এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ২১:০২387180
  • নেটে সার্চ দিতেই এইটা পেলাম। ঠিক কিনা জানিনা অবশ্য।

    https://www.immihelp.com/h4-visa-ead/
  • aka | ২৫ জানুয়ারি ২০১৮ ২১:০০387177
  • ওবামা চালু করেছিল বছর দুই তিন আগে। আগে তো ওয়ার্ক পারমিটও পেত না।
  • T | ২৫ জানুয়ারি ২০১৮ ২১:০০387178
  • -- ঝুট বোলা কিঁউ?
    -- জওয়াব দু কয়্যা?
    -- ঝুট বোলা কিঁউ?
    -- আরে জওয়াব দু কয়্যা?
    -- ঝুট বোলা কিঁউ?
    -- জওয়াব দু কয়্যা?
    -- ঝুট বোলা কিঁউ?
    -- জওয়াব দু কয়্যা?
    -- ঝুট বোলা কিঁউ?
    -- ...
    -- ...
    -- ...
    -- (প্রচন্ড হতাশ হয়ে ) আপ ঝুটে হো।
    -- (প্রচন্ড ঠান্ডা মাথায়), এক্সকিউজ মি মিস্টার দাউদ ইব্রাহিম। ডোন্ট টক রাবিশ।

    নোট ১) এই অসামান্য বাক্যালাপে কে কোন পক্ষ কিছুই এসে যায় না।
    নোট ২) স্টুডিওতে দাউদ ইব্রাহিম ছিল না।

    :))
  • aka | ২৫ জানুয়ারি ২০১৮ ২১:০০387179
  • h4 এখন ওয়ার্ক পারমিট পায়, কাজ করতে পারে।
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:৫৯387176
  • আমি তো জানি ইএডি লাগে। এইচ ফোরে হয়না।
  • | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:৫৬387174
  • h1
  • | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:৫৬387175
  • হ্যাঁ মাঝে ওবামা নিয়ম করল না হ১ এ কনভার্ট করাতে হবে না। ট্রাম্বাবু বোধয় উঠিয়ে দিয়েছে বা দেবে
  • | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:৫৩387173
  • ইদিকে হর্নি থুড়ি কর্নিরা সবকটা বিজেপীয়ালা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে। আর রাজ্য সরকারগুলো বেশ দেখি না দেখি না, শুনি না শুনি না মোডে চলছে।
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:৪৬387172
  • এইচ ফোরে চাকরি করা যায় এখন?
  • dc | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:২৭387171
  • উর্সুলা লে গুইন মারা গেলেন। আমার কেন জানি ছোটবেলার থেকেই ওনার লেখা ভালো লাগেনি, যদিও বেশ কয়েকবার পড়ার চেষ্টা করেছি। কিন্তু মেয়ের জন্য একটা বই খুঁজছিলাম, স্ক্রোলের লেখাটা পড়ে মনে হলো এগুলোই তো কেনা যায়। তাই আর্থসি প্রথম চারটে অর্ডার করলাম।

    (আমি নিজে হলে কিন্তু পাইরেটেড বইই পড়তাম, নেহাত মেয়ের জন্য বলে কিনতে হলো)
  • T | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:১৪387170
  • এদিকে অর্ণব গোস্বামীর স্টুডিওতে একটি কর্ণিভাই উপস্থিত যে কিনা মেজর না কর্নেল ছিল সেনাবাহিনীতে। এই কর্ণিভাইটি বুক বাজিয়ে হাম জওয়ান হৈ, কার্গিল ম্যাঁয় পোস্টিং থৈ ইত্যাদি কত্তে লেগেছে। অর্ণব খচে ফায়ার। অ্যাঁ! গাড়ল কোথাকার, অ্যাদ্দিনকার সেনা মিথ ভেঙে চুরমার দিলি, ব্যাটা বদমায়েশ। রেগে গিয়ে কর্ণিভাইকে থাগ ফাগ বলচে। কী বিচ্ছিরি খোরাক।
  • b | ২৫ জানুয়ারি ২০১৮ ১৯:৪০387169
  • ওয়র্ক ফ্রম হোম করলে তো বিদেশ ভ্রমণ/সবুজপত্র হবে না।
  • de | ২৫ জানুয়ারি ২০১৮ ১৮:৩০387168
  • ক্ষী সাংঘাতিক দাম পদ্মাবতীর - দুজনের টিকিট এগারোশো দেখাচ্চে বুক মাই শো তে - দুগুণা দাম করেছে -
  • Hmm | ২৫ জানুয়ারি ২০১৮ ১৬:২৪387167
  • প্রচন্ড পুলিশ পাহারার মধ্যে নেহরু প্লেস আইনক্সে পদ্মাবত দেখলাম।
    টেকনিক্যালি ভালো ই হয়েছে, ৩ডি এফেক্টও ভালো।জহরের আগুনের ফুলকি গুলো বেশ লেগেছে। আর এত বাওয়াল কেন হচ্ছে তা বুঝলাম না, দেখে তো মনে হলো করনি সেনাকে দিয়ে স্ক্রিপ্ট পাস করিয়ে সঞ্জয় ভনশালী স্যুটিং শুরু করেছিল ঃ)
  • lcm | ২৫ জানুয়ারি ২০১৮ ১৩:৫০387166
  • এখন আর লাগে না, সবই তো বাড়ি থেকে করে ফেলা যায় - ওয়ার্ক-ফ্রম-হোম, সে হোম দশ মাইল দূরেই হোক বা দশ হাজার মাইল।
    মোটামুটি সব বড় আইটি প্লেয়াররা ইন্ডিয়াতে দোকান খুলে ফেলেছে, এইচওয়ানবি ভিসা কমে গেলে বাকিরাও স্যাটেলাইট আপিস খুলে ফেলবে।
  • | ২৫ জানুয়ারি ২০১৮ ১২:১৪387165
  • dc | ২৫ জানুয়ারি ২০১৮ ১১:৩২387164
  • অসুস্থ মনে হয়না, আমি অনেক বেড়াল ঘেঁটেছি বলে কিছুটা বুঝতে পারি। এটা যে একেবারে হাঁটাচলা করে না তা নয়, আমার জানালার কার্নিশেও দিব্যি লাফ দিয়ে ওঠে। তাছাড়া বেড়ালরা অসুস্থ হলে ঘাস খায়, এ তাও করে না। এমনিতে মোটাসোটা আছে, গায়ে অল্প হাত দিলে ঘড়ঘড়ও করে।
  • T | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৫৬387163
  • বেড়ালরা সামান্য সময় অন্তর অল্প খাবার খেয়ে থাকে। সারাক্ষণ ঝিমোচ্চে, ডাকছে না এবং খাবার পুরোটা খেয়ে উঠতে পারছে না মানে সম্ভবতঃ অসুস্থ।
  • T | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৫২387162
  • কী সুন্দর সকাল! রিয়েল মাদ্রিদ কাল লেগানেসের কাছে হেরেচে। :)
  • dc | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৫১387161
  • আমাদের বাড়িতে একটা কালো বেড়াল আমদানি হয়েছে, সেটার মতো ল্যাদখোর বেড়াল আর দেখিনি। মানে ছোটবেলার থেকে অনেক বেড়াল পুষলাম, কিন্তু এ ব্যাটা আলাদা লেভেলের একেবারে। সারাক্ষন জানালার কার্নিশে বসে ঝিমোয়, খাবার চাইতে হলে ম্যাও অবধি ডাকে না, খালি মুখ দিয়ে ডাকার মতো ভঙ্গি করে। বয়েস কম, অসুখ টসুখ কিছু নেই, ম্যাও ডাকতেও পারে, কিন্তু না ডেকেও যদি খাবার আদায় করা যায়, এই আর কি। এক বাটি দুধ দিলে মাঝপথে প্রায় ঘুমিয়ে পড়ে, আবার খানিক পর জেগে উঠে বাকিটা শেষ করে।
  • ল্যাগব্যাগর্নিস | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৪৩387160
  • সালটা নিয়ে কনফিউজন নেই। তারিখটা এখনো কেউ কনফার্ম করতে পারেনি। তিন তিনটে অ্যালুমনি সত্ত্বেও। অন্য কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে।
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৪৬387158
  • আচ্ছা এটা কি একটা আলাদা টইতে তুলে রাখবো?
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৮:০০387157
  • উত্তরপূর্বের রাজ্যগুলোতেও প্রচুর বঞ্চনার অভিযোগ, অনেক অত্যাচারের শিকারও ওঁরা। ওঁরাও আলাদা হয়ে গিয়ে ভিন্ন মেম্বার হয়ে ইউনিয়নে ঢুকতে পারেন।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৭:৫১387156
  • কিন্তু ইউনিয়ন হলে এক টীমে আসবে কেন বিভিন্ন দেশের লোকেরা ? এক দেশ তো হবে না! ইউনিয়নের মেম্বাররা তো সব ভিন্ন ভিন্ন দেশ। বন্ধুত্বপূর্ণ আদানপ্রদানের সম্পর্ক। পারস্পরিক সহায়তার দ্বারা উন্নতি করবে। সেক্ষেত্রে দ্রাবিড়ভূমি আর আর্যাবর্ত আলাদা হয়ে গেলেও অসুবিধা নেই, দুটিই ইউনিয়নে ঢুকে পড়বে দুই মেম্বার হয়ে। ঃ-)
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৭:৪২387155
  • রজনীকান্ত্‌ তাহলে এক লাফ মেরেই দ্রাবিড়ভূমি থেকে আর্যাবর্তে গিয়ে পড়বেন। ঃ-)
  • dc | ২৫ জানুয়ারি ২০১৮ ০৭:২২387154
  • দ্রাবিড়ভূমি আলাদা হলে ভালোই হয়, আমি সাপোর্ট করি।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৭:০৬387153
  • উঁহু, ইউনিয়ন হতে হলে সেটা বর্তমানের সাম্প্রদায়িক কালচারের উপরে ভিত্তি করে করা যাবে না। বৃহত্তর স্বার্থে মেম্বারদের সাম্প্রদায়িকতা বিসর্জন দিতে হবে। সিরিয়াস অফিসিয়াল ব্যাপার, এর মধ্যে ধর্মবিশ্বাসের ব্যাপার আনা যাবে না।
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ০৬:৫৭387152
  • হকি-র টিমটাও ভাল হবে। ক্রিকেটে অনেক বেটার ফাস্ট বোলার পাওয়া যাবে।

    এই ইউনিয়ন-টা আম্মো চাই। তবে কিছু বিপক্ষ যুক্তি দিই -

    ১। পাকিস্তানে বোধহয় গড়ে সপ্তাহে ১-টা করে টেররিস্ট অ্যাটাক হয়। ইউনিয়ন হলে সেটা পাকিস্তানের বাইরে অন্য প্রভিডেন্সগুলোতেও সহজেই ছড়াবে, যেহেতু যাতায়াত অবাধ

    ২। পাকিস্তান ইসলামিক স্টেট, ধর্মের গুরুত্ব ভয়ানক। ব্ল্যাসফেমি ল-তে অনেকে সাজা পায়, মৃত্যুদন্ডও হয়। বাংলাদেশের স্টেট রিলিজিয়ন ইসলাম। ব্ল্যাসফেমি ল-তে মৃত্যুদন্ড এখনো দেওয়া হয় নি, কিন্তু বিরোধী এবং মাইনরিটি মানুষজনের ওপর ব্যবহার হচ্ছে

    ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র + হিন্দুত্ববাদীরা ক্ষমতায়

    এই তিনটি রাষ্ট্র এক হলে ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, দাঙ্গা অনেক বাড়বে।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৬:৪৯387151
  • ক্রিকেট ব্যাপারটাকেই লোপ করা হোক, এ একরকম ফ্যাশনেবল ডাকাতের দল পোষা। ওই টাকা অন্য খেলায় কাজে লাগানো হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত