এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪০388920
  • এঁড়েতে হয় না -

    ভিড় ফোবিয়াটা ভুলে গেসলাম -
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৮388919
  • তক্ক তো ভালো। মাথার ব্যাম হয়।
  • de | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৬388917
  • এখেনে অনেকের লুঙ্গি আর হুস্কি ফেটিশও আছে ঃ)
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৬388918
  • :-P
    র‍্যাপ অ্যারাউন্ডের ফোবিয়াও থাকবে তাহলে। :3
    আমার উচ্চতায় ভয় আছে।
  • de | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৫388916
  • জিম্পে গিয়ে ডিপিআই মডিফাই করলে হবে না? অবশ্য হাজার টাজার জানিনা, ছশোর ওপারে আমার লাগে না, জার্নাল পাবলিকেশনে ওর থেকে বেশী লাগে না।

    কত্ত ফোবিয়া, গ্রেটনেসের মোহ ফোবিয়া, প্রোজেক্শন ফোবিয়া, এঁড়ে তক্কো ফোবিয়া, জ্ঞান ফোবিয়া, গোলপোস্ট ডিস্প্লেসমেন্ট ফোবিয়া - কত আর বলি!

    রুকুর জন্য অনেকদিন পরে ভাটপুরী সরগরম!
  • :-। | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩২388915
  • এখানে অনেকেরই লুঙ্গি ফোবিয়া আছে।
  • Yeerlin Silverleaf | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৯388914
  • লোকজন
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৭388913
  • আচ্ছা তোমাদের কার কীসে ফোবিয়া আছে?
  • b | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৯388912
  • এই সিনেমা আগে দেখি নাই। বাংলা সিনেমা-র মেনস্ট্রীম লালন।
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০১388911
  • R2h, আচ্ছা। দুয়েকটা প্রিন্ট দেখতে পেয়েছি, তবে সেগুলো ছ ফুট সাইজের না। তাছাড়া খুব বেশী দাম পড়লে কিনবো না, খুব বেশী হলে হাজার দশেক টাকা। আরো খুঁজে দেখি।
  • h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫২388910
  • **এই প্রচারে নিয়ন্ত্রন কেন্দ্রীভূত না হলেই আক্রমণ সর্বাত্মক হবে না এই ভুল ধারণা এটা মাথায় না রাখাই ভালো। তার সঙ্গে সামাজিক রক্ষনশীলতা, আধুনিকতা এবং যৌক্তিকতার অদৃঢ় ভিত্তির সমস্যা রয়েছে, মানুষের ব্যক্তিগত স্পেস ছাড়ার ব্যাপারে সমস্যা রয়েছে। সব মিলিয়ে বিপদ টা সর্বাত্মক ই।
  • h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৮388909
  • আমার সিরিয়াস আপত্তি আছে এই তিনটে সম্ভাব্য পজিশন এই,

    ক - যে হিন্দুত্ত্ব টা শুধুই রাস্তার রিস্ক, পলিল্সির না, কারণ 'সব' (অর্থাত ইকোনোমিক বা এডুকেশন পলিসি সব) ই এক।

    খ- অথবা হিন্দুত্ত্ব টা শুধুই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জুজুমাত্র, আর কোথাও কিসু না, কাশ্মীর, মনিপুর, আসাম, ত্রিপুরা, দলিত, মাওবাদী, কর্ণাঅটক, ওড়িষা, ওয়েস্ট বেঙ্গল সর্ব্ত্রই লোকাল রেজিস্টান্স আছে, অতএব বিজেপি নিজের মত অ্যাডপ্ট করতে বাধ্য, আক্রমণ সর্বাত্মক না।।

    গ - রাষ্ট্রীয় ইনস্টিউশন গুলি অক্ষত। পলিসি বলতে শুধু সরকারের অর্ডার বা আইনের অ্যামেন্ডমেন্ট বোঝায়।

    কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিজেপি তে নেই, বা তার নানা উইং এর দ্বন্দ্ব আছে বলে তিনটে ধরণের বিপদ ই কমে যাচ্ছে এই পজিশন মুর্খামি তে পরিপূর্ণ। বুঝতে হবে, মোদি কে রিপ্লেস করবে, আরো হিন্দু কেউ, এবং তার পজিশন এর সঙ্গে বাকিরা অ্যাডজাস্ট করতে বাধ্য হবে, লিবেরাল মেনস্ট্রীম সেটাই করতে বলবে। যোগীজি ই উদাহরণ।

    দুটো ঘটনা বলি। কমনওয়েলথ গেম্স এর সময়ে, ব্রিজ ভাঙার সময়ে, সাগরিকা ঘোষ সুরেশ কালমাদির কোরাপশনে না ইনএফিসিয়েন্সী তিতিবিরক্ত হয়ে বলেছিলেন, মোদী বা করুণানিধির স্টাইল অফ ফাঁকশনিং তাঁর বেশি পছন্দ, কারণ একটা সিংগল কম্যান্ড স্ট্রাকচার থাকে, অর্থাৎঅ গণতান্ত্রিক চেক্স অ্যান্ড ব্যালান্স এর নীতি সম্পর্কে, আজকের মোদী বিরোধী প্রফেশনালি ভিক্টিমাইজ্ড সিনিয়র সাংবাদিকের কিন্তু বিজ্ঞাপণদাতা বড় ক্যাপিটালের তাড়ায় গণতন্ত্র কে একটা সমস্যা বলে মনে হয়েছিল, মাল্টিপল এজেন্সী কে একটা সমস্যা বলে মনে হয়েছিল। প্রায় কাছাকাছি সময়ে রাজদীপ সারদেসাই, বাংলায় এবং কেরালায় লেফ্ট এর বাজে রেজাল্ট হওয়ার পরে, আহ্লাদে ডগমগ হয়ে বলেছিল, রিপাবলিক অফ ত্রিপুরা ছাড়া সর্বত্রই বাম পরাজিত। এখন ২৪/৭ নিউজ এ সকলে ই নিজের পার্সোনালিটি অনুযায়ী ফিলার রসিকতা ইনটারপ্রিটেশন দিয়েই থাকে, কিন্তু হার্ড নিউজ ছাড়াও অনেক কিছুই প্রচার হয় সেটা আজ সকলেই বোঝে।
    দুতো উদা দিয়ে বলতে চাইছি, হিন্দুত্ত্ব এগেন্ডাঅর আমাদের দেশের মজাটা হল, আমাদের দেশে এই মুহুর্তে, যে তারা গণতান্ত্রিক রীতিনীতি কে, শিক্ষা ব্যাবস্থা কে, আপাতত উন্নয়ন বা বলা যেতে পারে, ওয়েলথ গেনারেশন এর পথের কাঁটা বলে পরিবেশন করছে, এবং এই প্রচারে নিয়ন্ত্রন কেন্দ্রীভূত না হলেই আক্রমণ সর্বাত্মক হবে এটা মাথায় রাখাই ভালো।

    আমি পরিষ্কার শুনতে পেলাম ক্যাশ মেশিনে কিচিং করে একটা শব্দ হল ঃ-))) লাভ দ্যট লিটল নয়েজ ঃ-)
  • R2h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪১388908
  • হ্যাঁ, কিন্তু হিসেবটা করে দেখতে হবে; ৬০০ টা ৬০০ হবে না। আর গুগল করে ডে অ্যান্ড নাইটের প্রিন্ট পাচ্ছি কিন্ত - তবে দেশে ডেলিভারী আছে কিনা দেখতে হবে।

    কিছু পেলে বলবো এখানে - ডাউনলোড বা প্রিন্ট সার্ভিস।
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩২388907
  • R2h কে ধন্যবাদ। ডিপিআই মানে আউটপুট আর পিপিআই মানে ইনপুট, ঠিক বল্লাম কি? তাহলে ৬০০ ডিপিআই এর জন্য ইমেজ রেজোলিউশান মানে পিপিআই কতো হওয়া উচিত? ওটাও কি ৬০০ হবে?
  • R2h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৭388906
  • ভেক্টর পাবেননা, আর ৩০০ থেকে ৬০০ ডিপিআই গুড এনাফ হওয়া উচিত।
  • h | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২১388904
  • হ্যাং অন, পলিটিক্স, রাস্তার মারামারি তো ঠিক আছে, কিন্তু সত্যি হিন্দুত্ত্ব রঞ্জিত পলিসি খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে ডিমনি সত্ত্বেও? এটা দীর্ঘ দিনের আর এস এস পজিশন, যে দেশের মানুষের কাছেই টাকা লুকিয়ে আছে, অতএব ওয়েলফেয়ার বাড়াও বা না বাড়াও, দেশের লোক কে পর্যুদস্ত করে সরকারের হাতে প্রতিটি ট্রান্জাকশনের নিয়ন্ত্রন বাড়াও। আর এস এস এর দুজন সেল্ফ স্টাইল্ড থিংক ট্যাংক সদস্য র ইনটারভিউ বা প্রোফাইল পড়ে দেখা যেতে পারে, মেন স্ট্রীম ট্রেড জার্নাল এর উচ্ছ্বাস আর গদগদ ভাব ও পড়ে নেওয়া যেতে পারে। টেক্স্ট ইজ অ্যাভেলেবল।

    আচ্ছা কত বিল করবো, এতটা বল্লাম, ১ হাজার কোটি তো বনতা হায়ঃ-)))))
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২১388905
  • আর আমার একটা প্রশ্ন আছে। আমি একটা ছাবি প্রিন্ট করতে চাই, ৬ ফুট বাই ৩ ফুট মতো। এশারের ডে অ্যান্ড নাইট। দুয়েকজন বলেছেন ক্যানভাস বা আর্কাইভ পেপারে প্রিন্ট করতে, তারপর ফ্রেমে মাউন্ট করে টাঙাতে।

    মুশকিল হলো, এই সাইজের জন্য মিনিমাম রেজোলিউশান তো বোধায় ১০০০ পিক্সেল পার স্কোয়ার ইঞ্চি বা তার বেশী লাগবে। নেটের এরকম রেজোলিশানের ফাইল পাওয়া যায় কি? বা ভেক্টর ইমেজ? এরকম কিছু খুঁজে পাচ্ছি না। মোটামুটি কম দামের মধ্যে হলে (মানে তিন চার হাজারের মধ্যে) কিনেও নিতে পারি। কেউ এব্যাপারে আইডিয়া দিতে পারলে আগাম ধন্যবাদ।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৩388903
  • প্রধানমন্ত্রী পদ।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১০388902
  • আমার ৭৩টা আর্নড লীভ আছে। কী পাওয়া যাচ্ছে বেশী বেশী থাকলে?
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০৪388901
  • অসাম শালা। তবে, আমারও ৪৭টা ইএল আছে।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৮388900
  • ধুর বাবা, বানানভুল।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৬388899
  • গাভীরা ঘোষিছে আগমনী গাথা উদিছে নূতন ভানু
    চম্পটরাজ বেহায়া ব্যাকুল মোদীজ জপিছে মন্ত্র,
    সংশয়াকূল হাভাতে আকুল জনতা বুঝিবা স্থানু
    অযাচিত অজে রচিছে প্রধান মন্ত্রী মাপার যন্ত্র।
  • :) | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৫388898
  • ১৮৯০ সালের আগে লুঙ্গি/পাঞ্জাবী বলে দুটি পোশাক খুব প্রচলিত ছিল না। চারুচন্দ্র দত্ত আর একজনের লেখায় পড়লাম।
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৯388897
  • হ্যাঁ, চিনি কম খুব মিষ্টি ফিলিম
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৮388896
  • ওহ বাবা এখানে ভোট নিয়ে আলোচনা হচ্ছে। খেয়াল করিনি।
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৭388895
  • চিনি কম, তো ভালো সিনিমা।
  • পদ্য | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৬388894
  • সবরমতীতে আচমন করে যমুনার কূলে আহ্নিক
    তোষাখানা জুড়ে নির্ঘুম মোদী দিচ্ছেন ভারী চৌকী
    সীমান্তজুড়ে একাকী ডোভাল গোহালে যোগীর যোগবল
    কান্ডারী বল ডুবিছে মানুষ গাভীরা বলেছে ভয় কি?
  • রুকু | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৫388893
  • কাল থেকেই এলজিবিটিকিউ ব্যাপারটা ভাবাচ্ছে।
    একটা জিনিষ খেয়াল করলাম এই awareness টা কিন্তু এখনো মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে আটকে আছে। তার নীচে যেতে পারছেনা। একটা এলিটিস্ট অ্যাটিট্যুড। :-(

    এই জন্যই এটাকে এখনো বড়লোকের নোংরা অসুখ বলার চান্স পায় প্লেবিয়ানরা।
    কাল আমার মায়ের থট প্রসেস চেক করছিলাম,
    আমি মা কে জিজ্ঞেস করলাম। তোমাকে দুটো অপশন দিচ্ছি
    ১. আমি ৪৫ বছরের একজনকে ভালোবাসি, বিবাহিত। তার হয়ে থাকতে চাই।
    ২. আমি একটি মেয়েকে ভালোবাসি। তার সাথে থাকতে চাই।। কোনটা তুমি একেবারেই মেনে নিতে পারবে না।

    মা সেকেন্ডটাই বললো। :-(
  • Yeerlin Silverleaf | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৪388892
  • ছুটি কম নেওয়ার কথা। না নেওয়ার কথা তো নয়! আমি কমই নিই, নইলে ৪৫টা ইএল বেঁচে থাকে?
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৩388891
  • YS, তিনটে ক্রাইটেরিয়া হচ্ছে না। আর টি এর চার নম্বরটা আসছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত