এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ৩০ জানুয়ারি ২০১৮ ২০:৪৭387390
  • সতীদাহ আর জহর আলাদা তো।
  • dc | ৩০ জানুয়ারি ২০১৮ ১৯:৪৩387389
  • কোথায় যেন পড়েছিলাম সতী করার সময়ে নাকি মাদক খাওয়ানো হতো, আর সবাই মিলে ঢাক ঢোল পিটিয়ে মন্ত্র টন্ত্র পড়ে এমন একটা পরিবেশ তৈরি করা হতো যে মহিলাটি প্রায় ঘোরের মধ্যে কাজটা করতে এগিয়ে যেতেন। তাছাড়া প্রচুর ধুপ ধুনো জ্বালানো হতো যাতে পোড়া মাংসর গন্ধ কিছুটা চাপা পড়ে যায়, ঐ আওয়াজ আর হট্টগোলের মধ্যে আর্তনাদও চাপা পড়ে যেত।
  • de | ৩০ জানুয়ারি ২০১৮ ১৮:৫১387388
  • না না সিনেমায় দেখানোয় আমার কোন আপত্তি নেই - কিন্তু ওই এলিগ্যান্সটা একটু অদ্ভুত -

    ওই টি যেমন লিখলো ওইরকম দুয়েকটা কেসও দেখানোর দরকার ছিলো -
  • T | ৩০ জানুয়ারি ২০১৮ ১৮:২৯387387
  • সম্ভবতঃ কোনো মাদক খাওয়ানো হ'ত। তবে স্বেচ্ছায় রীতিমতো তর্ক বিতর্ক করে সতী হয়েচে এমন নজিরও আছে। আবার ভয়ের চোটে ছুটে পালাতে গিয়েচে, কিন্তু ছেলে ধরে এনে মাকে জোর করে চিতায় তুলে দিয়েছে এমনও রয়েচে।
  • aka | ৩০ জানুয়ারি ২০১৮ ১৮:২৭387386
  • কিন্তু বহু ছোটো ছোটো মেয়ে তো স্বেচ্ছায় সতীদাহতে যেত। যুদ্ধেও তো অনেক ছোট ছোট ছেলেরা মরবে জেনেও লাফিয়ে পড়ত। ক্ষুদিরাম যেমন। ডিপেন্ড করছে নাকি সেই সময়ে সেটা কতটা গ্লোরিফায়েড বা মরালি লোকজনকে উদ্বুদ্ধ করত? সেটা সিনেমায় দেখালে সময়টাকে ধরা হয় কিন্তু ঘটনাকে গ্লোরিফাই করা নয়।
  • de | ৩০ জানুয়ারি ২০১৮ ১৮:১৫387385
  • হলোকস্টের ভয়াবহতাটা হলোকস্টের সিনিমায় অস্বীকার করা হয় না - আমি যা যা দেখেছি তার প্রত্যেকটাতেই সেই গা গুলিয়ে ওঠা বিবমিষার সম্মুখীন হয়েছি হলোকস্ট দেখে - অনুভব করতে পেরেছি সেই অসহায়তা -

    এই সিনিমাটা দেখে জওহরে অতোজন মহিলার গণ আত্মাহুতির যে ভয়াবহতা বা অসহায়তা সেই অনুভবটা আসেনি - র‌্যাদার শত্রুর হাতে ধরা না দিয়ে আগুনে ঝাঁপ দেওয়ায় যে গৌরব তার প্রোজেকশন আছে। ছোট ছোট বাচ্চা মেয়েরা লাল কাপড় পড়ে অতো স্বাভাবিক ভাবে আগুনে ঝাঁপ দেবে? একটু কাঁদবেও না ভয়ে? এটা ঠিক কথা যে আগুনে ঝাঁপ না দেওয়ার অপশন নেওয়ার পরের স্টেপ হয়তো গ্যাং রেপ ছিলো সেসময়ে - কিন্তু তাও আগুনে পুড়ে মরে যাওয়াটাকে আরেকটু ভয়াবহ দেখাতে পারতো - অতো স্বাভাবিক আর এলিগ্যান্ট নিশ্চয়ই ছিলো না প্রসেসটা।

    আমি শেষ অব্দি ভাবছিলাম - এই সিনেমাটা একদম অন্যরকম হয়ে যেতো যদি শেষ মুহুর্ত্তে আলাউদ্দিন এসে বাঁচিয়ে দিতো সবাইকে -
  • Blank | ৩০ জানুয়ারি ২০১৮ ১৮:১৪387384
  • শুনলুম সিনেমাতে নাকি জহরটাকে গ্লোরিফাই করা হয়েছে প্রচন্ড। এটাই আদর্শ, এটাই করা উচিৎ টাইপ
  • aka | ৩০ জানুয়ারি ২০১৮ ১৭:৪৭387383
  • মানে পুরাকালের সিনিমায় জওহর দেখালে সতীকে প্রশ্রয় দেওয়া হল?

    আজ যদি হলোকাস্ট সিনেমায় হলোকাস্ট দেখায় তাহলে কি জিউ মারতে বলা হল?

    যুক্তি পরম্পরা বুই নাই।
  • &(*)( | ৩০ জানুয়ারি ২০১৮ ১৪:৫৪387382
  • “He sees postmodernism as arising out of the French intellectual current of the 1960s and 1970s (Lacan, Derrida) which, he claims, finally had to accept that to defend Marxism was to defend atrocity. The result was an abandonment of left moral indignation, into a nihilistic assertion that there are no values – only issues of power and ideology. This he terms postmodernism and neo-Marxism, pretty interchangeably. (I think Chomsky shares these views quite considerably, incidentally.)

    Somehow this French disease has gotten loose into Western culture and academia, and he connects it with identity politics, which he sees as a natural extension of the alleged Marxist idea that the group is greater than the individual.

    Identity politics has a strand he terms “equality of outcome”,”
  • de | ৩০ জানুয়ারি ২০১৮ ১১:৪৫387381
  • এতো হাসাহাসির মধ্যেও দুটো গান বেশ ভালো - অন্যগুলোরও স্ট্যান্ডার্ড লো নয় - একট মালিক কাফুরের গলায় অরিজিৎ সিংয়ের প্লেব্যাক, জাস্ট অসাম প্লেব্যাক, গলাটা এতো মিলে গেছে! আরেকটা রেখা ভরদ্বাজের গলায়-

    সঙ্গীত পরিচালনাও বনশালীর শুনে আমি একটু ইম্প্রেসড -
  • de | ৩০ জানুয়ারি ২০১৮ ১১:৩৬387380
  • ডিডিদা, কি আর বলি, জহরের সময় চারিপাশের লোকজনের থমথমে মুখ, ওদিকে মেয়ে সমানে কানের কাছে ফুট কেটে যাচ্ছে - রাজপুত মহিলারা আলাউদ্দিনকে আটকানোর জন্য ওড়নায় করে জ্বলন্ত কি সব ছুঁড়ছিলো (দেখেছো হিন্দু ভারতের কি টেকনিক, ওড়না পোড়ে না!, গুল ছুঁড়েই এরা আলাউদ্দিনকে রুখে দিলো! ), আলাউদ্দিন একবার আতর মাখবে, পুরো আতরের শিশিটা বাঁদীর গায়ে ঢেলে দিয়ে তাকে একবার জড়িয়ে নিলো (কাল থেকে আমিও এইভাবে পার্ফিউম মাখবো, আমার টেডিটার গায়ে ঢেলে) - এইসব! লোকে যে আমাদের ঠেঙায়নি তাই ভাগ্যি!

    মালিক কাফুরের কথা জানতাম না - জানলাম এখন -
  • kumu | ৩০ জানুয়ারি ২০১৮ ১০:১৭387379
  • মনে হয় উনি ঢাকার লোক ছিলেন,তা না হলে বাবার কাছে পাত্তা পাওয়া মুশকিলই নয়,নামুমকিন ছিল।
    একটি আন্তর্জাতিক who's who in poetryতে ওনার নাম বেরিয়েছিল।
  • kumu | ৩০ জানুয়ারি ২০১৮ ১০:০৫387378
  • বার্ণিক রায়কে ছোটবেলায় চিনতাম,আমাদের পাড়ায় থাকতেন।প্রচুর লা পয়েজি দিতেন পাড়ার সকলকে,কিন্তু কোন অজ্ঞাত কারণে বাবা পড়তে দিতেন না।কবি কবি মুখ করে ঘুরতেন,ওনার পত্রিকার তখন খুব নাম ছিল।
    আমার ভাই আরো বিশদ বলতে পারবে।ওর সঙ্গে আলাপ ছিল।
  • Du | ৩০ জানুয়ারি ২০১৮ ০৯:৫০387377
  • একককে আজকে বকে দিয়ে যাবো। শেষে অর্নবকেও প্রেইজ করতে হলো? তাহলে হাতিশিকারীকে প্রশংসা করতেই বা কে আটকাচ্ছে! একটু ভুটানের কথাও মনে পড়লোনা অ্যা?? আসমের বদনাম করে ছেড়েছে লোকটা অ্যাতো চীৎকার আর অসভ্যতা করে।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০৮:৪২387376
  • জয় গোস্বামীর কথায় মনে পড়ল, জয় গোস্বামী কোথায়? ইদানীং তো আর কিছু শুনি না ওঁর সম্পর্কে?
  • ল্যাগব্যাগর্নিস | ৩০ জানুয়ারি ২০১৮ ০৬:৩৫387375
  • একক হোল গ্রেটার দ্যান সাম অফ পার্টস শুনেছে?

    ইন্ডিভিজুয়ালি ট্রাকার নো ম্যাটার। কিন্তু পুরোটা নিয়ে অদ্ভুত।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০৫:৫৯387374
  • সাংঘাতিক একটা ভিডিও ফেবুতে ভাইরাল। এক বাবা তার ১০ বছরের বাচ্চাকে খুবই নির্মমভাবে পেটাচ্ছে। এ নাকি আবার টিভি চ্যানেলেও দেখিয়েছে। কথা হল, এরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে( অপরাধীকে অ্যারেস্ট না করে) এইরকম সিনেমার মতন ভিডিও দেখাচ্ছে কেন?
  • Ishan | ৩০ জানুয়ারি ২০১৮ ০৪:০১387373
  • আচ্ছা।
  • Ekak | ৩০ জানুয়ারি ২০১৮ ০১:৪৬387372
  • ন া, পারভার্সন ই।

    "1Distortion or corruption of the original course, meaning, or state of something.

    ‘the thing which most disturbed him was the perversion of language and truth’
    count noun ‘a scandalous perversion of the law’"

    অনলাইন অক্সফোর্ড থেকে।
  • Ishan | ৩০ জানুয়ারি ২০১৮ ০১:০৭387371
  • কিন্তু একক সাবভার্সনকে পারভার্সান বলছে কেন?
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০১:০৬387370
  • জিবি তে মাপতে হয়।
  • sm | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:৪৩387369
  • জয় গোস্বামী কবিতা লিখলে বুদ্ধিজীবী হবে। পাড়ার কাত্তিক বিড়ি ফুঁকে আর ঝোলা পাঞ্জাবী পড়ে কবিতা লিখলে বুদ্ধিজীবী বলবে কেউ?নিদেন পক্ষে দু একটা বই নিজের পয়সায় ছাপিয়েও, রোজকার করলে তবে বুদ্ধিজীবী বলা যাবে।
    আবার যাত্রা দলে তবলা বাজিয়ে পাঁচ টাকা পেলে চলবে নাই; বুদ্ধিজীবী হতে গেলে জাকির হোসেন হতে হবে।
  • S | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:৪২387368
  • সেতো বটেই। নইলে কেউ লাইভ টিভিতে দর্শকদের কাছ থেকে এসেম ভোটে জানতে চায় যে ভারতের পাকিস্তান আক্রমণ করা উচিৎ কিনা?
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:২৪387367
  • আচ্ছা ঐ হরেকৃষ্ণবাবু রোমান হরফের ব্যাপারটা বেশিদিন চালাতে পারলেন না ঠিক কী কারণে? হরেকৃষ্ণ নাম ফাঁস হয়ে গেছিল বলে?
  • Ekak | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:২২387366
  • ওয়ান্ডারফুল এচিভমেন্ট। এই পুরো রাজনৈতিক পালাবদলকে যেভাবে কাজে লাগিয়েছে তা খুব কম লোক পারে। চায় তো অনেকেই। প্রণয় থেকে বড়খা থেকে রাজদীপ কেও ধোয়া তুলসী নয়। অর্ণব ডিড ইট।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:২১387365
  • রোগামতন রাজপুত দেখিয়েছে বলেই মনে হয় ক্ষেপে গ্যাছে করণী সেনা।
    আর ঐ আলাউদ্দিন এর মুখ বৃদ্ধ ছাগের মতন দেখানো উচিত ছিল, তেমন বর্ণনাই আছে নানা জায়াগায়।
    মালিক কাফুর হাজার দিনারী খোজা। চিন্তা করে দেখুন, হাজার দিনারে ছেলেটাকে কিনে নিয়ে এল, কেউ বাধা দিল না????
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:১৭387364
  • সত্যি, এত লাফঝাঁপ, এত চিৎকার ! লোকটাকে ভিক্স লজেন্স খেতে হয় মনে হয়। ঃ-)
  • S | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:১২387363
  • আম্রিগাতে নিজেকে ফ্যামিলি ম্যান প্রজেক্ট করার মধ্যে একটা বাহাদুরি আছে। বিশেষত পুরুষদের। যাগ্গে এইবারে কথা আরো এগোলে পুরো গন্ডগোল হয়ে যাবে। তাই এখানেই থামলাম।
  • S | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:১০387362
  • অন্নব মনে হয় ফেলিক্স স্কলার। সে আমাদের দিদিও ডিলীট। কিন্তু অন্নব যে পরিমাণ লাফায়, ঝাপায়, চেঁচায়, আর চিন্তা কম করে কথা বলে তাতে ওকে প্রকৃত শ্রমজীবি বললে কি অত্যুক্তি হবে?
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:০৪387361
  • সামনে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত