এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৫ জানুয়ারি ২০১৮ ০৯:৩৫386730
  • উফফ, বছর দশেক বাদে বার্সা রিয়েল সোসিয়েদাদের মাঠে জিতল।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৮ ০৯:২৯386729
  • গোপণে কিনা, তাই ছোট্টো। ঃ-)
  • dc | ১৫ জানুয়ারি ২০১৮ ০৯:২৪386728
  • কলকাতার নানান জায়গায় দেওয়াল লিখন দেখছিঃ

    গোপনে হেরোইন, ড্রাগ আর মদের নেশা ছাড়ান।

    বাকি কথাগুলো বড়ো বড়ো করে দেওয়াল জুড়ে লেখা আছে, খালি "গোপনে" কথাটা ছোট্ট করে ওপরের একটা কোনায় লেখা।
  • T | ১৫ জানুয়ারি ২০১৮ ০৮:৫৫386727
  • এই বঙ্গজ মধ্যবিত্ত নাগরিক সুখ দুঃখের সিনেমা দেকতে বিরক্তি লাগে। এত বিস্তৃত সাইত্য রয়েচে আবার সিনেমা ক্যানো। উদমা ক্যালাকেলির সিনেমা চাই, উত্তাল কম্পু গ্রাফিক্সের সিনেমা চাই, যুদ্ধের সিনেমা চাই, ওয়ার্ল্ড ওয়ার থ্রী মানে সিপিএম ভার্সেস তৃণমূল ইত্যাদি ঃ)। প্রথম সিন থেকেই সাকার পাঞ্চ, রক্তারক্তি, পিসিমা। গরুর গা ধুইয়ে দিয়ে যেন রং অবদি করে দেওয়া হয়।

    এসব কিসুই নাই শুদু প্যানপ্যানানি মাছের ঝোল। ধ্যার।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৮ ০৮:৫০386726
  • সেই "ময়ূরাক্ষী, তুমি দিলে" টাইপ হয়ে গেছে আরকি। ঃ-) এই নদীর নামটা এত সুন্দর, কত লেখক কবি সিনেমাওয়ালা যে এই নাম ব্যবহার করেছেন!
  • | ১৫ জানুয়ারি ২০১৮ ০৮:৪৩386725
  • খাইসে! ময়ুরাক্ষী দেখি দুকূল ছাপিয়ে বইছে!
  • Binary | ১৫ জানুয়ারি ২০১৮ ০৭:৩১386724
  • অনেকদিন পরে ভাট-এ এলুম। আমাদের এখানে টিভিতে গরম খবর ট্রাম সাহেব আরেকটি মনি মুক্ত রেখেছেন। হাইতি কে সিটহোল দেশ বলেছেন।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৮ ০৫:১৪386723
  • এদিকে দেখি নানা জায়্গায় নির্মোহ ব চলছে। সেই যে কোন্‌ কবি লিখেছিলেন, "সে যে ছড়িয়ে গেল ছড়িয়ে গেল সবখানে রে সবখানে"
    ঃ-)
  • pi | ১৫ জানুয়ারি ২০১৮ ০০:০০386722
  • আর টি সিকিকে থ্য়্স্স্ম্কু

    ওদিকে ককপিট সিনেমা কেমন কী আছে কিছু জানিনা, কিন্তু এটার উপর বেজায় বিরক্ত হয়েছি। রাইস বিয়ার খেয়ে একটু মৌতাতমত এসেছে, মায়ের ফোনের পর ফোন। ধরে শুনি, ককপিট দেখে খুব টেনশনে পড়েছে, বলল তোকে এত ফ্লাইটে ঘুরতে হয়, দেখে থেকে এত টেনশন হচ্ছে! পুরো ধুমকির ধ ভোগে।
  • pi | ১৪ জানুয়ারি ২০১৮ ২৩:৪২386721
  • ভারি আনন্দ পেলাম এবারের মাঘ বিহুতে।ভোগালি বিহু। অফুরন্ত খাওয়াদাওয়া, ফুরিয়েও না ফোরানো আনন্দ। ভোগের বিহু। আপার অসমে ডিব্রুগড় টেংগাখাট দুলিয়াজানে শুনলাম এই বিহুই সবচে বড় করে হয়, গোটা অসমে।
    তা, আনন্দ, হুল্লোড় দেখছি বটে। আর গান নাচ ও। তবে খ্যাঁটনই মুখ্য। কাল ছিল নৈশ চড়ুইভাতি।
    আনললিমিটেড মাংস ( সেও এক অন্যরকম প্রিপারেশন, কত সবজি দিয়ে আর কী যে নরম)। কাঠের আগুনে রান্না, কাঠের আগুনে রাত অব্দি সবার আগুন পোহাতে পোহাতে আড্ডা।
    দিনে গ্রামে গ্রামে হয়, এখন কম, আগে অনেক বেশি হত, চুরি চুরি খেলা। ছেলেপিলে যার বাড়ির বাগান, ক্ষেত থেকে যা পারবে চুরি করে জড়ো করে খাওয়াদাওয়া করবে!
    সারাদিন ধরে তৈরি হল কাঠের পঅর কাঠ দিয়ে সাজানো বিশাল উঁচু মেঝি। আজ সকাল সাড়ে চারটেয় সেটা জ্বালানো। সেই আগুনেই তৈরি হল নিচে রাখা বাঁশে পোরা বোরা চাওল। স্টিকি রাইস।
    সকালে গেস্টহাউসের রান্নার দিদি দাদারা নিজেদের গ্রামের মেঝিতে তৈরি সেই বোরা চাওল নিয়ে এলেন, সে খায় দৈ আর গুড় দিয়ে, সব ঘরে বানানো। কী যে স্বাদ! তেমনি স্বাদ ওই বোরা চাউলের তৈরি বড়া আর পিঠায়।

    তারপর আজ গেলাম ফিত্জদের তেমালিখাটের গ্রামে। সেখানে এই ভোগালি বিহু হয় ভারি ধুমধামে। কদিন ধরে গানবাজনা, খেলাধূলা, নানা প্রতিযোগিতা, তারে বিহু। আর ভারি মজার হল একটা পুঁচকে কুঁড়ে, তার দরজা পুঁচকেতর। পুরো খড়ের। ভেলাঘর। সেটা নাকি 'এন্টারটেইনমেন্ট ঘর'। তরুণ তরুণী সবার। আড্ডা গল্পেরও। শহরে শহরে কাজ করা বন্ধুবান্ধবরা একসাথে হয়ে রাত কাটিয়ে দেয়, গল্পগুজব করে।
    আর কী যত্ন তারপর। ভাজা চিকেন সহযোগে আনলিমিটেড রাইস বিয়ার, অহমদের হাজ, ছয় সাত রকম মেডিসিনাল প্লান্ট আর বোরা চাওল ফারমেণ্টেশনের লম্বা প্রসেসে বানানো। জাস্ট স্বর্গীয় স্বাদ। অমৃত আনলিমিটেড।

    আমি তো ভেবেই পাচ্ছিলাম না কাটা ধানের খেতে খড় পেরিয়ে টিনভাংার প্রতিযোগিতা দেখব, নাকি বিহু, নাকি 'আমোদঘর' ভেলাঘরে খড়ের বিছানায় নিদ্রা দেব নাকি বাঁশবনে ফোটো তুলব, নাকি মরিচলতা, লতাবেল পাড়ব!

    এখনো পাশের গ্রাম থেকে ভেসে আসছে গান। বাজনা। নাচ ও হচ্ছে নিশ্চয়।

    হ্যাপ্পি ভোগালি বিহু।
  • T | ১৪ জানুয়ারি ২০১৮ ২৩:১০386720
  • ওঁকস, সেই হাইভোল্টেজ টই।
  • b | ১৪ জানুয়ারি ২০১৮ ১৭:৪০386718
  • মোদী আবার একজনকে জড়িয়ে ধোল্লো।
  • pi | ১৪ জানুয়ারি ২০১৮ ১৬:২২386717
  • আলপনা পুরস্কার পেল
  • pi | ১৪ জানুয়ারি ২০১৮ ১৬:২১386716
  • বিবেকানন্দের নির্মোহ ব গুলো কেউ তুলে দেবেন বা লিং দেবেন?
  • b | ১৪ জানুয়ারি ২০১৮ ১২:১৬386715
  • সম্পুর্ণ সহমত। একমাত্র হকারদেরই অধিকার আছে ফুটপাথ ছোটো করার।
  • pi | ১৪ জানুয়ারি ২০১৮ ১০:৫৭386714
  • একজন পোস্ট করেছেন," টিভিতে সানরাইজ গুঁড়ো মশলার একটা বিজ্ঞাপনে গৃহকর্তার গেঞ্জি ছোট হয়ে যাওয়ায় ওনার স্ত্রী বলছেন,

    কেন আরও ফুটপাত থেকে।

    হারামীগুলো জানে যে এই রাজ্যের অসংগঠিত বাজার প্রায় ২৫ হাজার কোটি টাকার, যেটা এখনও কর্পোরেট পুঁজির হাতের বাইরে রয়ে গেছে।

    তাই মানুষের মনে ঢোকাও ফুটপাত খারাপ, ফুটপাতের জিনিস খারাপ, মলের মালই একমাত্র ভালো জিনিস।

    সরি, আপনাদের প্রোডাক্ট নিয়ে কিছু বলব না।

    কিন্তু এই রাজ্যের ফুটপাত নির্ভরতা আর অসংগঠিত বাজার আপনার ব্র‍্যান্ড ইমেজকে গুনেগুনে ১০ গোল দেবে।

    আপনাদের কোন অধিকার নেই, ফুটপাতকে ছোট করার।"
  • aranya | ১৪ জানুয়ারি ২০১৮ ০৫:৩৬386713
  • ভাঙরের গ্রামে অ্যাম্বুলেন্স যাচ্ছে না, প্রতিশোধপরায়ণ সরকারের অলিখিত নির্দেশ, ডাক্তার-রাও যেতে ভয় পায় - আজকের কাগজে পড়লাম
  • Du | ১৪ জানুয়ারি ২০১৮ ০০:৪৬386712
  • ট্রাম্পের বক্তব্যের পর ইন্ডিয়ান অরিজিন অভিবাসী অফিসিয়ালের সাফাই বক্তব্য একেবারে খাপে খাপ
  • Kiki | ১৩ জানুয়ারি ২০১৮ ১৮:৫৮386711
  • তিন ডট, ধন্যবাদ।
  • ল্যাগব্যাগর্নিস | ১৩ জানুয়ারি ২০১৮ ১৩:১৯386710
  • একাধিক দিন জুড়ে মানসিক অশান্তি, অভিমান, অশ্রুজল, দুঃখশোক ইত্যাদি :-p
  • pi | ১৩ জানুয়ারি ২০১৮ ১৩:১৮386709
  • রিভার্স এফেক্টটা কীরকম?
  • ল্যাগব্যাগর্নিস | ১৩ জানুয়ারি ২০১৮ ১৩:০১386708
  • না না, মাত্রা রেখে বকাই যথেষ্ট। তারপর রিভার্স এফেক্ট হয়। সে আরেক হ্যাপা।
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৮ ১২:৫৬386707
  • বকা তো সামান্য, এদের রীতিমতন থাপড়ানো উচিত দুইবেলা। ঃ-)
  • ল্যাগব্যাগর্নিস | ১৩ জানুয়ারি ২০১৮ ১২:১৫386706
  • বকাই উচিৎ। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আদ্ধেক জীবন কেটে গেল। মানে আজ অবধি তেরো নং হোস্টেল, পান্ডিয়া, এসপ্ল্যানেড, ক্যামাক স্ট্রীট, নন্দন, সেক্টর ফাইভ - সব জায়গায় দাঁড়ানোর সময় হিসেব করলে কয়েক বছরের সমান হবে।
  • avi | ১৩ জানুয়ারি ২০১৮ ১১:৫৭386705
  • হুঁ হুঁ বাবা। আমার একবার এক মজাদার অভিজ্ঞতা হয়েছিল। আমি তখন বোটানিক গার্ডেনের পাশে থাকি। তো, রোববার প্ল্যান হয়েছে ডিরোজিও আর চার্ণকের সমাধি দেখব। সঙ্গিনীকে সকাল নটার মধ্যে এক্সাইড হলদিরামের সামনে দাঁড়াতে বললাম। নটা দশ নাগাদ গভীর ঘুমের মধ্যে জানলাম তিনি দাঁড়িয়ে ইতিউতি তাকিয়ে আমাকে খুঁজছেন। তারপর আমার তড়াক করে লাফিয়ে ওঠা, স্নান ইত্যাদি করে বেরোনো, বাস ধরে হাওড়া জেলা থেকে কলিকাতায় আগমন, এবং এসে হলদিরামের সামনেই মিট করা। অবিশ্যি পরের ঘোরাটা ভালোই হয়েছিল। :)))
  • সেখ সাহেবুল হক | ১৩ জানুয়ারি ২০১৮ ১১:৫৬386704
  • গঙ্গাসাগর মেলার ভীড় উপলক্ষ্যে নামখানা লোকালে উঠতে পারবো না বলে লক্ষ্মীকান্তপুর লোকালে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত এলাম। অটোতে কুলপী হয়ে বাকিটা বাসে আসবো।

    এক কানপুরী ভদ্রলোক আমায় লট নম্বর এইট যাওয়ার জন্য পথনির্দেশ চাইলেন। আমি বললাম, আমার সাথেই চলুন আমার যাওয়ার পথেই পড়বে।
    অটোতে গল্প করতে করতে জানলাম ওঁনার বাড়ি। আমার সম্পর্কেও জানলেন। পাওয়ার ব্যাংক দেখে ফোনে চার্জও করে নিলেন।

    শুনলাম নামখানা লোকাল ধরেছিলেন। ভীড়ে অসুস্থ বোধ করায় ব্যাগপত্রসহ সঙ্গীদের ছেড়েই গড়িয়ায় নেমে যেতে হয় ওনাকে।

    কথার ফাঁকে হাতে সাইজ দেখিয়ে বলে উঠলেন - "বাবু রাম কাঁহা মিলেগা,এক ছোটা বটল লে লেতে...."।
    আমি সবিনয়ে বললাম এখান থেকে নিয়ে যাওয়া সমস্যা হবে। আপনি লট নম্বর এইটে পেয়ে যাবেন।

    যা বুঝলাম অসুস্থতা, ভক্তি, দাগা খাওয়া, শীতের সুড়সুড়ি, হঠাৎ ভয়, উৎযাপন, উন্মাদনা হোক বা রাজনীতি, রামের মহিমা অপার।
    রাম শূন্যেও আছেন, পূণ্যেও...। রাম আস্ত পাওয়ার ব্যাংক <3

    #হককথা #রিপোস্টিত
  • dc | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৫৬386703
  • গতোকাল অটোতে উঠেছি, অটোতে একটি মেয়েও বসে। একটু পরে কেউ ফোন করলো, তাকে মেয়েটি যা বকতে শুরু করলো, সেরকম কাউকে বকতে শুনিনি! বোধায় দশ মিনিট ধরে ঝাড়া বকা দিয়ে গেল, যা বুঝলাম মেয়েটি কোথাও বেশ খানিকক্ষন অপেক্ষা করে তারপর ফেরত আসছে, আর অপরপক্ষ এতোক্ষনে ফোন করেছে। তা সেই বেচারার কথা ভেবে আমারই কষ্ট হচ্ছিল। শেষে "তোমার জন্যই আমার জীবনে কিচ্ছু হচ্ছে না", বলে মেয়েটি দড়াম করে ফোন বন্ধ করে ব্যাগের মধ্যে ফেলে দিল। ততক্ষনে যাদবপুর এসে যাওয়াতে আমিও নেমে গেলাম, আর কোন ফোন টোন এসেছে কিনা জানিনা। কিন্তু সেকি বকা রে বাবা!
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৪৩386701
  • এবারে নাকি বইমেলা সে এ এ ই সল্ট লেকে সরিয়ে দিচ্ছে? কী অবস্থা! আগেরবার তো সাদা তাঁবু করে একেবারে যা তা করেছিল, এইবারে কী করবে কেজানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত