এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৯389040
  • আচ্ছা, একটা অন্য প্রসঙ্গ - আমার এক ওড়িশানিবাসী বন্ধু কলকাতা যাবে ইউএস ভিসা স্ট্যম্পিং ও বায়োমেট্রিকের জন্যে, সপরিবারে - স্ত্রী ও ছোট বাচ্ছা।

    তো শেক্স্পীয়র সরণী/ হোচিমিন সরণীর ধারে কাছে কোন মধ্যবিত্ত হোটেল/ গেস্ট হাউসের সন্ধান জানা আছে কারো?
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০১389039
  • না না, সেরম নয়। লিখছি পরে।
  • R2h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৫389038
  • একটা টই হবে?
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৩389037
  • পীড় তো আছেনই, সে নাহয় হলো। কিন্তু জিনিসটা ঠিক কী হবে? আর্কাইভিং করতে চাও? নির্বাচিত পোস্ট তুলে তুলে?
  • :-X | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫২389036
  • হ্যাঁ, টি এর পুরনো প্রেমিকারাও যেন এখন থেকেই সাবধান হয়ে যায়। কয়েক বছর পরেই তাদের রেফারেন্স আসবে।
  • r2h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫০389034
  • হ্যাঁ হ্যাঁ, বিলকুল। পীড় সহায় হবেন।

    ২০১৪ দেখে মনে হলো না না, এতো সেদিনের কথা, এই নিয়ে নষ্টলজি করলে লোকে মন্দ বলবে। কিন্তু আজকাল এত ঘন ঘন জীবন পাল্টে যায় যে এক বছর আগের কথাও মনে হয় যেন অন্য জন্ম।

    এদিকে ডিজে বাপনের নতুন গান শুনলাম জল পড়ে পাতা নড়ে।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৩389033
  • চমতকার, আমি পতাকা তুলে নিচ্ছি। যদিও বইবার শক্তি নেই, ফলে পীড়গণ সাহায্য করবেন আশা করি।
  • dc | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৮389032
  • ইয়ে যারা নন সিরিয়াসলি পোস্ট করে তাদের পোস্টে আলাদা দাগ দিয়ে রাখার ব্যবস্থা করবেন, নাহলে নতুনদের অসুবিধে হবে। পাশে "আমি তো এমনি এমনি খাই" টাইপের একটা আইকন থাকলে ভালো হয়।
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৫389031
  • হানুদার এই সব মণিমুক্তো কোথায় ছিল যেন ? ভালুক দিয়ে সার্চ করলে আসবে ?
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৭389030
  • টি, হুতো, টিম ইঃ জোয়ানরা সম্পাদনার দায়োত্ব নিতে আগুয়ান হলেই করা যায় ! টই সম্পাদনাও। সিরিইয়াসলি বলছি, কাজ শুরু করা হোক।
    এছাড়াও গুরু কিছু টই ইঃ বেছেবুছে লিস্টি করে রাখা হোক, রুকু অর্জুনদের মত নতুন লোকজন এলে সাইটের ফ্লেভার ধরতে পারার জন্য।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৩389029
  • ঘরময় ছড়ানো ছেটানো বইয়ের স্তূপ। ধূমায়িত পাইপ। যেকোনো সময় কোনো এক প্রান্ত থেকে অর্জিত হবে মন্ত্রমুগ্ধ লাইন। কলের গানে বাজবে, না যাও সেঁইয়া। একটা ষাটের দশক ভাব। আর্কাইভিং একটা ইনশাল্ট। লাইব্রেরীতে যাওগে, ইত্যাদি।

    দিনকাল বদলেচে, কবিদের চোখে চোখে রাখতে হয়। জারি আর্কাইভযুদ্ধু।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭389027
  • :)
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭389028
  • :))))))))
    তুলে রাখা হোক, তুলোয় মুড়ে তুলে রাখা হোক এই হানুদার পোস্ট আর টিমের গান - ক্ষী ভালো লেখে সব -
  • R2h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৪389026
  • ঃ)ঃ)ঃ)
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৬389024
  • ঃ-)))
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৬389025
  • :D:D
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৫389023
  • সোমনাথের পুরোনো প্রেমিকা রা কি টেনসনে আছে ভাব। সব চিঠি পত্র, চিরকুট, ডুডল, নোট, চিট, বইয়ের ভাঁজের শুকনো পাতা বা ফুল, সব আর্কাইভড। মিনিমাম ট্যাঁ ফোঁ করলেই বলবে, ঐ যে তুমি ১৯৭৯ এর ১৭ ই জানুয়ারি বারাসাত স্টেশনের টিকিট ঘরের দিকে দেড় ঘন্টা হাঁ করে চেয়ে থাকার পরে, শেষে রাগ করে পোষা কুকুর ভুলু কে অকারণে গুঁতো মেরে গায়ের কাছ থেকে সরিয়ে দিয়েছিলে, সে সব কিন্তু টোটাল আর্কাইভড আছে। এই দিনটা আমি ভুলি না, কারণ সেদিন অমিয় মজুমদার এর ১০১ জ্বর এসেছিল, উনি কোচবিহারে গিয়ে ঠান্ডা লাগিয়েছিলেন, বাংলা সাহিত্য জগতের কেউ মেটাসিন দেয় নি।

    ;-)
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫০389022
  • হুতোদার প্রশ্নটাই করতে যাচ্ছিল্লাম।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৯389021
  • দুহাজার চোদ্দ সালের নই ফেব্রুয়ারির ভাটিয়া৯
  • R2h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৭389020
  • আরে কি কান্ড, এগুলো কোথায় আছে?
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৪389018
  • উদা,

    প্রথমে হুতোদা,

    রোদ ঝলমল অনির্দিষ্ট শালিখের ডাকে তীক্ষ্ণ
    বসন্তদিন আড়ালবিহীন যৌথখামারে বন্দী
    সারসংক্ষেপে ফুটপাথ ঘেঁষা অভ্রংলিহ স্কাইলাইন
    এবং নেহাত দায়ভার নিয়ে বিরস অলকানন্দা।

    তারপর মিঠুনদা,

    এবং নেহাত দায়ভার নিয়ে বিরস অলকানন্দা
    প্রাণঘাতী দরে পুষ্পকরথে আলোকের পথযাত্রী
    পক্ষীরা বড়ো ভাবিত আজিকে, আবডালে ছায়া ম্রিয়মান
    ফেসবুকে হাবি মাদ্রিদে জাবি সন্ত্রাসে অনবদ্য।

    কেউ না করলে, আমি একদিন সবকটা খুঁজে বার করব। করবই। মাক্কালী।
  • S | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৪389019
  • এখন -৪ ডিগ্রী ফারেনহাইট চলছে।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৯389017
  • ছি ছি। অবিলম্বে এসব করা হোক।
  • :-X | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৮389015
  • সিকির কাছে আছে। ভাটের আর্কাইভ। মামু এত বছরেও সেগুলোর লিং সাইটে রাখতে পারল না। ক্ষি আর বলবি। মায়ায় মায়ায় ক্যালাতেও পারিনা।
  • S | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৮389016
  • আরে মামু জয় গোস্বামীকে না চিনলে কি হবে, জয় গোস্বামী তো মামুকে চেনেন।
  • :`( | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৬389013
  • আর বলিস না, 4shared অ্যাকাউন্ট সবগুলো নষ্ট হয়ে গেছে। তিন মাস না কতদিন লগিন না করলেই নাকি নষ্ট হয়ে যায়। দুবছর পরে লগিন করতে গিয়ে জানলাম। ওদের চিঠি লিখলাম। তবু ভালো রিপ্লাইতে বক দেখায়নি। শুধু স্যরি বলল।
  • b | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৬389014
  • হামনে তো( ফোঁত) ন্যাড়াদা-র লেখা দেবব্রত মাঙ্গিয়াছিলাম। লেকিন কৈ সহৃদয় জনতা সাহায্য নেহি কিয়া।
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৬389012
  • মালপোয়া বানাচ্ছি আজ :-D
    খেয়ে দেয়ে রিপোর্ট দেব। :-P
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২১389011
  • চিন্তা নেই। সোমনাথদার কাছে পুরোটাই আছে নির্ঘাত। সম্পাদনা পূর্ব্বক এই সব প্রকাশিত হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত