এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Yeerlin Silverleaf | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০২389611
  • এজেন্ট রাণা অ্যাপারেন্টলি শেহলা রশিদকে নিয়ে। মাঝে খুব হইচই হল।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০১389609
  • সুপারহিট মুকাবলা নটা থেকে দশটা হত। হায়, সেই সব দিন ইত্যাদি। কত বিপ্লব যে করেছি ঐ এক ঘণ্টা টিভির দখল পাবার জন্য।

    কন্ডোমের অ্যাড দেখছি তো, সফট পানু টানু কিসুই মনে হয় নি। ওর চেয়ে হানি সিংয়ের ব্লু হ্যায় পানি পানি পানি পানি পানি পানি অনেক বেশি কদর্য পানু - কিংবা কুন্ডি মত খড়কাও রাজা সিধা অন্দর আও রাজা মুড বানাও তাজা তাজা।

    কম বয়েসে রোজা সিনেমায় ইয়ে হাসিঁ ওয়াদিয়া গানটা সমেত সিনেমা কী করে আমাদের মতন "ছোটদের" দেখানো যেতে পারে, তাই নিয়ে ঘরে ঘরে হাহাকার পড়ে গেছিল। চোলি কে পিছে কেয়া হ্যায় নাচে ঘাঘরা উঠে মাধুরী নাকি নীনা গুপ্তার শর্ট প্যান্ট দেখা গেছিল বলে বাংলার সমোস্কিতি কয়েক মাসের জন্য খুবই সংকটাপন্ন অবস্থায় চলে গেছিল। রাস্তাঘাটে ওয়ে ওয়ে গাইলে পুলিশ ধরবে - এমন আর্বান মিথও শুনেছি।

    এর মাঝেই ডিডিতে রাতের রেট্রোসপেক্টিভ, আর স্টার মুভিজ আর জি এমজিএমে গরমাগরম সিনেমা এসে গেল। বাংলা সমোস্কিতি টেরও পেল না। এর পরে এল টিবি সিক্স।

    কিন্তু তখন রামদেবের পেছনে দাঁতক্যালানে বালকৃষ্ণ বা সদগুরু বা জ্যোতিষের চ্যানেল বা আস্থা চ্যানেল থাকত না। এই সব আর কি। ইরোটিকা কন্ডোম পানুর আগে এইগুলো বন্ধ করা দরকার বলে আমিও মনে করি।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৮389608
  • এজেন্ট রানা কমিক যেদিন টিওআই তে প্রথম শুরু হলো, সেদিন বা তার পরের দিন আমার মেয়ে আমাকে খুব উৎসাহ নিয়ে দেখিয়ে বললো এই কমিকটা আমার খুব ভাল্লেগেছে, স্পাই টাই সব আছে। আমি বল্লাম ঠিক আছে, পড় তাহলে। ও হরি, তার দুয়েকদিন থেকেই দেখি ভয়ানক সেক্সিস্ট। কিন্তু মেয়েকে পড়তে বাধা দিইনি, মাঝে মাঝে শুধু বলি মেয়েদের নিয়েও কার্টুন আর সিনেমা হয় জানিস তো? এইসব আরকি।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৫389606
  • বিনোদনই তো। বিজ্ঞাপণ নিয়ে কি চ্যানেলের কোন ছুঁতমার্গ আছে? মনে হয়না। মানে একটা নতুন সিন্মার ট্রেলার, পয়সা পেলে সবাই দেখিয়ে দেবে। বা ধরো সরকারি প্রোপাগ্যান্ডা। এসব তো সেন্সর না করে আটকানো যাবেনা। সেন্সর করতে শুরু করলে কী হবে সেতো তুমিই লিখেছো।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৫389607
  • মিউজিক ভিডিও কি সিনেমার প্রোমো নিয়েও এখনো উত্তর পাইনি।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৪389604
  • ক্রিকেট মাঠে বা টেলিকাস্টে চিয়ারলিডার?? ;)
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৪389605
  • আহা টিন্টো ব্রাস তো এনিটাইম ইজ প্রাইমটাইম ঃ)

    যাই হোক, সেন্সারের তর্ক অতি দীর্ঘ। এটুকু মনে হয় টিভিতে যাসব দেখানো হয় তার তুলনায় কন্ডোমের অ্যাড দেখানো নিয়ে আপত্তি করার উপায় নেই। পরে নাহয় এনিয়ে আরও লিখবো।

    আরেকটা কথা মনে পড়লো, কিছুটা হয়তো ইরেলিভ্যান্ট। কিছুদিন হলো টিওআই তে এজেন্ট রানা নামের একটা কমিক স্ট্রিপ শুরু হয়েছে, সেটাতেও একেকদিন মোটামুটি সফট পানুই থাকে। আমাদের সময়ের ম্যানড্রেকের থেকে হয়তো একটু বেশী। আর তার সাথে থাকে কড়া ডোজের হিন্দুত্ব। তো কতোদিকে আটকাবো - খবরের কাগজ তো সকালবেলাই পড়া হয়ে যায়।
  • ... | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৩389603
  • তা ঠিক। বিকেলে ছ বছরের বাচ্চাকে নিয়ে নাট-বল্টু র কার্টুন দেখতে বসলে তৈরি থাকতে হবে সানি লিওন ও তাঁর অঙ্গভঙ্গি সহ যেকোন মুহূর্তে চলে আসতে পারেন। বাচ্চা কন্ডোম বুঝুক বা না বুঝুক অন্তত অঙ্গভঙ্গির সঙ্গে পরিচিত হতে থাকুক। বড় হয়ে বাকি বুঝে যাবে।
  • rabaahuta | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫০389602
  • আস্থা, জ্যোতিষ এসবেও খুবই অসুবিধে হয়। ইরোটিকার আগে এগুলো বন্ধ কারা উচিত।

    তবে এইগুলো বেশীরভাগ সময় অন্য চ্যানেল, কৃষি দর্শন দেখতে গিয়ে হঠাৎ করে সদগুরু এসে পড়েন না (আজকাল অবশ্য রামদের অ্যাড চলে খুব, সেই দিনও দূরে নয় বোধয়)।

    বক্তব্য একটাই - বিজ্ঞাপনও নিতান্তই বিনোদন, এর মধ্যে সচেতনতা বা লোকশিক্ষা নিতান্ত নগন্য, এবং কর্পোরেটকে দাবড়ে রাখা দরকার।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৮389601
  • আস্থা =চ্যানেল। সিনিমার কথা বলিনাই।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৭389600
  • সেন্সরবোর্ডের একমাত্র কাজ হতে পারে রেটিং দেওয়া, কোনো কিছু বাদ দেওয়া ভা ব্লার করে দিলেই বিবিধ প্রশ্ন উঠবে। তারচেয়ে পছন্দ ইউজারের উপরই ছেড়ে দিক না। সে যদি এ মার্কা দেখতে চায় দেখবে প্রাইমে টাইমে টাইমে।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৬389599
  • প্রাইমটাইমে আস্থা তো রমরম করে চললে অসুবিধে হয়না দেখি। জ্যোতিষটোতিশ নিয়েও অসুবিধে নেই। শুধু ইরোটিকাই খ্রাপ।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৫389598
  • এরম করে তো আর বেশিদিন চালানো যাবে না। যে মোবাইলে পানু দেকচে, তাকে গুগুল ক্রিকইনফোর অ্যাড সেকশনে সানিই দেখাবে। সর্ব্বগ্রাসী চেহারার সামনে রাত দশটা তো খড়কুটো বিশেষ।
  • rabaahuta | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৪389597
  • কিন্তু প্রাইমটাইমে জলমন কিং অথবা টিন্টো ব্রাসের সিনেমা দেখানো যাবে তাহলে? রেটিং ইত্যাদি ডিক্লেয়ার না করে? তা ধরুন ঢেকে ঢুকে ব্লার টার করেই দেখালো।

    মিসেস হেন্ডারসন প্রেজেন্ট্স মনে পড়লো; এই বিষয়ে খুব প্রাসঙ্গিক তা নয়, কিন্তু খুব পছন্দের সিনেমা।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪০389596
  • কিন্তু এরম একপেশে অদ্ভুত নীতিবাগিশ হলে কি করে হবে। কন্ডোমের অ্যাড তো দিচ্ছে কন্ডোমের বিক্রী বাড়ানোর জন্য। এতো আর নিষিদ্ধ প্রোডাক্ট কিছু না, তাহলে ব্যবসায় রাশ ক্যানো। ফেয়ার এন্ড লাভলির অ্যাড তো যাচ্ছেতাই ইয়ে মার্কা, সে তো বন্ধ হচ্ছে না।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৯389595
  • রবাহুত, কন্ডোমের অ্যাড দিলে প্রোটেকটেড সেক্স সম্বন্ধে অ্যাওয়ারনেস বাড়ে, এটা আমি বলেছিলাম। সরাসরি কন্ডোমের অ্যাড মানে যৌন শিক্ষার সহায়ক এটা বলিনি, তাও মানছি যে কিছুটা ওভাবে এক্স্ট্রাপোলেট করা যায়। কিন্তু তাহলেও, মানে কন্ডোমের অ্যাড যদি শুধু কর্পোরেটরাই দেয় আর সফট পানুর মতো করে দেয় তো সেরকম আপত্তির কারন দেখছি না। ধরুন হেলমেট কোম্পানি হেলমেটের অ্যাড দিল, তাতে হয়তো সেফ ড্রাইভিং এর একটু অ্যাওয়ারনেস বাড়লো। তাতেও কি আপত্তি করবেন? একটা অভ্যাস তৈরি হলে খারাপ কি?
  • rabaahuta | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৬389594
  • টিম আর টি'র পদ্যে বাহবা দিয়ে গেলাম, আরো হোক, সময় পেলে দোহারকি দেব, আপাতত ব্যস্তসমস্ত।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৫389593
  • সেই বলছি, কলিঁও চমন, কালীয় দমন, তফাত ঘটে, শীঘ্রপতন।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৪389591
  • সুপারহিট মুকাবলা হতো সাড়ে আটটায়। শুরুই তো হলো প্রভু দেবার বিখ্যাত পেলভিক থ্রাস্ট দিয়ে।
  • rabaahuta | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৪389592
  • হ্যাঁ, আসলে বস্কদের অস্বস্তি ঢাকার জন্যে তাতে খুব একটা দ্বিমত নেই, আর নইলে তো দেখতে ভালোইঃ)

    আকাদার 11:31 AM ...'যৌন শিক্ষা আর বাচ্চাদের সফট পর্ণো দেখানোর মধ্যে তফারেন্স আছে বলে মনে করি।...' -এতে একমত; মানে, পানু হবে কি হবে না, পানু কি পানু নয় সে অন্য কথা, সেন্সর চাই কি চাই না ইত্যাদি, কিন্তু কন্ডোমের বিজ্ঞাপন যৌন শিক্ষার সহায়ক - এতে ঘোর আপত্তি, আর সরকারকে এটা বলা মানে ভাঙা বেড়া, পরিশ্রমের বিকল্প ইত্যাদি। সরকারের উচিত স্কুলে যৌন শিক্ষার ব্যবস্থা, গণশৌচাগার/ স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদিতে কন্ডোমলভ্যতা, প্রচার, সচেতনতা বৃদ্ধি এইসব। সরকারকে যদি বলা হয় কর্পোরেট অ্যাডে লোকশিক্ষা হচ্ছে, সে মোটেই ভালো কথা না। তখন গিয়ে মধ্যবিত্ত মরালিটি বনাম অনিয়ন্ত্রিত কর্পোরেট প্রভাব এইসব মনে পড়ে যায়।

    বিজ্ঞাপনে সেন্সর চাই কি চাই না সে অন্য কথা, সে নিয়ে কোন মতামতও নেই, পোলাপান বখে যাবেই, আমরা কি আর যাইনি, ইন্টারনেট, কন্ডোমের অ্যাড কিছুই ছিল না, তবুও গেছিঃ)। কিন্তু বিজ্ঞাপন দেখে পোলাপানের সুশিক্ষা হবে, সে মানা গেল না।

    এইবার শিক্ষার ব্যাপারটা যদি কেউ না বলে থাকেন, যদি নিতান্তই আমার কল্পনা আর মিসইন্টারপ্রিটেশন হয় তবে মার্জনা চাই।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৩389590
  • sm, সিনেমাটা যদি না দেখে থাকেন তো দেখে নিন, ভাল্লাগবে। তবে আমার মনে হচ্ছে আপনি দেখেছেন।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩০389589
  • ধুর মিউজিক ভিডিও সারাদিন চলে/চলতো। কলিওঁ কা চমন মনে আছে তো? ইত্যাদি প্রভৃতি।
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৭389588
  • হানু কেও প্রশ্ন ছিল। ব্ল্যাক কমেডির সেলিব্রিটি, ম্যাট লুকাস যে বলেছে, আর ব্ল্যাক ও ট্রানসবেস্টাইট চরিত্র করবে না কারণ এসবে প্রচুর রেসিস্ট ও সেক্সিস্ট উপাদান আছে।
    এ নিয়ে কি বক্তব্য?
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬389586
  • সুপারহিট মুকাবলা কটায় থাগত যেন, সাড়ে আট না নটা?
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬389587
  • এইতো রুকু গিয়ে বুঝিয়ে দেবে এইসব।

    এই মাছঢাকা সমস্কিতি আঁকড়ে থাকার জন্যই কয়েকটা প্রজন্ম মরেহেজে গিয়েও ভিক্টোরিয়ান ভূত গ্যালোনা। যাগ্গে, কাজাই।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪389584
  • ওফস, কোনো কথা হবে না। তুমুল।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪389585
  • ওরে - রাত নটায় তখন স্টার মুভিজে ওয়াইল্ড অর্কিড দেখাত। আনকাট। দূরদর্শনে এন্টার দি ড্রাগন দেখিচি।

    "বাচ্চাদের ক্ষতি হবে বলে ঢপটা আদতে বয়স্কদের আসোয়াস্তি ঢাকার জন্য চাপানো। একসময় স্যানিটারি ন্যাপকিন নিয়ে এইরম চলত। " - একদম কয়ে কয়ে ক।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২২389582
  • এই যে - মামু যখন মোটরসাইকেলের দোকান খুলেইছে - এইখানে দিয়েই যাই, আবাপ কেমন পাঁটা - তার প্রমাণ।

    http://www.anandabazar.com/photogallery/national/engineering-students-create-bluetooth-enabled-route-guiding-helmet-dgtl-1.760939?ref=national-new-stry

    কী? না হেলমেট আপনাকে পথ দেখাবে। কীভাবে? না হেলমেটে লাগানো আছে একটি ব্লুটুথ স্পিকার, সেইটি আপনার মোবাইল জিপিএস থেকে উৎসারিত টার্ন লেফট টার্ন রাইট নির্দেশসমূহ আপনার কানে ঢুকিয়ে দেবে।

    এতে হেলমেটের কী কেরদানি আমি সেটাই বুঝলাম না। ওরকম ব্লুটুথ স্পিকার তো আমার হেলমেটেও লাগানো আছে, এক হাজারেই লাগানো যায়। তাও ছবি দিয়েছে কোথাকার? না প্যাংগং থেকে আগম শিওক হয়ে নুব্রা ভ্যালি যাবার রাস্তার। দেড়শো কিলোমিটার কোনও নেটওয়ার্ক নেই মশাই, রেড ব্লু গ্রিন যে ধরণেরও টুথ নিয়ে যান, ওতে করে শুধু মোবাইলের গানই শুনতে পাবেন - অফলাইন সেভ না করা থাকলে আপনার জিপিএসও চলবে না ও রাস্তায়।

    এত কম বোঝে কেন আবাপ?
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২২389583
  • প্রাইমটাইমে সানি দেখালে বাচ্চাদের কাঁবায় প্রবলেম কারণ সফটকোর পানু। অথচ সারাদিন ধরে চ্যানেলে হিন্দি সফটকোর পানু মিউজিক ভিডিও চললে অসুবিদে হবে না? রাত নটায় ঊর্মিলা মাতন দেখে একটা গোটা জেনারেশন মানুষ হয়ে গ্যালো। বাচ্চাদের ক্ষতি হবে বলে ঢপটা আদতে বয়স্কদের আসোয়াস্তি ঢাকার জন্য চাপানো। একসময় স্যানিটারি ন্যাপকিন নিয়ে এইরম চলত। যেন রাত দশটা অবদি বেঁধে দিলে কেস জেতা হয়ে গ্যালো। ইউটিউব হোয়া ফেবু কদ্দিক বাঁধবেন! এই আপত্তি পুরো বুড়োদের জেনারেশনের ট্যাবু থেকে।
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৯389581
  • কিন্তু বাচ্চারা ব্যালান্স রাখবে কি করে?
    আর পাঁচ মিনিট অন্তর অন্তর ওই এড দিয়ে কি রকম লোকশিক্ষে হচ্ছে?
    কিন্তু ডিসি, স্ট্রেঞ্জলাভ এর বই পড়তে দিয়ে কেটে পড়লেন কেন?
    আমি তো ভেবে ভেবে দেখলাম যেসব দেশে মিলিটারি, সরকারের অধীনে ছিল, সেই সব দেশ ই বিশ্বযুদ্ধ গুলো বাঁধিয়েছে আর সবচেয়ে বেশি যুদ্ধ করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত