এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:০৬386910
  • হুচি কোথায় সাজেশন দিয়েছে? আর কোন ট্র্যাডিশনের আবার তারিখ আছে?
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৮ ০১:৫০386909
  • ওদিকে ফেবুতে স্কুলে সরস্বতী পূজা হবে না হবে না সেই নিয়ে তুমুল ধুন্ধুমার কান্ড লেগেছে। একজন একেবারে নারকোল ফাটিয়ে দিয়েছে রকেট তুলে। ঃ-)
  • pi | ১৮ জানুয়ারি ২০১৮ ০১:৪২386908
  • আর পরব পালা পার্বণ হলেও প্রচলিত।ক্যালীন্ডারে ঠাঁই না পাওয়া, অনেক ক্ষেত্রেই হারাতে বসা কি আমাদের কাছে ক্কল্কে না পাওয়য়া
    ট্র্যাডিশন।

    তবে হুচি ভাল।সাজেশন দিয়েছে, থিম।আলাদা করে তিনটে আলাদা সেট হোক। ও গুছোক।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৮ ০১:৩৭386907
  • গিমিক কেন? মানে গিমিক চাইলে আর এই দিয়ে কেন?
    এটাঅ ইটসেল্ফ তো হারানো পুরানূ কিছু খোঁড়া
    । তারিখটা জরুরি না, ইভেন্টটা। তাই ইভেন্টগুলো খুব বাছাই করা ইম্প্যাক্টফুল, তেমন মনে না রাখা, এরকম।কিছু এলে সেই ব্যাপারটাই ইন্টারেস্টিঙ্গ হতে পারে।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৮ ০১:৩২386906
  • আরে টইতে দাও
  • S | ১৮ জানুয়ারি ২০১৮ ০০:৫৩386905
  • বড্ড লম্বা হয়ে যাবে লিস্টি। তবে ভালো আইডিয়া। এটা একটা সফ্ট ভারসানও হউক।
  • Ishan | ১৮ জানুয়ারি ২০১৮ ০০:২৭386904
  • নানা ইতিহাস বই, বা পুরাণকথিকা কিছুই না। কিছু ইন্টারেস্টিং সন তারিখ। একটা উদাহরণ হলঃ পথের পাঁচালির মুক্তির দিন। এরকম নানা ফিল্ডে নানা কিছু থাকতে পারে। মেরেকেটে গোটা দশ-বারো দেওয়া হবে। এবার এই দশ-বারোটা বাছাই করা তো সোজা না। তাই আইডিয়া চাওয়া হচ্ছে।
  • lcm | ১৮ জানুয়ারি ২০১৮ ০০:০০386903
  • আমাজন প্রাইমে নিউটন দেখলাম - একটা ডায়ালগ ---
    ----------------
    - টু প্লাস টু ডিভাইডেড বাই টু - কেয়া হোতা হ্যায়?
    -- টু
    - নো, থ্রি। রুল্‌স্‌ রুল্‌স্‌ করতে করতে বেসিক রুল্‌স্‌ ভুল গ্যয়া, অ্যাডিশন সে পহলে ডিভিশন হোতা হ্যায়
    --------------
    ভেঙ্গে তারপরে জোড়ো, ডিভাইড এন্ড দেন রুল - বেসিক নিয়ম।
  • lcm | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:৫০386902
  • নাইস্‌ অভি - এরকম আরো হোক
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:৪৯386901
  • তেজপাতা ক্ষেত আর বেগুণক্ষেত শুনেই মন ভালো হয়ে গেল। আর হাঁসের মেলা শুনে। খুব সুন্দর। ঃ-)
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:৪৮386900
  • বাঃ @অভি
  • avi | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:৪৫386899
  • ঘুরতে গেলে এরকম ভালো। কাজ থেকে বেরোবার সময় এক সিনিয়র কলিগ বললেন, চলো একটু বাংলাদেশ বর্ডার ঘুরে আসি। বলতে বলতে হাত তুলে একটি পথচলতি টোটো ডাকা হলো, চালককে বললেন, চলো এমনি একটু ঘুরব, ফাঁসিদেওয়ার রাস্তায় চলো। কিছুদূর গিয়ে রেললাইন পেরোনোর আগে রাস্তার পাশে আবার জিজ্ঞেস করা, বাংলাদেশ দেখা যায় যেন কোনদিক গিয়ে। তিস্তা মহানন্দা সংযোগকারী খালের পাশের রাস্তা দিয়ে গুড়গুড়িয়ে চললো টোটো। খালটা জলপথ হিসেবে ব্যবহার করা গেলে বড় ভালো হতো, বিশাল লম্বা বিস্তৃতি, প্লাস পর্যটন ইত্যাদি আফসোস করতে করতে চলে এলাম মহানন্দা ব্যারেজ। কার্যত এর ভাটির দিকেই সীমানা। তার আগে টোটো থামিয়ে দেখলাম মহানন্দার জমা জলে লেসার হুইসলিং ডাকের মেলা বসেছে। আবার এগিয়ে যাচ্ছি ছোট ছোট গাঁয়ের ভেতর দিয়ে। দুপাশে তেজপাতার বাগান, আর বেগুন ক্ষেত। পাশে শীর্ণ মহানন্দা। হঠাৎ রাস্তা ভালো হয়ে গেল, আর রাস্তার পাশে চলে এল কাঁটাতার। নদী আর তারের মাঝের নো ম্যানস ল্যান্ডে সবজির ক্ষেত, চায়ের বাগান। বিএসএফের লোকজন সাইকেল চেপে ঘুরে বেড়াচ্ছেন। একজনের সাথে অনেকক্ষণ গল্প হলো। একরাশ বিরক্তি নিয়ে ডিউটি দিয়ে চলেছেন। নদীর ওপারে আরেক বাংলা। নৌকোয় মাছ ধরছেন অনেকে। ওদিকে কাঁটাতার চোখে পড়লো না। হয়তো পুরোটা নেই কোনদিকেই। আবার বিভিন্ন জোতদারের নামাঙ্কিত গ্রামের ভেতর দিয়ে ফেরার রাস্তা ধরলাম ঘন্টাখানেক পর। মহানন্দা ব্যারেজে উঠতে সব নেটওয়ার্ক ফিরে এলো। কয়েক ঘন্টায় ওপার দর্শন।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:৪০386898
  • ওদিকে নেগেটিভ অষ্টাশি ডিগ্রী ফারেনহাইট নাকি মেপেছে কোথায়। অ্যান্টার্কটিকার বাইরে তো এরকম এত ঠান্ডা দেখা যায় না। পারদের থার্মোমিটার তো কাজ করে না অত ঠান্ডায়, মনে হয় অ্যালকোহল থার্মোমিটার দিয়ে মাপে। বা অন্য কোনো হাই টেক কিছু দিয়ে।
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:২৬386897
  • আজ জানলা দিয়ে বাইরে জঙ্গল দেখছিলাম, উইন্টার ওয়ান্ডারল্যান্ড, অবিরাম তুষারপাত।

    হঠাৎ মনে হল, কতদিন জঙ্গলে যাই না, ঘরে বসে দেখছি আর আহা উহু করছি, ঈশেনের দ্বারা বড়ই প্রভাবিত
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:১৪386896
  • আরে কী কান্ড! ঃ-)
    চমৎকার সব ছবি থাকতে পারে কিন্তু। এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন নেতাজী সুভাষচন্দ্র, পেছনে একজন ছুটতে ছুটতে এসে বলছে, "স্যর, স্যর, আপনার মানিব্যাগ ফেলে যাচ্ছেন।"
    ঃ-)
  • শঙ্খ | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:৫৫386895
  • আমি এখানেই লিখি। ক্যালেন্ডার নিয়ে আলাদা কোন চিন্তা ভাবনা নেই, কিন্তু কিছু কিছু সাজেশান পড়ে মাথা আউলিয়ে গেছে। এটি ক্যালেন্ডার হবে নাকি সেই ইতিহাসের বইয়ের পেছনে যেরকম সালতামামি থাকত, সেই রকম কিছু একটা হয়ে উঠবে কে জানে। আর গিমিক ছাড়া এর প্র্যাকটিকাল ইউসেজ কি হবে সেটাও ভালো বুঝছি না। তারচেয়ে একটা বা ছ্টা বা বারোটা আলাদা আলাদা গুরুর পোস্টার বানিয়ে তার নিচে ক্যালেন্ডার দিলে, সেটা এলাইসিএর ক্যালেন্ডারের রিপ্লেস করতে পারে, আর এই ভাবেই গুরুরও কিছুটা পাবলিসিটি এমনিতেই হয়ে যাবে। ডেস্কটপ ক্যালেন্ডারও হতে পারে। তবে ঐ ডেট-ফেট বাদ দিয়ে পোস্টার টাইপ কিছু হলে ভালো।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:১৮386894
  • দেদি দমদি ডিসি, সবাই একটু টই দেখো। লেখো একটু তারিখগুলো বা সাজেশন।
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:১৪386893
  • :-)
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:৫৬386892
  • চন্দ্রবিন্দুর ব্যবহার প্রসঙ্গে অরণ্যদা বড়ই গোঁড়া - বানানের গোড়ায় সাবলীল জলসঞ্চার - ঃ)
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:৪৪386891
  • এক 'গোঁড়া' ব্রাহ্মণ গাছের 'গোড়া'য় জল দিচ্ছিলেন, পুজোর ফুল ফোটায় কিনা
  • sm | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:৩৮386890
  • সুন্দরী বোলে তো এইসা।যেমন গানের গলা তেমনি এপিয়ারেন্স!
  • sm | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:৩৪386889
  • পার্থিব কে দলে নির্বাচন টাই গোঁড়ায় গলদ। কার্তিককে রাখতে পারতো।কারণ কার্তিক ব্যাটিং ভালো ও কিপিং এর হাত ও চমৎকার। তবে রিদ্ধির হ্যামস্ট্রিং এর চোট টা জেনুইন।বড়োই চোট প্রবন ছোকরা। ধোনির কাছে রোজ একঘন্টা ফিটনেস এর ক্লাস নিতে পারে।
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:৩২386888
  • এ তো নয় শুধু হার
    এ যে সমবেত ছড়ানোর দিন
    আর কিছু অবিচার

    - 'অবিচার'-টা রাহানে স্মরণে
  • b | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:২৯386887
  • এতো শুধু হার নয়, এতো সমবেত লুঙ্গি ডান্স।
  • sm | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:২৭386886
  • এয়ার ইন্ডিয়া, বলে বলে লন্ডন থেকে লেট্ করতো।দেরিতে পৌঁছতো।সন্ধ্যে ৬ টায় পৌঁছনোর কথা হলে ৯ টায় পৌঁছতো।
    কি একটা দুর্বোধ্য নিয়মের কারণে রাত্তিরে প্লেন ছাড়তো না। যাত্রীদের নিকটবর্তী হোটেলে রাখতো।
    পরদিন সকালে ইন্ডিয়া অভিমুখে যাত্রা হতো।ওই ওভারনাইট স্টে করার জন্য এয়ার ইন্ডিয়া কে প্রচুর ফাইন দিতে হতো। এর সঙ্গে যাত্রীদের হোটেলে স্টে করার টাকা।এতো লোকসান করে, কোনো এয়ারলাইন্স চলতে পারে?
    নিন্দুকেরা বলে,ইচ্ছে করে নাকি প্লেন লেট্ করতো ; যাতে নাকি কর্মীরা ওভারটাইম পায়।
    এয়ার হোস্টেসরা বয়স্কা ও পৃথুলাই বেশি নজরে পড়তো।
    সুন্দরী কি জানি!
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:২১386885
  • পার্থিব গোটা কয় ক্যাচ মিস করেছে, আর একটা ক্যাচ ট্রাই-ই করে নি, যা তা
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:১২386884
  • এয়ারিন্ডিয়ায় আমার পাইয়ের মতোই এক্ষপি- বাধ্যতামূলক আপিসিয়াল যাতায়াতে -
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:০৭386883
  • বিরাট বড্ড গোঁয়ার। এই টেস্টে রোহিতের জায়গায় রাহানে অটোমেটিক চয়েস হওয়া উচিত ছিল।
    সামি লাঞ্চের আগে তিন উইকেট পেল, লাঞ্চ আর টি-এর মাঝে ওকে দিল মাত্র ১ ওভার, ক্যাপ্টেন্সি-র মাথামুন্ডু নাই
  • pi | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:০২386882
  • আমি গত প্রায় সব ফ্লাইটের মেসেজ পেয়েছি দেখলাম। মেসেজ চেক করলাম ! ফ্লাইট টাইম থাকলেও মেসেজ। বারো ঘণ্টা মত আগে। কত ঘণ্টা বাদে ফ্লাইট সেটাও লেখা।
    এটা তো অটোমেটেড সিস্টেম, আমারটা ব্যতিক্রম কীভাবে হয়? তুমি লাস্ট কবে এয়ারইন্ডিয়াতে গেছ ?
  • S | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৫৯386881
  • দুটো টেস্টেই টিম সিলেকশন বাজে হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত