এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৪388650
  • দুকে, হোয়াট ইজ "ক৮" ?
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৩388649
  • দানববাবুর অনুসরণে ........ এক বিফল প্রচেষ্টা

    নব্বই ছিলো নড়বড়ে, তবু তাকে তো জাপ্টে ধরবোই
    গোলগাল ছিলো চাঁদের গড়ন, জ্যোৎস্নায় খুব জেরবার
    বৃষ্টির ফোঁটা ইয়াব্বড়ো হোতো,ঘুঁটেরা সবাই ফিটফাট
    টমেটোতে ছিলো গোলাপের ঘ্রান, প্রলাপও তখন সুমধুর

    ছিলো কিনা গোঁপ, কিন্তু তখনো লোকে ব্লাশ টাশ করতো
    ইংরেজী বুলি, আহা মরি মরি, মার্ক্সবাদেও ধরতাই
    হায় কত গুল, হ্যান ত্যান আর স্মৃতির গলিতে খোঁজা
    নস্টালজির কাঁথায় আগুন, পুড়ে যায় যতো মোজা।।

    (আরে না না, আত্মজৈবনিক কিছু নয়। নব্বইএর দশকে আমি পঞ্চাশের বালক মাত্র। এই সমবেত ইয়ং ম্যানেদের কথা পড়ে টরে নিয়ে এট্টু ইরিমিরিকিরি কল্লেম। চাপ নিয়েন্না)
  • Du | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩১388648
  • ডিডিদা মহাভারতে কি এমন গল্প আছে যে কলিযুগে ক৮ হবে এইসব কৃষ্ণ বলছে?
  • চণ্ডাল | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২০388647
  • বাকী চন্ডা৯ আর ৯নীরা কোথায় ?
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১৪388646
  • এখন বেঁধে বারান্দায় বের করে দিয়েছি, কিন্তু অলরেডি কিছু পোকা বেরিয়ে এসেছে যে।
    তবে ডালে ছারপোকা হয়নি শুনে একটু নিশ্চিন্ত হলাম।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১০388645
  • মানে মুখটা বেঁধে ফেলোনি? কেন?? কিন্তু ডালে ছারপোকা হয় না।

    ডাল যদি প্যাকেট খুলে কৌটোয় ঢালা না হয় বা অনেক বেশীদিন চলবে এরকম হয় তাহলে পত্রপাঠ ফ্রীজে ঢুকিয়ে দিও। তাতে সেদ্ধ হতে একটু আপত্তি করবে বটে ডালের দানারা। তা সেটুকু ত সহ্য করতেই হবে।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৬388643
  • শ্রীমতী ভয়ংকরী ত আমি সাদাকালো টিভিতে দেখেছিলাম মেজোবেলায়
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৬388644
  • জীবনে শান্তি নেই। খোলা প্যাকেটে ডালের মধ্যে পোকা হয়েছে, সে ভয়ানক বজ্রকীটের মত অথবা বড় বড় উকুনের মত দেখতে বোধয়, ডালটা ফেলেছিলাম ডাস্টবীনে, এবার ঐ বজ্রকীটগুলো ঘরে ঘুরে বেড়াচ্ছে। ভাল্লাগেনা, দুর্দুর্দুর। এদিকে আমার ছারপোকা আতঙ্ক আছে, কিন্তু ছারপোকা চিনিনা, তাই সব পোকাকেই ছারপোকা মনে হয়।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০১388642
  • হইচই মানে দুপুর ঠাকুরপো?

    কিন্তু দমদি আর টি লেখা পাঠায়না কেন? আমি আর আলাদা তাগাদা দিতে পারছিনা বাপু। ভয়ানক ক্লান্ত।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৫388641
  • আরে করেচ? এইবার মিস ভয়ংকরী দেখে ফ্যালো। কী চমতকার খাজা। খুব রাগ হবে। :)
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৭388640
  • ব্ল্যাংকির কথায় আমি হউচইতে সাবস্ক্রাইব করলাম। মন্দ না।
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৪388639
  • নেটফ্লিক্সই বটে
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৩388637
  • নির্ঘাত নেটফ্লিক্সে।
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৩388638
  • এটা শুনে দেখতে পারেন, হয়তো একটু মন ভালো হবে

  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৮388636
  • ঃ) অ্যাক্টস অফ ভেন্জেয়েন্স
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৪388635
  • এটা সিনেমার নাম?

    এর উত্তরে আবার আরে না না ঃ) বলতে হবেনা অবশ্য।
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৭388633
  • আরে না নাঃ)
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৭388634
  • কী সিনেমা?
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৫388632
  • এই রে আমার কথায় কিছু মনে করবেন না, আমি সত্যি কবিতার কিছু বুঝিনা। আমাকে সেফলি ইগ্নোর করতে পারেন ঃ)
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০০388631
  • হ্যাঁ, ভালো ভালো পদ্যগুলি সব ছাপা বইয়ের জন্যে তুলে রেখেছি। ডবল ডিমাই এক ভল্যুম মরোক্কো চামড়ায় বাঁধাই। যন্ত্রস্থ হলেই খবর দেবো, কিনে পড়বেন যেন। আপাতত আমি অভিমান করে সিনেমা দেখতে বসি। শণিবার সন্ধ্যে হয়ে এলো, আজ সারাদিনে মোটে একটা সিনেমা দেখেছি তাও অতি অখাদ্য।
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৬388630
  • আমার সেরকম ভালো লাগলো না ঃ(
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৫388629
  • দানববাবু, মুগ্ধতা নেবেন।
    যদিও দিকপাল কে প্রথমে বিপ্পাল পড়েছিলাম।
  • San | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৪388628
  • হুতোদা রক্‌স !
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৩388627
  • একজনের টাকে এফ সি দিতে চাই। কিন্তু এফ সি কী জানিনা। :-(
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪০388626
  • কী দিলে গুরু, কী দিলে। আহা, খোঁচানো সার্থক।
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৮388625
  • ঝরোখায় ছিল চাঁদমুখখানি একরোখা ছিল দিনকাল
    রুখে না দাঁড়ালে শেষ বসন্তে বয়েস পেরোয় তিনকাল
    পীড়ের পীরিতি বেপথু যেমন কম্পাসে ভুল চুম্বক
    চৌমাথা জুড়ে মেঘ করে আসে চুড়্মুড়ে চায় খুব ঝাল
    পকেটে হৃদয় আস্তিনে ছুপা কাঁটার মুকুট ফুলফুল
    কি হলো কোথায় ঝাঁপ দিয়ে পড়ে তিনহাত বুঝভুম্বুল
    খাপ পেতে ছিল একক দশক ওঁৎ পেতে ছিল শূণ্য
    ঝরোখায় ছিল নব্বই, ছিল দুরাশাপিয়াসী দিকপাল।

    (ভাবলাম সন্ধ্যাআহ্ণিক করে একটু সিনেমা দেখবো, তা পোলাপান। ঐখানে তিনকাল লেখার ইচ্ছে ছিলনা, ধোর্বা* হলে প্যশনটা বোঝা যেত। কিন্তু আমার কিনা অপশব্দে আপত্তি, তাই)
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৩388624
  • এবাবা সিনেমাটা দেখবেন না, বইটা পড়ুন। আর এই বইটার সথে অনারেবল স্কুলবয় পড়া উচিত।
  • Yeerlin Silverleaf | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩১388622
  • টেইলার
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩১388623
  • টিংকার টেলর সোলজার স্পাই।
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৯388621
  • ওই মুভিটার নাম কী, জলদি বলো, টিংকার তারপর কী যেন সোলজার স্পাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত