এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫২388020
  • হ্যাঁ পুপে ফুটকি এগুলো সব পুঁচকি পুঁচকি মে। আর রুকু তো ....

    আমি আর সিকি আছি দুজন যারা ফার্স্টনেমে ডাকতেই বেশী স্বচ্ছন্দ বোধ করি। কাজেই আমাদের নাম বা নিক ধরে ডাকাটাই কাফি। আমি নিজেও সবাইকে ফার্স্টনেমেই ডাকি।
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪২388019
  • নব্বইতে জন্মাইনি :-(
  • পুপে | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৮388017
  • @পাই দি, পাপোশ!!?? :'(
  • kiki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৮388018
  • আহারে ফুটকি। কি আর করা, একাই বও। ঃ)

    সত্যি, নব্বই শুনলে বলবে জন্মাবে কিনা ভাবেই নি।
  • Phutki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৫388016
  • আরে কিকিদি, ৯৯, ৯৭ ভর্তি। ঐ ৯৮ এই আমি একা।

    রুকু, ৯৮ তেই হামা দিলে, কে কত মা পড়ার পর কি হবে ভাবছি!
  • kiki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩২388014
  • সাতানব্বইয়ের গন্ডাখানেক আছে তো--- বুনু, স্যানিনি, টিম্ভাই, সিঁফো, এগুলো........ ফুটকি এক ইয়ার গুবলিয়ে দিয়ে এদের সাথে পতাকা ভাগাভাগি করে নাও।

    আমরা, মানে আমি, রেশমি আর রাত্রী একই
    বছরের। আর কেউ নাই মনে হয় সত্যযুগের। ঃD
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩০388013
  • মামুর গানগুলো এখন আমি দিন রাত শুনি :-D
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৯388012
  • আমি টানা তিনবছর কি তারও বেশি রোজ রাতে আরাবিয়ান নাইট শুনে গেছি। সেই ক্লাস সিক্স সেভেন থেকে। ওটা না চালিয়ে ঘুমোতে পারতাম ন্না। বাড়ির লোকে পেগলে গেছিল।
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৭388010
  • ৯৮ মাধ্যমিক!! :'-(

    হামাগুড়ি দিয়ে আসি
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৭388011
  • যমজ তো ভালো। তাহলে একজন খেলে আরেকজনের কি খেতে হয় না?
    ইয়ে, এটা কি চুমুর ক্ষেত্রেও প্রযোজ্য? :-P
  • Phutki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬388007
  • আর এত এত নতুন মুখের ভীড়ে আমাকে কেউ বলবে প্লিজ ৯৮ মাধ্যমিক কেউ এল কিন?! আমি সেই কব্বে থেকে এক পতাকা বয়ে চলেছি।
  • kiki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬388008
  • "অবিশ্যি সমাজ আমার ছেলেকে কি মেনে নেবে"--এই পার্ট টুকু বাদ্দিলে আমি খুশী। এ ছেলে পড়াশুনা নিয়ে আমার হাড়ে দুব্বো গজিয়ে দিয়েছে। এবার আমার মুক্তি নেচে নেচে বেড়ানোয়। সিম্পিল।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬388009
  • আমি আগে পুপে আর পাপসে গুলোতাম।

    কিন্তু রুকু এল তো সুকু কই?
  • Phutki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪388005
  • হ্যাঁ। সব্বাই মনে রাখবে, আমি আর পুপে যমজ। মানে, আগে পুপে লিখলে আমি ভাবতাম, আমি আবার কখন লিখলাম!!
  • kiki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪388006
  • ঐ ডায়েরি নিয়ে ব্যপক আবাজ খেতে হইছে। ঃ(

    মাকেই ছেলেপিলের সব কিছুর ঝাড় বইতে হয়, সে তুমি বুঝবেক নাই গো পুপেরানী। তোমরা হলে গে কলিযুগের মাইয়া, পোলা। আমাগো সত্যযুগ অন্যরকম ছিল। আর উনি কাকী!! ঋভুর চেয়ে এক আঙুল বড় হবে হয়ত। এদের সাহস দেখ!!
  • dc | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৮388004
  • আরে যাকে চিনিনা তাকে বাবু বলবো না?
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৩388003
  • বাবু :-P
    দেবী :v
    মিস্টার মিস... উহহ টুউ ফর্ম্যাল। প্লেন অ্যান্ড সিম্পল নাম ধরাই ভালো।
  • পুপে | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১২388002
  • বা নামের শেষে 'বাবু' দিয়ে ডাকলে ... :P
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১০388001
  • নাম ধরে ডাকার আইডিয়াটা বেশ ভালো কিন্তু
    এই দিদি কাকী দাদার ঝামেলিতে যেতে হয় না। :-P
  • পুপে | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৯388000
  • আমি পুপে-কাকী। দেখলে না তোমার কিকিকাকী কে দিদি বলে ডাকলুম!
  • পুপে | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৮387999
  • কিকিদিদি, তোমার না মুখ দেখানোর কি আছে গো! গ্র্যাজুয়েশন তো ঋভু করবে না বলেছে। তোমার মুখ দেখতে তো ভালোই লাগছে, স্পেশালি ওই কম্বোডিয়ার ডায়েরি তে।
  • শ্রেয়া | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৬387998
  • পুপে, কিকিকাকী, পাঞ্জাবী কুড়ি... বাপস!
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০২387997
  • শাট আপ ইয়া কুণাল বেশ ভালো
  • kiki | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৯387996
  • হন একদিন পর কাকে গান শোনাচ্ছিল!!!

    যাইহোক, আমি তালে আলাপ করে যাই-- শ্রেয়া খুকি, আমি কিকিকাকী.............. এই ডাকের সাথে আবহাওয়ার একটা যোগাযোগ আছে। কচি ডাক্তারটা জিন্দেগী শেসের থেকে একটু সময় পেলে বুঝিয়ে যাবে ক্ষনে।

    আমি ডিডিদাদার চেয়েও একধাপ এগিয়ে গেছি। আজকাল নষ্টলজিতেও মন নাই। কেমন নির্মোহ টাইপ হয়ে গেছি। মানে যবে থেকে ঋভু ঘোষণা করেছে সে আর পড়াশুনা করে সময় নষ্ট করতে চায় না। হতচ্ছাড়াকে বললাম অন্তত গ্রাজুয়েশনটা কর, লোককে মুখ দেখাব কি করে!! তাকে একটা শর্ট ফিল্ম ও ভেজলাম। তিনি আমায় উত্তরে মিরর্স পাঠিয়েছেন। আর আমার ইংরাজী গান শুনলে পাশে লিরিক্স খুলে রাখতে হয়, নইলে তালেগোলে কী বলতে চায় বুঝতে পারিনা।

    তার বাপ আমায় (এবং আমার গুষ্টিকে) চাট্টি উদ্ধার করে বলেছেন, রিডিং পড়তে শিখেছে, হিসেব করতে শিখেছে। এনাফ। ছেড়ে দিক। ঃ(
  • রুকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩০387995
  • রুকুবাবু? :-P
  • dc | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৫387993
  • এই গানটা শুনে দেখতে পারেন। অনেকে বলে এটা নাকি ব্যাংকসির গান।

  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১০387992
  • আমিও ইউটিউব লিংক দেবো। জাকির খান খুব ভাল্লাগে আমার। সিম্পল, ট্রুথ, আর পেইনের মধ্যে থেকে কমেডি বের করে ছেলেটা।

  • dc | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬387991
  • রুকুবাবুর কসমিক ফেয়ারিটেল ভারি ভাল্লাগলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত