এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪৯386489
  • হুঁ, আমার হবু বউকে আমি সেদিন মাংসটা দারুণ করেছিস বলায় সে বললো যে আমার হাতের তার নাকি আরো উৎকৃষ্ট, সে জিনিসের ধারেকাছে সে পৌঁছায় নি। খুশি হব, না উদ্বিগ্ন হব, বুঝলাম না।
  • dc | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪৯386490
  • হুঁ।
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪৮386488
  • বিশেষ করে ওই রান্নাই যখন বাকী জীবনটা খেতে হবে। ঃ-)
  • dc | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪৪386487
  • কিছু একটা প্রশংসা করে দেব, যা শুনলে খুশি হয়। আমাকে ভরপেট খাওয়ালে আমি যে কারুর প্রশংসা করে ফেলতে পারি।

    এমনকি বিয়ের আগে হবু স্ত্রীকে বলে নিয়েছিলাম, তোমার রান্না তো মায়ের থেকেও ভালো! কারন বাকি জীবনটা যার সাথে কাটাব তাকে একটু প্রশংসা টশংসা করে যদি ভালোমন্দ কিছু পাওয়া যায় তাহলে আর অপত্তি কিসের?
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪০386486
  • আর ইনজাস্টিস। তারও হায়ারার্কি আছে বাবা। আসামে এন-আর-সি নামক একটা আগাপাশতলা ইনজাস্টিস চলছে, সিপিএমের একটা বিবৃতি দেখলাম, সেখানে স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দে। স্রেফ মমতার বিপক্ষে দাঁড়াতে হবে বলে তাঁরা এন-আর-সির পক্ষে দাঁড়িয়ে গেছেন। ওদিকে সেই একই পার্টি ভীমা-কোরেগাঁও নিয়ে বন্‌ধে সক্রিয় সমর্থন প্রদান করেছেন। এই দ্বিতীয়টা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বেশ করেছেন। কিন্তু প্রথমটার ব্যাক্ড্রপে দেখলে অদ্ভুত লাগে। আসামে সিপিএমের একটা গণভিত্তি ছিল। সেটাকে উড়িয়ে পুড়িয়ে দিয়ে তাঁরা সর্বভারতীয় হবার খোয়াব দেখছেন। ইনজাস্টিসের হায়ারার্কি আছে তো নানারকম।
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:২৮386485
  • গা জোয়ারি করে আটকাতে যাওয়া একদম সমর্থন করিনা। এবং শুধু ওই একটা পয়েন্টেই এই মুভমেন্টকে সমর্থন করি, যে, বিশ্বের যেকোনো লোকের যেকোনো বিষয়ের পক্ষে-বিপক্ষে বলার রাইট আছে। আটকাতে গেলে বিরোধিতা করব।

    বাকি সমস্ত পয়েন্টেই, এই আন্দোলনকে সমর্থন করার কিছু পাইনি। মানে, আম্বেদকরের উদ্যোগকে না, সে বহুকাল আগের উদ্যোগ, তার প্রেক্ষিত আলাদা। কিন্তু আজকের উমর খলিদের কোনো রাজনীতিকেই সমর্থন করার মতো কিছু খুঁজে পাইনা। হঠাৎ কেন কলোনিয়াল ব্রিটিশের পক্ষে একটা বক্তব্যকে ২০১৭ সালে দাঁড়িয়ে সমর্থন করতে যাব? করবনা, এমন কোনো মাথার দিব্যি অবশ্যই নেই, কিন্তু তার জন্য পলিটিকাল লাইনটা তো ক্লিয়ার করতে হবে। "বিজেপির হামলায় অনেক দলিত রেগে গেছেন" -- একশবার ঠিক কথা, কিন্তু সেটা তো আন্দোলনটার পলিটিকাল লাইন নয়। পলিটিকাল লাইনটা কী? উমর খলিদের প্রকাশ্য অংশগ্রহণ থেকে এই টুকুই বার্তা পাচ্ছি, যে, এটা জে-এন-ইউ একাংশের "কাস্ট-জেন্ডার যুগ-যুগ-জিও, ভারত রাষ্ট্র টুকরো হোক" -- এই স্লোগানের এক্সটেনশ। এখানে বলে রাখা ভালো, আমি কাশ্মীর সহ সমস্ত জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে, তাতেও ভারত রাষ্ট্র ফর নাথিং টুকরো করা, কেন একটা রাজনৈতিক অ্যাজেন্ডা, সেটা একেবারেই বুঝিনি।
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:২৫386484
  • ইংরেজদের কী প্রশংসা করবেন? ঃ-)
  • dc | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:২১386483
  • ল্যাগ এর সাথে একমত। কেউ নিজেদের মতো করে সেলিব্রেট করলে করুক না, তাতে কি আছে? এমনকি একদল লোক ইংরেজদের যুদ্ধজয়ও করুক না! আঅমাকে কেউ এরকম সেলিব্রেশানে ডাকলে তো আমি গিয়ে ভরপেট মদ গিলে আর ইংরেজদের দুচারটে প্রশংসা করে চলে আসবো।
  • dd | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:১০386482
  • হ্যাঁ, ডিসকাসনে "চাড্ডীরা" এসে গেছে। ব্যাস। আর কিছু দরকার নেই। এইবারে আদানি আর আম্বানি এলেই সিক্সটিন ব্যানানা পুর্ণ হয়ে যাবে। গপ্পো সেষ।
  • S | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:৪১386481
  • আজকে কান্জচজঙ্ঘা আরো ভালো দেখতে পাচ্ছি।
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:৩৬386480
  • স্ক্রোলের লেখাটা পড়েছি আগে, রোবু লিঙ্ক দিয়েছিল
  • ল্যাগব্যাগর্নিস | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:৩৩386479
  • যাকগে, আমি কাটি। সাড়ে নটার মধ্যে নিউ টাউন পৌঁছতে হবে।
  • ল্যাগব্যাগর্নিস | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:৩২386478
  • ওই যে স্ক্রোলের লিংক দিলুম?
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:২৩386477
  • একটা সেলিব্রেশন সমর্থন না করলেই বা ধর্মঘটের অঙ্গ হিসাবে সরকারী/ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর সমর্থন না করলেই কেউ চাড্ডি হয়ে গেল, দলিত বিরোধী হয়ে গেল, এমন তো নয়
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:১৯386476
  • নাঃ, নিউট্রালিটির ব্যাপার নয়।

    'চাড্ডিদের গা জোয়ারি করে আটকাতে যাওয়া সমর্থন করি না' - বোল্ড এন্ড আন্ডারলাইনড।
  • ল্যাগব্যাগর্নিস | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:১৮386475
  • ব্যালেন্সিং অ্যাক্ট বললে ভালো হত। কিন্তু এটা যে কেমিস্ট্রি নয় যে ইকুয়েশন ব্যালেন্স করবেন।
  • ল্যাগব্যাগর্নিস | ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:০৮386474
  • হ্যাঁ, নিউট্রালিটির ব্যাপার। এক্ষেত্রে যদিও সেটা এরকম -

    If you are neutral in situations of injustice, you have chosen the side of the oppressor. If an elephant has its foot on the tail of a mouse and you say that you are neutral, the mouse will not appreciate your neutrality.
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৬:৫৬386473
  • সেলিব্রেশন পুরনো হলেও কারও কাছে যুক্তিযুক্ত নাও লাগতে পারে।

    চাড্ডিদের গা জোয়ারি করে আটকাতে যাওয়া সমর্থন করি না আবার সেলিব্রেশন-টা যুক্তিযুক্ত -ও মনে করি না - এমন স্ট্যান্ড তো কেউ নিতেই পারে।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ০৬:৫৩386472
  • মুনিয়ার রাস্তায় পড়া তো দারুণ ব্যাপার ! এরকম দেখিনি ! এত লোকজনের কথায় কন্সেন্ট্রনশন রেখে পড়া বেশ ভাল প্র্যাকটিস !

    আর আমিও হোস্টেলে গিয়েই চুল কেটেছিলাম।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ০৬:৫২386471
  • মহারাষ্ট্রে এখন দলিতদের অবস্থা কেমন ? মানে রাজস্থান ইউপিতে যেমন জল অচল, পুড়িয়ে দেওয়া টেওয়াও আছে, সেরকম এক্স্ট্রিম বা বেশ খারাপ ট্রিটমেন্ট, ছোঁয়াছুয়ি মহারাষ্ট্রে কেমন আছে ? এমনি জাতপাত বিচারই বা কেমন এখন ?

    আর তখন পেশোয়াদের অত্যাচার নিয়ে কোন ভাল ঠিকঠাক লেখা পাওয়া যাবে ? সেইই পেশোয়া উত্তরাধিকারী এখন কারা, তাদের ব্যবহারই বা কেমন ?
  • ল্যাগব্যাগর্নিস | ০৯ জানুয়ারি ২০১৮ ০৬:৪১386470
  • কেন শকিং?

    এইজন্যে যে যেখানে পুরনো একটা সেলিব্রেশন কিছু চাড্ডি বিসি গা জোয়ারি করে আটকাতে যাওয়ার পরে আমরা সো-কলড শিক্ষিত লিবারেলরা সেই সেলিব্রেশনটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলি।
  • ল্যাগব্যাগর্নিস | ০৯ জানুয়ারি ২০১৮ ০৬:৩২386469
  • এইটা কেউ দিয়েছে কিনা জানি নাঃ

    https://scroll.in/article/863684/are-dalits-really-oppressed-five-predictable-responses-to-the-bhima-koregaon-bandh

    ভীমা-কোরেগাঁও আজ প্রথম হচ্ছে না। বহু পুরনো সেলিব্রেশন। তা সত্ত্বেও ওপরের লিংকে দেওয়া কথাগুলো যখন উঠছে, বা ষষ্ঠ রেসপন্স হিসেবে দে-র "দেশ" কনসেপ্ট দেখছি, তখন এইটাই মনে হয় যে এই চাড্ডিগোষ্ঠী কীরকম সফল ন্যারেটিভ বদলে দেওয়াতে। "আজকের দিনে এই সেলিব্রেশন কতটা যুক্তিযুক্ত" কথাটা উঠে আসাই বেশ শকিং।
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৬:১৮386468
  • টেস্ট র‌্যাংকে এক নম্বর দল ভারতবর্ষের বিখ্যাত কোটি কোটি টাকার ব্যাটিং লাইন আপ দ্বিতীয় ইনিংসে ২০৮ রান করতে পারল না।

    নিজের দেশে ফ্ল্যাট পিচে শের
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৮ ০৬:০২386467
  • কুঁচিলাখাই, এরা একরকম পাখি। ঃ-)
  • T | ০৯ জানুয়ারি ২০১৮ ০৫:৫০386466
  • নাক্স ভমিকা থার্টি।
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৮ ০৫:৩৯386464
  • কী সূক্ষ্ম শয়তান, অন্যটাকে প্রেমিকা বানিয়ে নিজে প্রেমিক। আপে রইল! ৩২টা না দিলেও অন্তত গোটা আটেক থাপ্পড় এদের দিতে হয়।
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৫:৩৯386465
  • জানি না, ওনার ফেবু পেজে গেলে হয়ত রিসেন্ট লেখাপত্তর পাওয়া যাবে
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৮ ০৫:৩৭386463
  • সুমনের এখন কী অবস্থা? এত সব কান্ড ঘটছে, উনি কিছু বলছেন না?
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৫:৩৫386462
  • ৩৭৭ আবার সুপ্রীম কোর্টে, আশায় বুক বাঁধা অনেকের, সুমনের সেই দুটো লাইন মনে পড়ে -

    'কিসের আইন, কিসের বিধান, তিনশ সাতাত্তর
    প্রথম প্রেমিকা দেবাশীষ, আমি প্রথম প্রেমিক তোর'
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ০৫:২৬386461
  • আইডেন্টিটি পলিটিক্স ভাল লাগে না, যদিও শুধুমাত্র আইডেন্টিটি-র কারণেই বহু মানুষ অত্যাচারিত হচ্ছে সেটাও ঠিক - বাংলাদেশে হিন্দু(ধর্মীয় আইডেন্টিটি), বৌদ্ধ চাকমা(ধর্মীয় + জাতিগত পরিচিতি), ভারতে দলিত, আদিবাসী আরও কত..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত