এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৫388410
  • আহা, একক আমার মনের কথা বলেছে ঃ) আমাদের ছোটবেলায় সিনেমা দেখতে যাওয়ার একমাত্র ক্রাইটেরিয়ন ছিল তাতে কতো ঝারপিট থাকবে। যে সিনেমায় ঝারপিট থাকতো না সেই সিনেমা দেখতামই না।

    আর মনে আছে টিওয়ান আর টিটু। আমাদের সময়ে টিটু সাড়া ফেলে দিয়েছিল, কতোবার যে ওটা দেখেছিলাম! গপ্পের বইয়ের মধ্যে বোর্ন আইডেনটিটি আর সিনেমার মধ্যে টিটু, আমাদের কাছে এই দুটো ছিল লাইফ ডিফাইনিং ইভেন্ট।
  • avi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৩388409
  • হুঁ, নব্বই নস্টালজিয়া করতে দিলেই বোঝা যায় কে কত মা। প্রায় নিখুঁত হিসেব দ্যায়।
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০২388408
  • দ দি পড়লাম। কিছু একটা তো ফিশি ব্যপার চলছে বলে মনে হয়। হয়তো দুতিন বছর পরে আরেক স্নোডেন সবকিছু ফাঁস করবে।
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৯388407
  • আমার নব্বই ছিলো কার্টুন নেট ওয়ার্ক ময়। টম অ্যান্ড জেরি, ক্যাপ্টেন প্ল্যানেট, সোয়াট ক্যাটস, জনি কোয়েস্ট, স্কুবি ডু, ডেক্সটার্স ল্যাব, নিনজা রোবটস... রাত আটটায় কার্টুন নেট ওয়ার্ক সরে গিয়ে টি এন টি আসতো, তাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখাতো। বোর হয়ে যেতাম। একদিন সার্ফ করতে করতে স্টার মুভিজে টাইটানিক দেখে ফেলেছিলাম। সিকি উত্তেজনা!! আর জ্যাকের মরে যাওয়ার পর সিকি ভেউ ভেউ কান্না :-)

    এখন আর অমন কান্না আসে কই।
  • Ekak | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৮388406
  • নব্বুই মনেই পড়েনা :/ আমি অবশ্য নব্বুই দিন আগের ও ভুলে যাই, এতো সাল :| তবে রবীন্দ্র শুনি নি পাড়ার অনুষ্ঠান ফনুষ্ঠান ছাড়া এটুকু মনে আছে, সিনেমা বলতে তো যাতে যত ঝাড়পিট সেটা তত মস্তির সিনেমা। এখনো, সিনেমা তে মানুষের চে পশুপাখি ভোঁদড়, তারপর গাড়িঘোড়া উড়িয়ে দেওয়া এসব বেশি পছন্দ করি।
  • avi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৭388405
  • অন্যদিকের নব্বই অন্যরকমও ছিল। সেখানে থাকে শচীনের হাসি, বাইচুংয়ের ব্যাকভলি, লিয়েন্ডারের মেডেল, হিঙ্গিসের কৈশোর আর 'ওদের বাগানের সৌরভ'।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৩388404
  • ৩৮৮৩০ পাতয় ডিসির জন্য একটা গল্প লিখে রেখেছি।
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৭388403
  • আমাদের নব্বুই ছিল সুখেনদা আর মিঠুনময়, আর তার পরেই পোসেন। মিঠুন না পোসেন, কে মহাগুরু সেই নিয়ে তক্কো। আর ওদিকে সবার ওপর বচ্চন। এটা বোধায় আরেক নব্বুই।
  • Maria Koel | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৪388400
  • হ্যাঁ সৌভিক দা, আমি আপনার ঠিক পিছনেই ছিলাম। খুব বিশাল কিছু দেরিতে নয়। :-)
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৪388401
  • হ্যাঁ মানে কবিতা সিংহকে সুনীল গাঙ্গুলী অনেকবার লিখেচেন বলে জানাটা পড়ে আমারও কেমন কেমন লাগল।
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৪388402
  • আমাদের সময়ে ঋত্বিক ঘটক ছিলেন কঠিন থেকে কঠিনতম আঁতেল, মানে আঁতলামোর গোল্ড স্ট্যান্ডার্ড। ওনার কোন সিনেমা দেখা তো দূরে থাক, বন্ধুর বন্ধু কেউ ওনার সিনেমা দেখেছে শুনলে অবধি সেই বন্ধুর দিকে অবাক হয়ে তাকাতাম। আড্ডার সময়ে পথের পাঁচালি টাচালির নাম কেউ করলে অবধি চমকে উঠতাম, আর ঋত্বিক ঘটক তো বহুদূর!
  • মারিয়া | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৯388399
  • দাদু : পাতা হ্যা আজ মাম্মি নে
    কেয়া বনায়া? জলেবি।
    নাতি: জলেবিই!!

    হাহাহা, সত্যি কি মিষ্টি ছিল না এগুল
  • souvik ghoshal | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৬388398
  • আমরা যখন আশিতে জুনিয়ার বেসিক স্কুলে আর নব্বইয়ের শুরুতে হাইস্কুলে পা দিলাম, তখনো টিভিতে একটাই চ্যানেল। দূরদর্শন। ৯২ নাগাদ ক্লাস এইট নাইনে বোধহয় ডি ডি মেট্রো সেকেন্ড চ্যানেল এল। কি একানব্বইতে। তখন ইরাক আমেরিকা যুদ্ধ চলছে। অল্প অল্প শুনছি বুঝছি সে সব। সোভিয়েত ভেঙে গেছে সদ্য। তাই নিয়ে বড়দের মহলে নানা আলচনা শুনতাম বুঝতাম না। তারপর তো ক্লাস ইলেভেন এ উঠে একদিন কে জানি ঋত্বিকের যুক্তি তক্কো গপ্পো দেখাল। ব্যস, ওটাই মেটামরফোসিস। এরপর ইউরোপীয় দেবতারা কি সাহিত্য কি সিনেমার একের পর এক নামতে থাকলেন। কলেজ লাইফ আর তারপর যাদবপুর কম্পারেটিভ। বদলে গেল আগের জগৎটা। কোথায় রহড়া মিশনের আশ্রমিক পরিবেশ রামকৃষ্ণ বিবেকানন্দ সারদাদেবী, পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুলে কোথায় চে চারু ভগৎ সিং, নকশালবাড়ি যাদবপুর তুলনামূলক সাহিত্য কাফকা দস্তয়েভস্কি। আমাদের নব্বইয়ের শুরু আর শেষ ছিল এক্কেবারে আলাদা দুই জগৎ। এক দশকে কতগুলো প্রজন্ম যুগ পার হয়ে গেলাম।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৪388397
  • হ্যঁ, ৭ঃ৪০।

    তোমাদের খেলাধুলোগুলো দারুণ মজার ছিল তো!
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৩388396
  • কোন নব্বইয়ের কথা বলা হচ্ছে? আমার ধারা জিলিপির অ্যাড ছাড়া কিছু মনে পড়ছে, আর সেটাও টিভিতে। :-(



    সকাল শুরু হয়েছে এটা দিয়ে। :-)
  • মারিয়া | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩২388395
  • দাদুর একটা বহু পুরানো রেডিও ছিল। রোজ সক্কাল সক্কাল ওটা জোরে জোরে চালিয়ে দিত। পরীক্ষার পর ইস্কুলের ছুটি ছাটা থাকলে কোনো দিন বেলা করে উঠবো ভেবে রেখেছি, আর সেই সময় সাত সকালে ওই আওয়াজ।
    উফফ তখন প্রায়ই খুব রাগ হত মনে মনে।
    আর এখন এগুলোই ভাবলে নস্টালজিয়া এ ভুগি।
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৮388393
  • অভ্যাসবশত
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৮388394
  • কবিতা সিংহের কবিতার কটা লাইন মনে পড়ে গেল-

    ‘একা হতে চেয়েছিল
    তবু কেউ রুমাল নাড়েনি বলে দিল্লী কালকার—
    ট্রেন থেকে নেমে গেল পার্বতী মিত্তির
    সন্ন্যাস নেবার পরও চিদানন্দস্বামী
    দরজায় কলিং বেল রেখেছিল অভ্যাসশত’
  • মারিয়া | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৭388392
  • হ্যাঁ ওই সময় আ্যড গুলো সত্যি দারুণ ছিল। সব না হলেও, বেস কিছু। হালকা হালকা মনে আছে। লাইন গুলো শুনলেই আবার স্মৃতির পাতায় কেমন দোলা দিয়ে যায়।
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৫388391
  • আকাশবাণী
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৪388390
  • সাকাশবাণী কলকাতা ক য়ে সাড়ে ৭টা থেকে রবীন্দ্রসঙ্গীত হ'ত না, সাতটা চল্লিশ থেকে হ'ত। সাতটা পঁচিশ থেকে সাতটা পয়ঁত্রিশ দিল্লি থেকে খবর, সাতটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্থানীয় সংবাদ। তারপর তিনটি রবীন্দ্রসঙ্গীত। আমাদের কালে অন্ততঃ ঃ)
    সেইনিয়েও খেলা ছিল আমাদের-আজ কে গাইবেন? জানা হয়ে গেলে, কোন গান গেস করা। অথবা অপেক্ষায় থাকা। যেমন বনানী ঘোষ গাইলে সখি ঐ বুঝি বাঁশি বাজে আজ হবে নাকি-এইরকম
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৬388389
  • আরে বার্সেলোনা অনেক দূর, কিন্তু পূর্বা দাম শুনে যে সেই ছোটবেলার রেডিওর সাড়ে সাতটা থেকে রবীব্দ্রসগীত মনে পড়ে গেল, প্রোগ্রামটার নাম মনে করতে পারলাম না। তার আগে খবর মনে পড়ে গেল, দিল্লি থেকে রিলে করা হত কি? তারও আগের ভারত বিস্কুট দিলে নাতনির দাদুকে বিয়ে করার অ্যাড মনে পড়ল, কিন্তু সাতটস থেকে সাড়ে সাত্টায় কোলকাতা ক এ কী হত মনে পড়ল না ঃ(

    ৯০ তো দেখি বার্সিলোনার থেকেও দূরে চলে গেছে!
  • মারিয়া | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১০388388
  • প্রতিশ্রুতি দিয়ে না পালন করলে কি হয়!!? :'(
  • সৌ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৫388387
  • প্রতিশ্রুতি পালন হউক
  • মারিয়া | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০০388386
  • আমিও সেই শুনতেই এলাম
  • সৌ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৯388385
  • পাই এর বার্সিলোনা শুনতে এলাম
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৮388384
  • আমার হিডেন ফ্রেন্ডই ভালো :-)
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৪388383
  • একটু পালটালেই মগনলাল হয়ে যেত, সাংঘাতিক কেস হত। ঃ-)
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫২388382
  • রক্তবরণ, মুগ্ধকরণ, নদীপাশে যাহা বিঁধিলে মরণ :'-)
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫১388381
  • একি। পূর্বা দাম নিয়ে লিখলাম, সে পোস্ট গেল কই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত