এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১১ জানুয়ারি ২০১৮ ১৭:৫৬386640
  • আরে পাগোল, রামকৃষ্ণ কি প্রত্যেক দিন হাঁসের রোস্ট খেতো নাকি?
  • কী ভাবছেন সবাই? | ১১ জানুয়ারি ২০১৮ ১৭:৪৭386639
  • হংসানন্দ মহারাজ....উনি কী হাঁস খেতে খুব পছন্দ করেন?
  • sm | ১১ জানুয়ারি ২০১৮ ১৬:৪৬386638
  • শত শত জিগ্নেশ ! ভারতের প্রতিটি জেলা থেকে একটা জিগ নেশ উঠে আসুক! ব্রাহ্মন্য বাদ নিপাত যাক।
  • সিকি | ১১ জানুয়ারি ২০১৮ ১৬:৪০386637
  • :)

    এবং এর পরও আমরা বলব ব্রাহ্মণ্যবাদ পবঙ্গে বিশেষ নেইটেই, জিগ্নেশের প্রাসঙ্গিকতা বাংলায় চলবে না।
  • j | ১১ জানুয়ারি ২০১৮ ১৬:৩৭386636
  • মব্যার অনুগত কেষ্টা তো বাম্ভোন্নোবাদ পোতিষ্ঠায় আরও ওপরের লেভেলে

    http://www.anandabazar.com/district/purulia-birbhum-bankura/hindu-priest-conference-at-bolpur-1.736982?ref=purulia-birbhum-bankura-new-stry

    তারাপীঠের হংসানন্দ মহারাজ বলেন, ‘‘অতি প্রাচীন কালের পুঁথিতে এরকম সভার কথা পড়েছি। আজ চোখে দেখতে পেল সকলে। পুরোহিতবাদ প্রতিষ্ঠিত হোক।’’

    হউক হউক পোতিস্ঠে হউক আরেসেস বর্ণিত " কমুনিস বিরোধী দুগ্গা মায়ের " হাত ধরেই হোক
  • sm | ১১ জানুয়ারি ২০১৮ ১৫:১০386634
  • জ্যোতি বসু ও খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলো আর নিজের প্রফেশনে তো লব্ধ প্রতিষ্ঠ!
  • + | ১১ জানুয়ারি ২০১৮ ১৫:১০386635
  • কুমোরটুলি, বাংলার মৃৎশিল্প, কৃষ্ণনগর

    এসব বিষয়ে ভালো বই-এর খবর কেউ দিতে পারবেন?
  • Anirudhha Mukherjee | ১১ জানুয়ারি ২০১৮ ১৩:০৯386633
  • দেশ জুড়ে পদ্মাবত নিয়ে ঝামেলা
    সামলে দেবে কি সঞ্জয় আকেলা
    বহু মেয়ে সাইডে হচ্ছে রেপ
    কিন্তু পদ্মাবতেই আটকে কেন সব স্টেপ।
  • সিকি | ১১ জানুয়ারি ২০১৮ ১২:০৮386632
  • মমতা খুবই ব্রিলিয়ান্ট ছাত্রী - জানা কথাই তো!
  • de | ১১ জানুয়ারি ২০১৮ ১১:৪৮386631
  • এটা বিজেপি বিরোধী জোটের টইতে যাবার ছিলো -

    ইমাম ভাতার পর পুরোহিত ভাতা -

    ইদিকে দিদি আজ কলির ডিলিট -
  • j | ১১ জানুয়ারি ২০১৮ ১১:৪১386630


  • মাইরি .....আরেসেসও হার মেনে যাবে
  • de | ১১ জানুয়ারি ২০১৮ ১১:১২386629
  • দীপংকর নন্দী তো আইআইএস্সির সেল বায়োলজির প্রফ - লন্ডন ইম্পেরিয়াল কলেজ থেকে পড়াশুনো - তিনি আবার কি কল্লেন?
  • aranya | ১১ জানুয়ারি ২০১৮ ১০:৩৮386628
  • খবরে শুনলাম এখানে 7-11-এর সব দোকানে এমপ্লয়ি অডিট করা হবে, বেআইনী অনুপ্রবেশকারী পাকড়ানোর জন্য

    অসম-এর কথা মনে হল
  • aranya | ১১ জানুয়ারি ২০১৮ ১০:৩৪386627
  • 'গুরুচন্ডাল'কে গাল দেওয়া হয়েচে, আমরা তাইলে বেশ বিখ্যাত (বা কুখ্যাত) :-)
  • | ১১ জানুয়ারি ২০১৮ ১০:২৯386626
  • এদিকে এক বাংলাদেশী বন্ধু সেদিন দুঃখ করেছেন দেখলাম গৌহাটি শহর নিয়ে "এই শহরটা আমাদের হতে পারত'
  • Ishan | ১১ জানুয়ারি ২০১৮ ১০:২৭386625
  • দেবর্ষির পাপকর্মের ফলেই আসামের কোন কাগজে মমতা আর 'গুরুচন্ডাল'কে একযোগে গাল দেওয়া হয়েছে শুনেছিলাম। এতদ্বারা পাপস্খালন হইল। :-)
  • Ishan | ১১ জানুয়ারি ২০১৮ ১০:২৫386624
  • একদম খাপে খাপ লিখেছে দেবর্ষি।
  • b | ১১ জানুয়ারি ২০১৮ ১০:০১386623
  • *দেবর্ষি দাস
  • Du | ১১ জানুয়ারি ২০১৮ ০৯:০৭386620
  • এন আর সি নিয়ে যেটা গোলমালের লাগছে যে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। কিন্তু যা মনে আছে সিভিক্সে ছিল যে ভারতের নাগরিকত্ব জাস সলি আর জাস স্যাঙ্গুইনি দুই মতেই বৈধ আম্রিগার মতো~ই। সেই নিয়ম কি মাঝপথে কোথাও হারালো?
  • গুরুপণ্ডিত | ১১ জানুয়ারি ২০১৮ ০৮:০৮386618
  • NRC তো ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই। আবার এক চাড্ডি এতে আপত্তি তুলেছে দেখছি। ওলো তোরা দেখে যা। নাগপুর ছেড়ে এখানে কেন দাদা?
  • Ishan | ১১ জানুয়ারি ২০১৮ ০৮:০২386617
  • সেটাই তো সহজ রাজনীতি। না করলেই আশ্চর্য হব।

    আর দেশের অবস্থা নিয়ে পাই কোচ্চেন করেছে দেখলাম। কী এমন খারাপ। মনমোহনও আম্বানিকে সব ঢেলে বিতরণ করতেন, মোদীও তাই করছে, রাহুল এলেও একই জিনিস হবে। ব্যাঙ্ক আদায় করা যায়না, এরকম লোন দেবে। সিওদের মাইনে মিডিয়ান চাকুরের মাইনের একশোগুণ থেকে বেড়ে দেড়শো গুণ হবে।

    হ্যাঁ, গ্রোথ রেট একটু কমেছে। সেটা একটা ফ্যাক্টর হতে পারত। প্লাস নোটবন্দী। এখনও পারে। কিন্তু সেটাকে মনে হয় 'একটু আত্মত্যাগ করতে হবে' বলে খাইয়ে দেওয়া গেছে।

    কৃষকদের আত্মহত্যার খবর প্রায়ই শুনি। যোগেন্দ্র যাদব বলেছেন দেখলাম, যে, কৃষকরাই মোদীর গদী উল্টে দেবে। একমাত্র সেটা যদি সত্যি হয়, এবং আউটসোর্সিং ট্রাম্পের কল্যাণে পথে বসে, তখন অবস্থা পেকেছে বলে ধরা যাবে। কিন্তু সে চিহ্ন তো এখনও দেখছিনা। ফলে এরপরে বেচারাম রাহুলকে প্রধানমন্ত্রী করেই মনে হয় দেশবাসী বিপ্লব সম্পন্ন করবেন। রাজনীতিতে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হবেনা। ফেডারালিজমও হয়তো ক্রমশ হাওয়া হয়ে যাবে।
  • dc | ১১ জানুয়ারি ২০১৮ ০৭:৪৫386616
  • গতকাল কয়েকজন বন্ধু বললো জিগনেশকে নাকি আসলে টিম রাহুল প্রোজেক্ট করছে। ২০১৪ তে যেমন আরেসেস নাকি লোকপাল মুভমেন্টকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছিল, এবার টিম রাহুলও সেরকম স্ট্র্যাটেজি নিয়েছে। তা হতেও পারে, কিন্তু তাতে ক্ষতি তো দেখি না।
  • aranya | ১১ জানুয়ারি ২০১৮ ০৭:৩৫386615
  • কৈলাস বিজয়বর্গী দেখলাম বাংলাদেশীদের লাথি মেরে তাড়াবেন বলেছেন, পঃ বঙ্গে ক্ষমতায় এলে।
    রাজনীতি করতে গেলে মানাবিকতা শব্দটা ভুলে যেতে হয়
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৮ ২২:৩৫386614
  • এবং, গোটা লেফট ব্লক ব্যাপারটা নিয়ে চুপচাপ থাকবেন। কারণ বিবিধ। এক, এটা তো আর 'দলিত' জাতীয় সর্বভারতীয় হট টপিক না। দুই, আসামের ব্যাপারটা খুব জটিল (যেন দলিত সমস্যাটা নয়)। তিন, বাংলাদেশী বিতাড়ন নিয়ে জাতীয় ঐকমত্য আছে, পশ্চিমে শিবসেনা থেকে পুবে অখিল গগৈ অবধি। চার, বৃহত্তর স্বার্থে, অর্থাৎ মোদী বিতাড়নের সর্ভারতীয় স্বার্থে এইসব খুচরো জিনিস ধামাচাপা দেওয়াই ভালো। পশ্চিম এবং উত্তর ভারতের দলিত-ধর্ম-জাতপাত-ধর্ষণ সবই মূলধারার সমস্যা। পূব এবং ঈশান ভারত, তার সব সমস্যাই খুচরো। প্রান্তিক। অশোক মিত্রের পর এই নিয়ে আর কেউ মাথা ঘামাননি। ঘামানোটা ফ্যাশন নয়।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৮ ২২:২২386613
  • ওদিকে যুব হুঙ্কার র‌্যালি, যেমন ভেবেছিলাম, তেমনই হচ্ছে। মোদী বিরোধিতা 'সর্বভারতীয়' আকার নিচ্ছে। কানহাইয়া কুমার, শেহলা রশিদ, উমর খলিদ, জিগনেশ, প্রশান্ত ভূষণ, অখিল গগৈ। সেখান থেকেই অখিল গগৈ বাংলাদেশী বিতাড়নের ডাক দিচ্ছেন।

    BJP’s gift for Assam will be 2 crore Hindu Bangladeshi through the newly proposed Citizenship Bill. These people will become the vote bank for BJP as well as make the RSS-BJP’s idea of the Hindu rashtra stronger: Akhil Gogoi

    http://www.hindustantimes.com/delhi-news/jignesh-mevani-rally-in-delhi-live-dalit-leader-may-hold-rally-at-parliament-street-despite-no-permission/story-64fIHEdXawDWTllYkYoIDO.html
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৮ ২২:১৩386612
  • ওহো এইবার বুঝলাম। কেসটা জানতাম না।
  • | ১০ জানুয়ারি ২০১৮ ২১:৪৭386611
  • না না হলে বা না হলেও কিছুই নয়। তথ্য মাত্র। তবে একি সত্যি?

    হ্যাঁ নামে কাঁটাচামচ ঢোকানো কাজের কথা নয়। উদ্দেশ্য শ্লেষ ছিলোনা। তবে নির্জ্ঞান যে কোন দিকে ধায় কিভাবে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত