এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৮389280
  • মিস্ট্রি কুইন ক্রিস্টি পাঠে কৃষ্টির হদ্দমুদ্দ বলে আওয়াজ, তাপ্পর অদম্য-র সাথে তুলনা, গাল-এর আর বাকি কী রইল :-)
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩২389279
  • প্রোফাইল পিক ঃ-)
  • Ishan | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩১389278
  • কিন্তু ক্যাম আর পিক তো খুবই চালু কথা। যথা ওয়েব ক্যাম।
  • Ekak | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৮389276
  • এবার স্কুলে স্কুলে কড়া সার্ভায়ল্যান্স আর গার্ড বসবে।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৮389277
  • লাটফর্ম পেয়েছি "বাতাসবাড়ী" উপন্যাসেও। লাটফর্মে বেলুন লেগেছে। পাহাড়ী ছেলেমেয়েরা আনন্দে উদ্বেল। "ও লামা, চলো চলো।" ঃ-)
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৫389275
  • ছোটবেলায় একবার একজন প্রান্তিক লোককে পশ্চিমবাংলার কোনো এক ছোটো মফঃস্বলের রেলস্টেশনে বলতে শুনেছিলাম 'লাটফরোম'। মাস 2 আগে ঋত্বিক ঘটকের কোন একটা মুভিতেও একজন প্রান্তিক লোকের ক্য়ারেকটারের মুখে একই উচ্চারণ শুনলাম।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৩389274
  • আমারও বলা উচিত ছিল, "সার্টে সার্টে " ঃ-)
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১২389273
  • হ্যাঁ, ক্যামেরা আর পিক্চার। ঃ-) এও দক্ষিণী ইন্ডিয়ান। ও বলছিল," ক্যান আই বরো ইয়োর ক্যাম?"
    আমি সার্টেনলি সার্টেনলি বলে ক্যাম দিয়ে দিলাম। ঃ-)
    পাশেই ছিলেন সাহেব। তিনি তো অবাক! ঃ-)
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৮389271
  • খুব ভালো। একেবারে জার্মানদের মতন। যথা লিখিতং তথা উচ্চারণং ঃ-)
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৮389272
  • ক্যাম, পিক এগুলো কিসের শর্টফর্ম? কয়ামেরা আর পিকচার নাকি? এনথু, ফান্ডা এগুলো জানি।
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৩389270
  • দক্ষিণীদের মুখে asthma, salmon, almond এর উচ্চারণ শুনেছেন? কি অবলীলায় আস্থমা, সলমন, আলমণ্ড উচ্চারণ করে। কেউ সঠিক উচ্চারণ করলে কনফিডেন্সের সঙ্গে দলবেঁধে হ্য়াটা কর।
  • Ishan | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০০389269
  • ইকি রে আমি আবার কবে আগাথা ক্রিস্টিকে গাল দিলাম। এক আধখানা বাদে পড়িইনি তো। তবে আশা রাখি বাকিগুলো অদম্য সেনের মতই জমজমাট হবে।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৭389268
  • দক্ষিণীদের দুইখান শব্দের উচ্চারণ কী ভালো যে লেগেছিল। প্লাটফরম আর হরিজন্টাল। ঃ-) একটা রকেট তোলার সময় ধারাবিবরণী দিচ্ছিল, তখন বলছিল।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৯389267
  • বিনোদন সাংবাদিকতায় কী করতে হয়? নাটক সিনেমা গান এইসবের খবর করতে হয়?
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৭389266
  • ক্যাম, পিক, এনথু, ফান্ডা এইসব শুনে খুবই আনন্দিত হয়েছিলেন এক তরুণ সাহেব। ওঁরা এখনও এই চমৎকার শর্টফর্মগুলো ব্যবহার করতে শেখেন নি। তবে শিখে যাবেন। পড়েছেন ইন্ডিদের হাতে, শিখে যাবেন হাতেনাতে। ঃ-)
  • Rabaahuta | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৩389265
  • :D
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৮389264
  • হা হা। তবে আমাকেও একবার এইরকম কাঁচুমাচু পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল, তাই আমেরিকান সাহেবদের অবস্থাটা অনুভব করতে পারছি। একবার এক সন্ধ্য়ায় এক হায়দরাবাদি কলীগ এর ফ্লাটে রসম-সম্বর সহযোগে ডিনারের নেমন্তন্ন পেলাম। কলীগ ডিনার পূর্বে মিঠুন এর কোন একটা মুভিও চালিয়ে দিল। সিনেমা দেখাকালীন আমি মিঠুনকে নিয়ে কিছু একটা বলতেই সিনি্যর কলীগ এর ধমক। "নাম ঠিকসে প্রোনাউন্স করো। উনকা নাম হ্য়ায় মিত্তুন, মিঠুন নহি"। কলীগ মিঠুন এর ফ্য়ান এবং সাউথ ইনডিয়ানদের উচ্চারণ অনুযায়ী Mithun এর উচ্চারণ মিত্তুন। বাঙালী হয়েও একজন বাঙালীর নামের উচ্চারণ শিখতে হল এক সাউথ ইনডিয়ানের কাছে!
  • rabaahuta | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৬389263
  • চালাচ্ছে তো লোকেঃ)

    আমার মনে আছে ক্লায়েন্টের সঙ্গে ভেন্ডর কোম্পানীর সিনিয়ার লিডারশিপের মিটিং - ক্লায়েন্ট কোম্পানীর লোকজন সব ভারতীয় আর ভেন্ডর কোম্পানীর আমেরিকান; তো ভেন্ডর পক্ষের লোকজন ক্লায়েন্ট পক্ষের ঘন দক্ষিণী উচ্চারণ বুঝতে পারছেনা; শেষে ক্লায়েন্ট পক্ষের একজন বললো, দেখো বাপু, আইটিতে টিকতে গেলে তোমাকে তো একটু ভারতীয় অ্যাকসেন্ট বুঝতে হবে। নিজভূমে আমেরিকান সাহেব খুবই কাঁচুমাচু। মন্দ লাগে না এগুলো।
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৬389262
  • Prepone খুব স্মা্র্ট ইনোভেশন সন্দেহ নেই। কিন্ত্তু এটি এখনো পর্যন্ত আদ্য়নত ভারতী্য ইংরাজি রয়ে গেছে। কোন ইংলিশ স্পিকিং দেশে ব্য়বহার হয় না। lathi charge যেমন ডিকশনারীতে স্থান পেলেও কোনো নেটিভ ইংলিশ স্পিকার ব্য়বহার করে না। আর পাস আউট এর অর্থ প্রাইমারি মিলিটারি ট্রেনিং এর সমাপ্তি হলেও এটিকে ব্য়পক অর্থে Graduation এর মানে হিসাবে চালান যায় কি?
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৪389261
  • জার্মানী*
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৩389260
  • এক জার্মান প্রবাসী বঙ্গ সন্তানের সহিত আলাপ হইয়াছে
    তার ওখানে সবে কলির সন্ধ্যে
    আমার মাঝ রাত।
    ভাট হয় নাকি!
    হ্যাট বলে কাটিয়ে দিলাম।
    ঘুম দরকার!
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২০389259
  • বিনোদন।
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৯389258


  • কানে কেন্নো
  • rabaahuta | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১১389256
  • ভারতীয় ইংরেজী, অর্থের উৎকর্ষ অপকর্ষ ইত্যাদি হয়ে গেছে, মন্দ কি।

    তাছাড়া পাস আউট-কে ডিকশনারীতে complete one's initial training in the armed forces ও বলছে
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৬389255
  • রুকু, আছো? কী বিষয়ে সাংবাদিকতা করতে হবে তোমায়? বিজ্ঞান, ক্রীড়া, বিনোদন নাকি অন্য কিছু?
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৫389254
  • বলেছেন ভাল।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৩389253
  • খুবই চাপ ছিল হয়তো, তাই পাশ করেছেন জেনে আনন্দে অজ্ঞান হয়ে পড়েন। ঃ-)
  • paps | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০০389252
  • অবশ্য় আমরা ভারতীয়রা অনেক ভুলভাল শব্দ ব্য়বহার করে থাকি। উদাহরণ prepone, pass out; prepone বলে কোনো শব্দ ডিকশনারিতে নেই। আর pass out মানে সেন্সলেস হয়ে যাওয়া। অথচ ভারতীয়রা এটিকে graduation অর্থে ব্য়বহার করে। আমি বহু কনভেন্ট এডুকেটেড লোককে দেখেছি pass out কে ভুল অর্থে ব্য়বহার করতে। একবার এক কনভেন্ট এডুকেটেড এবং ইংরাজি তে এম এ পাশ ভদ্রমহিলাকে পাস আউট ইয়ার মেনশন করতে দেখে বদবুদ্ধি হয়েছিল। প্রায় জিজ্ঞাসা করে ফেলেছিলাম যে ডিগরি শেষ করে আপনার অজ্ঞান হওয়ার কি প্রয়োজন ছিলো।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৯389251
  • হুঁ, হয়তো ব্রিটিশরা করেন ফর্মাল বক্তব্যে। এমনিতে কিন্তু ওয়েস্ট দিয়েই চালিয়ে নিতে দেখি। ওয়েস্ট অব টাইম, মানি এইসব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত