এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৫388979
  • আমি প্যারোডিটা আবার সুরে গাইছি :-3
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৫388980
  • আরে ওইটাই তো আমি।
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৪388978
  • তুমি বইমেলা এসেছিলে? কই দেখিনি তো
    @Tim
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৩388977
  • হ্যা হ্যা হ্যা হ্যা, 'শীতের চাড্ডি খেলে ঘাসের ছায়ায়'। গুরু গুরু। ওফ, কী দিল।
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৯388976
  • এতে অবাক হওয়ার কিছু নেই। শাক্য আমাকেও চিনতে পারেনি। শেষে হাত পা ছুঁড়ে কোনমতে চেনালাম। সে ক্ষি পরিশ্রম!
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৮388975
  • তোমাকে চিনিনা মোদী
    চেনোনা তুমি আমায়
    বিজয় মাল্য লন্ডনে চলে যায়

    তুলনাহীনা, কর্ণী সেনা
    গেরুয়া প্যাণ্টুলুন
    আনমনে, লাঠি ঘোরায়
    --------------
    তোমাকে জানিনা মোদী
    জানোনা তুমি আমায়
    জিপিএস থেকে অমিত ডাকে আমায়

    নীরবে তার, হীরের বাহার
    বিরোধীশূন্য ভোট
    আসছে, আমার পাড়ায়
    -------------
    তোমাকে বুঝিনা মোদী
    বোঝোনা তুমি আমায়
    শীতের চাড্ডি খেলে ঘাসের ছায়ায়

    অবাক চোখে ললিত মোদী
    আইপিএলের ভুল
    সাবধানে, আঙুল বোলায়
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৫388973
  • সিরিয়াসলি, শাক্যদাকে ওইভাবে জিজ্ঞেস করতে দেখে আমি অবাক
    প্রথমে ভাবলাম খিল্লি করছে। পরে যখন বললাম জয় গোস্বামী তখন দেখি সত্যিই জানতো না
    :-o
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৫388974
  • সিরিয়াসলি, শাক্যদাকে ওইভাবে জিজ্ঞেস করতে দেখে আমি অবাক
    প্রথমে ভাবলাম খিল্লি করছে। পরে যখন বললাম জয় গোস্বামী তখন দেখি সত্যিই জানতো না
    :-o
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৪388972
  • অথবা, হতেই পারে, মামু নিজের স্টলকে টিভি ভাবে।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৫388971
  • একজন অর্ণবে জয়ে গুলিয়ে ফেলেছিল। দু'জনেই গোস্বামী কিনা! ঃ-)
    জয়ার্ণব।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৩388970
  • এই মার্কেটে কারা সিবিয়াইকে কাঠি করেচে, 'জানেন ও পালাচ্ছে'। সিবিয়াই অমনি গিয়ে কলার ধরেচে।
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫২388969
  • হ্যাঁ, সেজন্যই জয় গোস্বামী স্টলের খোঁজ করাতে মামু চিনিয়ে দিয়ে স্টলের রাস্তা দেখিয়ে দিল, তারপর জয় গোস্বামী সৈকতের লেখা আমার খুব ভাল লাগে, সৈকত কই বলাতে মামুকে ডাকতে গিয়ে শুনী মামু বলছে, জয় গোস্বামী আবার কখন এলেন!

    শাক্য অবশ্য আরৌ ভাল। ওনার পাশে দাঁড়িয়ে, তখন আবার বাইরে থেকেও কিছু লোকজন স্টলে ঢুকে পড়েছেনটোগ্রাফ নিতে, আর শাক্যা পিছন থেকে বলে যাচ্ছে, ইনি কে?
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫১388968
  • মোদী রবে নীরবে।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫০388967
  • নীরবেই এই অবস্থা, সরবে কী হবে কেজানে।
  • dc | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৭388966
  • অভি :d
  • avi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৪388965
  • এতদ্বারা প্রমাণিত, নাইডু গুড নন, ব্যাড নন, হি ইজ আগলি।
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪২388964
  • আমি কাউকে চিনি না
    চিনতে চাইও না
    :-(
  • dc | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৭388963
  • অ্যাদ্দিনে বেংকাইয়া নাইডুর একটা কথা মনে ধরলো। উনি বলেছেন "Kiss Festival', if you wish to kiss why do you need a festival or anyone's permission for it"।

    ঠিক। হোয়েন ইউ ওয়ান্ট টু কিস, কিস। ডোন্ট টক।
  • Yeerlin Silverleaf | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২২388961
  • সেদিন অজয় চক্রবর্তীর রবীন্দ্রসঙ্গীতের ওপর অ্যাপারেন্ট রাগ নিয়ে একটা গপ্পো শুনলাম।

    উনি নাকি কোনো অনুষ্ঠানে বেশ কয়েকটা রবীন্দ্রসঙ্গীত (নিজস্ব স্টাইলে) গাওয়ার পর এক বয়স্ক ভদ্রলোক বলেছিলেন - বাবা কয়েকটা রবীন্দ্রসঙ্গীত গাও তো।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২২388962
  • কারণ বিশুদ্ধতার ইজ্জতের দিন আর নাই।
  • b | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৫388960
  • আজগাল দেকি এমনি এমনি রোবিন্দোসোংগীত গাওয়া যায় না। হয় একটা ইন্জিরি গান, নইলে একটা হাপ ক্ল্যাসিক্যাল, নিদেন একটা বাউল গান আগে বা পরে গুঁজে দিতে হয়। ক্যান রে বাপ?
  • avi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:০২388959
  • কোইন্সিডেন্স। গ্রেট মেন ইত্যাদি। আজ সকালে আমার হাঁটু থেকেও এলো, হাঁটতে হাঁটতেই মনে হলো, ফিরে এসে সটান এখানে। :))
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৪৭388958
  • অ্যাই অভি, ওটা আমি হাঁটু খাটিয়ে বের করেছিলাম।
  • aranya | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৪১388957
  • টি দেখলাম কাল আমার লেগ পুল করেচে। ই কী অন্যায়, কোথায় সেই সত্য যুগ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা-ভক্তি ইঃ

    পল্লব কীর্তনীয়া-র গাজি-র গানে ছিল -'প্রধানমন্ত্রী হব'
  • S | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৩388955
  • মামুকে চিনলেই হবে। মামু সবাইকে চেনেন।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৩388956
  • টিমদা মোদীকে চেনে। আমি টিমদাকে চিনি। ছয় কই এতো দুই।
  • S | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৯388954
  • আপনারা Six degrees of separation জানেন না?
  • avi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৮388953
  • ত্রিপুরা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী বলেছিলেন, মাণিক চাই না, হীরা চাই। নীরব মোদী ইহার ব্যঞ্জনা পরিস্ফুট করিলেন।
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০৪388952
  • সেতো আমিও মোদীকে চিনি। কত মীমঃ-)

    হানুদা, ওদের সারনেম নাহা সেন। সৌমি মনে হয় সায়ন-সাহানার ব্যাচমেট। এসব হুচি ভালো বলতে পারবে। মাঝে মধ্যেই দেখি টিভিতে অনুষ্ঠান করেটরে।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫৩388951
  • অমিতাভ বচ্চনকে সিনেমা হলে সশরীরে নাকি সিনেমার পর্দায়? বলা যায় না, হয়তো সিনেমা দেখতে এসেছিলেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত