এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৫387690
  • ইদিকে স্টক মার্কেট ক্র্যাশে আমার লাখদুয়েক ডলার গেলো। কেউ পাত্তাও দেয় না। ফোঁৎ।
  • নেতাই | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৩387689
  • উঁহু
  • dc | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩২387688
  • আজ শুধুই শর্ট খেলার দিন।
  • pepe | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৮387687
  • লুরু খুব বাজে জায়গা, আমাকে ৩ বার uber রিজেক্ট করার পর ৪ নং টা নিয়ে গেছিল অ্যারপোর্ট থেকে। মুম্বাই নগরীয়া তে রাত ৩ টেও পাওয়া যায়
  • Ekak | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৬387686
  • চালাবে না ঃ) ঐ ওজোন ও আক্রিতির স্পেস ক্যাব যাওআ সম্ভব এটা প্র্তীকি ভাবে বল্ছে আর কী। তবে এরকম প্রতিকি ও মাথায় টোনি স্টার্ক ভর না করলে হয় না ঃ) ঃ)
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫১387685
  • বুঝলাম না। গাড়িটা নিয়ে করবেটা কি? চালাবে? মাথাটা গেছে।
  • Ekak | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩২387684
  • টেসলা রোডস্টার। মাস্কের মাথায় টোনি ভর করেছে :)))
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫১387683
  • গাড়ি ঢুকিয়েছে শুনলাম। এমনিতেই টেক স্টকগুলো বিগত কয়েকদিন ধরে হুহু করে পড়ছে। এখন এইটা যদি ফেইল করে, তাইলে চিত্তির হবে।
  • T | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৪387682
  • আজ ফ্যালকন হেভি লঞ্চ। জনতা, রকেটের পে লোড টা একবার দ্যাকো। :)
  • kiki | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০০387681
  • আমার অভিজ্ঞতা ২০০৯ এর.............. তখন এবং ২০০৭/৮ এও রিসিপ্ট আগেই চেয়ে নিত। একবার সেই নিয়ে ঋভুর ড্যাডের সাথে হুলুস্থুল স্ট্যান্ডেই বেঁধে গেল। সেবার আমি একা ফিরছিলাম।

    ২০০৬ এর আগে অবশ্য কোন গোল ছিল না, পাঁচিল টপকে হেঁটে দু নম্বর দিয়ে বাড়ি পৌছে যাওয়া যেত। বা কাঞ্চা এসে নিয়ে যেত। তবে তখন একবার ই গেসলুম।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩২387680
  • অনর্গল ট্যাক্সি। খুবই ভালো। "অনর্গল ঘৃতকুমারী" কোথায় যেন ছিল একটা রহস্য রোমাঞ্চ গল্পে। ঃ-)
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০০387679
  • হ্যাঁ এটা ভালো আইডিয়া বটে। লুরুতে নেমে ট্যাস্কি ধরে সোজা কোলকাতা।
  • dd | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৬387678
  • অ্যারপোর্টে নেমে টেসকির জন্য আপনেরা যখন এতোই উতলা তখন খামোখা কলকেতা না গিয়ে লুরুতে চলে আসুন। যখন খুসী আসুন। যতোবার খুসী। অনর্গল টেসকি পেয়ে যাবেন। সব কিসিমের।
  • ল্যাগব্যাগর্নিস | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৯387677
  • একে মগনলালে পেলো কেন?
  • b | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪২387676
  • রিক্শা নিয়ে আড়াই নম্বর। রিকশা অবশ্যই পোস্ট পেইড।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৬387675
  • :)
  • Ekak | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৫387674
  • পয়্দল চোলে মোড় তক আসার অউর এক ইনসেন্টিভ আছে, জে কী এক মেঠাই এর দুকান আচে ওরা এগ্দোম সুবা সুবা খুলে অউর বনধ ভী কোরে বীচ রত মে। তো চা না গরম রসগুল্লা খেতে পেলেন।

    কুছু লোকের ফেলাইট থেগে উত্ড়েই জমকে টাট্টি পায়। তার জোলদি জোলদি বাড়ি চোলিয়ে জায়। হামার পায় ন।
  • Ekak | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৮387673
  • মানূসের কোতো সোমোস্যা। হামি সেই ২০০৪ নাগাদ এগবর সেস এয়ার্পোট থেগে টেক্সি চোড়েছিলো। আখুন তো গুট গুট কোরে পয়্দল মোড় ওব্ধি চোলে আসি। সেখেনে দুনিয়র টেক্সি এভেইলেবল।সদ্যো ফ্লাইটগাড়ি সে উতড়ে ফিন এগটা গাড়িই তে উটতে ভারী দোমবোন্ধো লাগে ঃ/
  • h | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৬387672
  • এ বাবা কুমুদি, মনে রাখবেন সিউড়ি বই মেলা কলকাতার থেকে ভালো। তবে ওদিকে ট্যাক্সি নেই, মার্সিডিস চলে, মানে আনলে না চলার কারণ নাই ঃ-)
  • তিনচাকা | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৫387671
  • অটোতে মিটার না থাকাটা একটা কেলেংকারী বিশেষ
  • kumu | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪০387670
  • "কুমুদি আসছেন জানলে একটা বই উদ্বোধন করিয়ে নিতাম। "!!!!
    কুমুদি তো বইম্যালা শেস হওয়ার পর আসছে।
    তবে পরের বার-
  • rabaahuta | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৭387669
  • কাল কয়েকবছর পর হলুদ ট্যাক্সি চাপলাম। আগে যে মিটারের ওপর একটা জটিল হিসেব করতে হতো সেটা উঠে গেছে দেখে শান্তি পাওয়া গেল।

    আর পরশু শেষরাতের দিকে ওলা চাপলাম, সহজেই পাওয়া গেল। বলতে নেই বেশ টপভুজঙ্গ অবস্থাতেও নিরাপদেই পৌঁছে গেছি, এমনকি রাস্তার কুকুররাও যেন একটু বন্ধুত্বপূর্ণ হয়েছে, হাঁকডাক করেনি।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৩387668
  • আচ্ছা। হতেও পারে দুই একটা রুটে চোলে হয়ত। এবার নামলে খেয়াল করব
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৮387667
  • মেগা ক্যাব না, ওইরকমই কি যেন নাম। মনে পড়ছে না।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৪387666
  • মেগা ক্যাব উঠে গেছে না? এখনও পাওয়া যায়?
  • h | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৪387665
  • ইশ কুমুদি আসছেন জানলে একটা বই উদ্বোধন করিয়ে নিতাম। বইটা পরে লিখলে বা না লিখলেও চলতো। যেমতি সরকারী রীতি।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৯387664
  • কিকিদির অভিজ্ঞতার পাশাপাশি স্বাস্থ্যচাড্ডির অভিজ্ঞতা বলে নিই। সে বেলঘরিয়া যাচ্চিল। নামার সময় ডিকির ভেতরের সমস্ত জিনিসপত্র নামিয়ে গাড়ীর ভেতরের কাঁধের ব্যাগ বেমালুম ভুলে ফেলে আসে। সেখানে পার্স, পাসপোর্ট, অন্যান্য কাগজপত্র সবই ছিল। এগজ্যাক্টলি বাড়ীর সামনে নামে নি। কাউন্টারে যোগাযোগ করে দেখে ড্রাইভার ভদ্রলোক সমস্ত কিছুই ফেরত দিয়ে গেছেন।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৯387663
  • কোলকাতা এয়ারপোর্টের অ্যারাইভাল লাউঞ্জে (গেটের বাইরে না) সার দিয়ে কতগুলো ট্যাক্সির কাউন্টার আছে। বিধাননগর পুলিশের, ওলা, উবের, মেগা ক্যাব না কি বেশ ইত্যাদি। 'বি.পু' র নিয়ম হচ্ছে আপনি লাইনে দাঁড়াবেন, ভদ্রলোক দেখবেন স্ট্যান্ডে ট্যাক্সি আছে কিনা, থাকলে আপনি পে করবেন এবং আপনাকে রসিদ দেওয়া হবে। এই রসিদে গাড়ির নাম্বার, ডেস্টিনেশন রুট আর কতটাকা পে করেছেন ইত্যাদি লেখা থাকে। এই রসিদটি নিয়ে আপনি যখন স্ট্যান্ডে যাবেন তখন বেরোনোর সময় একটা ছোট্ট কাউন্টার থেকে আপনার কাছ থেকে রসিদটি নিয়ে সেখান থেকে কিছু নাম্বার একজন লোক টুকে রাখে। এরপর আপনি রসিদটা নিজের কাছে রেখে দিন।
    সমস্যা হচ্ছে যে, রাতের বেলা মানে বারোটা একটার দিকে 'বি.পু'র ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি না থাকলে আপনি লাইনেই দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ না ট্যাক্সি আসছে ততক্ষন কিছু করার নেই। এবং ঘটনা হচ্ছে যে ঐ সময় মাঝে মাঝেই স্ট্যান্ডে ট্যাক্সি থাকে না। গত দুবছর ধরে ঐ সময় আমি প্রায়ই এই ঘটনা দেখেছি। 'দিব্যি পাওয়া যায়' এইভাবে না বলাই ভালো।
    বরং রসিদে যা লেখা আছে সেই অনুযায়ী না গিয়ে কোনো কারণ ছাড়াই মাঝরাস্তায় নামিয়ে দিচ্ছে এরকম কেস রেয়ার ইভেন্ট বলে ধরতে হবে কারণ আপনি যেকোনো সময় বি.পু কে যোগাযোগ করলে তারা ঐ ড্রাইভারকে হাম্পু দিয়ে দেবে শিওর শট। ড্রাইভারকেও কোলকাতায় করে খেতে হবে, ফলে এইরকম হওয়ার চান্স খুব কম। হ্যাঁ বাড়ীর সামনে না নামিয়ে পাড়ার মোড়ে নামালো এবং আর যেতে চাইলো না এইরকম হতে পারে।

    'বি.পু' র বদলে অন্য প্রিপেড যে কাউন্টারটি আছে সেটা অ্যারাইভাল লাউঞ্জ থেকে বেরিয়ে এসে তিন কি চার নম্বর গেটের কাছে। এইটি অস্বাভাবিক বেশী দাম হাঁকে এবং ট্যাক্সি পাওয়া যায়। এরা সারা বাংলার যেখানে যেতে চাইবেন সেখানেই যাবে। দিন রাত যেকোনো সময়ে পাওয়া যায়। কিছু গতিধারা প্রকল্পের জনতাকেও এদের মধ্যে দেখতে পাবেন ঃ)
    এই প্রিপেড কাউন্টারের পেছনেই উবের এবং ওলার ট্যাক্সি স্ট্যান্ড। নাম্বার দেওয়া। আপনি অ্যাপের থ্রু দিয়ে বুক করে ড্রাইভারের সাথে যোগাযোগ করে এই স্ট্যান্ডের রেফারেন্স দিতে পারেন। ব্যাপার হচ্ছে কোলকাতা এয়ারপোর্টের ভেতরের পার্কিং লটে এই অ্যাপক্যাব গুলো বসে থাকে না, অধিকাংশ সময় কাছাকাছি অঞ্চলের মধ্যে থাকে। কিন্তু রাত বাড়লেই যশোর রোড দিয়ে সার দিয়ে লরি চলাচল বাড়ে, ফলে যানবাহনের গতি স্লথ হয় এবং আপনাকে কুড়ি মিনিট থেকে আধঘন্টা অপেক্ষা করতেই হবে। এদের রসিদ সংক্রান্ত কোনো ঝামেলা নেই। এই হচ্চে ব্যাপার।
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৪387662
  • আমি তো বোকার মতন আমার ড্রাইভারকে (সেবারে ঐ প্রিপেইড নিয়েছিলাম) রিসিটটা প্রথমেই দিয়ে দিচ্ছিলাম। তা ড্রাইভার নিজেই বললো যে এটা গন্তব্যে ঠিকঠাক পৌঁছে তবে দেবেন।
  • kiki | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৩387661
  • রাত বারোটার পর ও দিব্যি প্রিপেড টেক্সি পাওয়া যায়। ঝামেলা অন্য জায়গায়, তারা আগেই রিসিপ্ট টি চেয়ে নিয়ে ভাঙিয়ে নিতে চায়। সেটা পারলেই পরের স্টেপে মাঝপথে গাড়ি খারাপ হ্যানাত্যানা বলে নামিয়ে দিয়ে বন্ধুর গাড়ি পৌছে দেবে বলে ঝামেলা করে। এইসব। একবার আমার সাথে তুমুল ঝামেলা হয়েছিল। একটা আজব জায়গায়, কলকাতায় অমন জায়গা আমি আগে দেখি নাই, নিয়ে গিয়ে নামিয়ে দিতে চেয়েছিল। আমি মোটেই নামি নাই। অত লাগেজ নিয়ে তারপর কি করব ভেবে। ব্যাটাচ্ছেলে কাঁই মাই করতে করতে নিয়ে তো গেল। আর সারারাস্তা পরের ছেলে আর আমার বাড়ী থেকে ফোন এসেই চলল। আমি বেশ জোরে জোরে ট্যাক্সির নাম্বার আর সব বিবরণ দিয়ে যাচ্ছিলুম।এইসব.............
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত