এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬389341
  • পার্টনার :-P
    ওটা যে বদলায় সেটা বুঝতে বাকী নেই আর। xD
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪389337
  • কালার্ড করাবো। কলার বোন বরাবর, দরকারে ঢেকে নেওয়া যাবে। আরেকখানা ঘাড়ের একটু নীচে। গুচ্ছের ট্যাটুতে আগ্রহ নেই। :-D
    চায়ের দোকানে দাম দেওয়ার রহস্য এইচ দার চার জনের স্টলে ছয় কাপ চা আনা দেখে বোঝা যায়। :-P
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪389338
  • সে তো ঘরেও বাচ্চা ছেলে পিলে থাকে! :p
  • S | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪389339
  • স্টুডেন্ট অবস্থায় কোনও অসুবিধে নেই। বরং বেশ একটা অ্যাটিটুড আসে বোহেমিয়ান টাইপের। কিন্তু পরে ফ্যাকাল্টির চাকরী পেতে গেলেই ঝামেলা হয়।

    আর খবরদার যেন পার্টনারের নাম ট্যাটু না করে। কারণ ওটি বদলায়।
  • Tim | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৩389336
  • দেদি বাউন্ডারি কন্ডিশানের একটা ভালো নাম দিয়েছে ঃ-)
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২০389335
  • সে কি আর বলিনি বড়েস - ট্যাটু, হাইলাইটেড হেয়ার - এইসব থাকলে লোকে আগেই তোমার সম্বন্ধে ধারণা করে নেবে - তবে সে সবে ফার্স্ট ইয়ার - তদ্দিনে এসব ধারণাও পাল্টাবে, ওর ইন্স্টিট্যুটে কারওরই চুল আর কালো দেখিনা- সে কি বিচিত্র কালার সব - সবুজ, নীল, গোলাপি, বেগুনী - প্রচুর ছেলেদের কোমর অব্দি চুল-

    তবে আইসার খুবই ওপেন একটা অ্যাটমস্ফিয়ার মেন্টেন করেছে - লোকে খোলাখুলি গে, লেসবিয়ান বা বাইসেক্সুয়াল বলে আইডেন্টিটি ক্যারি করে, সে নিয়ে কোনও ট্যাবু নেই। হস্টেলগুলোতে কখন ফিরতে হবে রাতে তার কোন বাউন্ডেশন নেই। তাতে অবশ্য কিছু মিসইউজ অব ফ্রীডমও হয়, কিন্তু ভুল করার বয়েসে ভুল করে শিখলেই ভালো!
  • sm | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৯389334
  • ট্যাটু অতীব বাজে ফ্যাশন। অতীতে নাবিকেরা করত। ওটা নিজের শরীর কে ভালোবাসা নয় জঞ্জাল বিন মনে করার প্রকাশ। প্রচুর মারণ ব্যাধি, হেপাটাইটিস সি এর জন্য দায়ী। পশ্চিম দুনিয়া ভাল ভুগছে।
    আর, পাব্লিকলি মুখে মুখ ঠেকিয়ে চুমু খাওয়া টা একধরনের অসভ্যতা। ওটা ঘরের মধ্যেই করা উচিত। রাস্তা ঘাটে বাচ্চা ছেলে পিলেও তো থাকে!
  • S | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৩389333
  • মছলি বাবার হাতেও একটা ট্যাটু ছিলো।
  • Yeerlin Silverleaf | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৯389332
  • এটা ফর্মাল চাকরিতে। তার আগে মাস্টার্সের সময় আরসিসি আর সিএসআই তে পড়িয়ে যা পেতুম তাই দিয়ে কী করেছি মনে নেই। ছোটখাটো কিছু কিনে দিয়েছিলাম মনে হয়।
  • S | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৮389330
  • কালার্ড ট্যাটু নাকি ব্ল্যাক ন হোয়াইট? আমার কালার্ড ট্যাটু দারুন লাগে দেখতে।

    অ্যাকাডেমিয়াতে চাকরী পেতে কিন্তু খুব ঝামেলা হয় ট্যাটু থাকলে। আমার সাথে এক কোলিগ ছিলো ম্যানেজমেন্টে পিএইচডি করছিলো। সে একসময় ট্যাটু দোকানে কাজ করতো - মানে আর্টিস্ট ছিলো। এখন (এথিকালি) নিয়ম হলো যে ট্যাটু আর্টিস্টদের যথেচ্ছ ট্যাটু করতে হয় নিজেদের শরীরে। তা এ ছেলের নিজের সারা হাত পা, ঘাড়, গলা, মাথায় ট্যাটু। বললো যে হাতে পায়ের গুলো তো জামাকাপড় দিয়ে ঢেকে দেবো, কিন্তু বাকিগুলোর জন্য সেই কিসব করতে যেতো। দেখলাম আস্তে আস্তে সেগুলো হাল্কা হলো।
  • Yeerlin Silverleaf | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৮389331
  • প্রথম মাইনে পেয়েছিলাম ৬৫০০ টাকা। দিল্লিতে একবেলা (ছুটির দিন দুবেলা) খাওয়া সমেত পিজি খরচ ছিলো ৩৫০০/-

    কাজেই...
  • h | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৬389329
  • আমার এসব কিসু মনে নেই। তবে আমি কলেজে গেলে আমাকে রেগুলাR লোককে অমলেট খাওয়াতে হত, এবং শুধু তাই না পয়সা দিলে চায়ের দোকানের ভদ্রলোক বলতেন, ওরে বাঁ আবার টাকা দিচ্ছে দেখো, দাও বা দাও। টাকা দিয়ে এত লজ্জা নিশ্চয়-ই দ্বিতীয় চাগরি থেকে আর পাইনি ঃ-) সে অনেক দিন আগেকার কথা, তখন রামমোহন ছাড়া এদের কারো ডাংগুলি খেলার বয়স ও হয় নি ঃ-)
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৭389328
  • রুকু, ট্যাটু ভালো দামী পার্লার থেকে করিও - আমার কন্যাকেও তাই বলেছিলাম - তিনি হাতে একখান বাগিয়েছেন নতুন - দেখে বল্লাম, ও উল্কি করেছিস, আমাদের ছোটবেলায় দেহাতী মহিলারা কাজে আসতেন, তাঁদের হাতে লেখা থাকতো "রাজু কি চাচী", "সুমতি মাইয়া" বা "রামনাম সত হ্যায়" - ট্যাটু হলো নতুন জেনারেশনের উল্কি! এইসব শুনে টুনে বল্লো - কোথায় ভাবলাম প্রচন্ড বকবে, তা না, ট্যাটুকে উল্কি বলে!

    কাল ব্যাগে চকোলেটের কথা প্রসঙ্গে - আজকাল মেয়ের ব্যাগে মোটে হাদ্দিই না - কখন গাঁজার কলকে, কি বিড়ি কি অন্য কিছু বেরোবে! কি দরকার ঝামেলায় গিয়ে!
  • S | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৪389327
  • আসলে আমি আমার কলেজ লাইফে যে ফুর্তিগুলো করতে পারিনি সেগুলো এখনকার ছেলেপিলেদের করতে দেখলে রাগ হওয়াই স্বাভাবিক।
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪২389326
  • চুমু খাওয়া তো দূর কি বাত! হাত ধরাধরি করে হাঁটলেই ইউপিতে রোমিও স্কোয়াড এসে ধরবে ঃ)
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৯389325
  • নিজেদের শরীরকে ভালোবাসতে শিখলাম কবে আর আমরা। :-)
    তাই শরীরের একটা গুরুত্ত্বপূর্ণ চাহিদাকে ট্যাবু বানিয়ে রেখেছি
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৫389324
  • বম্বেতে একসময় পার্কে পার্কে মর‌্যাল মেসোগিরি হোতো - ভ্যালেন্টাইন্স ডে ইঃ তে সীমা ছাড়িয়ে যেতো - এখন অনেক কম মেন বম্বেতে, কিন্তু থানে, কল্যান ইঃ তে এখনো হয়! অদ্ভূত দেশ, প্রকাশ্যে থুতু ফেলতে, পানের পিক ফেলতে বা ইউরিনেট করতে দেখলেও কেউ প্রতিবাদ করে না, প্রকাশ্যে চুমু খেলে প্রতিবাদ আসে -
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩০389323
  • রুকুকে অনেক অভিনন্দন - খুব ভালো সাংবাদিক হও -

    এমনি করেই গুরুর কোর সেক্টরের লোকজন আবাপয় জয়েন করিয়ে করিয়ে আবাপকে গুরু বনিয়ে ফেলা হৌক! ঃ)
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৮389322
  • উফ মর‍্যাল মেসো!!
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৬389321
  • কটি কলেজছাত্র
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৫389320
  • বয়স্ক মানুষ, শারিরীক প্রতিবন্ধী মানুষ, অন্তঃস্বত্ত্বা মহিলা কাউকেই সিট ছাড়তে চায় না অধিকাংশ লোক। একজন দৃশ্যতঃই অন্ধ লোককে কার্ড দেখাতে বলেছিল কাটি কলেজছাত্র এক সরকারী বাসে। আমি প্রতিবাদ করায় চাট্টি টন্টিং আমার জন্যেও বরাদ্দ হয়।
  • S | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১১389319
  • দয়ের দেওয়া পোস্ট নিয়ে মনে পরে গেলো।

    আগেই শুনেছি যে অনেকেই বয়স্কদের জন্য সংরক্ষিত সীটে বসে থাকেন। এবং সামনে বয়স্ক লোক থাকলেও নিজে থেকে ওঠেন না (অনেকে আবার নিজে থেকেই উঠে যান)। তখন বয়স্ক লোকটিকে বলতে হয় উঠে যেতে। অনেক বয়স্ক লোক বলেন না, ফলে তাদের ওঠতেও হয়্না।

    তা এই নিয়ে একদিন আমারই কামড়ায় কামড়াকামড়ি শুরু হয়েছে। বয়স্ক লোকটি সুযোগ বুঝে কলেজে পড়া ছেলেটির নামে কিছু একটা বলেছেন (যেমন কটাক্ষ করে বলে থাকেন বাঙালী জেঠুরা)। এদিকে ছেলেটাও ছাড়বে না। ঝগড়া চলছে। আসে পাসের লোকজন নাটক দেখছে।

    একসময় বয়স্ক লোকটি হঠাত বলে ওঠেন যে "তুমি জানো? আমি চাইলে এক (নাকি দুই) মিনিটের মধ্যে তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি।"

    আমি ভাবছি যে অত কম সময়ে তো পরের স্টেশনেও পৌঁছবো না।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৩389318
  • মচৎকার

  • Tim | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০০389317
  • আরে সেইটা অন্য জিনিস, হাইড্রো ইলেকট্রিসিটির মত জলবিমান। জলশোভনের সাথে গুলিয়ে ফেলবেন না।
  • ভ্যাট | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৭389316
  • হাইড্রোপ্লেন, হাইড্রোজেন চালিত রথ। বেদে ছেল।
  • Tim | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৬389314
  • ফিলিং*
  • Tim | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৬389315
  • রাস্তায় জল জমে থাকলে স্পিডে চলা গাড়ির চাকা যুধীষ্ঠিরের রথের মত হয়ে গেছে এরকম [হিলিং হয়। এরে কয় হাইড্রোপ্লেনিং
  • রুকু | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৫389313
  • হাইড্রোপ্লেনিং কী?
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫২389311
  • ভুট্টাক্ষেতে নানারকম স্লিপ হয়েই থাকে।
  • Tim | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫২389312
  • খাইয়ে দেবে বলেনি :P
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত