এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪৯387300
  • এবং আবাপর টাটকা খবর নিয়ে রসিকতা করা যাক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে অকৃতকার্য হয়েচেন।
  • T | ২৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪২387299
  • ডিডিদা মুশকিলে ফেলে দিলেন। দেখা যাচ্ছে, একক সময়ের আগেই যে ভবিষ্যৎ বাণী করেচে, তা সময়ের আগেই অতীত রোমন্থনে পরিণত হয়েচে। এর ফলে আমাদের কাল সম্পর্কিত ধারণা গুলিয়ে যায় যার কারণ এককের প্রতি আমাদের অগাধ আস্থা। এর থেকে পরিত্রাণ পেতে আমরা বার্সেলোনা এফ সির দিকে তাকাতে পারি। তারা দুগোল দিয়েচে ও ম্যাচ জিতেছে। বিপদের কিচু হয়নি। আলভেসের রক্ত পান করি। আয়াহ।
  • dd | ২৯ জানুয়ারি ২০১৮ ০৮:০২387298
  • লা পয়েজি বলে একটি কবিতার বই বেরোতো - সে প্রায় ৪০+ বছর আগে। সেটাতেও এই এক্ষপেরিমেন্ট চলেছিলো কিছুদিন। বাংলা হরফে বাংলা কবিতা - আর উল্টোদিকে রোমান হরফে সেই বাংলা কবিতাগুলোই।

    তখন তো একক জন্মায় পর্যন্ত্য নি। অন্যরাও সাপোর্ট করে নি। তাই দুটি তিন্টে ইস্যুর পরেই সেটি বন্ধো হয়ে যায়। হায়।
  • aranya | ২৯ জানুয়ারি ২০১৮ ০৬:৪৬387297
  • দু-এর দেওয়া আর্টিকল-টা পড়লাম।

    বাংলাদেশে এক মাদ্রাসা পরিচালক ২৪ ঘণ্টার মধ্যে পীর-আউলিয়াদের কবর ভেঙে চৌচির করে দিতে বলেছেন।

    দেখা যাক এক্ষেত্রে ব্ল্যাসফেমি ল প্রযুক্ত হয় কিনা
  • aranya | ২৯ জানুয়ারি ২০১৮ ০৪:১৯387295
  • দ্য ভিঞ্চি কোড - ই কি ড্যান-দার বেস্ট?
  • S | ২৯ জানুয়ারি ২০১৮ ০১:৫২387294
  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ০১:২২387293
  • ভিঞ্চি কোডটা আগ্রহ নিয়ে পড়তে শুরু করেছিলাম, কিন্তু খানিকটা এগিয়ে দেখি বড্ডো গাঁজাখুরি। বোধায় ফরসাইথের মতো কিছু এক্সপেক্ট করেছিলাম, ফলে বাকিটা আর ঠিকমতো পড়া হয়নি।
  • শঙ্খ | ২৯ জানুয়ারি ২০১৮ ০০:২৯387292
  • ঃ))

    তবে ডিসিবাবু, সইত্যের খাতিরে এটাও বলি, ড্যানদার আগেকার কাজগুলি খুব খারাপ লাগে নি, বিশেষ করে অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস মোটামুটি, ভিঞ্চি কোড খুবই ভালো লেগেছিল।
    তবে তখন আরো বছর দশ পনেরো ছোট ছিলুম, অনেক কিছুই ভালো লাগত। আস্তে আস্তে কেমন খেঁকুরে টাইপ হয়ে যাচ্ছি। নামকরা বই, সিনেমা, যাই পড়ি বা দেখি, সবার আগে নজর যায় খামতিগুলোর দিকে।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ০০:২২387291
  • একদিন রোমান হরফের, হরফেই বাংলা লেখা হবে এবং শব্দখুঁটুরে বানানডাকুদের কাঁচকলা দেখিয়ে।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ০০:১৯387290
  • মিত্র ঘোষ বেংলিশে বৈবের কল্লো। যাতে বাংলা হরফের ক্যাচালে না গিয়েই লোকে বাংলা তে আবোল তাবোল ছোড়া কবিতা সব পড়তে পারে। আবশ্যিক উদ্যোগ।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ০০:০৯387289
  • ড্যান ব্রাউন সেই কোনকালে একটা বইয়ের দশ পনেরো পাতা পড়ে আর পড়িনি। অসহ্য।

    শঙ্খ বাবুর সাথে একমত, এই কর্নি সেনার কেসটা সিরিয়াসলি সন্দেহজনক। আমার মনে হয় বনসলি আর বিজেপি একসাথে ইস্যুটা ম্যানেজ করছে।
  • শঙ্খ | ২৯ জানুয়ারি ২০১৮ ০০:০৩387288
  • আগেও লিখেছিলুম, আবারও লিখি, আমার ধারণা, ভনসালী আগে থেকে ব্শ কিছু টাকা সরিয়ে রেখেছিল পাবলিসিটির জন্য। সেই টাকায় টিভিতে বা বিলবোর্ডে অ্যাড না দিয়ে কর্নিসেনাদের দিয়েছে। আরওআই অনেক বেশি। ভনসালী এবার হল অব ফেমে না ঢুকে যায়।
  • শঙ্খ | ২৮ জানুয়ারি ২০১৮ ২৩:৫৬387287
  • যাক, ভাগ্যিস অরিজিনের পেছনে জাস্ট ডাউনলোড আর একপাতা পড়ার বাইরে বেশি অপচয় করিনি। ল্যাংডন আস্তে আস্তে সেই পান্ডব গোয়েন্দার মত টিপিকাল হয়ে যাচ্ছে। পা গো তে কী ছিল, একটা বেশ খোলতাই দেখতে মেয়ে থাকবে, ট্রেন জার্নি, কোনও একটা টুরিস্ট স্পট, সেখানে বাস ভাড়া থেকে সন্দেশের দামের অ্যাকুরেট বিবরণ, শেষ মেষ পঞ্চু তেড়ে মেড়ে গুন্ডাদের ভড়কাবে, বাবলুর পিস্তল ঢিসুম করে গর্জে উঠবে, বাকিরা হাতের কাছে যা পাবে তাই দিয়ে গুন্ডাদের পেটাবে। ল্যাংডনেও প্রায় তাই, শুধু ট্রেন জার্নিটা বাদ দিয়ে। আর একটু বেশি টেকনিকাল। তার জন্যে বইয়ের শুরুতে ড্যানদা লিখে দেয়, এই বইয়ের সমস্ত টেকনোলজি ও আর্টিফ্যাক্ট ১০০% খাঁটি ও বিশুদ্ধ।
  • dc | ২৮ জানুয়ারি ২০১৮ ২২:৪০387286
  • ডিডিদা, অনেক ধন্যবাদ ঃ)
  • ল্যাগব্যাগর্নিস | ২৮ জানুয়ারি ২০১৮ ২২:০৭387285
  • অরিজিনঃ

    দশ হাজার মিটার দৌড়ে এক দৌড়বীর দু হাজার মিটার প্রাণপণে সর্বাগ্রে ছুটিয়া অতঃপর কী করিতে হইবে বিস্মৃত হইয়া হামাগুড়ি দিতে লাগিলেন।
  • dd | ২৮ জানুয়ারি ২০১৮ ২২:০৪387284
  • @dc।

    আরে, সব পেইন্টই এক। প্রায় হুবহু এক। ফর্মূলাও ৯৯% এক, সোর্সড র মেটেরিয়ালও তাই। যেটুক ফারাক সে শুধু ল্যাবরেটরিতেই ধরা যায়।

    এসিয়ান, বার্জার, নেরোল্যাক - যেটাই সস্তায় পাবে সেটাই কিনবে।
  • San | ২৮ জানুয়ারি ২০১৮ ২১:০৬387283
  • কর্নিসেনারাই মুভিটাকে ব্লকবাস্টার বানিয়ে দিল :/
  • San | ২৮ জানুয়ারি ২০১৮ ২১:০৪387282
  • ঠিকই, কল্পনাশক্তির/চিন্তার দৈন্য হলে তো পভার্টি অফ ইম্যাজিনেশন হত !

    ওদিকে আমি তিনদিন ধরে পদ্মাবত দেখব ভেবেও সুযোগ পেলাম না, গুরগাঁও এর একগাদা হলে রোজই সমস্ত শো তে সোল্ড আউট দেখাল
    :(
  • dc | ২৮ জানুয়ারি ২০১৮ ২০:৫০387281
  • কিন্তু সিকি বাবুর ট্রান্সলেশানটা তো ভুল হলো!
  • kiki | ২৮ জানুয়ারি ২০১৮ ২০:৪৮387280
  • থেঙ্কু। ঃ)
  • dc | ২৮ জানুয়ারি ২০১৮ ২০:৪৫387279
  • কাল্পনিক দারিদ্র্য।

    বা কল্পনায় দারিদ্র্য।
  • সিকি | ২৮ জানুয়ারি ২০১৮ ২০:৪৩387278
  • কল্পনার দীনতা।
  • kiki | ২৮ জানুয়ারি ২০১৮ ২০:৪০387277
  • পভার্টি ইন ইমাজিনেশন এর বাংলা কী হইবো?

    কল্পনাশক্তির অভাব/ দারিদ্রতা/ অক্ষমতা
    অ্যাঁ? হ্যাই কৈ হেল্পকর্নেবালা?
  • | ২৮ জানুয়ারি ২০১৮ ১৯:৪১387276
  • হ্যাঁ তো। আমি গুডরিদসে ১ দিয়েছিলাম। মাইনাস দেওয়া যায় না গেলে তাই দিতাম।
  • T | ২৮ জানুয়ারি ২০১৮ ১৮:৪২387275
  • ড্যান ব্রাউনের অরিজিন অতি ধুঞ্চুল বই। যাচ্ছেতাই।
  • b | ২৮ জানুয়ারি ২০১৮ ১৭:৪৪387273
  • ভারি বাধ্য ছেলে।
    কাল ফোনে যেমন খেলতে বলে দিয়েছিলাম, একেবারে ঠিক সেমনটি-ই খেললো।

    বাকিগুলো একটু রজারকে দেখে শিখলেও তো পারে।
  • pi | ২৮ জানুয়ারি ২০১৮ ১২:১৬387271
  • আরে থ্যাঙ্কু ! তাহলে ipsitapb gmail।

    অনেক অনেক থ্যাঙ্কু দুজনকেই !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত