এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৮389250
  • @atoz
    ক্ষুরধার সার্কাজম করেন। শেখার মত।
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৬389249
  • না আতজ wastage ইন্জিরি অভিধানে আছে তো। নিচের লিঙক দেখুন। আমি বৃটিশদেরকে এই শব্দটা ব্য়বহার করতে দেখেছি।

    https://www.thefreedictionary.com/wastage
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৫389248
  • রুকু,
    ঠিক। ওই ছড়া।
    ভেবে দ্যাখো, কবি ভবিষ্যদ্রষ্টা কিনা। ঐ টইয়ে মানুষ না ছাগল তাই নিয়ে এত তর্কের কত আগেই তিনি বলে গ্যাছেন ছাগলছানাদের কথা। ঃ-)
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩১389245
  • রুকু,
    এইবার তোমাকে "মোহনদাস কর্মচন্দ্র গাঁধী" লিখতে হবে। ঃ-)
    ওহ্হ, এই কর্মচন্দ্র কথাটা - ঃ-) ঃ-) ঃ-) ঃ-)
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩১389246
  • কলকাতা শহরে, লাল ধুতি পরে খুদি তিনহাত বহরে। মখমলি জামাজুতো, ঝকমকে টোপরে, খায় দায়, গান গায়, রাস্তার ওপরে ৷ বলছি ওরে, ছাগলছানা, উড়িস নে রে উড়িস নে। জানিস তোদের উড়তে মানা—হাত-পাগুলো ছুড়িস নে।

    @atoz
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩১389247
  • কলকাতা শহরে, লাল ধুতি পরে খুদি তিনহাত বহরে। মখমলি জামাজুতো, ঝকমকে টোপরে, খায় দায়, গান গায়, রাস্তার ওপরে ৷ বলছি ওরে, ছাগলছানা, উড়িস নে রে উড়িস নে। জানিস তোদের উড়তে মানা—হাত-পাগুলো ছুড়িস নে।

    @atoz
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৫389244
  • ডিটেকটিভ স্টোরির জন্য তো অনেক কায়্দা করে ঢাকাঢুকি খুন দরকার, প্রচুর বুদ্ধি খাটিয়ে হিসেব টিসেব করে শার্লকেরা খুনি বার করবেন। রাস্তার ওপরে মোগাম্বো স্টাইলে খুন করে কলার তুলে চলে গেলে আর ডিটেকটিভের করার কী রইল? বোঝাই তো গেল কে করল।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৮389243
  • এই ওয়েস্টেজ কথাটা এল কী করে? এটা তো নেই মনে হয় ইংরেজিতে!
    এটা মনে হয় প্রব্লেমিটি টাইপ কোনো শব্দ। ঃ-)
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৭389242
  • রুকু,
    "খায় দায় গান গায় রাস্তার ওপরে", বলো তো এই লাইন কোথায় ছিল? ঃ-)
  • Ishan | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৫389241
  • পশ্চিমে প্রচুর খুন হয়। সবই ওয়েস্টেজ। সেই নিয়েই এলিয়ট ওয়েস্ট ল্যান্ড লিখলেন তো। ক্কী ভালো পান ভাবুন তো। এই না হলে মহাকবি?
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১২389240
  • প্রশ্নের উত্তরগুলো খুঁজে বার করুন আপনারা। প্রতিটি সঠিক উত্তরের জন্য আছে প্রাইজ ও সারপ্রাইজ। দেখা হবে ছোট্টো একটা ব্রেকের পর। ডিং ডং। ঃ-)
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১০389239
  • আহা রে আহা রে আহা রে ঃ-)
  • রৌহিন | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৭389238
  • শার্লক মাইক্রফট আরকুল দের ভীড়ে কোথায় যেন ছোট্ট করে গ্যান্ডালফ নামটা শুনে মনটা আনচান করে উঠল। গ্যান্ডালফ দ্য গ্রে থেকে গ্যানডালফ দ্য হোয়াইট হয়েও যার জার্নি শেষ হয়না - চারশো বছর পার করেও হাসিমুখে উঠে পরে ধবধবে সাদা সেই জাহাজে। এই জঁরটা তো আমাদের ভারতীয় সাহিত্যে চলত - কিন্তু এই লেভেলের লেখা কেন পাইনা সেটাই ভাবি।
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৬389237
  • পশ্চিমে গ্যাঙ্গ রা তাহলে কী করে?

    আর শরদিন্দুর লেখাগুলো নিয়েই বা কী মত আতোজের?
    প্রাচ্য তো অনেক বেশি রহস্যময়!

    আর হিন্দি সিনেমা ধরণের কাহিনি কী? কাহিনির ধরণের হিন্দি সিনেমা?

    আর, আর। শেষ প্রশ্ন।
    পরের টাকা আর পরের বৌ এর তুলনা কেন বাপু?
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫২389236
  • হুম। ক্রাশকে কংগ্র্যা। দেখা হলে পাট্টি ডিউ রইল।
  • রুকু | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৯389235
  • বললেই হলো?
    পশ্চিমে রাস্তার ওপর গুলি করে ফেলে দিয়ে যায় না?
  • paps | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৮389234
  • না ঢাকাঢুকি খুন হয় পশ্চিমে।
  • রুকু | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪২389233
  • পশ্চিমে কি খোলাখুলি খুন হয়না?
  • রুকু | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪১389232
  • না। মতে না মিললে হয়ত ছেড়ে চলে আসবো। :-(
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৯389231
  • আতোজের বাড়ি কচুপোড়া আর কাঁচকলা থাকে?
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৪389228
  • ডিটেকটিভ স্টোরি বলুন, অ্যাডভেঞ্চার বলুন, ক্রাইম থ্রিলার বলুন, এগুলো ওই পশ্চিমী কালচারেরই। যে কালচার নিজেই টগবগে যৌবনে আছে, সেখানেই এগুলো রেলেভ্যান্ট। আমাদের কালচারে এগুলো ফিট করে না, বড়জোর অনুকরণ করা যায় মাত্র, কিন্তু তা তো মৌলিক কিছু না।
    আমাদের সমাজে যেভাবে খোলাখুলি খুন হয়, যেভাবে গুন্ডারাজ চলে, যেভাবে বীরপূজা হয়, তারই পাশে পাশে সুপ্রাচীন সব কুসংস্কার পুজাপালি অনুশাসন চলে, পাঁচশো বছরের পুরানো ইতিহাস নিয়ে আজকের দিনে খুনজখম চলে, সেখানে ঐ হিন্দি সিনেমা ধরণের কাহিনিগুলোই রেলেভ্যান্ট।
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৪389229
  • এটা তো হবে তো জানতামই রুকু, বলেইছিলাম! অনেক শুভেচ্ছা।

    । কিন্তু এবার একটা কূট প্রশ্ন।ওদের যে কাজগুলো ট্র্যাশ বলেছিস, সেগুলোর মত কোন কাজ দিলে, করবি?
  • ^L^ | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৪389230
  • রুকুবাবু আবাপ ফাইনালি জয়েন করলে জানাবেন। কিছু ষড়যন্ত্র আছে।
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২১389227
  • দেখা নেই দেখা নেই দেখা নেই
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৮389226
  • মরিয়ার্টিকে ট্রেক নেক্স্ট জেন এও দেখিয়েছে। ওদের হলোডেকে মরিয়ার্টি রিকনস্ট্রাকটেড। সেখানেও মরিয়ার্টি খুব চালাক, প্রায় ধরে ফেলেছিল আরকি এন্টার্প্রাইজের ব্যাপারটা। ঃ-)
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৭389225
  • ওদিকে মাইক্রো ফটও আছে।
    এই সমস্ত চরিত্রগুলোর এত্ত হাইপের কারণে বেচারা রোগা ছেলেগুলো পাত্তা পায় না
    তারপর অদম্য সেন লিখতে শুরু করে :-P
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৫389224
  • শার্লক অনেকটা শেল্ডন কুপারের মতন, পূর্ণবয়্স্ক শিশু। ওয়াটসন ওকে সামলে সুমলে নিয়ে চলে বাবার মতন।
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৩389223
  • বেনেডিক্টের সিরিজের আমার আবার মরিয়ার্টিকে বেশ লেগেছে
    তবে স্যান্দির কথাটা ধরে বলি, আমার এক ৩৫ বছর বয়স্ক ল্যাটিন পরিচিতা জানিয়েছিলো শার্লক নয়, ওয়াটসন ইজ দা ম্যান।।শার্লক ইজ আ কিড।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৮389222
  • প্রাচীনকালের গোষ্ঠীতেও সমান ভাগ হতো বলে মনে হয় না। আলফা বেশি পেত, তারপরে বিটা। তারপরে বাকীরা।
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৫389221
  • অশিক্ষিত আমি। কিন্তু আমার ধারণা কমিউনিজম একটা স্পন্টেনিয়াস জীবন বোধ।
    হয়ত আদিম অবস্থায় সেই গোষ্ঠীর মধ্যে সমান ভাগের নীতি কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে আমাদের চিন্তাধারায়। চমস্কি যেমন বলেছিলেন যে আমাদের মাতৃভাষার ধারণা প্রোথিত হয়ে আছে আমাদের জিনের মধ্যে। হয়ত ঠিকঠাক তুলনা টানতে পারলাম না।
    সমষ্টির একক ইউনিট ব্যক্তি, এল্যুয়ার একক ইউনিটের বাইরে বেরোতে চাননি। আর শামসুর না চেয়েও বেরিয়েছেন।
    আর মনের প্রাণের অনায়াস চিন্তাধারা কি ঘোষিত অথবা অঘোষিততে আটকায়?
    অন্তত মননশীল অনুভূতিপ্রবণ মানুষের কাছে।

    ( আমি ঠিক জানিনা আমি কী বলছি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত