এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৭389070
  • একমাত্র গাঁজায় মনে হয় ক্যান্সার হয় না
  • অর্জুন অভিষেক | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৫389069
  • কলকাতার রেনবো কার্নিভালের ওপর লেখাটা কোন বিভাগে দেওয়া যায় ?
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫১389068
  • ঃ-))) হ্যাঁ এবার এটা পস্টারিটির জন্য না থাগলে ক্ষতি কি। সুবিনয় রায় এর ফ্যান অন্তত দু কোটি আছে। বাঙালি ভদ্রলোক টা সর্বভারতীয় ভদ্রলোকের মডেল বহুদিন ছিল, সেগুলো অলরেডি ডকুমেন্টেড, গান্ধীবাদী লোকের রবীন্দ্রনাথের ইনস্টিটিউশন এ এসে, শিক্ষায় রাষ্ট্রোদ্যোগের সহায়তা করার কাজ করা টা ৫০ থেকে ৮০ র দশক অব্দি নতুন কিছু না। আমি বাঙালি ন্যাকাড্যাশ, শান্তিনিকেতন সম্পর্কে অসংখ্য মেমোয়ার আছে, তাতে এটা একটুও অনন্য না।

    বীরভূমের একটা আকাদেমিক কলোনীর মেমোয়ার কম লেখা হয় নি, প্রচূর হয়েছে, সিরিয়াস অ্যানালিসিস অল্প হলেও আজকাল দু একটা হয়েছে, তো সেই ম্যাস অফ ডকুমেন্টেশন, এই দু প্যারা র মূল্য কি ব য়ের আকার।

    আমি মূলত কুন্ঠার কারণেই আর্কাইভে লজ্জা পাই, কারণ এতে অসংখ্য লোক এর রিপ্রেজেন্টেশন ধেকে যাওয়ার চান্স, আমার কিরকম মনে হয় আমি বেঁচে থেকে অনেকের বেঁচে থকায় অনর্থ করছি, মিনিংলেস বকে। তার উপরে আর্কাইভিং হলে লজ্জার সীমানা থাকে না।

    সোমনাথের সঙ্গে এমনিতে মতামত টোটাল মিল, পাগলের মত আর্কাইভিং করা উচিত, আমি বীরভূমে সেটাই করতে চাই, থ্যাংঅকফুলি অনেক হচ্ছে, আই দেশ কে উদ্ধার না করলেও দেশ নিজে নিজেই উদ্ধার হয়ে যাবে, আর্কাইভিং হতেই পারে, প্রেফারেবলি অন্যদের ঃ-)))))))
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪২389067
  • চমতকার আর্কাইভিং। মিথ তৈরী করতে হলে প্রস্তাবনায় বোদয় সাদা লুঙ্গি পত্তেন দিয়ে শুরু হত।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৭389066
  • আমার একজন মেসো ছিলেন। ক্যাম্পাস তুতো, চিত্তুর অন্ধ্রের লোক। বাবারা সম্ভ্রম করতেন, অল্প বয়সে প্রোফেসর হয়েছিলেন। গান্ধীবাদী কনজারভেটিভ ছিলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র, বিশ্বভারতীর অধ্যাপক ছিলেন, দুর্দান্ত ক্রিকেট এবং টেনিস খেলতেন, স্পিরিট অফ দ্য গেম কথা টা দিনে আশি বার উচ্চারণ করতেন, যেসব নেহরুভিয়ান রা আজকাল গালাগাল খান, ঠিক সেরকম ই ছিলেন। লেক মার্কেট থেকে খাদির শার্ট আর লুংগি কিনতেন। সাদা। বাড়ির সমস্ত কাজ নিজে করতেন, বাড়িতে তিন থেকে ১০০ যেকোন বয়সের যে কোনো লোক এলে উঠে দাঁড়াতেন, পদের জন্য গাড়ি পেয়েছিলেন, ব্যাবহার করতেন না। ড্রাইভার দের গাড়ি পরিষ্কার করতে সাহায্য করতেন, কেউ করে দিলে, তাঁকে হাজার বার ধন্যবাদ বলতেন। সালেম স্টিলের জলের গ্লাস জিনিসটা, সম্পর্কে আমার দুর্বলতা সেই যে হয়ে গেল, ফ্রাইট ইকুআলাইজেশন সম্পর্কে পরে জেনেও, রাণীগঞ্জ আসানসোলের বদলে সালেম এর স্টিল প্লান্ট ইনভেস্টমেন্টের রাজনীতির গল্প জেনেও, সেই দুর্বলতা টা একটা ছবি আর একটা ছোঁয়া হিসেবে থেকে গেল। রোদে রোদে ঘুরতেন, মাঠে ক্লাস নিতেন, মাথায় বীরভূমী টোকা পড়ে, ভিয়েতনামী টোকার মত দেখতে,

    বাঙালি ইনটেলেকচিয়াল দের বসে গুলতানি আর মার্কিন সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা আর সিগারেট খাওয়া মোটে ভালো চোখে দেখতেন না, আমাকে সন্তানের অধিক ভালো বাসতেন। ইনি ছিলেন সুবিনয় রায় এর অন্ধ ভক্ত। সুধা সাগর তীরে আর পি এম যখন বেরোলো, তখন কলকাতা থেকে কাকে দিয়ে আনালেন, এবং সারাদিন শুনতেন, এবং গাইতেন, অসাধারণ গাইতেন, এবং চোখের জল মুছতেন। এগ্রিকালচারাল ইকোনোমিক্সের অধ্যাপক ছিলেন, বাড়িতে খাদি গ্রামোদ্যোগ ছাড়া কোন বই দেখি নি, আর ঐ গান্ধীর হরিজন পত্রিকা, আর বিশেহ্হ কিছু বই ছিল না। ছেলে দের রবীন্দ্রনাথ পড়াতেন নিজে। এবং যথারীতি চোখের জল মুছুতেন পড়াতে পড়াতে, ক্রিটিকের জন্য প্রয়োজনীয় ইরেভারেন্স আদৌ ছিল না, কিন্তু সর্বভারতীয় উচ্চ শিক্ষা মডেলের একটা সময়ের প্রতিনিধি এবং আমার নিজের চেয়েও ঢের বেশি আন্তরিক বাঙালি হিসেবে এনাখে আমি ভুলতে পারি না। আর একবার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনার এবং ওনার স্ত্রীর উদ্বেগ পূর্ণ চোখ গুলো ও ভুলতে পারি না কি করে যে আদর করে আমার ব্যাথা একটু কমাবেন বুঝতে পারছেন না। আমার জীবনে প্রথম ক্লাসিকাল এর কনসার্ট, রবিশংকর এর, তাতে নিয়ে গিয়েছিলেন। সুবিনয় রায় এর গান এর কথা হলে এই মেসো র কথা না বলে পারি না। ইনি একটা সময় হয়ে মনে রয়ে গেছেন। রবীন্দ্রনাথ কে, এবং সুবিনয় রায় কে ভালোবেসে সমস্ত কাজ ছেড়ে শান্তিনিকেতনে এসেছিলেন, শরীর খারাপ না হলে কখনো যেতেন কিনা সন্দেহ। ইনি এবং সুবিনয় রায় বলে ঐ ভদ্রলোকের গান আমার কাছে বিচিত্র কারণে, এক এবং অভিন্ন।
  • i | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৬389065
  • বেশ।
  • San | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩০389064
  • আমারো সুবিনয়প্রীতি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত :)
  • i | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৩389063
  • মূল লেখাটা একেবারেই হারিয়ে গেছে।

    কিন্তু তুমি যে পড়েছিলে এইটা জেনে খুবই আনুদা হ'ল ( আমাদের কে একজন শিশুকালে বেজায় আনন্দ হ'লে বলত আনুদা আনুদা)।
  • San | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২০389062
  • আইদি :) পরের লেখাটাও পড়েছি, কিন্তু ঐ মূল লেখাটা পরে আর কোথাও সার্চিয়ে পাই নি :( ওটা বড়ই ভালোলেগেছিল তখন।
  • i | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৩389061
  • স্যান,
    সে লেখা ২০০৬ এর ছিল, মজলিশে র লেখা। হারায়ে গেসে। কিছু লাইন পরে একটা লেখায় দিয়েছিলাম কিন্তু মূল লেখাটা আর নেই।

    হ্যাঁ মা'র কথাই বেশি ছিল। মা যে কি অসম্ভব ভক্ত ছিল সুবিনয় রায়ের সে বলা মুশকিল।
    আমার প্রথম শান্তিনিকেতন যাত্রা-একেবারেই ক্ষুদে আমি আর বোন -সেই ট্রেনে সুবিনয় রায় ও শান্তিনিকেতন যাচ্ছিলেন-মা বলছে-প্রণাম কর-খুব বড় শিল্পী-আরো কি সব বলে যাচ্ছে-আমার কোনৈ উৎসাহ নাই তাতে-আমার কাছে গায়ক বলতে এল পি র কভারে শাল কাঁধে হেমন্ত মুখোপাধ্য-ব্যাল্কনির আবছা আভাস-আর কেউ না। আমরা সেবার টুরিস্ট লজে উঠি-পথে প্রভাত মুখোপাধ্যাকে দেখে আমি আর বোন-রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলে সে কি চিৎকার-তিনি মৃদু হেসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিলেন-প্রভাত মুখোপাধ্যায়ের বাড়িতেই সুবিনয় উঠেছিলেন।

    পরে সুবিনয় রায়কে চিনি রবিবার রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসরে- 'এই শ্রাবণবেলা বাদল-ঝরা' শেখাচ্ছেন সুবিনয়-'কোন ভোলা দিনের বিরহিণী, যেন তারে চিনি চিনি'-সুবিনয়ে আমার গায়ে কাঁটা দিল।সেই প্রথম।
    আমাদের বয়স বাড়তে লাগল, মায়েদের চুল রুপোলি-আমরা খুঁজে পেলাম মায়েদের দিনলিপির ছেঁড়া পাতা, হলদে হয়ে যাওয়া চিঠিপত্র, ন্যাপথালিনের গন্ধময় পাটকরা ওভারকোটের পকেটে প্রাচীন লবঙ্গ আর এলাচি।
    ক্রমে আমরাও মা হয়ে গেলাম আর সুবিনয়ের প্রেমে পড়লাম প্রবলভাবে। ৪৫ আর পি এম অথবা শঙ্করলাল ভট্টাচার্য্যের প্রবন্ধ জোগাড় করলাম আর আবিষ্কার করলাম সুবিনয়ের কন্ঠস্বর কি অদ্ভূত ভরাট হয়ে গিয়েছিল আশির দশকে।নব্বইতে আবার সেই মেদুর নরম গলা -নির্জন দুপুরে দক্ষিণাপণের ক্যাসেটের দোকান থেকে ভেসে আসছেন সুবিনয়-'তরী আমার টলোমলো ভরা জোয়ারে'। সেই দোকানটা আর নেই-এবারে দেখে এলাম।
    এখন চোখ বুজে কল্পনা করি একটা ট্রেন-বোলপুর যাচ্ছে -তাতে মুখোমুখি বসে সুবিনয় রায় আর আমার মা।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৬389060
  • যাক্কলা, আমার যে একেবারে সন্দেহ হয় নি তা না ঃ-)))
  • :-X | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৯389059
  • ওমনাথ হলে ডিসেন্সিটাইজড লিখত।
    ভাটিয়া৯ সম্পর্কে মিথটা ঠিক কি, আর সেটা কে করেছে?
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৮389058
  • বাঙালী ভদ্রজনোচিত মিথ কি কাজে লাগে রবিবাসরীয়র পাতা ভরানো ছাড়া!
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৫389057
  • সিগারেটে ক্যান্সার হয়না?
  • Rabaahuta | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৩389056
  • কত লোক গুটখা খেতে ভালোবাসে, ওরা আমাদেরই লোক।
    আর ক্যন্সার তো সবেতেই হয়।
    S, অদম্য সেন এসব পারেন।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪২389055
  • ঃ-))))) সোমনাথ খচে গেছে ঃ-)))) অবশ্যই আর্কাইভিং দরকার, কিন্তু মিথ কি করে হবে তুই বল ঃ-))))
  • ... | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৯389053
  • আর্কাইভিং সম্পর্কে মানুষকে ডিসেন্সিটিভাইজড করে তোলা ও সেই সুযোগে নিজ রাজনীতির আঙ্গিকে নব-ইতিহাস রচনার কাজ বামপন্থী রাজনীতির অন্যতম এজেন্ডা। নিঃসন্দেহে, ক্ষমতায় না থাকার সময়ে অপরাপর রাজনৈতিক দলগুলিকে একই কাজ করতে দেখলে গিল্টি ফিলিংসও চলে যায়।
  • S | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৯389054
  • পিঠে নিউক্লিয়াল রিয়াক্টর? বাড়ি চেন্জ করার সময়ে এইলোকটিকে পাওয়া যাবে?
  • San | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৮389052
  • আইদির সুবিনয় রায়কে নিয়ে একটি লেখা ছিল, আমার আবার সেটা পড়তে ও একজনকে পড়াতে ইচ্ছে করছে। কারো কাছে যদি থাকে বা আইদির নিজের কাছেই যদি থাকে, আমায় একবার দেবেন? ছোট লেখা, আইদির মায়েরও উল্লেখ ছিল সেখানে, আর যৌথ পরিবারেরও কথা ছিল।
  • Nadezhda Krupskaya | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৫389051
  • গুটখাতে ক্যান্সার হয় :-/
  • San | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৩389050
  • গুটখা ক্যানো আবার?
  • Rabaahuta | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৭389049
  • ব্যাগে কন্ডোম পিঠে নিউক্লিয়ার রিয়্যাকটার আর্কাইভে ভাট জলের বোতলে মৃতসঞ্জীবনী পানের দোকানে গুটখা গাঁজার দোকানে গব্যঘৃত এইসবই রাখা উচিত। নিঃসন্দেহে। তবে জগতে উচিত কাজ আর ক'টা হয়।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২১389048
  • ট্রেন এসে গেছিল ? ঃ-))))
  • cm | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৪389047
  • যাঃ রীমান হাইপোথেসিসের প্রুফটা হারিয়ে গেল আর মিলিয়ন ডলার।
  • Nadezhda Krupskaya | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৫389046
  • খুব অদ্ভুত একটা রাগ হচ্ছে, আমার লিস্টের একজন ব্যাগে কন্ডোম রাখা উচিত ছেলে মেয়েদের এই নিয়ে লম্বা বক্তব্য নামিয়েছে। আমি এগ্রি করে বললাম রাখা উচিত, আমিও রাখি। আমার এক বন্ধু এসে এমন এক রিয়্াকশন দিলো, মানে এরকম; " বাল শিয়ালদায় সিগারেট টানতে গেলে আরবিট লোকের ঝাড় খাস, বকিস না!"
    আমি বুঝলাম না, তাকে ছবি তুলে দেখিয়ে দিলাম মিথ্যে বলছি না। কিন্তু সে একটু আগেই ওই পোস্টে কন্ডোম রাখা উচিত ছেলে মেয়েদের এই নিয়ে গলাবাজি করেছে। আমি রাখি এটা জানার পর এ কী ধরণের চাড্ডি রিয়াকশন!! ধুর!
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫১389045
  • কবিদের লেখা হারিয়ে না গেলে, হারিয়ে যাওয়া কবিতা নিয়ে ভবিষ্যতের মেমোয়ার কি করে লেখা হবে ;-) নিজেদের ভাষা সাহিত্যের ঐতিহ্যের সম্পর্কে রাইট অর কমপ্লিটলি মিসপ্লেসড একটা হুহু না থাকলে কেস টা জমে না, এর মদ্যে বেশিটাই সম্পূর্ণ ভুল হলে ব্যাপারটা আরো মজার হয়। যা লেখা হয়েছে র থেকে, যা লেখা হতে পারে বা হলে ও হতে পারে বা ঠিক মনে নেই, কিন্তু মনে হচ্ছে যেন এরকম ছিল, এই সব না হলে সাহিত্য মিথ হবে না, আর মিথ না হলে কিস্যু হবে না ঃ-)))))))))))))))
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৬389044
  • আরে অতো মন খারাপ করার কিছু নেই। যা গেছে তা গেছে।
  • Nadezhda Krupskaya | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৪389043
  • :-(
  • :-X | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪০389042
  • ১৯ জুন ২০০৭ থেকে ৩ জুন ২০০৮ - সাকুল্যে এই এক বছরের ভাট হারিয়ে গেছে। অবশ্য এসব নিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে লাভ নেই। মামু কনফার্ম করেছে, সে জিনিস আর ফেরানো সম্ভব নয়।

    যেমতি ২০০৯ এর পুজো ইস্পেশালও সম্ভবত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত