এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২৫ জানুয়ারি ২০১৮ ০৬:৪২387150
  • তবে এই দাবিটা আশির দশকে, নিদেন নব্বইয়ে হলেও দারুণ হতো। ভাবুন, এক টিমে ইমরান, মিয়াঁদাদ, কপিল, সুনীল। বা ওয়াসিম, ওয়াকার, শচীন। আহা। সবকটা বিশ্বকাপ নিশ্চিত ছিল।
  • avi | ২৫ জানুয়ারি ২০১৮ ০৬:৩৯387149
  • এদিকে এখনকার ভারতীয় ইউনিয়ন টেকানোই দায় হচ্ছে উত্তুরে দাদাগিরির চাপে, আরো বড় ইউনিয়ন নামানো যাবে? কমল হাসান ইত্যাদি তো দ্রাবিড়ভূমি আলাদা করার কথা তুলছেন। বিমারু রাজ্যের সমস্যা মাথা পেতে না নিতে চাওয়া দক্ষিণী বাড়ছে।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৫:৪২387148
  • বাংলাদেশের স্বাধীনতাপক্ষের প্রচুর লোক পাকিস্তানবিরোধী, তারা পাকিস্তান মেম্বার হলে নিজেরা থাকবে না, এইরকম আন্দোলন করতে চাইবে বা করবে। কিন্তু বৃহত্তর স্বার্থে হয়তো একসময় শত্রুতা কাটিয়ে দিয়ে মেম্বার হয়ে যাবে। কারণ জলের প্রশ্ন আর সীমান্ত-সমস্যা অনেক বেশি কঠিন, কে কবে শত্রুতা করেছিল, তার চেয়ে।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৫:৩৮387146
  • কাশ্মীর সমস্যা ব্যাপারটাও সমাধান হয়ে যাবে অটোমেটিক্যালি, কাশ্মীরের বিতর্কিত অংশ স্বতন্ত্রভাবে ইউনিয়নে থাকবে, এখনকার যুযুধান দেশগুলো বাইরে থেকে ওদের সাহায্য করবে। তখন তো আর তারা যুযুধান থাকবে না, সবাই তো ইউনিয়নের মেম্বার তখন।
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০৫:৩৮387147
  • সবথেকে ক্ষেপে যাবে সেইসব দালালরা যারা এই কনফ্লিক্ট থেকে রাজনৈতীক আর অর্থনৈতীক সুবিধা লোটে।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৫:৩৩387145
  • বড় এস মুভমেন্ট শুরু করলে সেটায় আমিও থাকতে চাই। কাঠবেড়ালির মতন সামান্য যা পারবো তাই করবো, কিন্তু থাকতে চাই। বাস্তবায়িত হয়তো হবে না আমাদের জীবদ্দশায়, কিন্তু কয়েকটা স্টেপ এগোলেও অনেক।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৫:২৬387144
  • হুঁ, অনেক সমস্যা সমাধান হবে। অনেক মিনিংলেস যুদ্ধ এড়ানো যাবে, সীমান্তের গন্ডগোল কমানো যাবে, এইসব গন্ডগোলে সব দেশগুলোরই যা খরচ খরচা হয় সেইগুলো কমানো যাবে, সেই সম্পদ অন্য কাজে লাগানো যাবে, জনকল্যাণকর নানা কাজে।
    কিন্তু সবচেয়ে ক্ষেপে বোম হয়ে যাবে "সিয়াচেনে সৈন্য দাঁড়িয়ে আছে " ওয়ালারা, কারণ তখন ওখানে সৈন্য রাখার আর প্রয়োজন থাকবে না। ঃ-)
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০৫:২০387143
  • জানি অনেক সমস্যার তৈরী হবে। কিন্তু তার থেকেও বড় এবং ভয়ানক অনেক সমস্যার সমাধান হবে এই ইউনিয়নে। পুরো ইউনিয়নকে কতগুলো প্রভিডেন্সে ভাগ করাই যেতে পারে; এবং প্রতি প্রভিডেন্সের মধ্যে একাধিক রাজ্য।
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০৫:১৯387142
  • আমি এইরকম একটা মুভমেন্ট শুরু করার প্রস্তাব রাখছি। আমি সক্রিয় ভাবে প্রথম থেকেই সঙ্গে থাকবো। ইউনাইটেড পাকিস্তান-ইন্ডিয়া-বাংলাদেশ।
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ০৪:২৩387141
  • হ্যাঁ, রেড করিডর। আমার ধারণা ছিল নেপালে মাওবাদী আন্দোলন মৃতপ্রায়।

    তবে পাকিস্তান আর চীন-এর মদতে কিছু জঙ্গী হয়ত নেপাল বর্ডার দিয়ে ঢোকে - এইরকম ভাবছিলাম।
    সবই অবিশ্যি কাগজ পড়া ধারণা
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ০৪:১৪387140
  • নেপাল থেকেও মাওবাদীরা ঢোকে। রেড করিডোরের পরিকল্পনা তো সেই জন্যই।

    তাছাড়াও বিগত কিছুদিন ধরেই নেপাল অনেক বেশি ভারত বিরোধী।
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ০৪:০৭387139
  • বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, টেররিস্ট-রা ভারতে ঢোকে, নেপালের সাথে তুলনা করে লাভ নেই।

    নেপাল সীমান্ত দিয়েও কিছু জঙ্গী হয়ত ঢোকে, কিন্তু সংখ্যায় অনেক কম হবে
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ০৪:০৩387138
  • ও, আমি ভাবছিলাম দুই বাংলা মিলে স্বতন্ত্র একটা দেশ-এর পরিকল্পনা
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ০৪:০০387137
  • নেপালের সঙ্গে ভারতের অবাধ চলাচল চুক্তি আছে। বাংলাদেশের সঙ্গে এইটুকু না হবার তো কোনো কারণ নেই।
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ০৩:৫৯387136
  • বেরিয়ে যেতে চাইবে কেন। মিলতে চায়।
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ০৩:৫৮387135
  • পঃ বঙ্গের অনেক বাঙালী ভারত থেকে বেরিয়ে যেতে চায়, বাংলাদেশের সাথে মেলার জন্য !
    ইন্টারেস্টিং
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ০৩:৫২387134
  • প্রচুর এপারেরও আছে। আমিই তো একটা কমিউনিটির মেম্বার।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৩:৪১387133
  • দুই বাংলা এক হওয়ার ব্যাপারটা বেশ অসম। এক বাংলা তো ভারতের অঙ্গরাজ্য, অন্য বাংলা স্বাধীন দেশ। এরা এক হলে চুক্তি হবে কী হিসেবে কেজানে! ভারত তার অঙ্গরাজ্য ছেড়ে দেবে নাকি বাংলাদেশকে অঙ্গরাজ্য করে নেবে?
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ০৩:৪০387132
  • আতোজ তোমার পোস্ট-টা দেখলাম। মেঘমল্লার আমারও খুব প্রিয়, পড়লে এখনও গায়ে কাঁটা দেয়
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৩:৩৮387131
  • ইউনিয়ন অবশ্য তৈরী হলেই হয় না, বজায় রাখা বেশ কঠিন। কোনো একটা দেশ দাদাগিরি শুরু করলেই ব্যস, হয়ে গেল! লাগ লাগ লাগ ভেলকি লাগ।
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ০৩:৩৬387130
  • দুই বাংলা এক হওয়ার সমর্থকরা বোধ হয় মূলত বাংলাদেশের
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ০২:৫৩387129
  • ভাল হয়। কিন্তু করে কে?
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০২:৪৬387128
  • ইউরোপিয়ন ইউনিয়নের মতন সাউথ এশিয়ান ইউনিয়ন হলে কেমন হয়? ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি যা যা দেশ আছে এই অঞ্চলে--- সংযুক্ত দক্ষিণ এশিয়া ----এই নিয়ে কোনো আন্দোলন ?
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ০২:৪৩387127
  • না। আমি একটা শুরু করব ভেবেছিলাম, টাইম পাইনি। সৌভিক ঘোষাল এক আধবর লিখেছে দেখেছি। তবে দুই বাংলা এক হোক এর প্রচুর সমর্থক আছে। পাঞ্জাবের দিকে সেরকম আছে বলে শুনিনি।
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০২:৩৮387126
  • না বলছিলাম যে ইউনাইটেড পাকিস্তান-ভারত-বাংলাদেশের কোনও মুভমেন্ট আছে?
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ০২:২৮387125
  • অবশ্যই। বলে টলে জেলে চলে যান।
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০১:২৬387124
  • আচ্ছা একটা কথা অনেকদিন ধরেই ভাবছি। একটু সাহসী, এখনি দেশোদ্রোহি তকমা পেয়ে যাবো। বলবো?
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০১:১৯387123
  • এলিয়েনরা আসছে তাহলে?
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০১:০৭387122
  • আভাস
  • পাই | ২৫ জানুয়ারি ২০১৮ ০০:১১387121
  • মহাবিশ্বের কোন গুপন স্পেসিফিক রহস্য জেনে গেলাম মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত