এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৭388890
  • এই তুমি ছুটি নিয়ে বেড়াতে যাও। হুঁ হুঁ বাবা, হবে না।
  • Yeerlin Silverleaf | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৪388889
  • দেকেচ, আমার নামটা বল্ল না। খাতায় লিখে রাখলুম।
  • r2h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৩388888
  • আমি এই প্রস্তাব সর্বান্তকরনে সমর্থন করছি।

    সাউথ ব্লকের মাথায় ঘরের লোক, লুঙ্গী আর হুইস্কি, জয় মর্মপীড়। উহ।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৬388887
  • অরণ্যদা বইমেলায় আসেন না। ব্যস্ততার অজুহাত দেখান। আমরা সর্ব্বাংশে ইহা সত্য বলে ধরে নিচ্ছি। অর্থাৎ উনি ছুটি কম নেন। অরণ্যদার বুদ্ধি ম্যাচিওরিটি দুইই রয়েছে। আমি প্রধানমন্ত্রী পদের জন্য অরণ্যদার নাম প্রস্তাব করলাম।
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০০388886
  • বুঝলাম। আমার ডেলিভারি ম্যানেজার এ ব্যাপারে বেস্ট ক্যান্ডিডেট তা হলে।
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৬388885
  • রামমন্দির ইস্যু তো সামনে আনা হচ্ছেই, সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হয়ে গেছে। ওদিকে রবিবাবা, আরো সব বাবারাও আসরে নেমে পড়েছে।
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪২388884
  • একটু সিনসিয়ার হতে হয়।সামান্য বুদ্ধি রাখতে হয়। ছুটি কম নিতে হয়।
    সামান্য ম্যাচুরিটি থাকলেই চলে।
    বিশেষ কিসুই না।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪১388883
  • অ্যাঁ! সিকি! এইবার যে তুমি কাঁঠালপাতা খাওয়াচ্চো!
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪০388882
  • 'মোদি অ্যান্ড আরেসেস প্রেফার হিন্দুত্ব পলিটিক্স, নট হিন্দুত্ব পলিসি' - ঠিক।
    রেটোরিক চলবে। রামমন্দির ইস্যু ভোটের আগে আবার সামনে আসবে
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৩388881
  • প্রধানমন্ত্রী হবার জন্য কী যোগ্যতা লাগে?
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৭388880
  • রাহুলের কোন যোগ্যতাই নেই প্রধান মন্ত্রী হবার। চাইকি, কোন গুরুত্বপূর্ণ পদ সামলাবার।
    কিন্তু ওই যে !পরিবার তন্ত্র!কংগ্রেস এর টাকা পয়সা, মামি জি জানেন।
    সুতরাং, রাহুল নেতা হবে আশ্চর্য্যের কি আছে?
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৩388879
  • দীননাথ বাত্রা।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১২388878
  • মোদি অ্যান্ড আরেসেস প্রেফার হিন্দুত্ব পলিটিক্স, নট হিন্দুত্ব পলিসি।

    পলিসি করলে তো পরের সরকার এসে বদলে দেবে বা রাজ্যেগুলো ইম্প্লিমেন্ট করবে না (বা বাইপাস করবে)। কিন্তু পলিটিক্স করলে একদিন দেশ হিন্দু দেশ হয়ে যাবে, ফলে তখন সব পলিসিই হিন্দুত্ব পলিসি হবে। যোগী পাজিনাথ তো বলেইছে যে কোনও দেশ কখনো সেকুলার থাকতেই পারেনা।
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১০388877
  • না, পার্লামেন্টে এনেছিল কিন্তু আবার উইথড্র করে নিয়েছে। আর কয়েকটা রাজ্যে বোধায় ক্ষমতায় আসার পর এরকম বিল এনেছে বা আগের বিলের প্রভিশানগুলো আর কড়া করেছে। গুগল না করে ডিটেলে বলতে পারবো না।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬388875
  • "রাহুল এর স্ট্যান্স এখনো পরিষ্কার না।"

    রাহুলএর স্ট্যান্স আমার কাছে জলের মতন পরিষ্কার।
    "নেই"।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬388876
  • রাহুল এর স্ট্যান্স তো মন্দিরে মন্দিরে পুজো দেওয়া :-)

    কাউ প্রটেকশন নিয়ে আইন তো কিছু রাজ্যে আগে থেকেই ছিল। বিজেপি কি সারা দেশের জন্য কোন বিল এনেছে?
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৩388874
  • হ্যাঁ, ইন্দিরা গান্দী বেশী সোশ্যালিজম এর দিকে ঝুঁকেছিলেন, মনমোহন সেই তুলনায় বেশী ক্যাপিটালিস্ট। আর সোনিয়া গান্ধী মনে হয় মাঝামাঝি ছিলেন, অন্তত এমেনরেগা দিয়ে তো তাই মনে হয় (অবশ্য তখন সিপিএমও কেন্দ্র সরকারে ছিল)। রাহুল এর স্ট্যান্স এখনো পরিষ্কার না।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০০388872
  • হুতো, ঠিক।
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০০388873
  • ডকুমেন্টেড পলিসির মধ্যে তো কাউ প্রোটেকশান বিলের কথাই বলা যায়।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৯388870
  • "ইন্দিরা গান্দীর ইকোনমিক লিনিং মনে হয় মনমোহন সিং এর থেকে কিছুটা আলাদা ছিল, মনমোহনের সাথেও সোনিয়া গান্ধীর বোধায় সামান্য আলাদা ছিল।"

    ডিসিদা, কিছুটা/সামান্য নয় "অনেকটা"।

    ইন্দিরার সময়ে সব কিছুই সরকারের হাতে নিয়ে পাওয়ার বাড়াও - সোভিয়েত+থ্যাচার মডেল।

    মনমোহন সিংয়ের সময়ে সবকিছু সরকারের হাত থেকে সরিয়ে সরকারকে তার নিজের কাজ করতে দেও - অনেকটা তখনকার ওয়ার্ল্ড ব্যান্ক আর নিউ ইয়র্ক/বোস্টনের ইকনমিস্টদের মডেল।

    সোনিয়া গান্ধীর ইকনমিক পলিসি অনেক বেশি সোশালিস্ট।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৯388871
  • 'মেজরিটারিয়ান মাইন্ডসেট তৈরি করছে, কমিউনাল এনভায়রনমেন্ট তৈরি করছে' - সাবজেক্টিভ। আমরা বলতে পারি, বিজেপি-পন্থীরা প্রকাশ্যে মানবে না। কেন্দ্রে বা রাজ্যে কোন বিজেপি সরকার কোন কমিউনাল স্ট্যান্ড নেয় নি, নিতে পারে না। ভারতের সংবিধান আছে রক্ষা কবচ হিসাবে। এমন কোন স্টেপ নিলে, মামলা হবে, কোর্টে ধাক্কা খাবে।

    'সমস্ত প্রতিষ্ঠানগুলো ক্যাপচিওর করার চেষ্টা করছে, প্রতিষ্ঠানগুলোর ইন্ডিপেন্ডেন্স নষ্ট করছে' - সবাই করে। পঃ বঙ্গেই ধর, আগেও হয়েছে, এখনও হচ্ছে।

    তোমার কথা তো ঠিকই, জানে সবাই, প্রমাণ করা মুশকিল। প্রমানের দরকারও নেই মনে হয়
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৮388869
  • "হিন্দুত্ব" কথাটা খেয়াল করবেন, ওটা হলো আরেসেসের আইডিওলজি। হিন্দুইজম আর হিন্দুত্ব আলাদা, আরেসেস যেটা এতোকাল ধরে চেয়েছে সেটা হলো হিন্দুত্ব। হিন্দুত্বর মধ্যে প্লুরালিজম এর জায়গা নেই, যারা হিন্দুত্ব আইডিওলজি মানেনা তারা সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন। এই হচ্ছে বিজেপি আর কং এর মধ্যে আসল তফাত।

    (সবই আমি যেটুকু বুঝেছি আর কি)
  • R2h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৫388868
  • অরণ্যদা বোধয় সরকারী ভাবে ডকুমেন্টেড তথ্য, যেমন কোন বিল পাস ইত্যাদি চাইছে।

    তাই কি?
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৪388867
  • এই যে নানান পোজিশানে নিজেদের লোক বসানো, এখানেও তফাত আছে। কং আমলে এতোকাল যাদের বসানো হয়েছে তাদের বেশীরভাগ হয়তো আইডিওলজিকালি কমিটেড না, কারন সেভাবে কংগ্রেসের আইডিওলজিই নেই। ওভারল ইকোনমিক ভিউ একটা আছে হয়তো, কিন্তু সে ভিউও নানান সময়ে পাল্টেছে। ইন্দিরা গান্দীর ইকোনমিক লিনিং মনে হয় মনমোহন সিং এর থেকে কিছুটা আলাদা ছিল, মনমোহনের সাথেও সোনিয়া গান্ধীর বোধায় সামান্য আলাদা ছিল। এর বাইরে কং আইডিওলজি বলতে সেভাবে কিছু নেই। কিন্তু আরেসেস (মানে বিজেপি) যখনই যেখানে ক্ষমতায় এসেছে, চেষ্টা করেছে এমন লোকেদের বসাতে যারা আইওডিওলজিকালি কমিটেড, হিন্দুত্ব ভাবধারায় অনুপ্রাণিত। আর এরকম লোকেরা মাথায় বসলে ইনস্টিটিউশানটাও ওই আইডিওলজির দিকে ঝুঁকে পড়ে।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫২388866
  • কী পজিশনে নিজের লোক বসান - সব আমলেই হয় কিন্তু, নতুন কিছু নয়।

    অযোগ্য লোক বসানো নিয়েই কথা হচ্ছে। বিজেপিতেও অনেক যোগ্য লোক আছেন, তাঁদেরকে বসালে তো একরকম গল্প হয় না। অনুপম খেরকে ছেড়ে গজেন্দ্র চৌহান কেন?
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৯388865
  • "তক্কোটা ছিল রাগা-র পার্টি কংগ্রেসের চেয়ে বিজেপি খারাপ কী কী করছে, এই নিয়ে। বিশেষ করে ধর্মসংক্রান্ত, সরকারী পলিসির প্রেক্ষিতে"

    অরন্যদা ছোট্ট একটা ভুল করেছেন, বিশেষ করে যেখানে পলিসির প্রশ্ন উঠছে। কংগ্রেস পার্টি যতোদিন সরকার চালিয়েছে ততোদিন পার্টিটাই চালিয়েছে। বা কংগ্রেস হাইকম্যান্ড (মানে নেহরু-গান্ধী ফ্যামিলি) চালিয়েছে। এদের কোন পলিসি বা অ্যাজেন্ডা কিছুই নেই, একটাই পলিসি, যতো পারো নিজের পকেট ভরো।

    কিন্তু বিজেপি পার্টি যখনই সরকারে এসেছে, মানে এখনো অবধি কেন্দ্রে দুবার আর অনেকগুলো রাজ্যে, তখনই, পেছন থেকে সরকারি পলিসি ইনফ্লুয়েন্স করেছে আরেসেসে, কেন্দ্রেই হোক বা রাজ্যেই হোক। এবার আরেসেসের কিন্তু একটা ওভারআর্চিং পলিসি বা ওয়ার্র্ল্ডভিউ আছে, সেটা হলো ভারএ হিন্দু রাজ্যে প্রতিষ্ঠা করা। পঞ্চাশ বছর ধরে এটাই ওদের ওভারল পলিসি। এর জন্য বিজেপি/আরেসেস দরকারি সমস্ত রকম স্টেপ নিয়েছে, নিয়ে চলেছে। ইতিহাস বই নতুন করে লিখছে, মেজরিটারিয়ান মাইন্ডসেট তৈরি করছে, কমিউনাল এনভায়রনমেন্ট তৈরি করছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ক্যাপচিওর করার চেষ্টা করছে, প্রতিষ্ঠানগুলোর ইন্ডিপেন্ডেন্স নষ্ট করছে। কাজেই কোন একটা আলাদা পলিসি না, বিজেপি/আরেসেস যখনই ক্ষমতায় আসে তখনই ওদের লক্ষ হয় হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৯388864
  • কী পজিশনে নিজের লোক বসান - সব আমলেই হয় কিন্তু, নতুন কিছু নয়।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৪388863
  • বড়েস, ঐ লিস্টির দরকার নাই, আমিও ঐ লাইনেই তক্কো করেছি। সংবিধান আর আইন-এর খেলাপ বিজেপি সরকার সরাসরি পলিসি গত ভাবে করতে পারবে না, কিন্তু হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা চাপানোর ইচ্ছে আছে সেটা বোঝা যায় - বহু পুরনো কিছু আইন নতুন উৎসাহে প্রয়োগ করছে, যার জেরে পঃ বঙ্গেও গোমাংস সাপ্লাই বন্ধ, চর্মশিল্প মার খাচ্ছে - এসবই অফকোর্স কাগজ পড়ে জানা
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩০388862
  • এখন ই থামলে চলে!এর সঙ্গে নিরব মোদী আছে, শত শত জিগ নেশ আছে, রাম নবমীর মিছিল আছে, হার্দিক পান্ডিয়া থুড়ি, প্যাটেল আছে।
    এতো সব মশলা না পড়লে বিরিয়ানি রান্না হবে কেমনে?
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৭388861
  • রাজ্যসভা না পেয়ে যদ্দুর করা যায় বাদ দিচ্ছে না কোনটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত