এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫০387660
  • "ইস রাত কি সুবহ নেহি" নাম দিয়ে একটা সিনেমা হয়েছিল কিন্তু।
  • kumu | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৯387659
  • দ্যাখা যাক,কিছু না পেলে অ্যারপোর্টে বুড়োবুড়ি বসে থাকব।

    সব রাতই ভোর হয়,এইরকম একটা কথা শুনেছিলাম।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৮387658
  • সিকি, আট না, নয় তারিখ যাব। নয় দশ এগারো।
  • San | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৯387657
  • কোলকাতা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি তো বেশ তাড়াতাড়ি ই পাই, অবশ্য রাত এগারোটার পর যাইনি। ভোর বা দিনের বেলা বা সন্ধেয় কোনো সমস্যা পাইনা তো।
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৫387656
  • আমার মাকেও পাড়ার চেনা একজনের ট্যাক্সি আছে, সে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসে। কলকাতা থেকে চেন্নাই মা একাই আসে, আমি চেন্নাই এয়ারপোর্টে তুলে নি। কিন্তু যাবার সময়ে আমি বা পরিবারের সবাই মিলে যাই বলে কলকাতা এয়ারপোর্টে প্রিপেড বা ওলা/উবের বুক করে নি। কলকাতায় দেখেছি প্রিপেড আর ওলা/উবের সবেতেই সমান সুবিধে, খুব একটা ওয়েট করতে হয়না। তবে দিনের বেলা।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০০387655
  • এইত্তো ডেলি প্যসেঞ্জারোর না লিখলে কি আসল পরিস্থিতি জানা যায়!

    আমি যখনি যত রাত বা ভোর সকালে পৌঁছই না কেন, আমার কোন্নগরের পাড়ার ছেলের ভাড়া গাড়ির বিজনেস, তাকেই বলে রাখি। ঠিকঠাক গাড়ি চলে আসে। বরম গভীর রাত হলে খুশীইই হয় নাইট চার্জটা পায় বলে। ৭৫০ নেয়। এবং গাড়ি পার্ক করে না, এয়ারপোর্ট থেকে ৫-৭ মিনিট দূরে কোন চায়ের দোকানে বসে থাকে আর মাঝে মাঝে কল করে দেখে কানেক্ট হচ্ছে কিনা। হচ্ছে দেখলেই বুঝে যায় ফ্লাইট নেমে গেছে, তখন গুটি গুটি এগোতে থাকে।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৯387654
  • *বিধাননগর
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৮387653
  • কোলকাতা এয়ারপোর্টে ট্যাক্সি পাওয়ার অপশন চারটে। এক, বিধানগর পুলিশের স্ট্যান্ড। এটা সবচেয়ে শস্তা। কিন্তু মুশকিল হচ্ছে যে এরা নির্ভর করে মূলত হলুদ ট্যাক্সির উপর। মানে ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি না থাগলে জাস্ট অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এইবার রাতের দিকে মানে এই বারোটা একটা দুটো এইসময়ে ট্যাক্সি থাকা অনেকটা ভাগ্যের ব্যাপার।
    দুনম্বর হচ্ছে, ওলা বা উবের অ্যাপ। এদের কাউন্টারও আছে। এইরকমই মেগা ক্যাব না কি একটা কাউন্টারও আছে। গভীর রাত বা সকাল বা দুপুর, যে কোনো সময়েই পাওয়া যেতে পারে কিন্তু মিনিমাম আধঘন্টা খানেক অপেক্ষা করতেই হবে। প্লাস চালকের মর্জ্জির উপর খানিকটা নির্ভর করছে। গভীর রাতের দিকে অনেক সময়েই এরা বুকিং ক্যানসেল করে দেয়।
    এরপরের অপশন হচ্ছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের ট্যাক্সি। এইটে হচ্ছে একটি কোওপারেটিভ এবং পুরো গলাকাটা। স্থান অ্যারাইভাল গেটের কাছেই। তিন না চার মনে পড়ছে না। রাতের বেলা এরা আরো বেশী গলাকাটা। যেমন এয়ারপোর্ট থেকে হাওড়া মন্দিরতলা এইটুকু ডিস্ট্যান্স নেয় আটশো টাকা। যাচ্ছেতাই আর কি। কিন্তু সর্ব্বদাই পাওয়া যায়।
    শেষ অপশন হচ্ছে প্রাইভেট ট্যাক্সির সাথে দরদাম করা। যেমন বার্গেইন করবেন। এরাও গলাকাটা দাম হাঁকে।

    গভীর রাতের দিকে কোলকাতা এয়ারপোর্টে নামলে খুব অসুবিধে। বাদবাকী সময়ে ঠিক আছে।
  • ল্যাগব্যাগর্নিস | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৪387652
  • একসাথে গোটাকয়েক প্লেনে না এসে গেলে প্রিপেইডটা দিব্যি ব্যবস্থা। আমায় ধরেন দু হপ্তায় একবার কোথাও না কোথাও যেতেই হয়। গত তিনচার বছরে প্রিপেইড ছাড়া কিস্যু নিইনি। আর মোটামুটি প্রতিবারই ওই সাড়ে দশটা এগারোটায় নেমেছি।
  • kumu | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩০387651
  • ইকি,আমরা যে ১২ তারিখে রাত ১২টায় নামবো কলিতে।
    টেসকি পাবো না?
    কলকাতা,এই কী তোমার মনে ছিল?
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৭387650
  • হ্যাঁ। আমার ফোন কাজ করেনা তাই ঝামেলা।
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৫387649
  • ইন ফ্যাক্ট ওলা আর উবেরের কাউন্টারে যাবারই বা কি দরকার, ওরা তো সেই অ্যাপ দিয়েই বুক করবে! সেটা নিজের ফোন থেকে করলেই হলো।
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৩387648
  • আমি আর মা কিন্তু জানুয়ারিতে তেমন কোন অসুবিধে পাইনি। গুরুতে একজন সাজেস্ট করেছিলেন সোজা প্রিপেডের দিকে চলে যেতে, তো ট্রলিতে ব্যাগ বসিয়ে আমরা সেরকমই হাঁটতে শুরু করেছিলাম। কিন্তু সামনেই একটা গেট দিয়ে বেরিয়ে পড়ে দেখি প্রিপেড আরো একটু দূরে। তখন একটা উবের বুক করলাম, গাড়িটা একটু পরেই সামনে একটা রাস্তার অন্য পারে এসে দাঁড়াল। মাকেও বেশী হাঁটতে হলোনা, শুধু রাস্তাটুকু পেরোতে হলো। উবের বা ওলার কাউন্টার দেখতে পাইনি, সোজাসুজি মোবাইল থেকে বুক করেছি, যেমন অন্য শহরেও করি। তবে এটা সকাল এগারোটা নাগাদ, রাত্রে কেমন হতে পারে জানিনা।
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৬387647
  • আমি খুব ভোরে পৌঁছেছিলাম। টাকা ছিলোনা সঙ্গে। ফলে প্রিপেইড বাদ। উবারের কাউন্টারে গিয়ে বললাম। ছেলেটা আমার নাম্বার নিয়ে কি একটা করলো, ববলো একটা এসেমেস আসবে। এলো। বললো যান গিয়ে গাড়িতে উঠে পড়ুন।
  • গবু | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১২387646
  • ওলা আর উবেরের কাউন্টারে ঠিক কি হয় কে জানে। আমি তো রাত 10টায় দেখলাম ওলার কাউন্টারে একজন ছাদের দিকে তাকিয়ে বসে আছেন, মনে হয় গাড়ি আসছে কিনা ছাদে প্রজেক্ট হয়।

    উবেরের কাউন্টার খালি। বিব - বেহালা appএ 1000/1200র মধ্যে ঘোরাফেরা করছিল। আমরা প্রিপেডের লাইনে 40 মিনিট দাঁড়িয়ে 2টো ট্যাক্সি নিয়ে বাড়ি চলে এলাম। একটা হলে মারামারি করতে হতো, ইচ্ছে করছিল না। মোট 850/- পড়লো।
  • সিকি | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১১387645
  • এঁজ্ঞে, বোলনে কে লিয়ে সবকিছুই আছে। বিরিয়ানির কাউন্টারও আছে। এতকিছুর পরেও দুবারের ভোগান্তির অভিজ্ঞতাও আছে।

    যাক গে।
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৮387644
  • কোলকাতা এয়ারপোর্টে একটা প্রি পেইড ট্যাক্সির জায়্গা আছে। এছাড়াও ওলা আর উবেরের কাউন্টার আছে।
  • সিকি | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৩387643
  • উরেবাবা, দিল্লিতে তাও নামতে পারি, কিন্তু কলকাতায়? দিনের বেলাই ট্যাসকি বা বাস পেতে ঘাম ছুটে যায়।

    তুই আট তারিখ থাকচিস তো?
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১২387642
  • ধ্যার, কোথায় রাত একটায় নামবে, তা না!
  • সিকি | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৮387641
  • নাআআ। সক্কালে।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৪387640
  • অ্যাই, বেস্পতিবার রাত্তিরে নাকি!
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১০387639
  • প্যাটসরা ভালো কাম ব্যাক করলো।
  • সিকি | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৩২387638
  • পিনাকী, ধরে রাখো। আমি বেস্পতিবার ল্যান্ড কচ্ছিইইইইই।
  • aranya | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৯387637
  • সাবধানে থাকো।
    ইফ উইনটার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড :-)

    হ্যাঁ, প্রতিটা টেস্ট-ই জিততে পারত
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৬387636
  • তাও নিজের দেশের পিচে খেলছে। এখন তো দেখে মনে হচ্ছে টেস্টগুলো ফালতু হারলো কোহলি এক্সপেরিমেন্ট করতে গিয়ে।

    কাল রাত্রে -৪ ফারেনহাইট অবধি নেমেছিলো। বরফ পরেছে প্রায় ১০-১১ ইন্চি।
  • aranya | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৮387635
  • ওয়ান ডে গুলো একপেশে হয়ে যাচ্ছে
  • aranya | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৪387634
  • ওয়ান ডে-তে নং ওয়ান দেশ রিস্ট স্পিন খেলতে পারছে না!

    বড়েস-এর মনে লয়, মেরূপ্রদেশের কাছে বাসা। আমরা কালেভদ্রে সিঙ্গল ডিজিটে গেলে, উইন্ড চিল নিয়ে, মনে করি জবর ঠান্ডা।
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৬387633
  • একটা ৩২ ওভারের খেলায় হার্দিক পান্ডয়া আর কেদার যাদবকে দিয়ে ৮ ওভার বল করানোর কি দরকার ছিলো বুঝলাম না।
  • pinaki | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৮387631
  • অনাগবাবু, আপনি খালি এসে পড়ুন। সব পাওয়া যাচ্ছে।
  • pinaki | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৮387632
  • আচ্ছা, একটি ঘোষণা। মিঠুন ভৌমিকের 'কাশ্মীর', সৈকত বন্দ্যোর 'দিনগুলি রাতগুলি', কল্লোলদার 'তক্কোগুলি', কল্লোল লাহিড়ীর 'গোরা নকশাল' এবং সিকি দ্য গ্রেটের 'মোটর সাইকেল ডায়েরিজ' এর বেশ ভালোরকম চাহিদা। এর মধ্যে বিশেষ করে কাশ্মীর খুব দ্রুত বেরোচ্ছে। আপনারা যাঁরা এখনও কালেক্ট করেননি, সময় নষ্ট না করে করে ফেলুন। এখন গুরুচণ্ডা৯র স্টল নং '২০৪এ'। সাত বা আট নম্বর গেট দিয়ে ঢুকে একদম মেন রাস্তার ওপর 'লালমাটি' র উল্টোদিকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত