যতো বেশি বেশি কথা বলবে ততো ছড়িয়ে ছিটিয়ে লাট করবে। বেদের আমল থেকে বলতে ঋক বেদ যবে লেখা হয়েছিল সেই সময় কে বোঝায় না। কারণ বেদ লেখা হয়েছে অনেক পরে। বেদের অপর নাম শ্রুতি। ক্লাস ফোরে পড়ানো হয়। পড় নি বুঝি!
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:২৪386383
  • চাম্পি দিচ্চে কিন্তু।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:১৭386381
  • ও 'ধরা যাক মনু ঠিক করে দিল' মানে মনুস্মৃতি ইত্যাদি নয়। হ্যা হ্যা হ্যা হ্যা।

    আর কাস্ট সিস্টেম চালু হয় আনুমানিক ১৫০০ বিসি এর রেফারেন্স কি? তারকেশ্বর লোকালের কেউ বলেচে বুঝি!

    হ্যা হ্যা হ্যা হ্যা।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:১৭386382
  • হ্যাঁ। ততো দিনে পুরোহিত বলতে পূজারী বামুন কেই বোঝাচ্ছে। অগ্রে স্থাপিত নয় আবার পশ্চাতে প্রোথিত এমন কিছুই নয়। কিলিয়ার?
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:১৫386380
  • এই উল্লেখটা দেখেই মনে হল আর কি। প্রচন্ড গতিতে ধেয়ে চলা তারকেশ্বর লোকালের কাছে পরের প্রশ্ন, ব্রাহ্মণদের জন্য যে দুটি মাত্র জব বরাদ্দ হয়েছিল তার প্রমাণটি কি? সমাজে কতরকম কাজ ছিল বলে মনে হয়?

    প্রথম প্রশ্নের তো উত্তর এসেছে কচু। তাও করতে হচ্চে কারণ খোরাক নেওয়ার লোভ সামলানো যাচ্চে না।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:১২386379
  • ধরা যাক মনু ;বলতে, কাস্ট সিস্টেম এর শুরুর কাল বোঝানো হয়েছে। মনুস্মৃতির কথা বলা হয় নি।
    বলাই তো হোলো কাষ্ট সিস্টেম শুরু হয় আনুমানিক ১৫০০ বিসি।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৮:০২386378
  • ভেদিক রিচ্যুয়ালস ২০০ বিসি তে ডিসাপিয়ার করে গেছিল বুঝি! ক্রেন আনব তালগাছে তুলতে? অ্যাঁ!
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৭:৫৯386377
  • আর মৌর্য সাম্রাজ্যের রেফারেন্স কিভাবে এলো? কিভাবেই বা এলো এই পয়সাকড়ি সংক্রান্ত তুচ্ছ ব্যাপারে ব্রাহ্মণদের জড়ানোর ষড়যন্ত্র। এই দেকুন নিজের কান্ড। ;)

    name: sm mail: country:
    IP Address : 52.110.223.93 (*) Date:05 Jan 2018 -- 05:42 PM
    দেখুন বুঝতে না চাইলে বোঝানো মুশকিল। ধরা যাক মনু ঠিক করে দিলো কাস্ট সিস্টেম আর সেই মতো কর্ম সংস্থান হয়ে গেলো।
    এবার ব্রামহণ এর জন্য বরাদ্দ হোলো দুটি জব। পুরোহিত গিরি ও শিক্ষকতা।
    বৈশ্যে র জন্য ব্যাবসা।
    তা, ওই সময় কি সমাজের সবচেয়ে উচ্চ বর্ণের লোকের পক্ষে সবচেয়ে ল্যুক্রেটিভ জব ছিল ওই দুটি। আর্থিক দিক দিয়ে নিশ্চয় নয়।
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------
    তা, বাছা, মনুস্মৃতির সময়কাল কিরম মনে হয়? ;)

    খোরাকের একশেষ।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৭:৫৪386376
  • নিজের লিংকেই দেওয়া আছে, ভেদিক রিচ্যুয়ালস ডিস এপিয়ার করার পর, পুরোহিত টার্ম বলতে প্রিস্ট কেই বোঝানো হয়েছে।
    মৌর্য যুগটা কবে?
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৭:৪১386375
  • আমি জানতুম ছড়াবেন, এবং ছড়িয়েছেন। এইভাবে সবাইকেই পুরোহিত জাতীয় খন্ডাখন্ড বিনিশ্চয় করে তুলতে আপনিই পারেন। ইংরিজি
    অনুবাদের ডেপুটি পুরোহিতকে হোলসেল বলে চালিয়ে দিয়েছেন। আদতে এরা ছিল স্টাফ। রেফারেন্স রয়েচে ;) এখনই দেবনা।

    'পুরোহিত' এই ব্যাপার কি ছিল দেখে নিন। আপনার গুরুদেব তো উইকি। এই নিন উইকির লিঙ্ক।
    https://en.wikipedia.org/wiki/Vedic_priesthood

    তারকেশ্বর লোকাল মারফত অর্জিত ইতিহাস 'প্রিস্ট' দের মাইনে পত্তর সম্পর্কে কিচু বলচে?
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৭:১৩386374
  • এই বার আবার ভুল বকা শুরু হয়েছে। হতেই হবে।
    শুনেছি তরকেশ্বরে একজন মেন পুরোহিত বা মোহন্ত আছে।
    বাকী যারা পুজো দেয়, সবাইকে পুরোহিত ই বলা হয়।
    পার্লা মেন্টেও প্রাইম মিনিস্টার একটাই থাকেরে পাগলা!বাকি গুলো ও সব মন্ত্রী ই বটে।
    ভারতে মন্ত্রী দের বেতন কতো বা পারফরমেন্স কিরকম বললে, প্রধান মন্ত্রী থেকে তস্যতি তুচ্ছ ক্ষুদ্র মন্ত্রীরাও চলে আসবে।
    কারণ জেনেরাল ভাবে সবাই মন্ত্রী।;---)))
  • একক | ০৭ জানুয়ারি ২০১৮ ১৬:৫৯386373
  • স্ট্রাটেজিক ভুল ই বা বলি কী করে ? ইচ্চে করেই করা। সিপুএম ভর্তি তো বামুন। ওরা কেনই বা নিজেদের ইতিহাস ওপেন করতে যাবে ? তারচে বরং একদা এক গরিব ব্রাহ্মন ছিল টাইপ এর গপ্প প্রমোট করাতেই ওদের ইন্টারেস্ট বেশি .।

    খুব চতুন স্ট্রাটেজি এটা। ইভিল কিন্তু অক্ষম হিসেবে দেখানো। ব্রাহ্মনরা খুব খারাপ লোক ছিল, লোকজনকে ভগবানের ভয় দেখাত অথচ এখন তো সাম্য আর ভগবান তো মার্কস এর জন্মের খবর পেয়ে দেহ রেখেছেন তাই এখন ব্রাহ্মন দের উহাদের শিং নাই আর ল্যাজ নাই। অহ আনন্দ !
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১৬:৫৭386372
  • আমাকে অর্থশাস্ত্রের পিডিএফ দেখিয়ে কি হবে, আমিই তো আগে অর্থশাস্ত্রর উল্লেখ করেছি।

    ডেপুটি পুরোহিত নয়, পুরোহিত। পুরোহিতদের কত মাইনে ছিল? দেখি কি উত্তর আসে!
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১৬:৫২386371
  • আবার ফালতু প্রশ্ন। নেহাত নাদান বলে উত্তর দিচ্ছি। অর্থশাস্ত্রে র পি ডি এফ এ কতো বেতন হতে পারে ধারণা দেওয়া আছে। মুখ্য রাজপুরোহিত ৪৮০০০ পণ ও ডেপুটি পুরোহিতের ১০০০ পণ।
    কিন্তু পুরোহিতের জব নিয়ে তো খালি মোর্য্য আমলের কথা বলা হ য়নি। কাস্ট সিস্টেম এর সময় থেকে আধুনিক কাল এই পিরিয়ডের কথা বলা হইয়াছে। মৌর্য সময় এর রেফারেন্স তুমিই এনেছিলে, ছোট খোকন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত