এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৪২386700
  • হুম, বড় মিস করি বইমেলার আড্ডা, ভাগ্যে থাকলে হবে কখনো
  • pi | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৪০386699
  • ছোটাইদি ...
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৩৪386698
  • শঙ্খ ঘোষের উপন্যাস তিনটির নাম "সকালবেলার আলো", "সুপুরিবনের সারি" আর "শহরপথের ধূলো"
  • pi | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৩১386697
  • যাঃ, এবারেও না! এবারে কতজন আসছে!
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৩০386696
  • শঙ্খ ঘোষের তিনটি কিশোর-উপন্যাস, দেশত্যাগ নিয়ে, সেই নিয়ে আলোচনা পড়লাম এবারের পরবাসে।
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:২৬386695
  • যেটা লিখছিলাম - মনে হল জসীমউদ্দিনের এই কবিতায় হিন্দু বাস্তুত্যাগীদের জন্য হাহাকার দেখে হিন্দু সংহতির মেম্বার, আমার বন্ধুটি বেশ আশ্চর্য।

    তাকে বললাম - সচলায়তন, মুক্তমনা ইঃ ব্লগে গেলে আরও এমন মানুষের দেখা মিলবে। শামসুর রহমান-এর একটা বিখ্যাত কবিতা ছিল - হিন্দু বন্ধুকে দেশ ছাড়তে নিষেধ করছেন
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:১৬386693
  • ছুটি নাই
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:১৬386694
  • নাঃ :-((((
  • pi | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:১৪386692
  • অরণ্যদা, বইমেলায় আসছেন?
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:০০386691
  • বাস্তু ত্যাগী -

    দেউলে দেউলে কাঁদিছে দেবতা পূজারীরে খোঁজ করি,
    মন্দিরে আজ বাজেনাকো শাঁখ সন্ধ্যা-সকাল ভরি।

    তুলসীতলা সে জঙ্গলে ভরা, সোনার প্রদীপ লয়ে,
    রচে না প্রণাম গাঁয়ের রুপসী মঙ্গল কথা কয়ে।

    হাজরাতলায় শেয়ালের বাসা, শেওড়া গাছের গোড়ে,
    সিঁদুর মাখান, সেই স্থান আজি বুনো শুয়োরেরা কোড়ে।

    আঙিনার ফুর কুড়াইয়া কেউ যতনে গাঁথে না মালা,
    ভোরের শিশিরে কাঁদিছে পুজার দুর্বাশীষের থালা।

    দোল-মঞ্চ যে ফাটিলে ফাটিছে, ঝুলনের দোলাখানি,
    ইঁদুরে কেটেছে, নাটমঞ্চের উড়েছে চালের ছানি।

    কাক-চোখ জল পদ্মদীঘিতে কবে কোন রাঙা মেয়ে,
    আলতা ছোপান চরণ দুখানি মেলেছিল ঘাটে যেয়ে।

    সেই রাঙা রঙ ভোলে নাই দীঘি, হিজলের ফুল বুকে,
    মাখাইয়া সেই রঙিন পায়েরে রাখিয়াছে জলে টুকে।

    আজি ঢেউহীন অপলক চোখে করিতেছে তাহা ধ্যান,
    ঘন-বন-তলে বিহগ কন্ঠে জাগে তার স্তব গান।

    এই দীঘি-জলে সাঁতার খেলিতে ফিরে এসো গাঁর মেয়ে,
    কলমি-লতা যে ফুটাইবে ফুল তোমারে নিকটে পেয়ে।

    ঘুঘুরা কাঁদিছে উহু উহু করি, ডাহুকেরা ডাক ছাড়ি,
    গুমরায় বন সবুজ শাড়ীরে দীঘল নিশাসে ফাড়ি।

    ফিরে এসো যারা গাঁও ছেড়ে গেছো, তরুলতিকার বাঁধে,
    তোমাদের কত অতীত-দিনের মায়া ও মমতা কাঁদে।

    সুপারির বন শুন্যে ছিঁড়িছে দীঘল মাথার কেশ,
    নারকেল তরু উর্ধ্বে খুঁজিছে তোমাদের উদ্দেশ।

    বুনো পাখিগুলি এডালে ওডালে, কইরে কইরে কাঁদে,
    দীঘল রজনী খন্ডিত হয় পোষা কুকুরের নামে।

    কার মায়া পেয়ে ছাড়িলে, এদেশ, শস্যের থালা ভরি,
    অন্নপূর্ণা আজো যে জাগিছে তোমাদের কথা স্মরি।

    আঁকাবাঁকা রাকা শত নদীপথে ডিঙি তরীর পাখি,
    তোমাদের পিতা-পিতামহদের আদরিয়া বুকে রাখি ;

    কত নমহীন অথই সাগরে যুঝিয়া ঝড়ের সনে,
    লক্ষীর ঝাঁপি লুটিয়া এনেছে তোমাদের গেহ-কোণে।

    আজি কি তোমরা শুনিতে পাও না সে নদীর কলগীতি,
    দেখিতে পাও না ঢেউএর আখরে লিখিত মনের প্রীতি ?

    হিন্দু-মুসলমানের এ দেশ, এ দেশের গাঁয়ে কবি,
    কত কাহিনীর সোনার সুত্রে গেঁথেছে সে রাঙা ছবি।

    এদেশ কাহারো হবে না একার, যতখানি ভালোবাসা,
    যতখানি ত্যাগ যে দেবে, হেথায় পাবে ততখানি বাসা।

    বেহুলার শোকে কাঁদিয়াছি মোরা, গংকিনী নদীসোঁতে,
    কত কাহিনীর ভেলায় ভাসিয়া গেছি দেশে দেশ হতে।

    এমাম হোসেন, সকিনার শোকে ভেসেছে হলুদপাটা,
    রাধিকার পার নুপুরে মুখর আমাদের পার-ঘাটা।

    অতীতে হয়ত কিছু ব্যথা দেছি পেয়ে বা কিছুটা ব্যথা,
    আজকের দিনে ভুলে যাও ভাই, সে সব অতীত কথা।

    এখন আমরা স্বাধীন হয়েছি, নুতন দৃষ্টি দিয়ে,
    নুতন রাষ্ট্র গুড়িব আমরা তোমাদের সাথে নিয়ে।

    ভাঙ্গা ইস্কুল আবার গড়িব, ফিরে এসো মাস্টার।
    হুঙ্কারে ভাই তাড়াইয়া দিব কালি অজ্ঞানতার।

    বনের ছায়ায় গাছের তলায় শীতল স্নেহের নীড়ে,
    খুঁজিয়া পাইব হারাইয়া যাওয়া আদরের ভাইটিরে।

    - জসীমউদ্দিনের এই কবিতাটি হিন্দু সংহতির বড়কর্তা এক বন্ধু আমায় পাঠাল। সাথে মেসেজ - '

    please use this in some future work......the problem with people globally (in my case rw hindu activists) has been that we have never tried to understand the support we have among the people who are our 'opponents'.....pore aaro likhchi....
  • Du | ১৩ জানুয়ারি ২০১৮ ০৭:২৭386690
  • মানুষ এত চালাক যে অন্যকে মারার জন্য সেটাকে প্রত্যাঘাত বলে ভেবে নেয় আর বিবেককে স্রেফ ঘুম পাড়িয়ে দেয়। যেমন ইজ্রায়েলে তেমনই আমাদের দেশে। দুরাত্মার ছলের অভাব হয় না এই গল্প সকলেরই জানা কিন্তু নেকড়েটা এই গল্পে কখনো ই জলের দিকে তাকায় না।
  • ... | ১৩ জানুয়ারি ২০১৮ ০৬:৫৩386689
  • new town theke dunlop chole jan. sekhan theke auto te panihati. direct gari te gele newtown-airport-madhyamgram-panihati.
  • kiki | ১৩ জানুয়ারি ২০১৮ ০৬:৩৪386688
  • গ্রীন পার্ক, রাজা রামচাঁদ ঘাট, পানিহাটি। এটা কোথায় আর নিউ টাউন থেকে কীভাবে যায় কেউ জানে? জরুরী, তাড়াতাড়ি হলে ভাল হয়।
  • S | ১২ জানুয়ারি ২০১৮ ২১:০৬386687
  • কি টাইপ করতে হবে? কবের মধ্যে?
  • sm | ১২ জানুয়ারি ২০১৮ ২০:৫৫386686
  • মাংসে দাঁড়ি! ধম্মে সইবে?
    মাংস হলো গিয়ে সাত্বিক জিনিষ!
    চান করে, চুল আঁচড়ে, আসন পেতে বসতে হয়।
    লুচি দিয়ে কাঁসার থালায় খাওয়াই রেওয়াজ।
    যদিও আজকাল কার উঠতি জনতা ভাতের সঙ্গে মেখে খায়।
    তবে একেবারে অনভিজাত লোকজন বিরিয়ানি,ফ্রয়েড রাইস এসব দিয়ে খায়।
    একেবারে ম্লে্ছ ব্যাপার সব।
  • Anirudhha Mukherjee | ১২ জানুয়ারি ২০১৮ ২০:৩৬386685
  • ভিতরে একটু শুভাপ্রসন্নর দাড়ি
    আর হাল্কা সুদীপ্ত সেন ও দিয়ে দিন মাংস ভাল খেতে হবে।
  • dc | ১২ জানুয়ারি ২০১৮ ১৭:১২386684
  • কলকাতায় সাধারন মানুষজনের স্ট্রেস লেভেল বড্ডো হাই হয়ে গেছে ঃ(
  • সিকি | ১২ জানুয়ারি ২০১৮ ১৬:১০386683
  • কলকাতার ঝটাপটির গল্প পড়ে আর দেখে আমার মাইকেল জ্যাকশনের beat it গানের ভিডিওটা মনে পড়ে গেল :)
  • T | ১২ জানুয়ারি ২০১৮ ১৫:৩৭386682
  • দিদির তাজা ভাইয়েরা আজ চাড্ডিদের বাটাম দিয়েচে শুনলাম।
  • avi | ১২ জানুয়ারি ২০১৮ ১৫:০১386681
  • মাংসে চালকুমড়ো আমি দিয়ে দেখেছি। হালকা তেতো হয়, তাকে কাউন্টার করতে একটু বেশি রসুন লাগে, খেতে মন্দ না।
  • b | ১২ জানুয়ারি ২০১৮ ১৪:৫৬386680
  • আমাদের বাড়িতে এককালে জেলুসিল দিয়ে নো অ্যাসিডিটি মাংস রাঁধা হত।
  • pi | ১২ জানুয়ারি ২০১৮ ১৩:৫৯386679
  • এখানে লাইভ আপডেট দেখুনঃ

    For the first time ever in India, four senior judges of the Supreme court addressed the media at the residence of J Chelameswar. The other three judges who accompanied him are: Ranjan Gogoi, Justice Madan B Lokur and Justice Kurian Joesph.

    During the press conference, the judges released a letter they had written to Chief Justice Misra a couple of months ago.

    The press conference comes amid a tug-of-war between the government and the judiciary over how to appoint judges to the High Courts and Supreme Court.

    Here are the LIVE updates from the press conference of the Supreme Court judges:

    Jan 12, 2018
    13:34 (IST)
    Top government sources say this is an internal issue of the judiciary and relates to administration of justice. Why should the government get involved in their dispute?
    Jan 12, 2018
    13:30 (IST)
    National President of Swaraj India Yogendra Yadav on Twitter says, "So, it's not just one case. Some of the most respected judges have raised larger questions about judiciary's independence is being compromised. Time for every democracy loving citizen to stand for judiciary, stand with independent judges."
    Jan 12, 2018
    13:27 (IST)
    Prashant Bhushan says Chief Justice of India is abusing power as "master of roster".

    https://www.ndtv.com/india-news/4-senior-supreme-court-judges-address-media-for-the-first-time-live-updates-1799155
  • pi | ১২ জানুয়ারি ২০১৮ ১৩:৫৬386678
  • এতো সাঙ্ঘাতিক ব্যাপার। কেউ সিএনএনএ ফলো করছে ?

    In an unprecedented move four Senior Judges of Supreme Court are addressing the media today. Justices J. Chelameswar, Ranjan Gogoi, Madan Lokur and Kurian Joseph are addressing the media now.

    There are allegations against Chief Justice of India against allotment of matters to benches and constituting Constitution Benches ignoring Senior Judges of the Court. There are confirmed reports that the allocation of a petition relating to Judge Loya’s death to Justice Arun Mishra’s bench was the immediate reason for the press conference.

    First time in the history of Indian Judiciary.
  • pi | ১২ জানুয়ারি ২০১৮ ১২:২১386677
  • এটার কথা কেউ জানে ?
    http://www.jagritiyatra.com/
  • pi | ১২ জানুয়ারি ২০১৮ ১১:৫৮386676
  • আরশোলা দিলে ভাল হতেই পারে।

    ল্যাগদা, মেইল দেখো একটু।
  • sm | ১২ জানুয়ারি ২০১৮ ১১:৩৮386675
  • পেঁপের ভেতরে প্যাপেইন নামে এনজাইম থাকে। মাংস সেদ্ধ করতে সাহায্য করে।
  • dc | ১২ জানুয়ারি ২০১৮ ১১:১৭386674
  • মাংসে পেঁপে দিলে নাকি নরম হয়। আর কচি পাঁটার ঝোলে এক টুকরো আলুও অতি সুস্বাদু।
  • Ishan | ১২ জানুয়ারি ২০১৮ ১০:৫৬386673
  • মাংসে কুমড়ো? এবার আরশোলাও দেওয়া হবে মনে হয়।
  • পাই | ১২ জানুয়ারি ২০১৮ ১০:০৩386672
  • ৭-৮ পাতা কেউ টাইপ করে দেবেন? আগাম ধন্যবাদ।
  • pi | ১২ জানুয়ারি ২০১৮ ০৯:১৩386671
  • মামুকেও কীসব লেখার ছিল, ইকনমিক অবস্থা নিয়ে। এখন ছুটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত