এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২২389100
  • পাড়াশুদ্ধ লোক ঘুমোলে দাদুর পকেট থেকে খুচরো তুলে নিয়ে নিঝুম দুপুরের মফস্বলী কাঠি আইসক্রিম কিনে খেতাম।
    মায়ের বক্তব্য ওগুলো ড্রেনের জল দিয়ে বানানো। তারপর জানতে পারলে চুলের মুঠো ধরে দুই ঘা।
    দাদুর বক্তব্য বাঁদর মাইয়া।
    তবে খুচরোর অভাব হত না পকেটে। :-P
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২১389099
  • অবস্থার তফাতে একই জিনিস আকাশ পাতাল হয়ে যায়। এঁচোড় অবস্থা দেবভোগ্য, খুব ভালো ডালনা তরকারি ইত্যাদি হয়। অথচ কাঁঠাল অবস্থায়? দেখামাত্র দৌড়ে পালাই। ঃ-)
  • একক | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৯389097
  • বাজারে রকেট নেই। ভোলা আর শিবম এরাই মার্কেট কাঁপাচ্ছে। এর মধ্যে ভোলা দাম দ্বিগুন নিলেও কোয়ালিটি বেস্ট। হোলির মুখে লুরু জনতাকে জানিয়ে গেলুম। সবাই নিজে মুখে জিগাতে চান না :)
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৯389098
  • বহু পরে আবিষ্কার করলাম, গলা অবস্থায় আইস্ক্রীম অতি বাজে খেতে। অথচ কঠিন অবস্থায় সে জিনিস অতি ভালো।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৭389096
  • ছোটোবেলা আমি আইসক্রীম খেতেই জানতাম না। টন্সিল আর অ্যাজমার চাপে বাড়িতে বারণই ছিল। তো, স্কুলে, তখন ক্লাস ওয়ান হবে, একবার এক বন্ধুর জন্মদিনে ওর বাবামা ক্লাসের সবাইকে আইসক্রীম খাওয়ালেন, ছোটো কাপে অপূর্ব আইসক্রীম। কিন্তু চামচে ডুবিয়ে কেটে কেটে ঐ প্রচন্ডা ঠান্ডা কী করে খাবো, বসে রইলাম। পরে গলে গিয়ে বারোটা বেজে গেল। তখন আর এক বন্ধু ওটা চুমুক দিয়ে খেয়ে ফেলল। ঃ-)
  • dc | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৬389095
  • আমি ছোটবেলার থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমার বিয়েতে আমি সবার আগে খাবো। কিন্তু সে প্ল্যান সফল হয়নি ঃ(
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৫389094
  • বিয়েতে নিজে আগে খেয়ে নিলেই হয়
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৪389093
  • নাম ছিলো কোনো?
    দেশে বিদেশে পড়ে আমি পেট ঠেসে খেয়েই বিটনুন খেয়ে নিতাম। সুলেমানি নমকের টোটকা :-D
  • avi | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৩389092
  • ফালুদা না, আঙুর যথেষ্ট হিম হয় নি ভেবে সেটাই আরো ঠাণ্ডা করে দিচ্ছিল।
    আমার বে'র সময় নাকি উমদা আইসক্রিম হয়েছিল, সবাই দেখিয়ে দেখিয়ে খেয়ে যাচ্ছিল। সব শেষে আমি যখন খাবার পেলাম, ততক্ষণে সে বস্তু শেষ। :(
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১০389091
  • বরফে আঙুর ঘষে ঘষে ঠান্ডা করে টুক টুক করে সেই ঠান্ডা আঙুর খাইয়েছিল।
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৭389089
  • দেশে বিদেশে আবদুর রহমান বরফের গুঁড়োয় আঙুর ঘষে কী যেন বানিয়ে খাইয়েছিলো, ফালুদা?
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৭389090
  • দেশে বিদেশে আবদুর রহমান বরফের গুঁড়োয় আঙুর ঘষে কী যেন বানিয়ে খাইয়েছিলো, ফালুদা?
  • একক | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৫389088
  • আমি কদিন আগে একটা বিকট আইসক্রিম শরবত খেলুম। নাম শারজা লু বু লু। মসজিদের পাশে যাই মাঝে মাঝে চাট্টি লাচ্ছা রুটির লোভে, তো দেখি হেঁকে ডেকে শারজা লু বু লু বিক্রি হচ্ছে। সে কী বিকট জিনিশ, ঘন সাদা ডিপ ফ্রিজে জমানো সুজির হালুয়া আর প্রচুর দুধ মিশিয়ে শুকনো ফল মিশিয়ে মহা বিকট জিনিশ। শরবত নামেই, আদতে চামচে করে খেতে হয় |

    খাওয়ার পর বেজায় বিরক্তিতে এক গেলাস লাইম সোডা খেয়ে ধাতস্থ হলুম।
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৪389087
  • খুব মনখারাপ ছিলো, মহেঞ্জোদারো পড়ে এখন খিল খিল করে হাসছি।
    তারপর আবার এইসব নমুনা দেখলাম।।

    আইস্কীম আসা অবধি হাউহাউ চালিয়ে গেলে মন্দ হত না :-3
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৯389086
  • আইস্ক্রীমের জন্য আমারো আফসোস হয় বটে। বাতাসা না হয় নাই খেলাম, কিন্তু আইসক্রীম কিছুতেই ছেড়ে দেওয়া যেত না। ঃ-)
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৩389085
  • ইশ...... :-(
    আফসোস
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৫389084
  • চারিপাশে কন্নড় সহকর্মীরা। তার মধ্যে ফটফটে দিনের বেলা একটা লেখা পড়ে একজন হাউ হাউ হাউ হাউ। সবাই জল রে পাখা রে বাতাসা রে আইসক্রীম রে। পরে জানা গেল লেখাটা তেমন কিছুই না, একজনের মুক্তপত্র মাত্র।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪২389083
  • একজন বলেছিল চোখেমুখে জল দিয়ে না মুছে রাখলে চমৎকার রাগেড লুক হবে। তখন একজন সুচিন্তিত বক্তব্য রাখলেন, "দেখুন, ও জল আর কতক্ষণ? উবে যাবে কয়েক মিনিটে। তার চেয়ে আমি দু বালতি জল নিয়ে পার্টিবাড়িতে যাবো। কলিং বেল টিপেই ঝপাস করে মাথায় জল ঢেলে নেবো। তেলে জলে রাগেড লুকে সে একেবারে একাকার কান্ড হবে। কানে একটা শাপলা গুঁজে নিলে আরো ভালো। হোস্টেস এসে দরজা খুলে একেবারে - "
  • dc | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪১389082
  • molality বাদ দেবেন না।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৮389081
  • অপূর্ব সব জিনিস ছিল।

    একটা ছড়ায় ছিল,
    "পানেতে চুন ছিল
    ডালেতে নুন ছিল
    আকাশে নীল অকারণে।"

    একটা লেখায় ছিল, মহর্ষি বলছেন, "ওহে ইন্দ্র, আজকাল পোস্তে আর তেমন স্বাদ পাই না, টোমাটোগুলো তেমন লাল লাল গোল গোল হয় না। তোমার তো দেখি এসব দিকে একেবারেই নজর নেই !"
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৬389080
  • পাপস, ঃ-)))))
  • রুকু | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৪389079
  • ভীমবেটকার পোস্ত বাটা ইত্যাদি পড়ে কেমন মরুমাঝে পথ হারা মনে হচ্ছে। তবে হানুদার কে কোথায় থাকের থ্রেড পড়ে নিজের ভূগোলে অনার্স সার্থক মনে হচ্ছে :-P
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১৭389078
  • সিনেমায় দেখা যাবে পরে। ঃ-)
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৩389077
  • এছাড়াও ফুটকিকে দেখতে ফুটফুটে হলেও টিভিতে দেখা যায়না, সে আমার দোষ না।
  • paps | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৪389076
  • T ঠিক বলেছেন। ওদের নাম ছিল সৌমি আর শ্রুতি। আর সৌমি, সায়ন, সাহানা এরা ক্লাসমেট ছিল।
  • paps | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫০389075
  • ঠিক আছে h, আপাতত ফরম্য়াল হব না। formality, molarity, nomality এগুলো বড় হয়ে করব।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪১389073
  • আরো ছিল। নানারকম তর্কবিতর্ক ছিল, খুনসুটি ছিল, ডিডির সেই বিখ্যাত ভীমবেটকায় পোস্ত বাটার লেখা ছিল। ঃ-)
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৭389072
  • হেমার লেখাটা হারিয়ে গেছে। ভিক্টোরিয়া বিজয়া আর ঋষি রবি লেখাটাও হারিয়ে গেছে। ঃ-) সেসব অবশ্য গুর্চপূর্বকালের কথা। মানে প্রাগৈতিহাসিক যুগ। ঃ-)
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৬389071
  • বীরভূমে কী আর্কাইভিং হচ্ছে? লোকগান?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত