এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ২১:০৬713539
  • আরেক সেকু খুররাম পারভেজঃ

    Kashmiri civil society groups have decided to organise a sit in to protest against the killing of 7 Amarnath pilgrims today at 5:30 pm at Pratap Park, Lal Chowk, Srinagar. Let us unambiguously & emphatically show solidarity towards those killed and demand a credible investigation against this and all other crimes perpetrated in Jammu and Kashmir. We request all those interested to come by 5:30 pm.
  • সিকি | ১১ জুলাই ২০১৭ ২১:৩৬713541
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ২১:৩৬713540
  • এদিকে এক মাকু দেখি আজ লিখেছেঃ
    I think Amarnath will be my first pilgrimage. One day, surely.
  • | ১১ জুলাই ২০১৭ ২১:৩৯713542
  • সর্বহারা | ১১ জুলাই ২০১৭ ২৩:০৯713543
  • http://ganashakti.com/bengali/current_news_details.php?news_id=4048

    পশ্চিমবঙ্গের দীর্ঘ ঐতিহ্য সম্প্রীতি, সতর্কতার সঙ্গে তাকে রক্ষা করুন। এই আহ্বান নিয়ে আগামী ১২ই জুলাই মহানগরে সম্প্রীতির মিছিলে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন শান্তিকামী মানুষের কাছে পা মেলানোর বার্তা একযোগে ১৯টি বাম ও সহযোগী দলের। রবিবার সি পি আই (এম) রাজ্য দপ্তরে বামফ্রন্ট, অন্যান্য বাম ও সহযোগী দলগুলির দফায় দফায় বৈঠকের পর রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের কাছে জানালেন আগামী ১২ই জুলাই দুপুর ২টায় মহাজাতি সদনের সামনে শামিল হবেন সম্প্রীতির লক্ষ্যে শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা। মহাজাতি সদন থেকে শুরু হয়ে সম্প্রীতি মিছিল পৌঁছাবে ধর্মতলায় সুরেন্দ্রনাথ পার্কে (অতীতের কার্জন পার্কে)।
  • PT | ১২ জুলাই ২০১৭ ০৭:৩৯713544
  • সম্ম্প্রদায়িক সম্প্রীতির জন্যে মিছিল করা ভাল। কিন্তু সেই সব মিছিল যেন সরকারের অপদার্থতাকে ধামাচাপা না দেয়ঃ

    "সরকার ন চাহিঁ তো দঙ্গা ন হোই’, অর্থাৎ, সরকার না চাইলে দাঙ্গা হয় না।........
    রাজ্য সরকার বিজেপি ও সংঘ পরিবারের আচরণের বিরুদ্ধে ঠিক ভাবেই সরব, কিন্তু কথার সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ও শিথিল। গণ আন্দোলন দমনের ব্যাপারে সরকার অত্যন্ত ‘দৃঢ়’, কথায় কথায় গণ আন্দোলনকর্মীদের গ্রেফতার, তাঁদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ আইনে অভিযোগ আনতেও তার বিবেকের বিচলন নেই, অথচ, সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে ঈষৎ রাজনৈতিক ঝুঁকি নিতেও তার এত দোনামনা। এই দোনামনাই তো সাম্প্রদায়িক বিদ্বেষ এবং গুজবকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে প্রতিপক্ষের সামনে, ক্ষমতায় আসতে পারার মতো কোনও রাজনৈতিক দাবি তো তার হাতে নেই। কিন্তু, এগুলো জানা থাকা সত্ত্বেও রাজ্য সরকার হিংসা উন্মূলনে নিষ্পক্ষ প্রশাসনিক পদক্ষেপ নিতে অপারগ থাকল কেন? "
    http://www.anandabazar.com/editorial/riot-can-not-be-prevented-by-communal-harmony-only-1.640615?ref=editorial-new-stry
  • রোবু | ১২ জুলাই ২০১৭ ০৯:০৬713545
  • উপরের লেখাটার সঙ্গে একদম একমত।
  • রোবু | ১২ জুলাই ২০১৭ ২০:৪৩713546
  • না পিটি, না এস। কাউকেই দেখলাম না।
  • Atoz | ১৩ জুলাই ২০১৭ ০১:৪৩713547
  • আহা হয়তো তখন ওঁরা গাইছিলেন, "আমি দূর হতে তোমাকেই দেখেছি / আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি " ঃ-)
  • aranya | ১৩ জুলাই ২০১৭ ০৭:০৬713549
  • আগামী ১০০০ বছরেও পিসীর মত কেউ জন্মাবে না - ভাইপো বলেছেন।

    পড়েই মনে হল, বাঁচা গেল
  • কল্লোল | ১৩ জুলাই ২০১৭ ০৮:২৩713550
  • "অথচ, সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে ঈষৎ রাজনৈতিক ঝুঁকি নিতেও তার এত দোনামনা। " সইত্য। এসব যদি লোকে আগেও বুঝতো, তাহলে তসলিমাকে...........
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ০৮:২৭713551
  • চাড্ডিরা হোয়াট্যাবাউট্রি করলে আমরা খিস্তি করি।
    কল্লোলদাকে।
  • PT | ১৩ জুলাই ২০১৭ ০৮:৪৬713552
  • কল্লোলদা আবার অসত্য ভাষণ করছে। (সেই অতি প্রয়োজনীয় গুজব অথবা হেট স্পীচ!!)
    দাঙ্গা থামানোর জন্যে বাম সরকার কি করেছিল সেটা সকলেই জানে। আর দাঙ্গাবাজ ইদ্রিশ আলীর বিরুদ্ধে সেই সরকার কি করেছিল সেটা ওপরে লিং দেওয়া আছে। কিন্তু দাঙ্গাবাজ ইদ্রিশ আলী যে দলে আছে সেই দলটাকে তাত্বিক তোল্লাই দিয়ে কল্লোলদা(রা) ক্ষমতায় পাঠিয়েছিল। এখনো কোন না কোন বাহানায় তাদের অক্সিজেন জোগানোর চেষ্টা করে।
    ইদ্রিশ আলীকে দল থেকে বহিষ্কারের দাবীতে কোন মোমবাতি মিছিল হয়নি। আর একটা সরকারী দল ইদ্রিস আলীর মত দাঙ্গাবাজকে লালন পালন করলে তার প্রতিবাদ না জানিয়ে সম্প্রীতির মিছিল করা প্রায় অর্থহীন।
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ০৯:৪৩713553
  • ও আচ্ছা, ওই জন্যই মিছিলে আসেননি?
  • কল্লোল | ১৩ জুলাই ২০১৭ ০৯:৫৮713554
  • নাঃ ঐ আর কি। তসলিমা কলকাতায় থাকলে দাঙ্গা অবধারিত ছিলো।এটাই তো বলা হলো। তাই দাঙ্গা থামাতে তসলিমাকে............
    এই আর কি।
  • PT | ১৩ জুলাই ২০১৭ ১০:৩৭713555
  • কল্লোলদা
    যা লিখছ তার কোন মাথামুন্ডু নেই। তসলিমাকে রাখলে দাঙ্গা হাতের বাইরে চলে যেতে পারত এরকমটাই সরকার ভেবেছিল। তাই সরকার তসলিমাকে সরিয়ে দেয়। সে সিদ্ধান্ত তোমার পছন্দ না হতেই পারে। কিন্তু এটা বলাই যায় যে সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে দাঙ্গা থামাতে পদক্ষেপ নিয়েছিল
    অবিশ্যি এই আলোচনার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলীর মত লোকেদের সম্পর্কে তোমার সহনশীলতাও মাপা হয়ে যাচ্ছে।

    রোবু
    দয়া করে মিছিলে আসা না আসা নিয়ে মন্তব্য করা বন্ধ করুন। কোন মিছিলে কেউ যাবে কিনা সেটা একান্তই যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ১১:০৩713556
  • "কল্লোলদা
    যা লিখছ তার কোন মাথামুন্ডু নেই। তসলিমাকে রাখলে দাঙ্গা হাতের বাইরে চলে যেতে পারত এরকমটাই সরকার ভেবেছিল। তাই সরকার তসলিমাকে সরিয়ে দেয়। সে সিদ্ধান্ত তোমার পছন্দ না হতেই পারে। কিন্তু এটা বলাই যায় যে সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে দাঙ্গা থামাতে পদক্ষেপ নিয়েছিল।"
    - একমত।

    "দয়া করে মিছিলে আসা না আসা নিয়ে মন্তব্য করা বন্ধ করুন। কোন মিছিলে কেউ যাবে কিনা সেটা একান্তই যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।" - তাই? অথচ কে কোন ব্যাপারে প্রতিবাদ করবে না করবে সেটা খড়গপুরের খাতায় রেজিস্টার করে করতে হবে?
  • B | ১৩ জুলাই ২০১৭ ১১:২৯713557
  • এরে কয় "নিজের বেলা আঁটিশুঁটি, পরের বেলা দাঁতকপাটি।"
    'বেলা' শব্দটি এই বাক্যে ক্ষেত্রবিশেষে, সময়বিশেষে এবং অবশ্যই 'প্রয়োজন'বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে, যেমন এই বাক্যে ব্যবহৃত 'ক্ষেত্র' অর্থ ছাড়াও এটি 'এবেলা', 'ওবেলা', 'এক বেলা', 'দু বেলা',...., 'ভোর বেলা', 'সন্ধেবেলা', এমন কি 'বারবেলা' অর্থেও প্রয়োগ করা দেখলে বিস্ময় প্রকাশ করবেন না - বিধিসম্মত অঙ্গীকার হলফনামা।
  • PT | ১৩ জুলাই ২০১৭ ১১:৩০713558
  • ওঃ এই ছিল মনে। আপনিও কি রোলের দোকান খুললেন নাকি? খরগপুরে কিছু রেজিস্টার করার আগেই তো দোকান খোলা হয়েছে পন্ডিতদের সাহায্যে।
    সরকারে ইদ্রিশ আলীর উপস্থিতি কাউকে বিচলিত না করলে, সম্প্রীতির মিছিলে তার উপস্থিতিকে ভন্ডামি বলতে দ্বিধা করার কোন কারণ আছে বলে মনে হয়না। একই সঙ্গে চাচাকে হারিয়ে দিলীপ ঘোষকে জিতিয়ে দেওয়ার শয়তানি রাজনীতিকে সমালোচনা না করে সম্প্রীতির মিছিল করাটাও ভন্ডামির লক্ষণ।
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ১১:৪৭713560
  • ঠিকই। তেমনি গতকাল মিছিলে না হেঁটে সাম্প্রদায়িকতা নিয়ে বাতেলাবাজি করলে সেটাও ভণ্ডামি। লোকে বলবেই।
  • PT | ১৩ জুলাই ২০১৭ ১১:৫৭713561
  • সেতো বটেই, সেতো বটেই।
    এমন সম্প্রীতির মিছিল হবে যাতে তিনোদের সংখ্যালঘু সাম্প্রদায়িকতা কিংবা শয়তানির রাজনীতিকে আড়াল করা যায়।
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ১২:১৯713562
  • হ্যা, কী অবস্থা ভাবুন! ১৯টি বামদল মিলে তিনোদের ডিফেন্ড করতে সাম্প্রদায়িকতাবিরোধী মিছিল করল। বাম তিনো ভাই ভাই।
    শুধু তাই নয়, তাতে আবার পোস্টার দিল "অপদার্থ প্রশাসন প্রথম তিনদিন নিষ্ক্রিয় ক্যানো ছিল, তৃণমূল সরকার জবাব দাও"। তার নিচে আবার লেখা সিপিআই(এম) - বাদুড়িয়া জোনাল কমিটি। কিরকম দুষ্ট ভাবুন!
    আবার ব্যানার নিয়ে গেলো "স্বাধীনতা। গণতন্ত্র। সমাজতন্ত্র।" - নিচে লেখা ভারতের ছাত্র ফেডারেশন, কলকাতা জোনাল কমিটি। তিনোদের ডিফেন্ড করতে এরা কত নিচে নামছে ভাবুন!
    আবার লিখেছে "সংঘর্ষে উস্কানীদাতাদের শাস্তি চাই।" কী সাংঘাতিক দাবি! তিনোদের শয়তানকে আড়াল করতে বামেদের এহেন কাজ কর্মকে প্রবল সমালোচনা করুন।
  • | ১৩ জুলাই ২০১৭ ১২:২১713563
  • PT | ১৩ জুলাই ২০১৭ ১২:৩৫713564
  • বামেদের বিরুদ্ধে কোন কথা বলিনি তো! তারা তো খর্গপুরে দিলীপ ঘোষকে হারানোর জন্যে লোকের বাড়িতে গিয়ে হাতজোড় করে চাচাকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিল। সেকথা বহুবার লিখেছি ইতিমধ্যে। কাজেই তাদের মিছিল করাটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার।

    কিন্তু গুরুজন, যারা ইদ্রিশ আলীকে সয়ে থাকে, দিলীপ ঘোষকে জিতিয়ে আনার নিন্দে করে না, দাঙ্গাকালে স্থানীয় MLA-র ভূমিকা প্রসঙ্গে আঙুলে সেলোটেপ মেরে রাখে, এবং সুবিধে মত রোলের দোকান খুলে রেখেছে তারাই দেখছি বামেদের কাঁধে বন্দুক রেখে সম্প্রীতির মিছিলে মুখ দেখিয়ে আসছে!!
    সমস্যা তো তাদের নিয়ে।
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ১২:৩৯713565
  • হ্যা হ্যা হ্যা হ্যা
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ১২:৪৪713566
  • আমার আবার সমস্যা সেইসব ভন্ডদের নিয়ে যারা মিছিলে হাঁটে না, কিন্তু টাইপিয়ে বাতেলা দেয়, আবার সুযোগ মত বলে "আমি তো সিপিএম নই"।
  • কল্লোল | ১৩ জুলাই ২০১৭ ১৭:১৩713567
  • "তসলিমাকে রাখলে দাঙ্গা হাতের বাইরে চলে যেতে পারত এরকমটাই সরকার ভেবেছিল। তাই সরকার তসলিমাকে সরিয়ে দেয়। সে সিদ্ধান্ত তোমার পছন্দ না হতেই পারে। কিন্তু এটা বলাই যায় যে সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে দাঙ্গা থামাতে পদক্ষেপ নিয়েছিল"

    তাই তো তাই তো! এটা তো কারুর মাথাতেই আসে নি, যে দাঙ্গাবাজদের দাবী মেনে নিলেই তৎপরতার সঙ্গে দাঙ্গা থামিয়ে দেওয়া যায়।

    আর কতো দেখাবি মা........................
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ১৭:৩৯713568
  • তা ঠিক। দিন কতক অপেক্ষা করে বেশ কিছু মানুষ মারা গেলে, বেশ কিছু ঘরবাড়ি পুড়লে তারপর দেখা যেত না হয়।
  • PT | ১৩ জুলাই ২০১৭ ১৮:৩৩713569
  • তা যে রোগের যে দাওয়াই!!
    এই যেমন বসিরহাটের MLA-কে সাত হাত গত্তের নীচে পাঠিয়ে দেওয়া হয়েছে। দাঙ্গার সময় থেকে আজ পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না। তা নিয়ে অবিশ্যি কারো কোন তাপ উত্তাপ নেই।

    আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে আদৌ ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে নাকি তিনোরা বহুদিন ধরেই যে গোলমাল পাকাচ্ছিল তার সুযোগেই নিয়েই আরো আগুন জ্বলেছে। এই ভিডিওগুলো (আবাপ ও ২৪ ঘন্টার) দেখলে বোঝা যায় যে ওখানে সাম্প্রদায়িক কেন, কোন রকমের সম্প্রীতিই বিশেষ ছিল নাঃ

    ১ বছর আগের ঘটনা। তিনো-সিপিএম সমস্যাঃ


    আর মাত্র ৬ মাস আগের বসিরহাটের ঘটনা। তিনোদের নিজেদের গোলমালঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন