এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৫৩386549
  • এইটা একটু পড়ে দেখা যাক। ডেট টাও। এবং এটা মমতার বক্তব্যের অনেক আগে। তাই ওই কোরিলেশনটা যে বা যারা করেছেন তারা প্রত্যাহার করুন, নাকি?
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৫০386548
  • এন আর সি সেদিনকার জিনিস নয়। সেদিন জাস্ট লিস্ট বেরিয়েছে। ফার্স্ট লিস্ট। কোর্টের নির্দেশে।
    এন আর সি যখন প্রথম এসেছিল তখন কে কে তার বিরোধিতা করেছিল? জানি না। জানতে চাই। মমতা ছিলেন তাদের মধ্যে?

    প্রভাত পট্টনায়েকের লিফলেটটা যদি বিলি না করতাম তাহলে প্রমাণিত হত আমি নোটবন্দির পক্ষে? ভাগ্যিস করেছিলাম!
  • de | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৪৮386547
  • সিপিয়েম কি লজিকে এন আর সি র পক্ষে বলে, সেটা জানতে আমিও আগ্রহী -
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৪৫386546
  • মানে মমতাকে নিয়ে এই ইশ্তেহারের সাথেও এন আর সি র বিরোধিতা চোখে পড়েনি। পার্টি, সদস্য বা সমর্থকদের।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৪৪386545
  • প্রভাত পট্টনায়ক বাদ দিয়ে, নিজেদের প্রতিবাদের জায়গাগুলো বাদ দিয়ে বাকি কাজগুলো করলে, সেগুলো বিজেপির সমর্থকেরাও করেছেন। অতএব ঐগুলো জরুরি। তা সিপিএম পক্ষ থেকে এন আর সি র বিরোধিতা করে এরকম ডকুমেন্ট আছে বা তা বিলানো হচ্ছে? হলে বলার নেই। দেখিনি কিন্তু।

    আর তর্কের মধ্যে জ্বালা ফালা বলে কী হবে, লজিকটা বোঝালেই হবে ঃ)
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৩৬386544
  • জ্বালা।
    নোটবন্দির পরে দুই শনিবার, এবং এক শুক্রবার (অফিস থেকে ছুটি নিয়ে), এয়ারপোর্টের দুই নম্বর বাজারের পাশে যে এলাহাবাদ ব্যাংক আছে, সেখানে একটা চায়ের দোকানের থেকে টেবিল নিয়ে লাইনে প্রচুর টাকা এক্সচেঞ্জের ফর্মের প্রিন্ট আউট বিলি করেছিলাম এবং অনেকের ক্ষেত্রে ভরেও দিয়েছিলাম। জলের প্যাকেট কিনেও বিলিয়েছিলাম। ব্যক্তিগত উদ্যোগে, কোনো ব্যানার ছাড়াই। আর যারা আমার সাহায্য বা জলের প্যাকেট নিচ্ছিলেন, তাদের প্রভাত পট্টনায়েকের একটা লেখার কপি দিচ্ছিলাম।
    (ঠিক এই কাজগুলোই, ডি ওয়াই এফ এই সংগঠিত ভাবে জায়গায় জায়গায় করেছে)
    এবার দাঁড়াল, আমি নোটবন্দির সমর্থন করেছি। (আমি তো এর এগ্জিকিউশন স্মুদ হবার দিকে নজর দিচ্ছিলাম)
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৩৩386543
  • দেদি, সেটাই জানতে চাইছি। এখনো দলিতদের এত ক্ষোভ, মহারাষ্ট্রেও নিশ্চয় এখনো খুব ভাল মতন বৈষম্য আছে। অন্ততঃ কোন পকেটে তো হবেই। সেই নিয়েইই কিছু লেখাপত্তর চাইছিলাম।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:৩১386542
  • এই এনারসি র নাম করে কীরকম হ্যারাসমেন্ট চলছে কিছু লোকজনের উপর, সেটা জানার পর আরৈ ভয়াবহ লাগে। ঠিকঠাক ইম্প্লিমেন্টেশন হলেও যদি এই লোকজন বাদ যায়, সেটা ঠিক হবে অন্ততঃ ভাবতে পারিনা। মানুষজনকে গোরু গাধা ছাগলের মত ট্রিট করে এখান থেকে তুলে ওখান, ওখান থেকে সেখান।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:২৯386541
  • এই ইস্তেহার নিয়ে দেবর্ষিদার বক্তব্যও রইল।

    'মমতাদেবীর পুরোনো প্ল্যান আসামে ভোট লড়ার। একখানা এম এল এ জিতেও ছিল তৃণমূলের। সেসব ঠিক আছে। তবে এন আর সি'র একটা রাজনীতি আছে। যা একেবারেই দক্ষিণপন্থী রাজনীতি। আসাম রাজ্য সিপিএম তাতে সিলমোহর দিয়ে ঠিক কাজ করল না।'
  • sm | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:২৮386539
  • কোর্ট তো নির্দেশ দিয়েই খালাস, হরতাল বন্ধ সবকিছুই বন্ধ। তো বিচার পতি লালা কে কি বলা হলো?
    বাংলা বন্ধ, পালন করলে আইন শৃঙ্খলার অবনতি হয়না বুঝি?
  • de | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:২৭386538
  • আরো কিছু পয়েন্ট মেনশন করার তাগিদ বোধ করছি - কালকের ডিসকাশনের এক্সটেনশন - অগত্যা চর্বিতচর্বণ -

    ১) সেই সময়ের ভারতে এমন বহু যুদ্ধে দলিত বা লোয়ার কাস্টের মানুষজন ব্রিটিশের পক্ষে যুদ্ধ করেছেন। সেখানে তারা দেশের মানুষজন বা বিপ্লবীদের বিরুদ্ধে লড়েছেন। তাহলে সেসব যুদ্ধ বাদ দিয়ে কোঁরেগাও ভীমাকেই বেছে নেবার কারণ কি ? এই সেলিব্রেশনের শুরু আর ওখানকার ওয়ার মেমোরিয়াল ইঃ - সেও তো ব্রিটিশদেরই বানানো।

    একটা সেলিব্রেশন বহুদিন ধরে চলে আসলেই তার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না - এমন তো নয়।

    ২) এমনটা কি জানা গেছে যে পেশোয়া পক্ষে বা অন্য যুদ্ধে দেশীয় রাজাদের পক্ষে কোন অন্যজাতের বা নীচুজাতের লোক লড়াই করেননি? সেই সময়কার সৈন্যদলে সবজাতের লোকের মিক্সচার থাকতো বলেই তো মনে হয়। আলটিমেটলি তাহলে এটা দেশেরই একদল লোকের অন্যদলকে মারার লড়াই - হত্যারো প্রেক্ষিত? তারও সেলিব্রেশন?

    ৩) ব্যক্তিগত সেলিব্রেশনে আমিও আপত্তি করিনা - সেলিব্রশনের পক্ষে যুক্তির অভাব বোধ করলেও। আমার আপত্তিটা লোক ক্ষেপানো নিয়ে। আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে -

    ৪) এই পয়েন্টটা এককের পোস্টের উত্তরে -
    বিজেপির হাত থাকার সম্ভাবনা আমি অস্বীকার করিনি তো - এতে করে একটা সাংঘাতিক পোলারাইজেশন হয়েছে বম্বে অঞ্চলে - বর্ণহিন্দুরা, যারা অনেক কারণেই বিজেপির সমালোচনা করতো আগে, নানা ইস্যুতে, তারা সবাই এখন একজোটে দলিত বিরোধী হয়ে গেছে। এই পোলারাইজেশনটাকে আমি ভয় পাচ্ছি - তাই এতো কথা বলছি এই ইস্যুতে।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:২৬386537
  • বুঝলাম না। আইডিয়ার বিপক্ষে হলে তো আইডিয়া নিয়েই প্রতিবাদ হওয়া উচিত। নাকি আইডিয়া ঠিকভাবে ইম্প্লিমেন্টেশন না হলে, তার বিরুদ্ধে, বা যাতে ঠিকভাবে হয়, তার পক্ষে ?
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:২৫386536
  • আর যা বুঝলাম, ওই অসমীয়াতে লেখা সার্কুলারটার হেডিংটাই ঈশানদা পড়েছে :-(
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:২৪386535
  • অরে আইডিয়ার বিপক্ষে তো অবশ্যই। এ মানে গোটা গোটা করে লিখতে হবে, সেটাও ভাবিনি।
    এবার বলো, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এতে মমতার বক্তব্য পোটেনশিয়াল আইনশৃঙ্খলার অবনতি ছাড়া আর কিভাবে উপকার করতে পারে?
    নাকি, লিস্ট যাতে সঠিক হয়, এবং লিস্টে যাদের নাম নেই তাদের পুনর্বাসন এবং অধিকারের দাবি এখন থেকেই তোলা, সেইটা বেশি উপকারী?
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:১৯386534
  • আসামে আর পবতে অনুপ্রবেশের ইতিহাসটা অন্যরকম। শুধুমাত্র পার্সিকিউশন নয়, জীবিকা সংক্রান্তও। পবতে বাঙালি আইডেন্টিটির জন্য সমস্যা পাকিয়ে ওঠেনি, কিন্তু উঠবে, যেদিনই হিন্দু আইডেন্টিটিটা বাঙালি আইডেন্টিটি-র থেকে বড় হয়ে যাবে। আসামে এই ঘোটটা পাকানোর জন্যই আসাম অসমীয়াদের এবং বঙ্গাল খেদা শুরু হয়েছিল।

    অবশ্যই আমি চাইব আজ যা আমার বাড়ি ছিল, আর উল্টো দিকে আমার ভাইয়ের বাড়ি, কাল হঠাৎ তার মাঝ দিয়ে কাঁটাতার চলে গিয়ে ভাগ হয়ে যাওয়া, এই অদ্ভুত দেশভাগের ভিকটিমরা যেন সুবিচার পায়, আর এরকম যেন আর না হয়। কিন্তু সে তো ইউটোপিয়া।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:১৮386533
  • আরে এই এন আর সি ব্যাপারটা নিয়েই তো আপত্তি। তোর নেই? আপত্তি না থাকাটা ঠিক স্ট্যান্ড মনে হচ্ছে ?
  • rabaahuta | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:১৬386532
  • আর বেআইনী অনুপ্রবেশকারী তো আছেই। সেই অনুপ্রবেশকারীদের অধিকাংশের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে সে অন্য কথা, ব্যক্তিগত, লক্ষ্মী রুকসানারা, ইত্যাদি, হাকিম মানবে না।
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:১০386531
  • "মানবিকতার পয়েন্ট-টা কোর্টে টিঁকবে না যদিও" - কেন? টাকার যথেষ্ট সম্ভাবনা আছে। নির্ভর করবে স্টেট্ ও সেন্ট্রাল গভর্নমেন্ট এর উদ্দেশ্যের ওপর।
    কিন্তু, এন আর সি-র আইডিয়াকে সাপোর্ট করি আর না করি, হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাই চেষ্টাটা থাকা উচিত যাতে মিসিউজ না হয় এবং এটাকে কেন্দ্র করে দাঙ্গা না লাগে। মমতার কোথায় সেটা হবার সম্ভাবনা, এস্পেশালি যদি আসামে দাঁড়িয়ে এটা বলতেন।
  • de | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:০৯386530
  • এন আর সি ইস্যুতে মমতা ছাড়া আর কোন পলিটিশিয়ান মুখ খোলার সাহসই তো করেননি - মুখ খোলার পিছনে রাজনীতি থাকলেও এই ইস্যুতে ওনাকে সমর্থন না করার কোন কারণ আমিও দেখিনি -

    সারা দেশে একমাত্র অসমেই অনুপ্রবেশ ঘটে নাকি?- অসমিয়ারা এন আর সি নিয়ে এতো আগ্রহী কেন?
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:০৬386528
  • Why does it matter?

    The NRC — first published after the 1951 Census in the post-partition India when parts of Assam went to the erstwhile East Pakistan (now Bangladesh) — is being updated to determine foreigners who entered Assam after the cut-off date. Once the exercise is over, it is expected to tell the authorities how many migrants might have illegally settled down in the State. It will also provide dignity to all those Bengali-speaking settlers who continue to live under the shadow of being called “illegal Bangladeshis.”

    .............
    What next?

    The next stage is undoubtedly the most difficult part of the exercise. The State and the Centre are expected to take a call on what to do with those identified as foreigners. Bangladesh does not recognise them as their nationals and even the cut-off date of March 1971 is 46 years old.There are apprehensions of it becoming a law and order issue. Chief Minister Sarbananda Sonowal has talked about dealing with the issue humanely.

    http://www.thehindu.com/news/national/other-states/the-lowdown-on-assams-nrc-drive/article22387841.ece
    -----------------
    আসল চাপটা এইখানে দিতে হবে। যে এর পরে কি হবে।
  • de | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:০৬386529
  • পাই - মাহা তে এখন জাতপাত পাওয়ার পলিটিক্সের মধ্যে প্রবল ভাবে ঢুকে গেছে - তার ফল দাঁড়িয়েছে - দলিত নেতাদের গা জোয়ারিতে। বাস-ট্রাম পোড়ানো, ভাঙ্চুর করলেও এদের কেউ কিছু বলবার সাহস করে না। সেই ভাবে জাত-পাত, ছোঁয়া-ছুঁয়ি বা রণবীর সেনার মতো হত্যালীলা - এসব কিছুই এখন আর শুনি না। কিন্তু সামাজিক সম্মানে নিশ্চয়ই ফারাক আছে - নইলে এতো বিক্ষোভ এখনো কেন?

    সেদিনকে আইডেন্টিটি পলিটিক্সের এই খেলা নিয়ে লিখবার সময় মুসলিমদের কথা তুলেছিলাম - তার কারণ আছে। সিটি হিসেবে বম্বে এখন বিভিন্ন ঘেটোর সমষ্টি - দলিত ঘেটো, মুসলিম ঘেটো - তাদের আবার বহু গোষ্ঠী, যাদের নিজেদের মধ্যে মুখোমুখি হলেই মারপিট হয়, দোকানপাট ভাঙে, বাস পোড়ে - শিয়া, সুন্নি, বোহরা দের নিজেদের মধ্যেও অজস্র মারপিট। এদের প্রত্যেকে আলাদা আলাদা ঘেটোয় বসবাস করে। পুলিশ এবং প্রশাসন কোন রকম আইনশৃঙ্খলার অবনতিতেও এইসব ঘেটোয় ঢুকে কোন ব্যবস্থা নেয় না- তারফলে এই ঘেটোগুলো সমাজবিরোধীদের নিরাপদ আশ্রয়। এই অবস্থায় সাধারণ নাগরিক হিসেবে আইডেন্টিটি পলিটিক্সের কোন সুফল তো আমি দেখতে পাচ্ছি না, আইনশৃঙ্খলার অবনতি ছাড়া -
  • aranya | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:০৪386527
  • মানবিকতারও একটা ব্যাপার থাকে। বাংলাদেশ থেকে বেআইনী অনুপ্রবেশকারীরা - বেশির ভাগই পেট চালানোর জন্য ভারতে ঢুকেছেন, কিছু লোক, মূলত হিন্দুরা সন্ত্রাস থেকে বাঁচার জন্য।
    মানবিকতার পয়েন্ট-টা কোর্টে টিঁকবে না যদিও
  • rabaahuta | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:০২386525
  • 'বাঙালখেদা', আর খেদার লক্ষ্য ছিল আলি - কুলি - বাঙ্গালি - মুসলমান, বিহারী, বাঙালী। ধর্মনির্বিশেষ বাঙালীদের, বিশেষ করে অর্থনৈতিক নীচুতলার ভয়ের কারন আছে।
    ত্রিপুরাতেও '৭১ পরবর্তী বাঙালীবিরোধী 'অনুভূতি' আছে। আর সেটা শুধু উপজাতিদের মধ্যে নয়। হাভাতে অসংস্কৃত রিফ্যুজিরা সর্বনাশ করে দিল, এ শুধু ঘটি বাঙাল দ্বন্দ্ব না।
    একবার এইসব শুরু হলে শুধু আসামে থামার সম্ভাবনা কম।
  • ল্যাগব্যাগর্নিস | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:০২386526
  • আমি এই গোটা এনারসি আইডিয়ারই বিপক্ষে। সেদিন প্রথম খবরটা দেখে যেটা মনে হল সেটা হল মাগল বর্ন রেজিস্ট্রেশন কমিশন।
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৮ ১১:০১386524
  • দীর্ঘদিনের দাবি বলেছি। সেটা শুনতেই হবে বলিনি। আর রাজনীতিটাই বুঝতে বলছি। বিজেপি কেন বিরোধিতা করছে।
    আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে এন আর সি-র লিস্ট বেরোলো। কী করা যেতে পারে? লিস্ট কারেকশন করা, গুপিবাজি যাতে না হয় দেখা, আর এই লিস্টের অজুহাতে বিভেদ যাতে না বাড়ে সেটা দেখতে বলা ছাড়া?
    তবে যদি মনে হয়, মমতা বলেছে বলে সিপিএম বিরোধিতা করছে, তা হলে সত্যিই, কিছু বলার নেই। ঠিকই আছে, বলা ছাড়া।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৮ ১০:৫৬386522
  • খালি হিন্দুদের হোক, এটা তো বিজেপি খুবই ইম্প্লিমেন্ট করাতে চাইছে!

    আর হিন্দু মুসলিম কারুরই না হলে সেটাও খুব খারাপ নয় কি?
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১৮ ১০:৫৬386523
  • আর বি-দা সিপিএম কিনা জানিনা। কিন্তু আসামে বঙ্গাল খেদার তিক্ত ইতিহাস আছে। গোটা দেশে এন-আর-সি একমাত্র আসামে হচ্ছে। প্রতিবাদ একজন করেছেন, তাঁর নাম মমতা। এই ইস্যুতে তাঁকে ফুল সাপোর্ট। সিপিএম সর্বভারতীয় হোক, দলিতদের নিয়ে মহারাষ্ট্রে আন্দোলন করুক।
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১৮ ১০:৫০386521
  • ওই সংগঠনটি, যার নাম আগে ডিএসইউ ছিল, তারা দিয়েছিল। উমর খালিদ নিজেও চিল কিনা মনে নেই। তারপর সেটার অনুসরণ করে, যদুপুরেও কারা দিল যেন।

    সে যতখুশি স্লোগান দিক, পুলিশ ধরতে এলে একশবার এদের পক্ষেই বলব। কিন্তু তার মানে এই নয়, যে স্ট্যান্ডগুলো সমর্থন করব।

    আর আসামের জনগণের দীর্ঘদিনের দাবী শুনে, কী আর বলব। শুধু আসাম নয়, মারাঠা জনগণেরও প্রায় ওরকমই দাবী, প্রায়ই তারা বাংলাদেশী তাড়ানোর দাবীতে সোচ্চার হয়। তবে ওটা শুধু বাংলাদেশীদের নিয়ে। তামিল শরণার্থীদের নিয়ে এমন শোনা যায়না। তিব্বতিদের নিয়ে নয়। আসামে এরও উপরে একটা দীর্ঘদিনের জনগণের দাবী আছে। বঙ্গাল খেদা। এর পিছনের রাজনীতিটা কী, কারা এই দাবী করে, সেটা না বুঝলে ঠিকই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত