এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৭388800
  • এই নামেই।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫০388799
  • এখানে কি নামে লেখেন?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৯388797
  • আপনি এই মুহুর্তে লগ ইন করতে পারবেন না
    আমরা আপনার ফটো পর্যালোচনা করার পরে আপনার সাথে যোগাযোগ করব। নিরাপত্তাজনক সতর্কতা হিসেবে আপনাকে এখন অেবূক থেকে লগ আউট করা হবে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৯388798
  • রৌহিন আর মারিয়া।

    কিন্তু এটা কী কেস হল ? আমাকে ফেসবুক বলল, মুখের ছবি দাও, আকাউন্ট সিকিওর করব আমরা, ছবি দেবার পর লগাউট করিয়ে দিল, ছবি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে। এসব আবার কি ?
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৫388796
  • এইদিজন কে কে?
  • Hmm | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৫388794
  • 'জিন্দেগি' চ্যানেলে দু- তিনটে পাকিস্তানি সিরিয়াল দেখেছি। খুবই ভাল লেগেছে।

    সেই সিরিয়ালটা দেখেছিলেন, যেখানে দু ভাই আর তাদের বৌদের মধ্যে খুব ঝগড়া হত। এত ঝগড়ায় বিরক্ত হয়ে তাদের বাবা বড় ছেলের ছেলের সাথে ছোট ছেলের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন?সেই নাতির অন্য প্রেমিকা ছিল, সে এ বিয়েতে খেপে গিয়ে প্রেমিকাকেও বিয়ে করে বাড়ীতে নিয়ে এল। তারপর কী হল আর জানতে চাইবেন না!! একে ভালো সিরিয়াল বললে আর কি বলব??

    নাম মনে পড়ছে না, বছর দেড়েক আগে জিন্দ্গীতে দেখাত। এর চেয়ে জিন্দগীতে দেখান তুর্কিশ, ব্রাজিলিয়ান, কোরিয়ান সিরিয়ালগুলো অনেক অনেক ভালো ছিলো। আধে অধুরে নামের একটা হিন্দি সিরিয়ালও খুব ভালো ছিল।
  • অর্জুন অভিষেক | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৭388793
  • আমাদের সকলের আজ ব্লাড টেস্ট হল। রুটিন টেস্ট। আমি গিয়ে পৌছাব ৩।৩০ নাগাদ।
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৫388792
  • নাথবতী অনাথবত অবস্থা। :-(
    ফ্লেক্স ছাড়া নিজেকে ফাঁকা লাগছে। রৌহিণ দা কখন ফ্লেক্স নিয়ে ঢুকবে :-(
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩২388791
  • আঁচড়ানো চুল, হাতকাটা শার্ট, লোকটিও বুঝি চুপচাপ
    মনে হয়, যেন ওরও জুতোর ভালো নাম বুঝি হাওয়াই
    পুষ্যি বেড়ালও একই, হয়তো চোখের কালিতে মাঞ্জা
    বিস্কুট চায়ে অভ্যেস এরও দু দশ টাকার কারবার।

    অন্য ফুটের এসটিডি বুথে লোকটা এখন চৌপর
    দিন একই নাম ধাম সপ্‌সপে ঘাম অ্যাড্রেস বুকে টেলিফোন,
    আরশিনগরে এ বাদে প্রলেপ মেশিনের লেদ ক্লান্তি,
    ওর মন্ত্রীও পদাতিক বুঝি আড়াল নিয়েছে নৌকোর।

    নীল কালি দাগ মুখটা বেবাক মরমিয়া কিছু যোগাযোগ
    ফুটনোটে কার্ড ওর গ্রিটিংসে পেন্সিল সীসে নাম্বারস,
    এই দানে যদি মিলে যায় তবে বদলাবদলি নিশ্চিত
    সন্ধ্যার ট্রেন গ্যালোপিং মেল নিয়ম সাজিয়ে শোনালো।

    চোখাচোখি হয়, ডায়াল আঙুল সংলাপে কিছু সংখ্যা
    কিছুটা সংখ্যা অবয়ব সেজে হয়ত বলবে হ্যালো,
    এই দানে যদি না মিললো তবে অমীমাংসিত হারজিত
    পাট করা ভুল, শার্টকাটা হাত, লোকটিও খোঁজে হংপাল।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৯388790
  • ভোট নাকি খুব কম পড়ছে। এটা ত্রিপুরার জন্যে আনইউজুয়াল। অবশ্য ফেসবুকে পড়লাম, সত্যি মিথে জানিনা।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৪388789
  • অর্জুন, কার্নিভ্যালে যাবেনা? শেখরদা ওখান থেকে প্রোগ্রামের ধারাবিবরণী দিচ্ছেন।
  • অর্জুন অভিষেক | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৪388788
  • 'উনিশে এপ্রিল' যদিও আমি আর মা দেখতে গেছি একসঙ্গে বিজলীতে। আমার ক্লাস টেন। তবে ঋতুপর্ণ আমাদের বাড়িতে নজর কেড়েছিল 'বাহান্ন এপিসোডে'।

    খুবই ভাল স্ক্রিপ্ট। কিন্তু এখন মনে হয় বড্ড আরবান আর একটু একঘেয়ে। সুপ্রিয়া দেবীর অন্য মাত্রায় অ্যাকটিং দেখা গেছিল।

    তখনই তই সেই 'জননী' চলছে।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫২388787
  • এইরকম একটা চমৎকার জায়গা ছিল কলেজটিলা।

    কেসিদা থাকলে বলতে পারতো।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৯388786
  • এরকম বাড়ি আমারো খুব পছন্দ। জংগলটা বানিয়ে ফেলতে পেরেছি কিচুটা, যদিও সেই জঙ্গলে বাড়ি করা যাবেনা।
    তবে এরকম কিছু বাড়ির সন্ধান আমি ডিব্রুগড় আর আগরতলায় পেয়েছি। প্রোমোটার খপ্পরে তারা পড়ার আগেই ঘুরে আসতে হবে। এগুলোতে ছবি তোলারও খুব শখ। ডিব্রুগড়েরটা আবার হ্হেরিটেজ বাড়ি। আশুদা বলছিলেন,আসাম মেডিকাল কলেজ, প্রতম মেডিক্যাল কলেজ নাকি ষুরু ওখান থেকে। ম্যালেরিয়ার কাজ হত !

    অচিন্ত্যদার আগের আপিসের সামনেও একটা ছিল। খুব লোভ দিতাম বাড়িটাকে।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৭388785
  • না বোধয়, এমনি। চোরাই মালের বখরা ইত্যাদি। পাশেই হাওড়া নদী, গোলবাজার, বটতলা বাজার, চোরাচালানের জিনিস ইত্যাদি। তাছাড়া গুরুপদ ছিল বনদপ্তরের কর্মী - সেখানেও চোরাচালানের অনেক সুযোগ। গুরুপদ'র মা বনদপ্তরের একটা কোয়ার্টার দখল করেই থাকতেন; নাতনীকে নিয়ে।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৫388784
  • শেষ ভালো বাংলা সিরিয়াল বোধয় তিথির অতিথি। তাও শেষদিকে গেঁজিয়ে দিয়েছিলো শুনেছি।

    উত্তম কুমারকে নিয়ে করা তিনমাসের সিরিয়ালটি মন্দ হয়নি।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৪388782
  • যা বলছিলাম, এইরকম একটা আগাছাময় জংলা বাড়িতে আবার থাকার যে কি ইচ্ছে আমার।

    এই আইপিএফটিসুলভ সংগঠনগুলির এটাই স্ট্র্যাটেজি - লোভ/ধমক/বন্দুকের নলের মুখে এমন সব অল্পবয়সীদের জড়ো করে যাদের নিজস্ব কোন বক্তব্য বা ইচ্ছে নেই, কিছুদিন পর চমকানোর নেশায় ভেসে পড়ে।
    আমাদের বন্ধুরা ছিল যারা গ্রাম থেকে পালিয়ে আগরতলা, যাদের সাধ্য ছিল তারা শিলং পালিয়ে যেত বন্দুক ধরা থেকে বাঁচার জন্যে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৪388783
  • গুরুপদর নামে কীসের কেস ছিল ? মানে এই খুনজখমগুলো পলিটিক্যাল ?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪১388781
  • এদিকে দৈনিক সংবাদ নিয়ে দৈনিক খবর পাচ্ছি, প্রথম পাতাজোড়া, রোজই মোদী।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪০388780
  • আমরা ছোটবেলায় একটা বাড়িতে থাকতাম, তার পেছনে অনেকটা বড় জায়গা ছিল, তাতে ভয়াবহ জংলা। জঙ্গল নয়, ঐ জংলা। আগাছা, গুল্ম, প্রাচীন ইঁটের পাঁজা, তালাবন্ধ গুদামঘর ইত্যাদি। বাড়ির এমাথা থেকে ওমাথা যেতে হলে কুড়ুল কোদাল কাটারী নিয়ে যেতে হতো।
    অবশ্য কে জানে, ছোটবেলায় যত বড় লাগতো আসলে তত বড় ছিল কিনা। সেই পাড়াটা আবার ছিল ভয়ানক, মাসে এক আধটা খুন জখম হতো। আর আমাদের বাড়ি কাজ করতেন গুরুপদ'র মা; গুরুপদকে কোনদিন দেখিনি কারন সে ছিল ফেরার আসামী, আর এলাকার সব সন্দেহভাজনরা হাওয়া গরম দেখলে তাঁর কাছে আশ্রয় নিত; মাঝে মধ্যেই পুলিশ এসে সৌজন্য সাক্ষাৎ করে যেত। ভয়ানক ব্যক্তিত্বময়ী ভদ্রমহিলা। মা বাবা যেহেতু সারাদিন বাড়ির বাইরে, আনপ্রেডিক্টেবল মফস্বলে চাকরী করতে যেত, তাই আমাদের নিরাপত্তার জন্যে একটি কঠিন ঠাঁই দরকার ছিল; এখন মনে হয় মা বোধয় অতিবৃদ্ধপ্রপিতামহীর ডাকাতের ঘাটে নৌকো বাঁধার দৃষ্টান্ত মনে করে গুরুপদ'র মা কে অ্যাপয়েন্ট করেছিল!
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৯388779
  • হ্যাঁ, খুব ভাল মনে আছে।

    কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে, বিশেষ করে ট্রাইবাল বেল্টে, সিপিএম এর মধ্যে সাবোতাজ আছে। নইলে ট্রাইবাল নেতারা এমন করে কাজকম্ম কিছু করেননি, ফাঁকি মেরেছেন, ফান্ড পুরো আনইউটিলাইজড ফ্হেরত গেছে, এত ক্যাজুয়ালি নিয়েছেন, ভাবা যায়না। ওভারাল জিতলেও ট্রাইবাল বেল্টে কমবেই বলে মনে হয়, যদিনা শেষ দিকে অন্য কিছু হয়ে থাকে। আর এই কমাটা, মানে ওদের ঢুকে পড়াটা ভবিষ্যতের জন্য খুবই চিন্তার। এবার উতরোলেও আবার সেই পুরানো দিন ফিরে আসটা সহজ হয়ে যেতেই পারে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৫388778
  • উনি বিজেপি তে গেলে ( মানে অফিশিয়ালি), ভাল চাপ ছিল।

    তবে আইপিএফটি র এই ফ্যাকশনটাও ভুলভালই। মানে এই এন সি দেব্ববর্মা ফ্যাকশনের সেরকম কোন হোল্ডই দেখিনি। এরা পাকড়াচ্ছে অবশ্য একদম বাচ্চা ছেলেপুলেদের, যারা কিছুই বোঝ্না। মদ শূয়োরের টাকা দিয়ে ভাসিয়ে দিচ্ছে। গ্রামের লোকজন বলতেন, কী করব, আমরা চাইনা, কিন্তু ছেলেপুলেরা এরকম করে চলে যাচ্ছে। কী আর হল, ঐ বারোদিন হাইওয়ে অবরোধ করে এরাই বসে রইল, ঐ বৃষ্টির মধ্যে, কতজন অসুস্থও হয়ে পড়েছে। কী ইস্যু, কী বৃত্তান্ত, কিছুই জানে বোঝেনা, বাচ্চা ছেলেপুলে। ঐ, মদ, মাংস অফুরান।
  • অর্জুন অভিষেক | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩২388777
  • @ঈপ

    'তেরো পার্বণ', 'সেই সময়', 'হামলোগ', 'বুনিয়াদ', 'সোনার সংসার'

    মনে পড়ে?

    'জিন্দেগি' চ্যানেলে দু- তিনটে পাকিস্তানি সিরিয়াল দেখেছি। খুবই ভাল লেগেছে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩০388775
  • ঃ(

    কিন্তু আমাকে পেঁপেচাষের পদ্ধতি জিগেশ করলেও খুশি হতাম। অবশ্য আমার জঙ্গলে কোন চাষই পদ্ধতি মেনে হচ্ছেনা। তাতেও যে তারা ফুলফল দিয়ে চলেছেন, এটাই জানাতাম।
    পেঁপে গাছে পেঁপে আসেনা বলে আমার বিল্ডিং শুদ্ধু মাসিমারা যে গাছগুলো কেটে দেবার কুপরামর্শ কতবার দিয়েছিলেন, সেটা না শুনে কত ভাল কাজ করেছি, গাছময় পেঁপে থেকে ওঁদের উপহার দিয়ে আসার সময় নিগঘাত বুঝেছেন। তবে আমি কিছুতেই ওঁদের বোঝাতে পার্রতাম না, গাছ ফুল ফল না দিলেও আমার কোন আপত্তি নেই। তাতেও আমি তাদের কাটব না। জংগলি গাছপালাই কাটিনা !
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩০388776
  • মাঝে ভালোরকম গুজব উঠেছিল প্রদ্যোৎকিশোর বিজেপিতে যাচ্ছেন।
  • অর্জুন অভিষেক | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৯388773
  • টি ভি সিরিয়াল থেকে আমাদের বাড়ি সুরক্ষিত কারণ আমার বাবা- মা দুটো পছন্দের সিরিয়াল ছাড়া আর দেখেননা।

    আমার সঙ্গে টিবির সম্পর্কই কম। কিন্তু অন্য কারো বাড়িতে গেলে দেখেছি, টি ভি সিরিয়াল শুরু হয়ে যায় সকাল ৮ টা থেকে, চলে মধ্যরাত অবদি।

    সিরিয়ালের কনটেন্ট বেশ আতঙ্কের এবং আশংকার।

    সবচেয়ে আশ্চর্য ঘণ্টার পর ঘণ্টা ঘণ্টা সবাই দিব্বি বসে দেখছে।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৯388774
  • হুঁ, বিষ ঢুকিয়ে দিয়েছে অলরেডি। ভোটে যাই হোক, ব্যপার গোলমেলে। প্রদ্যোৎবাবু ত্রিপুরা গেছেন, যদি উপজাতি ভোটকে কিছু প্রভাবিত করতে পারেন; কিন্তু তিনিও আসলে কোনদিকে খেলছেন কে জানে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৫388771
  • হ্যাঁ, এই যে খোলাখুলি জোট, এটা ভাল না খারাপ, সে নিয়ে একটু ধন্দে। সেদিন উৎসব এটা পড়ালো। এখানে বলছে, এটা বিজেপির জন্য ভুল চাল হয়েছে। http://www.tripurainfoway.com/column-details/381/political-blunders-may-cost-bjp-2018-tripura-election-editorial-analysis.html

    এটা তো এখন বিজেপির পোর্টাল, এই লেখক/সম্পাদক আগে ঘোর সিপিএম থেকে এখন ঘোরতর বিজেপি হয়েছেন শুনলাম। সেখান থেকেও এরকম লেখা, তাহলে এদের এই আশঙ্কা সত্যিও হতে পারে। হলে খুবই ভাল হয়। কিন্তু আবার আরো কাউকে কাউকে বলতে দেখলাম, এগুলো হবেনা।

    আমি নিজে কিছুজনের সাথে কথা বলে দেখেছি, আগে বাম হলেও এবারে বিজেপির দিকে ঘেঁষতে গিয়েও যাননি, এই আইপিএফটি কানেকশনের জন্য। একজন তো প্রার্থী হতে গিয়েও হননি। ট্রাইবাল সেকশনেই এটা আছে, বাঙালিদের মধ্যে তো আরো। হলেই ভাল। কিন্তু এরা বিষ যা ঢোকাবার তা ঢুকিয়েছে। মিডিয়া, প্রশাসনকে ভালই কিনেছে। ইলেক্সশন কমিশনও শুনলাম ভালই বায়াসনেস দেখাচ্ছে।

    তবে শেষের দিকে সিপিএম এর প্রচার, ভিতরে ভিতরে বেশ ভাল হয়েছে শুনলাম। বিজেপির পতাকা এবার অনেক ভিতরে ভিতরে পোঁতা দেখে ( ত্রিপুরায় এই পতাকা পোঁতার ব্যাপারটা বেশ মজার লেগেছে) ঘাবড়ে গেলেও শুনলাম, প্রচারে অতদূর পৌঁছায়নি।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৫388772
  • ওরকম হয়। রবিবাবুকে লোকে পেঁপেচাষের পদ্ধতি জিজ্ঞেস করে চিঠি লিখতো। সেই হিসেবে সাহিত্য থেকে পেঁপের যা দূরত্ব, সেই তুলনায় মশার সঙ্গে ফিনাইলের দূরত্ব কিছুই না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত