এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ৩১ জানুয়ারি ২০১৮ ০৭:৪৮387420
  • ইয়ে, দুইখান ক্থা--

    ১। আফিম খেলে বাধা দেবার ক্ষমতা কমে যায়, সেটাই কারন।

    ২। তারাশঙ্কর কেবল স্মুদ ভাবে কোন সময়ের ভিতর দিয়ে ট্রাভেল করান। তারাশঙ্কর নিয়ে আমি সিম্পলি অন্ধ। উদাহরণ হিসেবেও তাঁর নাম দেখলে মারপিট হয়ে যেতে পারে।

    ব্যস.........
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০৫:৩৪387419
  • শিবাজী আর আওরঙ্গজেব নিয়ে কোনো সিনেমা আছে? ভূদেব মুখোর একটি উপন্যাস আছে, অঙ্গুরীয় বিনিময়। ওটা নিয়ে কোনো সিনেমা হলে পাশাপাশি কী নাটক শুরু হয় সেটাই দেখার। শিবাজীর ব্যাপারে প্রচন্ড স্পর্শকাতর সমগ্র মহারাষ্ট্র।
  • S | ৩১ জানুয়ারি ২০১৮ ০৪:৫৫387418
  • "প্রান যায়ে বচন না যায়ে"

    জুমলা শাহের রাজত্ত্বে?
  • Du | ৩১ জানুয়ারি ২০১৮ ০৪:৩২387417
  • রাজকাহিনী তেও ঐ চিতোরের সব হাসিমুখ ঐসব পড়ে বীভ`স লাগেনি তো। বনসালি ব্যাটাও পড়েছে ঐটাই আগে। আর নীল আলো ডিরেক্টর ইউজুয়ালি সব কিছুকেই সুন্দর ই দেখায়।

    আরে ঐগুলো আমাদের অতীত। ভারতীয় হবার পার্ট। নতুন ভাবে বড় হতে থাকলে স্টুপিড লাগবে তবে ঐ রাজপুত মহিলাদের সিনেমা নিয়ে প্রোটেস্ট এর তুলনায় কম স্টুপিড আর একটু গ্লোরি তো বনতাই হায়।

    আঅগেকার সিনেমায় রঘুকুল্রীত প্রান যায়ে বচন না যায়ে খুব চলতো। মোদীর যুগে মনে হয় আর দেখিনা সেইসব। অনেক দিন ধরেই কাটিয়ে দিয়েছে অবশ্য।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:৪১387416
  • অভি, আফিম খাইয়ে কি এতটাই চেতনা অবশ করে নেওয়া যায় যাতে পুড়ে মরলেও তেমন টের পায় না সেই আফিমের ঘোরে থাকা ব্যক্তি ?
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:২৯387415
  • এই বীরু রায়ই তো অপুর কীরকম এক পূর্বপুরুষ! ঠ্যাঙাড়ে বীরু রায়। এক অসহায় ব্রাহ্মণ আর তার একমাত্র ছেলেকে মেরে ফেলে কলমীদামের তলায় চাপা দিয়েছিল। কিন্তু তারপর তার উপরে অভিশাপ লাগে, বীরুর একমাত্র সন্তানকে কুমীরে নিয়ে যায়।
    ঐ দুর্দান্ত ঠ্যাঙাড়ের ভ্রাতৃবংশেই কিনা অমন নরমসরম করুণকোমল অপুর আবির্ভাব!!!!!
  • rabaahuta | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:২৪387414
  • বীরু রায়, ঠাকুরঝি পুকুর

    পুরনো বাংলা নিয়ে চমত্কার ওয়াইল্ড ওয়েস্ট টাইপের সিনেমা হতে পারতো।

    তারাশংকরের উপন্যাসগুলোতেও সব দুর্দান্ত বীর ও বদমাশ বাঙালী।
    তবে সন্ধ্যা রায় গণদেবতাতে দূর্গার ভূমিকায় অভিনয় করেছেন পড়ে হা হতোস্মি বোধ হলো। হিন্দী গণদেবতা টিভি সিরিয়ালে রূপা গাঙ্গুলী চমত্কার কাস্ট।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:১৪387413
  • সারা বাংলা জুড়ে নানারকম ডাকাত ছিল একসময়। অনেকক্ষেত্রে গাঁয়ের জমিদার নিজেই ছিলেন ডাকাতসর্দার। দিনের বেলা জমিদারি করতেন, রাতে নৌকা করে দলেবলে বার হতেন ডাকাতি করতে। আহা, কী পরিশ্রম! ঘুমাতেন কখন????
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:১১387412
  • লাঠি-ছোঁড়ারা ঠগী না, ঠ্যাঙাড়ে ডাকাত। আর ছিল ফাঁসুড়ে ডাকাত, তারা মনে হয় ছুরি ব্যবহার করতো।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:০৯387411
  • আর ওই আঙ্গুল আগুনে ধরে সাহেবকে দেখানো, আঙ্গুল গলে পড়ছে, ওখানে কিছু ট্রিক ছিল সম্ভবতঃ। হয়তো আঙুলের উপরে মোমপালিশ করে নেওয়া ছিল। মোম সত্তর ডিগ্রিতে গলে যায়, তাতে চামড়া পোড়ে না, তাই গলা মোমে পা ডুবানো যায়, পোড়ে না। ঐরকম কিছু ট্রিক ছিল মনে হয়।
  • sm | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:০৮387410
  • ঠগি দের ব্যাপার টা একটু আলাদা ছিল। যদ্দূর জানি, ঠগি দের হাতে থাকতো ভারী বাঁশের লাঠি। এটাকে বলা হতো ফাবরা। এটাকে দূর থেকে ছুঁড়ে মারতো পথিকের পায়ের এনকেল জয়েন্ট লক্ষ্য করে। পূর্ণিমার রাত হলে অপারেশন বেশী সাকসেসফুল হতো।পথিক পড়ে গেলে পিছন থেকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হতো।কেউ বাঁধা দেবার চেষ্টা করলে মাথায় লাঠির বাড়ি মেরে, শেষ করে দেওয়া হতো।একেবারে রক্তপাতছাড়াই অপারেশন নয় তো!
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০০:০২387409
  • বিশেষ বিশেষ বৌদ্ধ সন্ন্যাসীরা পারেন। তবে খুবই কম শোনা যায়। একবার দুবার খবরে দেখেছি।
  • S | ৩০ জানুয়ারি ২০১৮ ২৩:৩২387408
  • পৃথিবীতে কোনও প্রাণী স্বেছায় পুড়ে মরতে পারেনা। হাতের নিচে একটা মোমবাতি জ্বালিয়ে রাখুন, টের পাবেন কেন?
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ২৩:২৫387407
  • আতোজের গামছাও লাগে না। জাস্ট রজনীকান্ত স্টাইলে একবার বলে দিলেই হয়। ঃ-)
  • b | ৩০ জানুয়ারি ২০১৮ ২৩:১৬387406
  • আতোজের সাথে দেখা করতে ভয় লাগছে।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ২৩:০৩387405
  • ছুরি না, গুলি না, অস্ত্র হিসেবে সন্দেহ করা যায় এমন কিছুই না। জাস্ট একটা গোলমতন রিংওয়ালা গামছা। এই জিনিসটা সবচেয়ে চমৎকৃত করে দেয়। এ তো কাঁধে নিয়ে সমস্ত সিকিউরিটি চেক পার হয়ে চলে যেতে পারে।
  • avi | ৩০ জানুয়ারি ২০১৮ ২২:৫৬387404
  • ঠগীদের কাজ কিন্তু বেশ জটিল টিমওয়ার্ক ছিল। টার্গেট ঠিক করা, আলাপ জমানো থেকে শুরু করে কবর দেওয়া অব্দি অনেকের কো-অর্ডিনেটেড ক্রিয়াকলাপ। গামছা তার মধ্যে একটা অংশ মাত্র।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ২২:৩১387403
  • ঠগীরা অরগানাইজড হলে ইংরেজদের বিরুদ্ধে সফল বিদ্রোহ শুরু করতে পারতো। ভাবুন, সামান্য একটা গামছা টাইপের জিনিস, সেই দিয়ে ঝট করে মানুষ মেরে ফেলছে সম্পূর্ণ রক্তপাতহীনভাবে, এই স্কিল সোজা ব্যাপার নয়।
  • Ishan | ৩০ জানুয়ারি ২০১৮ ২২:২৪387402
  • সতী অ্যামং মুসলিমস বলে সার্চ মেরে এইটা পেলাম উইকি তে। In Bihar, the Muslim widows were stated to be carrying out a related practice. Buchanan Hamilton in his early 19th century Shahabad report wrote that Sati-like practice had spread to Muhammadans because he had heard that a widow had herself buried in the coffin of her dead husband.

    আরও আছে দেখলাম। সোর্স গুলো পরে পড়ে দেখতে হবে।
  • Ishan | ৩০ জানুয়ারি ২০১৮ ২২:১৯387401
  • কোথাও তো একটা পড়েইছি। কিন্তু কোথায় কে জানে।
  • b | ৩০ জানুয়ারি ২০১৮ ২২:১৪387400
  • আমি জানতাম এলিটদের মধ্যেই ছিলো। উত্তর ভারতের হিন্দু "আপার" কাষ্ঠ( আমার এক বন্ধুর ভাষায় গ্যাঞ্জেটিক বারবারিয়ানস)। মুসলমানদের মধ্যে ছিলো বলে শুনি নি তো। রেফ আছে কোনো? কিম্বা দক্ষিণ ভারতে?
  • Ishan | ৩০ জানুয়ারি ২০১৮ ২২:১৩387399
  • তিরিশ বছর টা মনে হয় ভুল লিখেছি। ১৮২৯ এ সতীদাহ নিবারণ। ব্রিটেনে পুড়িয়ে মারা মনে হয় ১৭৮০ নাগাদ শেষ হয়। তাহলে বছর পঞ্চাশেক হল। হরে দরে একই। আশা করি মোটামুটি ঠিকই লিখছি।
  • dd | ৩০ জানুয়ারি ২০১৮ ২১:৫৫387398
  • ঈশেনকে। হ্যাঁ। মুঘলবাবুরা মোটামুটি ভাবে সতীদাহের এগেইন্স্টে ছিলেন।

    একককেও - হ্যাঁ। লরেন বাবু যাই করুক না ক্যানো সেটাকেই চাড্ডী বলে ব্যাগরা দেওয়া লেলিদের একটা পবিত্র কম্ম।
  • Ishan | ৩০ জানুয়ারি ২০১৮ ২১:৪৭387397
  • কোথায় পড়েছি খেয়াল নাই, কিন্তু যা মনে আছে, যা হল এইঃ

    মুঘল রাজারা সতীর বিরুদ্ধে ছিলেন। আকবর জোর করে যেন সতীদাহ না হয়, নির্দেশ দিয়েছিলেন। জাহাঙ্গিরও তাই। আওরঙ্গজেব সতীদাহ নিষিদ্ধ করেছিলেন। প্রথা হিসেবে মুঘল আমলে সতীদাহ খুব বহুলপ্রচলিত কিছু ছিলেনা। কিন্তু ইন্টারেস্টিং যেটা, যে, এত কিছুর পরেও সতীদাহ উঠে যায়নি। এমনকি কিছু মুসলমানের মধ্যেও এর প্রচলন ছিল। তবে কড়া ফরমান ছিল, যেন কিচুতেই জোর করে না হয়। যা হত, তা হয় স্বেচ্ছায়, বা সরকারি আধিকারিকএ ঘুষ টুষ দিয়েই। আওরঙ্গজেবের মৃত্যুর পর এবং ইংরেজ আমল শুরু হচ্ছে-হচ্ছে এই সময়কালে শতখানেক বছরের ডামাডোলে সম্ভবত জিনিসটা বাড়ে। তবে সেই সময়েও যতটা বড় করে দেখানো হয় ততটা বড় আকারে এর প্রচলন ছিল কিনা, ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে। ইংরেজরা তখন সবে ডাইনি পোড়ানো শেষ করেছে (সেটা, ইন্টারেস্টিংলি, সতীদাহ নিবারণের মাত্র বছর তিরিশ আগে)। ভারতীয়দের বর্বরতাকে আলাদা করে চিহ্নিত করার একটা প্রয়োজন ইংরেজদের ছিল। বিষয়টা এত বিরাটাকারে দেখানোর সেটা একটা কারণ হতে পারে। অনেকে বলেন, ঠগীদের বড় করে দেখানোরও একই কারণ।
  • Data | ৩০ জানুয়ারি ২০১৮ ২১:৪০387396
  • ১৮২৪
    যশোর - মোট সতী-৩০, পুলিশের উপস্থিতি-২৯
    মেদিনীপুর - ঐ-২২, ঐ-২০
    নদীয়া - ঐ-৭৩, ঐ-৭৩
    কলকাতা শহরতলি - ঐ-৩৪, ঐ-৩৪
    কটক - ঐ-১১, ঐ-৯
    ঢাকা - ঐ-২৩, ঐ-২১
    বেনারস - ঐ-১৬, ঐ-১৬

    ১৮২৫
    বর্ধমান-৬৩,৬৩
    হুগলি-১০৪,১০২
    মেদিনীপুর-২২,২০
    পাটনা-২,২
    মির্জাপুর-৯,৭
  • একক | ৩০ জানুয়ারি ২০১৮ ২১:৩০387395
  • সতী কেসে হিন্দু মাথাদের যা অবস্থান ছিল, এই ইনস্ট্যান্ট তালাক কেসে লেলীদের অবস্থান তাকেই মনে করিয়ে দেয়।

    ১ ) অনেকেই স্বেচ্ছায় সতী হয়, এটা কোনো অত্যাচার নয়।
    ২ ) এটা হিন্দু ধর্মের ভেতরকার ব্যাপার। আইন করে পরিবর্তন আনার চেয়ে নিজেদের সংস্কার করা জরুরি।
    ৩ ) ইংরাজ সরকার অত্যাচারী শয়তান, তারা হঠাত হিন্দুদের ভালো চাইছে এ হতে পারেনা।

    এত বছর বাদেও, লেলীগুলো অবিকল সেম লাইনে প্রবন্ধ নাবায় যে, উইথ দ্য এন্ডিং যে বিজেপি সরকার খুবই ঢ্যামনা তাই ইনস্ট্যান্ট তিন তালাক রদ ও ভুলভাল ব্যাপার। ডান-বাঁ যেদিকের বেঞ্চএই বসুক, এরা আর পাল্টালো না :)
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ২১:১৪387394
  • একটা কাহিনিতে দেখাল, ঠগীধরা স্লীম্যান এসে ক্যাঁক করে চেপে ধরত শেষদিকে, আর সতী পোড়াতে পারত না। এই স্লীম্যান লোকটির বিষয়ে বিস্তারিত জানার খুব ইচ্ছে। বই টই এর নাম কেউ বলবেন, প্লীজ। আগাম থ্যাংকু।
  • ওটা | ৩০ জানুয়ারি ২০১৮ ২১:০৮387392
  • চাড্ডিগোরুদের প্রচার। সতীকেসে প্রচুর মেয়েকে আত্মীয়রা জোর করে পুড়িয়ে দিয়েছে। আফিম খাওয়াত তারপর জোরসে ঢাক কাঁসি বাজাত। অনেক সময় হাত পা বেঁধেও দিত যাতে পালাতে না পারে
  • ওটা | ৩০ জানুয়ারি ২০১৮ ২১:০৮387393
  • চাড্ডিগোরুদের প্রচার। সতীকেসে প্রচুর মেয়েকে আত্মীয়রা জোর করে পুড়িয়ে দিয়েছে। আফিম খাওয়াত তারপর জোরসে ঢাক কাঁসি বাজাত। অনেক সময় হাত পা বেঁধেও দিত যাতে পালাতে না পারে
  • সতী | ৩০ জানুয়ারি ২০১৮ ২০:৪৮387391
  • সতী বেশির ভাগই স্বেচ্ছায়। ইংরেজ আমলে অনেক সময় পুলিস থাকত যাতে জুলুম না হয় দেখতে। ম্যাজিস্ট্রেট বাধা দিতে গেছে। মহিলা আগুনে আঙুল ধরে দেখিয়ে দিয়েছে। কিছু কিছু জবরদস্তি কেস ছিল, তবে কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত