এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৬388859
  • মানে এখনও এত কিছুর পরেও পেইড নিন্দুক বলে সমস্ত ডাইলিউট করার চেষ্টা কেউ করে যেতে পারে, এখনও, দেখেই হাসি পাচ্ছে। জেএনইউতে মুচকুন্দ এবং মামিডালা, পুণেতে গজেন্দ্র চৌহান, সেন্সর বোর্ডে পহেলাজ নিহালনিদের এত বছরের খেলাগুলো তো তাও লিস্টি করিই নি।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৬388860
  • সায়েন্স, এডুকেশন, হিস্টরি সবেতেই তো নিচ্ছে।
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২২388858
  • পলিসি অনেক ওপরের ব্যাপার, ফ্যাসিস্টরা পলিসি টলিসি নিয়ে মাথা ঘামায় যখন সরকারিভাবে ফ্যাসিজম রাষ্ট্রপরিচালনার স্টিয়ারিং হিসেবে পরিগণিত হয়। এখনও তো সে সময় আসে নি। সেকেন্ড টার্মে জেতা হয় নি, সংবিধান বদলানো হয় নি, এখনই প্রো-হিন্দুত্ব পলিসি-টলিসি খেলা চাপ আছে। ছুটকো ছাটকা জিনিসপত্র কি তাই বলে বন্ধ থাকবে? আখলাকের অন্যতম খুনী জেল হেফাজতে মারা গেলে কেন্দ্রীয় মন্ত্রী কর্তৃক তাকে জাতীয় পতাকায় মুড়ে রাষ্ট্রীয় সম্মান জানান, এদিকে দলিত সেনা সীমান্তে নিহত হলে তাকে শেষকৃত্য দেবার জন্য তার নিজের গ্রামেই জায়গা মেলে না। বাকি খুনীদের সরকারি চাকরি নিশ্চিত করা হচ্ছে, রাজস্থান থেকে মধ্যপ্রদেশের গ্রামে গ্রামে গৌ-রক্ষা বাহিনী তৈরি করা হচ্ছে প্রশাসনের মদতে, আদিত্যনাথের মত এক বিকৃত মানসিকতার লোককে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে রাজ্যজুড়ে মাছ-মাংসের খুচরো ব্যবসায়ীদের টানা এক বছর ঠিকমত ব্যবসা করতে দেওয়া হয় না, তাজমহলকে উত্তরপ্রদেশের সরকারি ব্রোশিওর থেকে বাদ দেওয়া হয়, তাজমহলে রামনামসংকীর্তনের ব্যবস্থা করা হয়, ইতিহাস নতুন করে লিখবার কথা প্রকাশ্যে ঘোষণা করেন ক্যাবিনেট মন্ত্রী - এগুলো, কিছুই, কিছুই তো "পলিসি" নয়।

    পলিসি না বানিয়েই দিল্লি এনসিআরের হাউজিং সোসাইটিগুলোতে প্রতিষ্ঠা হয়ে চলেছে "শাখা"। শাখামৃগের দল সেখানে রোজ বিকেলে ইউ-নো-হোয়াট প্রিচ করে চলেছে। রাতের অন্ধকারে সোসাইটির পার্কের কোণে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়ে চলেছে এবং সকাল হলেই সেখানে দল বেঁধে ভজনসংকীর্তন শুরু হয়ে যাচ্ছে।

    পলিসি নয় তো এগুলো। Remember, gas chamber did not start on day one।
  • Yeerlin Silverleaf | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৬388857
  • কাকে দেবেন? যিনি একজন কসাইকে সশ্রদ্ধ স্যার বলে থাকেন তাঁকে?
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৪388856
  • সরকারী পলিসি খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু অনেক সময়ে নিজেরা পলিসি না নিয়ে ফ্রিন্জদের দ্বারা অলিখিত পলিসি ইম্প্লিমেন্ট করা হয়। বীফ ব্যান, রোডসাইড বার ব্যান, পাকিস্তানি গাইয়ে-নায়কদের ভারতে কাজ বন্ধ ইত্যাদি। কী পজিশনে উল্টোপাল্টা লোক অ্যাপয়েন্ট করেছে। ডাইরেক্টলি প্রো-হিন্দু পলিসি নেওয়া মুশকিল কারণ সংবিধান আর সুপ্রিম কোর্ট আছে।

    মোদি সরকারের আসল অস্ত্র হলো হিন্দুত্ববাদী রেটোরিক। তার লিস্টি দেবো নাকি?
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১২388854
  • শিবরাম চক্রবর্তীর ভাই শিবসত্য চক্রবর্তী ছিলেন ঘাটশিলায় একটি হাইস্কুলের শিক্ষক।

    শিবরাম একদিন ঘাটশিলা গিয়ে দেখলেন ভাই শিবসত্য খুব বিষণ্ণ মুখে বসে আছেন। শিবরাম বললেন

    - কি রে কি হয়েছে?

    - আর বোলো না। ইংরেজি পরীক্ষার খাতাগুলো দেখো একবার।

    শিবরাম দেখলেন উত্তরপত্রে প্রতিটা প্রশ্নের উত্তরে গরুর ছবি আঁকা রয়েছে এবং উত্তর হিসেবে লেখা হয়েছে _'গাই হামারি মাতা হ্যায় আংরেজি নেহি আতা হ্যায়।'_

    ২ নং প্রশ্নের উত্তরেও গরুর ছবি। সাথে লেখা হয়েছে _'গাই হামারি মাই রে আংরেজি নেহি আই রে'।_

    ৩ নং প্রশ্নের উত্তরেও যথারীতি গরুর ছবি, সাথে লেখা _'গাই হামারি মাতা জি, আংরেজি নেহি আতা জি'।_

    এইভাবে সব প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছে।

    শিবসত্য বললেন

    - এবার বলো আমি কি করব?

    - কি আবার করবি? ঘ্যাচাং ঘ্যাচ কেটে দিবি আর নাম্বার দিবি গোল্লা।

    - বলো কি? গোল্লা দেব? গরুকে কাটব? তা হলে ওরা আমার মাথা কেটে নেবে।

    শিবরাম অনেকক্ষণ ভাবনাচিন্তা করার পর বললেন,

    - তা হলে এক কাজ কর। কাটতে হবে না, নাম্বারও দিতে হবে না। শুধু আনসার পেপারে লিখে দে,

    _"বলদ মেরা বাপ হ্যায়, নাম্বার দেনা পাপ হ্যায়।"
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১২388855
  • নিন্দের কিরম রেট যাচ্ছে? ঃ)
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১১388853
  • এটা পেলাম
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৯388852
  • তক্কোটা ছিল রাগা-র পার্টি কংগ্রেসের চেয়ে বিজেপি খারাপ কী কী করছে, এই নিয়ে। বিশেষ করে ধর্মসংক্রান্ত, সরকারী পলিসির প্রেক্ষিতে

    এখন ব্যবসায়ীদের হাতে জমি, জঙ্গল তুলে দেওয়া, ব্যাংকের লোন পেতে সাহায্য করা, যা কখনো শোধ হবে না -এসব তো সব আমলেই হয়।

    আর গোরক্ষার ছুতোয় মুসলিমদের মারা হচ্ছে - সেটা বিজেপি আমলেই শুরু হয়েছে, কিন্তু সরকারী পলিসি তো তা নয় ..
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৪388851
  • কারা 'পেইড'? কাদের দ্বারা 'পেইড', ঝিকিদি?
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪২388850
  • কাল পার্টিতে তক্কাতে গিয়ে আম্মো দেখলাম 'হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা জনিত পলিসি প্রণয়ন' কিছুই মাথায় আসছে না, একমাত্র স্কুলের ইতিহাস বইয়ে কিছু রদ বদল ছাড়া, আর বোধায় গোমূত্রের উপকারিতা প্রমাণের জন্য কিছু প্রজেক্টে টাকা ঢালা হয়েছে

    ভাবলাম মালের ঘোরে অনেক কিছু মিসাচ্ছি হয়্ত
  • Hmm | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪০388849
  • রোজ কাগজ ইনি নিশ্চয় পড়েন, পাননি বলেই তো পেইড নিন্দুকদের দ্বারস্থ হয়েছেন ঃ)
  • Hmm | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৭388848
  • "বিশেষতঃ হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা জনিত পলিসি প্রণয়ন ইঃ"

    একটাও নেই, যদিনা তিন তালাক বিলকে এর মধ্যে রাখেন ঃ)

    আর 'মন্দ' ব্যাপারটা বড়ই আপেক্ষিক।
  • anag | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৮388847
  • একটু দরকার ছিল। বড়াই বা ডাক্তারবাবু অথবা তাঁর গিন্নিকে ফোনে যোগাযোগ করার ছিল -- কিন্তু নাম্বার নেই। বিশেষ সময় ও যে আছে, তাও নয়। বিষয় উত্তরাখন্ড ভ্রমণ। যদি ওঁরা দেখেন বা আর কারোর কাছে নম্বর থাকে এবং দেওয়া যায় -- বড় ভাল হয়।
  • h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৭388846
  • রোজ কাগজ পড়লেই হবে ঃ-)
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৬388845
  • আমার একটা লিস্টি দরকার, কেন্দ্রে বিজেপি সরকারের মন্দ কাজকম্মোর, বিশেষতঃ হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা জনিত পলিসি প্রণয়ন ইঃ

    গুরু-র কোন টইয়ে এমত লিস্টি পাওয়া যায়?
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৯388843
  • গোপেন বাবু বলে কী যেন একটা পড়েছিলাম
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৯388844
  • মিসাণ্ডারস্টুড ক্যারেক্টার কেন ?
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৬388842
  • গোপেন চলবে না ?আর স্টেট সিক্রেট গুপুন ব্যাপার।

    কিন্তু দৈনিক সংবাদে বলেছে, নির্বাচনের সবচে উল্লেখযোগ্য ব্যাপার ভোটারদের ভোটদানের উৎসাহ উদ্দীপনা, ঢলে ঢলে মানুষের ভোট দেওয়া। এদিকে যে ১৩% কমে গেল, এটা কন্ট্রাডিক্ট করছেনা ? নাকি ইয়ং জনতা বেশি দিয়েছে, বেশি উৎসাহ দেখিয়েছে ?
    নাকি কোন গোপোণ রহস্য আছে, কে জানে।
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৩388840
  • @atoz

    স্যরি কাল ঘুমিয়ে পড়েছিলাম।
    উপন্যাস আমারও ভালো লাগেনা রাজর্ষি আর চতুরঙ্গ বাদে। চতুরঙ্গে দামিনী একটা মিস আন্ডারস্টুড ক্যারাক্টার। আর শচীশের সেক্সুয়ালিটি নিয়ে ভয় আছে। এই মুহূর্ততে লেখকের নাম মনে পড়ছে না কিন্তু এই ব্যাপারটা নিয়ে চমৎকার একটা আর্টিকেল পড়েছিলাম। খুঁজে পেলে দিচছি। আর গেলো নন্দিনীর শ্রমিক দলের নেতৃ হওয়া। বয়সটা কুড়ি একুশ হলে এই লাইনটা ভেবেই সারাদিন ফ্যান্টাসিতে কাটিয়ে দেওয়া যেত। কিন্তু, এখন একটু ভাবায়.. ইউটোপিয়া হয়ে যাচ্ছে না তো।
  • dd | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৩388841
  • অ্যাক্চুয়ালি, নিরীহ PNPC টাইপের কিছু হলে গোপনেই দিব্বি চলে যায়। কিন্তু স্টেট সিক্রেট হলে গোপণ ছাড়া উপায় নেই। এমন কি গোপোণ ও লিখতে পারেন।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০৯388838
  • Prime Minister Narendra Modi asked "sisters and brothers of Tripura, particularly young voters, to turnout in record numbers and cast their vote in the assembly elections."

    কিন্তু ভোট এবার কম পড়েছে, ১৩% কম।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২৩388837
  • গোপন।
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৬388836
  • স্যান, আছো? গোপণ না গোপন, দন্ত্য ন নাকি মূর্ধ্বণ্য ণ ? নাকি দুটোই চলে?
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৮388835
  • ঘরে বাইরের চরিত্রগুলোর সঙ্গেও মিল পাই। এমনকি র ক য়ের কিশোর আর ঘ বা এর অমূল্যকেও কেমন একধরণের লাগে। ঃ-)
    যদিও ওঁর উপন্যাসগুলো একেবারে পোষায় না আমার, প্রবন্ধকে উপন্যাস নাম দিয়ে চালিয়ে দিয়েছে বলে মনে হয়। গোরা তো পুরো গুরুগম্ভীর প্রবন্ধ, চার অধ্যায় ও প্রায় তাই, নৌকাডুবিকে লেখাডুবিও বলা যায়। উনি নিজেই সেই ভেবে ওই নাম দ্যান কিনা কেজানে। এইগুলো মনে হয় সম্পাদকদের তাড়ায় কিস্তিতে কিস্তিতে জমা দিতে হত, তাই ওরকম বিরক্ত হয়ে লেখা। ঃ-)
    ব্যতিক্রম চতুরঙ্গ।
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২২388834
  • শেষে গিয়ে রঞ্জন আর যক্ষরাজ মিলে যান এক হয়ে, ইউটোপিয়ান তো বটেই। যদিও সর্দারেরা রয়ে গেল, তাদের কূটকৌশল আর বাহিনীও, তাই কাহিনি চলতেই থাকবে। ঃ-)
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৮388833
  • ইউটোপিয়ান, না? :-)
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১২388832
  • হুঁ, রক্তকরবীর বহুমাত্রিক। বহুভাবে ইন্টার্প্রিট করা যায়। ভবিষ্যতে আরো বহুভাবে হয়তো বিশ্লেষিত হবে।
    মার্ক্সীয় ইন্টারপ্রিটেশন শুনে মনে পড়ে গেল, "ইতি মৃণালিণী"তেও সেই যুবক পরিচালক অবসর নিয়ে নেওয়া মৃণালিণীকে বলছিলেন রক্তকরবীর নন্দিনীকে তিনি শ্রমিক আন্দোলনের নেত্রী হিসেবে দেখাতে চান। ঃ-)
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৮388831
  • @S
    দাও

    @atoz
    হুঁ, যেটা হবেনি।
    অচলায়তন আর রক্তকরবী আমার অন্যতম প্রিয় :-)
    রক্তকরবীর একটা মার্ক্সবাদী বিশ্লেষণ লিখেছিলাম। হারায়ে ফেলসি মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত