এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৬ জানুয়ারি ২০১৮ ১৩:৩০387240
  • ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম-এর ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন্ডেক্স-এর ২০১৮-র তালিকা বেরিয়েছে -- তাতে ভারতের অবস্থান ৬২তম স্থানে - চীন (২৬), বাংলাদেশ (৩৪) এবং পাকিস্তান (৪৭) এর পিছনে

    http://www3.weforum.org/docs/WEF_Forum_IncGrwth_2018.pdf
  • | ২৬ জানুয়ারি ২০১৮ ১২:৫২387239
  • আপনারা দেখেছেন তো এটা

  • পাই | ২৬ জানুয়ারি ২০১৮ ১২:২৯387238
  • কী ভাল লাগল। শমীকদা লিখেছে।

    'আমার দশ ছুঁই ছুঁই মেয়েটা এরকম লিখেছে—

    #আমি্‌রূপকথা

    আমার নাম রূপকথা৷ না না, আমি কোনো ভুল করিনি, আমার নাম শুধুই রূপকথা৷ তোমরা তো নিশ্চই অবাক! এ আবার কি? পদবী নেই! সত্যিই, এরকম সবাই ভাবে৷ ধরো, স্কুলবাসে করে যাচ্ছি৷ নতুন স্কুল তো, কেউ কাউকে বিশেষ চিনি না৷ দূর্গা নামে একটা দিদিকে বাসের কাকু বলেছে সবার নাম, ঠিকানা ও ফোন নং একটা কাগজে লিখে আনতে৷ ওই দিদিটা এসে আমাকে বলল, "তোর নাম কী?"

    আমি বললাম, "রূপকথা৷"

    "আরে, সারনেমটা তো বল৷ "আমাকে কিচ্ছু বলতে হল না, পাশ থেকে সবাই একসাথে বলে উঠল, "ওর সারনেম নেই গো দিদিইইইই ৷ "

    এরকম অভিজ্ঞতা আমার ছোট্টবেলা থেকেই হয়৷ কোনো প্রোগ্রামে গেছি, ছোটবেলায়৷ সবাই আমাকে জিজ্ঞাসা করছেন, "নাম কী? কি মিষ্টি!" এসব৷ আর ভুলভাল (তাঁদের মতে) উত্তর পেয়ে আমাকে শুধরানোর চেষ্টা চলছে ৷

    "তোমার বাবার নাম কি সোনা?"

    "শমীক চক্রবর্তী।"

    "ও আচ্ছা, তাহলে তোমার নাম রূপকথা চক্রবর্তী৷ "

    "না না৷" বলে চম্পট দিই ৷

    একদিন, ছোটদাদু মারা গেছেন, তাঁর শেষ যাত্রায় গেছি৷ সেখান থেকে ফিরছি ট্রেনে চেপে৷ একটা লোক আমাকে প্রশ্ন করলেন, "তোমার নাম কি?"

    আমি নাম বললাম৷

    তারপর লোকটা বেশ খানিকক্ষণ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জরিপ করে বললেন, "হিন্দু না মুসলমান?"

    দেখো কান্ড! আমি আর কি বলব, খুব ঘাবড়ে গেলাম ৷

    (পাশে আমার দিদি বসে ছিল, তাকে দেখিয়ে) মিনমিন করে বললাম, "আমার দিদি হিন্দু।"

    লোকটা কিছু না বুঝতে পেরে বললেন, "হ্যাঁ?"

    কি ভাগ্যি তক্ষুনি মা অন্য সিটে বসার জন্য ডাকলো!

    এরকম আমার অনেকবার হয়েছে ৷ সব তো আর লেখা সম্ভব না, তাই এই কটাই বললাম৷

    আমার মনে হয় যে সারনেম না দেয়াটাই বুদ্ধিমানের কাজ৷ এখন তো এটার জন্য আমার কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু তখনই মুশকিল হবে হয়ত, যখন বড় হয়ে পাসপোর্ট-টাসপোর্ট করতে যাব অথবা কোথাও একাউন্ট খুলবো তখন৷ তাই আমার মনে হয়, এরকম কিছু একটা হলে ভালো হতো, ধরো --- 'কোমল রেখাব'৷ এটা কিন্তু একটাই নাম, কিন্তু ওর নামে দুটো ভাগ, যেটা ওর পক্ষে সুবিধার৷ আমারটা তো আবার 'রূপ কথা' করলে ভাল লাগবে না কারণ আমি তো রূপের কথা নই, আমি 'রূপকথা'৷ কিন্তু 'রূপকথা বিহু' হয়তো দেয়া যেতে পারত ৷

    দেখি বড় হয়ে এই ব্যবস্থাটাই বদলাতে হবে তাহলে আর সমস্যা থাকবে না ৷'
  • pi | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:৩৭387237
  • ওকে।

    এদিকে সুপ্রিয়া দেবী মারা গেলেন।
  • anirban | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:২৬387236
  • কান্ট্রি ওয়াইস কোটা তুলে দেওয়া ভালো | মানে ইন্ডিয়ান দের জন্য |
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:১৯387235
  • ৭%
  • pi | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:১৮387234
  • কান্ট্রি ওয়াইজ জিসি কোটা তুলে দেওয়া ভাল, না খারাপ? এখন কীরকম কোটা আছে?
  • অনির্বাণ | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:১২387233
  • ফ্লোরে এখন এইচ ওয়ান বি ভিসার প্রায় ৫ টা বিল ঘুরছে | কিন্তু পল্ রায়ান বা মিচ মাকনেল ভোট এর জন্য না আনলে কিস্সু হবে না
  • অনির্বাণ | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:০৯387232
  • যারা জানেন না তাদের জন্য :
    ১) ওবামা এক্সিকিউটিভ অর্ডার এ I ১৪০ যাদের এপ্রুভ তাদের স্পাউস রা ead এর জন্য এপলাই করতে পারবে |
    ২) সেই ead তদ্দিন ই ভ্যালিড থাকবে যদ্দিন স্পাউস এর এইচ ওয়ান বি ভ্যালিড
    ৩) ফুরিয়ে গেলে আবার নতুন রিনিউ করাতে হবে স্পাউস এর এইচ ওয়ান বি র সাথে
    ৪) HR৩৯২ এখন সবচেয়ে পপুলার বিল ফ্লোর এ ঘুরছে যেখানে ৩২৯ জন বাই পার্তিসান সাপোর্ট আছে |সেখানে কান্ট্রি ওয়াইস জি সি কোটা তুলে দেবার কথা আছে |
  • Sumana | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:০৪387231
  • আমি h4 EAD আছে | কাজ করি | ট্রাম্পের দয়ায় কতদিন পারবো আর জানি না |
  • dc | ২৬ জানুয়ারি ২০১৮ ০৯:০৩387230
  • এই বিলটা নাকি আইটি কোম্পানিগুলো সাপোর্ট করছেঃ

    https://www.hatch.senate.gov/public/index.cfm?p=releases&id=F7E803D0-753E-4787-B5F7-9CAB10EE5878

    "Now more than ever, we need highly qualified workers with the skills employers need to succeed in the information economy," Hatch said.

    "As I've long said, high-skilled immigration is merit-based immigration, and we need a high-skilled immigration system that works.

    ভালোই তো। ফ্রি মুভমেন্ট অফ গুডস, সার্ভিসেস, ক্যাপিটাল অ্যান্ড লেবার। যতো বাড়বে ততো সব দেশের ভালো হবে।
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৫৯387229
  • অলরেডি একটা বিল তো হাউস কমিটি পাস করে বসে আছে। আর এরকম অনেক গুলো বিল মার্কেটে ঘুরছে।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৫৪387227
  • হ্যাঁ, দক্ষিণপন্থীদের বক্তন্য এই বিষয়ে ঘাঁটা।

    আর ঐ শুধু দক্ষিণ, বাম বলে পুরো স্পেক্ট্রা ধরা যায়না। ঐ পলিটিকাল কম্পাসে টুডি তে কোঅর্ডিনেট ম্যাপিঙ্গ এর বহুকিছু অধরা।
  • dc | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৫১387226
  • উপস। ম্যাক্সিমাম লোকের ভালো হয়েছে।
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৪২387225
  • সবার ভালো হয়েচে? এরকম কেউ নেই যার ক্ষতি হয়েছে?
  • dc | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৪০387224
  • কিন্তু সত্যিটা হলো, বিশ্বায়নের ফলে সারা পৃথিবীর লোকেদের লাভ হয়েছে।
  • h | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৩৮387222
  • নিউ ইয়র্ক টাইমস নিকানর পারা র মৃত্যু র রিপোর্টে, আয়েন্দে প্রসঙ্গে, লিখেছে আয়েন্দে সুইসাইড করেছিলেন, যেন আর কিছুই হয় নি সেদিন
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৩৮387223
  • তাছাড়া বার্ণী বলেছেন যে বিশ্বায়নের ফলে সারা পৃথিবীর লোকেদের ক্ষতি হয়েছে। ট্রাম্প বলছে যে বিশ্বায়নের ফলে আমার ভোটারদের ক্ষতি হয়েছে।
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:৩৩387221
  • গ্যাট চুক্তির নিয়ম অনুযায়ী বিশ্বায়ন বলতে বোঝায় ফ্রি মুভমেন্ট অব প্রোডাক্ট, ক্যাপিটাল, টেকনলজি, অ্যান্ড পিপল।

    দক্ষিণপন্থীরা মুলতঃ ঐ শেষটার বিরুদ্ধে। সেখানেও একটা ব্যাপার আছে। ভারতে বিজেপি পাকিস্তানি আর বাংলাদেশিদের বিরুদ্ধে, ইয়োরোপিয়ান এলে ক্যাবলা মার্কা হাসি মুখ করে জড়িয়ে ধরে। আম্রিগায় নরওয়ে হলে ভালো, ইস্ট ইয়োরোপ হলে বউ বানানো যায়, কিন্তু বাকিরা ইসে কি যেন বলে হ্যাঁ শিটহোল। এইটাই পলিসি হবে কয়েকদিন পরে।

    এছাড়া ট্রাম্পের সমর্থক যারা আউটসোর্সিঙ্গের বিরুদ্ধে, তারাই ভারত এফ-১৬ কিনবে শুনে পুলকিত হয়। নিজের চোখেই দেখেছি। অতেব এটা শুধু হিংসা আর আমিই শুধু দুধটা খাবো তার বায়্না। ৯০এর প্রথমদিকে এদেরই অনেকে বাকি দেশগুলোকে জোড় করে গ্যাট চুক্তি গেলানোর পক্ষে ছিলো। তাছাড়া ট্রাম্প নিজেও আউটসোর্সিঙ্গ করেছে, এখনও থামিয়েছে বলে তো শুনিনি। আউটসোর্সিঙ্গগুলো যদি অস্ট্রেলিয়া, কানাডা, বা পস্চিম ইয়োরোপে হতো দেখতেন কারোর কোনও আপত্তি থাকতো না। বুঝতেই পারছেন। আউটসোর্সিঙ্গ বন্ধের ব্যাপারে ট্রাম্পের কোনও পলিসি নেই, বাকি দেশগুলোকে গালাগালি দেওয়া ছাড়া।

    বার্ণীর কথা হলো বিশ্বায়ন করে আমেরিকার সাধারণ লোকেদের লাভ হয়নি। অনেক ওয়েল পেইড জব চলে গেছে। সেই জবগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে (জানিন কি করে হবে)। আর এই বিশ্বায়নের ফলে ওয়াল স্ট্রীট আর মিলিয়নেয়ার-বিলিয়নেয়ার ক্লাসেরা ফুলে ফেঁপে ঢোল হয়েছে (সত্যি কথা), অতেব তাঁদেরকে বেশি ট্যাক্স দিতে হবে (অ্যামঙ্গ আদার রিজনস)।
  • dc | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:২৭387220
  • না না, কায়দা আছে। নাকের ঠিক ওপরে একটা আঙ্গুল দিয়ে অল্প সুড়সুড়ি দিতে হয়, তাতে ওদের চোখ বন্ধ হয়ে আসে। তখন অন্য হাত দিয়ে পিঠের ওপর, পেটের আশেপাশে হাল্কা চাপ দিলে একটু ম্যাও করে ওঠে। তবে একেবারে অপরিচিত বেড়ালের সাথে এসব অসভ্যতা করতে গেলে কামড়ে দেবে, যাদের সাথে কিছুদিনের পরিচয় হয়েছে তাদের সাথে এরকম করতে পারেন। তাও সবসময়ে না, মুড বুঝে।

    এই বেড়ালটাকে আমার মেয়ে কদিন ধরে খেতে দিচ্ছিল, আমি তখন কলকাতায় ছিলাম। ফিরে এসে আমার সাথে পরিচয় হয়েছে।
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:২০387219
  • ডিসি,
    বেড়ালকে টিপলেন? রাগ করল না? আঁচড়ে দিল না? বা কামড়ে?
  • dc | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:১৯387218
  • হ্যাঁ মাছ তো আগে থেকেই খাচ্ছে।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:১৬387217
  • ওদিকে খাই ফেসবুক বলে স্ত্রীকে কোপ!!
  • pi | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:১৩387216
  • পুরো এক আবার কে বলল। সেটাই তো বলছি। এই সময়ের রিপোর্টে দক্ষিণপন্থী ও আন্তর্জতিকতা নিয়ে অন্ন্শটা পড়ুন।
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:১২387214
  • মাছ খাচ্ছে?
  • dc | ২৬ জানুয়ারি ২০১৮ ০৮:১২387215
  • কাল টি এর কথায় বেড়ালটাকে নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম, তাই আজ সকালে ব্যাটাকে একটু টিপেটুপে দেখলাম। নাকের ডগায় একটা সুতোও নাচালাম। ভালোই অ্যালার্ট, অসুস্থ তো মনে হলোনা।
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ০৭:৫৮387213
  • ট্রাম্প আর বার্ণীর বক্তব্য বিশ্বায়ন নিয়ে একেবারেই এক নয়। হালকা ভাবে শুনলে ওরকম মনে হবে। আর ফক্স নিউজ অনেক অ্যান্টাই-হিলারি বার্ণী সাপোর্টারদের এই মিথ্যেটা খাইয়ে ট্রাম্পের বাক্সে ভোট ফেলিয়েছে।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৮ ০৭:৪৭387212
  • এইসময়ের লেখা পড়ে সেই।পুরানো প্রশ্ন পেল। দক্ষিণপন্থী দল মানে আন্তর্জাতিকতার বিরুদ্ধে? আন্তর্জাতিকতা, বিশ্বায়ন এক? লেখায় তো বিশ্বায়ন বোঝানো হয়েছে। তো, বিশ্বায়নের বিরুদ্ধে তো বামেরাও। শুধু ট্রাম্প কেন, ঐ বিষয়ে বার্নির বক্তব্যও তো একই পড়েছিলাম। আর বিজেপি কি কোনোদিনও ভারত থেকে আউটসোর্সিঙ্গ এর বিরুদ্ধে বলেছিল?
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৮ ০৭:৪১387211
  • পকোড়ার ব্যাপারটা ঠিক কী? প্রধানমন্ত্রী পকোড়ার দোকান খুলতে বলেছেন লোকেদের? বলা যায় না, কিছুই বলা যায় না, বলে থাকতেও পারেন। এক মুখ্যমন্ত্রী যখন চপ বেগুনী ফুলুরির দোকান খুলতে বলেন---তখন---
    এসব খাবার অবশ্য খুবই ভালো খেতে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত