এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 178.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৯519954
  • কল্যাণী রোড চোখের সামনে হতে দেখলাম। কল্যাণী বা কল্যাণী রোড হল প্লেসহোল্ডার। আসলে উন্নতির ভিত যে ইনফ্রাস্ট্রাকচারে সেকথা আমাদের মন্ত্রী সান্ত্রীদের মনে থাকে না। বিহার, এমনকি উঃপ্রদেশও বোঝে সেকথা। ভারতে রাজ্যগুলো স্পেশাল এইড পায়। বই খুলে এখানেই আলোচনা হয়েছিল নীতিশকুমারের বিহার গেল কয়েকবছর ধরে বলে বলে সেই এইড যোগাড় করেছে আর ইনফ্রাস্ট্রাকচারে স্পেণ্ড করেছে। আর কল্যাণী আর একটা বড় শহর হলে সুবিধাই হবে। এখন অবধি তো একটাই হসপিটাল গান্ধী। তাও সেখানে হার্টের চিকিৎসা হয়। সেরিব্রাল হলে সেই কলকাতাই ভরসা।
  • lcm | 138.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৪৫519955
  • এ তো বহুদিনের অসুখ। টাকা অ্যালোকেট হয়ে ফেরৎ যাওয়া ---
  • Abhyu | 107.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫২519956
  • কল্যাণীতে কি একটা বিরাআআআট হাসপাতাল করবে বলল। দিল্লীর এইমসের মতো। এখন সেখানে শুয়োর চরে নাকি।
  • aka | 178.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫৪519957
  • ধরে নিলাম না হয় সেই হাসপাতাল হল। কিন্তু ঐ খানাকন্দওয়ালা কল্যাণী রোড দিয়ে রুগী নিয়ে যেতে যেতে কম্মোকাবার।
  • Sibu | 84.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৫৯519958
  • অভ্যুর শুয়োরদের ওপর এত রাগ কেন? শুয়োর বলে কি তাদের হাসপাতালের অধিকার নেই?
  • bb | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:০১519959
  • কোলকাতাকে ডি-কনজেস্ট করা দরকার আর তারজন্য প্ল্যানিং দরকার, আর দরকার সদিচ্ছা।
    আজ আমাদের হায়েদ্রাবাদে শহর ঘিরে (২০কিমি মত দূর দিয়ে) হয়েছে আউটার রিং রোড, তার সঙ্গে যোগাযোগের জন্য শহরেরে মূল অংশ থেকে হয়েছে আর্টারিয়াল রোড আর এইটা হয়েছে হয় ৭ বছরে। আর এরফলে নতুন নতুন জায়্গায় যাতায়াত করা যাচ্ছে সহজে এবং শহ দ্রুত ছড়িয়ে পড়ছে, আনুসাঙ্গিক জমি নিয়ে ফাটকা ইত্যাদি চলছে কিন্তু উন্নতি হচ্ছে।
    আবার এখনই আর একটি রিং রোডের প্ল্যান হয়ে গেছে যা ৬০কিমি দূর দিয়ে যাবে। আর এই প্রত্যকটি রাস্তাই হচ্ছে US freeway কনসেপ্টে যেখানে ১৬০ কিমি বেগে গাড়ী চালান যাবে, মোটামুটি সব ব্যবস্থাই আছে।
    আমাদের কোলকাতা ঘিরে এই রকম কোন প্ল্যান কারুর নেই।
  • aka | 85.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:২৭519960
  • কথা হল কলকাতা নিয়ে আবেগ থরথর ভাব আমার নেই। কারণ খুব সিম্পুল, আমি কলকাতার নই।

    আমার অসুবিধা হল পঃবঃয়ের এখন থ্রি-কলকাতা ওপেনিং কল মানে হল কলকাতা ছেড়ে কিছু নেই কলকাতাও নেই। আর কতদিন?
  • S | 109.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:০৪519961
  • ধুর আর ভালো লাগছে না - বোর হচ্ছি। এইবারে চলো সক্কলে মিলে আবার হানি সিংহের টইটাতে যাই।
  • S | 109.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:০৬519963
  • দরকার সদিচ্ছার - সকলের। দাদাদের, দিদির, তাঁর ভাইদের, মিডিয়ার, বুদ্ধিজীবির, নকুদের এবং অবশ্যই জনগনের।
  • SC | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪২519964
  • এই যে হায়দ্রাবাদে হচ্ছে, সেখানে কি রাজনীতিতে কোনো মৌলিক ফারাক আছে?
    ওখানে তো জগন আর ওয়েসি, আর কিরণ রেড্ডি কিন্তু তাই দিয়েই তো হচ্ছে।
    সংখ্যালঘু তোষণের রাজনীতি, আলাদা রাজ্য নিয়ে আন্দোলন, এসব ওখানেও আছে।
    তাহলে প:ব: তে হচ্ছে না কেন?
    শুধু মদন আছে বলে, বা সিপিএম ছিল বলে?
    আমি তো তা মনে করি না।

    এস ফর কলকাতা, কলকাতাতে আমিও কোনোদিন থাকিনি, আমার কলকাতা নিয়ে কোনো আবেগের ব্যাপারই নেই।
    বরং খুব অসুবিধা হয় আমার কলকাতাতে। মফস্বলের ছেলে, চাদ্দিকে জ্যাম, রাস্তা পেরনোটাই একটা আর্ট, প্রচন্ড পল্যুসন।
    বাংলার রাজনীতিবিদদের সব প্ল্যানিং ই বলুন, আর নীতিই বলুন, প্রবলভাবে কলকাতা কেন্দ্রিক মনে হয়েছে আমার। যেন বাঁকুড়া পুরুলিয়া ম্যাপেই নেই।
  • rabaahuta | 78.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৮519965
  • বিবি বোধয় তবে সংক্রান্ত বাক্যটা শেষ করবেননা, তাইনা?

    আমি অবশ্য কলকাতা কেন, পবঙ্গেরই নই, মাঝে বছর দশেক ছিলাম মাত্র।
    তবে কলকাতা সংক্রান্ত আবেগ একটু আছে।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৭519966
  • বিবি 07:01 AM - হায়দ্রাবাদের আশেপাশে আর কলকাতার আশেপাশে পপুলেশন ডেনসিটির একটা তুলনা পাওয়া যাবে?

    মানে যেটা বলতে চাইছি সেটা হল কলকাতার দিকে ইনফ্লাক্সটা নতুন নয়, অনেকদিন ধরে চলছে, এবং শুধু পঃবঙ্গের অন্যান্য অঞ্চল থেকে নয় - গোটা পূর্ব এবং উঃপূর্ব ভারত থেকে। কলকাতা পঞ্চাশ বছর আগেই যে চাপের সামনে ছিলো, লুরু সেই চাপ নিচ্ছে হয়তো দুই দশক হল, তাতেই নাভিশ্বাস উঠছে।

    কলকাতা কর্পোরেশনের বাড়ি এবং বাড়ির সামনে কতটা ছাড়তে হবে সেই নিয়ম তৈরী হয়েছে সত্তরের দশকের শেষের দিকে। তার আগে যত বাড়ি তৈরী হয়েছে - দক্ষিণ কলকাতার অ্যাডেড এরিয়াগুলো ঘুরে দেখবেন - যেমন গড়ফা/যাদবপুর - কোথাও বাড়ির সামনে দু ফুটও জায়গা নেই - একেবারে রাস্তার ওপর থেকে বাড়ির দেওয়াল উঠে গেছে। হাওড়ার অবস্থা তো আরো করুণ - কারণ আরো পুরনো।

    এবার রাস্তাটা কোথায় হবে? বাড়ি ভেঙে? সেকেন্ড ব্রীজ তৈরী হবার সময়ে হাওড়ায় কতগুলো মামলা হয়েছিলো তার হিসাব নেই। মন্দিরতলার পর আর কোনো এক্সটেনশন হয়নি, হবেও না - ষাট ফুটের রাস্তা দিয়ে নেমেই আপনি দশ ফুটে ধাক্কা খাবেন।

    এ তো গেল বাড়ি। এবার ধরুন নালা-নর্দমা। চার নং ব্রীজের কাছে পার্ক সার্কাস - পরমা ফ্লাইওভারের কাজ আটকে গেলো কারণ আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ - আজকের নয়, ব্রিটিশ আমলের। গোটা কলকাতার নীচেই প্রায় এই অবস্থা - এগুলো না সরানো সম্ভব, না একটা লিমিটের বেশি চওড়া করা। অন্ততঃ এখনও অবধি এসবের জন্যে যা ফান্ডিং হয় তাতে।

    একটা নতুন শহর তৈরী হতে কতদিন লাগে? অন্য রাজ্যগুলোতে সেকেন্ড শহর হিসেবে যেগুলো আছে - মাইসোর, পুণে, সেকেন্দ্রাবাদ - সব বহু পুরনো। আরবিট শহর বানিয়ে দিলে মিল্টন কেয়েন্স-ও হয়ে যেতে পারে। যেটা করা সম্ভব সেটা হল গুরগাঁও-এর মত কিছু। তার জন্যেও লাগে সেই লেভেলের ফান্ডিং।

    ম্যাঞ্চেস্টারকে বারো বছর আগে নর্থ-সাউথ ডিভাইডের নর্থে ধরা হত - মানে গরীব জায়গা। ২০০২-এর কমনওয়েল্থ গেমসের পরের ম্যাঞ্চেস্টার অন্য জায়গা। কলকাতায় একটা এশিয়াড আর একটা কমনওয়েল্থ গেম্‌স হলে হয়তো কলকাতার চেহারাও বদলে যেত।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৬519967
  • কলকাতার টাউন প্ল্যানিং-এর বেসিক সমস্যা, রেটরিক আর রিয়েলিটি নিয়ে বেশ কিছু মেটিরিয়াল আমার কাছে আছে। লাগলে বলবেন - শেয়ার করে দেবো।
  • | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২১519968
  • আমাকে মেলে পাঠিও তো।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩২519970
  • দেবো।

    একটা ছোট পয়েন্টার দিলে সমস্যার উৎসটা বুঝতে আরো সুবিধা হবে। বিভিন্ন সময়ে, কলকাতার শুরু থেকে কলকাতার প্ল্যানিংকে মোটামুটি চারটে phase-এ ভাগ করা যায় -

    (১) একদম শুরুর গ্রামীণ ব্যবস্থা
    (২) জমিদার আমল
    (৩) ব্রিটিশ সরকারের আমল
    (৪) স্বাধীনতা পরবর্তী সময়

    এবার এই বিভিন্ন সময়ে কাদের হাতে প্ল্যানিং ছিলো -

    (১) মেয়র কোর্ট
    (২) জাস্টিস অফ পীস
    (৩) লটারি কমিটি
    (৪) ফিভার হসপিটাল কমিটি
    (৫) বোর্ড অফ সেভেন
    (৬) কলকাতা কর্পোরেশন
    (৭) কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট
    (৮) ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন
    (৯) কলকাতা মেট্রোপলিটান প্ল্যানিং অর্গানাইজেশন
    (১০) কলকাতা মেট্রোপলিটান ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি
    (১১) কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি

    একই সময়ে এক বা একাধিক সংস্থাও কাজ করেছে, এখনও এদের মধ্যে কয়েকটা আছে। এবার নিজেরাই ভাবুন - এভাবে হাত বদল হতে হতে ব্যাপারটা কেমন দাঁড়ায়...
  • dd | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩২519969
  • অতো জানি নে।
    এটা চোখের সামনেই দেখছি - মেট্রো হবে/হোলো। সেন্নাইতে আর লুরুতে। পুরোনো রাস্তার উপরে হু হা জমি নেওয়া হচ্ছে।শুধুই বস্তি নয়। মিডুল ক্লাসের মাল্টি স্টোরিড বাড়ী, দোকান পাট,আপিস টপাটপ ভাঙা হোলো। কোনো নকু,মাকু,তিনো মোমবাতি জ্বালালো না,পথ অবরোধ করলো না।

    শহর প্রান্তে উর্বর জমিতে হাজার হাজার একর জমি নিয়ে ইন্ডায়াস্ট্রিয়াল এস্টেট হয়। কি ম্যাজিকে কোনো প্রতিবাদ হয় না জানি না। কখনো কাগজে দেখি নি চাষীদের প্রতিবাদ।

    এসবের ব্যাখ্যা হানু জানে।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৫519971
  • "এটা চোখের সামনেই দেখছি - মেট্রো হবে/হোলো। সেন্নাইতে আর লুরুতে। পুরোনো রাস্তার উপরে হু হা জমি নেওয়া হচ্ছে।শুধুই বস্তি নয়। মিডুল ক্লাসের মাল্টি স্টোরিড বাড়ী, দোকান পাট,আপিস টপাটপ ভাঙা হোলো। কোনো নকু,মাকু,তিনো মোমবাতি জ্বালালো না,পথ অবরোধ করলো না।"

    রাইট। করতে হলে জমি অধিগ্রহণের ব্যাপার আছে - বিরাট স্কেলে। এবারে কেন এখানে প্রতিবাদ হয়, অন্য কোথাও হয় না - সেটা হয়তো সাইকোলজিক্যাল বা সোশিওলজিক্যাল - সেইটা আমার জানা নেই। শুধু ফ্যাক্ট বলতে পারি - কলকাতা মেট্রো এবং সেকেন্ড ব্রীজ - এই দুটোর সময়েই কম করেও হাজারের ওপর মামলা হয়েছিলো। সি আর অ্যাভিনিউ এলাকাতেই পাঁচশোর কাছাকাছি - এবং মেট্রো মিনিমাম পাঁচ বছর আটকে গেছিলো ওখানে।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪০519972
  • অ্যাডেড এরিয়াগুলোর সমস্যা আবার একটু অন্য ডাইমেনশনের। সেগুলো নিয়েও কথা বলা যায়। তবে নীরস তথ্য তো, নাটকীয় কোনো মেটিরিয়াল নেই যেগুলো দিয়ে তু-তু-ম্যায়-ম্যায় করা যায় বা দুঃখে চোখ ছলছল হয়ে যায়...তাই লোকজনের কতটা পছন্দ হবে সেই নিয়ে বিশেষ ভরসা নেই।

    ;-)
  • lcm | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৫519974
  • ...Chennai Metro Rail Limited (CMRL) plans to acquire about 21 acres of land from private parties for its mass transport project. The registration department’s guideline value for a 2,400 sq ft land in Koyambedu is close to Rs 1 crore.....

    According to sources, the compensation for the buildings and structures will be paid based on present-day cost of construction without taking depreciation into account....
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৮519975
  • কনস্ট্রাকশন কস্ট বলতে কী বোঝায়?

    একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এখনো অ্যাকচুয়াল কনস্ট্রাকশন কস্ট দাঁড়ায় হার্ডলি ২০০০ পার স্কোয়্যার ফিট - কলকাতায়। কিন্তু সেইটা বিল্ডার মার্কেট করে মিনিমাম ৫০০০ পার স্কোয়্যার ফিট। তো এর মধ্যে কোনটে? অ্যাকচুয়াল কনস্ট্রাকশন কস্ট না মার্কেট প্রাইস?

    তবে যাই হোক, ফ্যাক্ট যতটা জানি, তাতে এতেও পিতিবাদ হবেই।
  • lcm | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৩519976
  • এগ্রি।
    ক্যাওস ক্যান্‌ট বি স্টপ্‌ড উইথ মানি।
  • SC | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩২519977
  • dd র কথা ধরে বিস্তারে লিখি। তাহলে কি প:ব: র সমস্যা যে সেখানকার জেনগেন অতি-রাজনৈতিক?
    একদিক থেকে দেখলে সেটা তো বেশ ভালো ব্যাপার। এই যে জনগণ সচেতন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, রুখে দাঁড়ায়।
    এবং এর অনেকখানি সিপিএমেরও দান বটে।
    কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার সম্বন্ধে তাকে সচেতন করেছে সিপিএম। মনে আছে তনিকা সরকারই মনে হয়ে লিখেছিলেন, যে সিঙ্গুর নন্দীগ্রামের বীজ সিপিএমই তৈরী করেছে। এবং এইটা জানবেন যে সিঙ্গুর ইস্যু ছিল কারণ মানুষ সেটাকে ইস্যু করতে চেয়েছিল। তাহলে পুঁজিবাদী ব্যবস্থায় যে অন্যায় আছে, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পিছনে একটা বিরাট শতাংশ মানুষের সমর্থন প:ব: তে আছে। হয়ত হায়দ্রাবাদে নেই, বা লুরুতে নেই। (হয়ত বললাম)

    নেই বলেই সেখানে যারা রাজনীতি করেন, সেটাকে হাতিয়ার করেন না। ইয়েদুরাপ্পা যদি দেখতে পান, কোনো এক শিল্পের জন্য জমি নেওয়ার বিরুদ্ধে মানুষের মনে বিপুল ক্ষোভ আছে, তিনি কি চুপ করে বসে থাকবেন লুরুর স্বার্থের কথা ভেবে?
    মোটেও না। কিন্তু এইধরনের শিল্প বিরোধী আন্দোলনে হয়ত সেখানে সেরকম মানুষের প্রবল সমর্থন নেই, তাই রাজনীতিবিদরা সেদিকে পা বাড়ানোর ঝুঁকি নেয় না।

    কিন্তু সচেতনতার উল্টো একটা দিক আছে। নয়ের দশকের উদারিকরনের পরে রাজ্যের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, কে কত শিল্প আনতে পারে। এখানে একজন শিল্পপতি কেন প:ব: কে বাছবে? রাজনৈতিক অনিশ্চয়তা, লেবারের dabidawa নিয়ে সমস্যা, আন্দোলন লেগেই আছে। তাদের পক্ষে তুলনায় কম রাজনৈতিক, অনেক শান্ত জায়গায় বেশী কাম্য।
    সুতরাং মমতা বা সিপিয়েম চেষ্টা করেনি সেইটার থেকেও বড় সমস্যা প:ব: তে শিল্পপতিদের আসার ন্যাচারাল condition নেই। তার উপরে টাটার মত একজন শিল্পপতি, যার এত কানেক্সন, এত জানাশোনা, এত টাকা, influence, তিনিই পারলেন না, বাকিরা কোন সাহস করে আসবে?

    এর সাথে যোগ করুন কর্মসন্গস্কৃতির সমস্যা। ছোটবেলায় সরকারী আবাসনে আমার এক জেঠু বলতেন সিপিয়েম শ্রমিককে শিখিয়ে দিয়ে গেছে, কিভাবে কাজ না করে মাইনে paaWa যায়। অনেক ক্ষেত্রে যেমন শ্রমিক আন্দোলন সঠিক dabidawar আন্দোলন ছিল, অনেক ক্ষেত্রে শ্রমিকরাও সেটাকে misuse করেছেন, কর্মসন্গস্কৃতির বারোটা বাজিয়ে দিয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল শহরে বড় হবার ফলে দেখেছি, কিভাবে দিনের পর দিন ইউনিয়ানের মিটিঙের নাম তিনটের পরে অফিস কাট।
    সেটা পি এস ইউর জমানা, দিব্যি চলেছে ওভাবে, পার্টিও কিছু বলেনি। কিন্তু আজ তো চলবে না। ফলে যেখানে শ্রমিকের পারফরমেন্স একটা ইস্যু, সেখানে কোনো শিল্পপতি এরকম জায়গায় শিল্প করবেন?

    নিজের পয়সা ঢালার আগে শিল্পপতি অনেকবার ভাববে। তার সামনে অন্য অপসন থাকলে প:ব:তে কেন আসবে?
    আর ইনফ্রাস্ট্রাকচার এর গল্পটা অনেকতা ডিম মুরগির গল্পের মত। শিল্প যেখানে আছে, শিল্পপতিরা নিজেদর তাগিদেই সরকারকে দিয়ে তৈরী করিয়ে নেবেন। স্বাভাবিক কারণেই অনি রাজ্যগুলি ইনফ্রাস্ট্রাকচার এ অনেক এগিয়ে গেছে শেষ কয়েক বছরে.।

    সেখানে প:ব:র পক্ষে এঁটে ওঠা কঠিন।
  • SC | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৩519978
  • আর রাজনীতিবিদরা শিল্পনীতি বানাবেন, তার ফলে শিল্প হবে, ভারতের রাজনীতিতে সেই স্টেজ আসবে কিনা সময়ই বলবে।
    মনে রাখবেন, দক্ষিণে যেই দুই রাজনীতিবিদ আই টি নিয়ে সবচেয়ে বেশী মেতেছিল, তারা দুজনেই নিশ্চিন্হ হয়ে গেছে।
    একজন এস এম কৃষ্ণা, আরেকজন চন্দ্রবাবু নাইডু। ব্যতিক্রম একজন আছেন, তিনি নরেন্দ্র মোদী। কেন তার উত্তর জানিনা, খুব ইন্টারেষ্টিং প্রশ্ন।

    রাজনীতিবিদরা ভোট করে খান, এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে ভোটে হারতে হয়। শিল্পের ফলে যদি কোনো ফাইভ ইয়ার টার্মে রেসাল্ট না দেখানো যায়, রাজনীতিবিদরা সেখানে হাত দেবেন কেন? প:ব: র রাজনীতির বাস্তব হচ্ছে, গ্রামের কৃষিজীবী মানুষের ভোট ব্যাঙ্ক, আর মুসলিম ভোট ব্যান্ক। যে পলিসিই হোক, এই দিউ ইনপুটের ফাংশন, এর বাইরে অফ সাইডের আই টি বলে খোঁচা মেরে শহীদ এস এম কৃষ্ণা কে হতে চাইবে?
  • বলরাম হাড়ি | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৪519979
  • জাত হিসেবেই ঝগড়ুটে, হিংসুটে, অলস, অদূরদর্শী। এক কথায় বর্বরও বলা যায়। যা হচ্ছে এবং হয়েছে সেটাই হওয়ার ছিল। শুয়োরে চেনে শাঁকালু।
  • | 132.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০১519980
  • আরে হ্যারি(হাড়ি ) ওম হ্যারি(হাড়ি) যে? কেমন আছেন স্যার?
  • বলরাম হাড়ি | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৭519981
  • কলকাতায় থাকি আর জীবনে আপাতত কোনও অবৈধ প্রেম নেই। তা ছাড়া ভালই আছি।
  • lcm | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১১519982
  • জাত হিসেবে তো ইয়ে এক্কেবারে, বজ্জাত হিসেবেও পাতে দেওয়ার মতন নয়।
    ফাটাকেষ্ট হল কিনা স্টার বাঙালী মস্তান, যার দৌড় ঐ স্টার থেটারের আশেপাশে। একটা ছোট রাজন পজ্জ্ন্ত আজ অবধি হল না, বড়ো তো দূরের কথা... দুবাই আরো দূরে।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৪519983
  • এবং স্বার্থপর।

    SC - হাড়িবাবুর লিস্টটাই আসল কথা। কাঁকড়ারা জন্মসুত্রে বাঙালী।
  • dd | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫519985
  • ওঃ। হাড়িবাবুর কি ক্রান্তোদর্শী ইসে। এক লাইনে একেবারে মরমে পশিলো গো। আর তক্কাতক্কির কোনো অবকাশই নেই।

    জীবনদর্শন ও মোক্ষোম। কাব্য টাব্যরও দরকার নেই।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২০519986
  • কিন্তু হাড়িবাবু কি শেয়াল এবং শুওর আর শাঁকালু এবং কচুর তুলনা করেই লিখলেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন