এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৩389670
  • কার বাজার করার গল্পো?
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০২389669
  • আহা, কতদিন তার বাজার করার গল্প শুনি না।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৯389668
  • প্রাইম টাইমের একমাত্র বিকল্প হল উন্নততর প্রাইমটাইম। ওগো, তোমরা কেউ তাকে ধরে নিয়ে এসো গো, বড় মিস করি।

    একে প্রাইমটাইম, তায় সামনে উইকেন্ড। ডিডিদার ভাষায় বললে, একেবারে আদিগন্ত শ্বশুরবাড়ি যাকে বলে।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩২389667
  • হবি নেই। পাঁচ পার্সেন্ট। হ্যায় কোই!
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩০389666
  • আমার ভাইয়ের হবি ছিল টাইম টেবল পড়া। ওকে হাওড়া থেকে ছাড়া যে কোনও ট্রেনের টাইম আর কোন স্টেশানে কখন পৌঁছবে জিগ্যেস করলে বলে দিতে পারত। আমাদের বাড়ি স্রেফ ইস্তার্ন রেলের টাইম টেবলই আসত সঙ্গত কারণেই। সাউথ ঈস্টার্নের টাইম তেবল কোন বন্ধুকে তুতিয়ে পাতিয়ে তার পিসি না মাসি কার বাড়ি থেকে আনিয়ে নিত, তাও পুরানোগুলো। এছাড়াও বাস ত্রামের রুট ইত্যাদিও মন দিয়ে পড়ত।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১১389665
  • প্রাইম টাইম শুরু হচ্চে মনে হয়।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০৫389664
  • আচ্ছা, জে উ য়ে আজ ওয়ার্ল্ডভিউর সামনে। মিলনদার ওখানে।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৫389663
  • রিমিদি মেয়েদের
    , মানে কিশোরীবেলার পানু দেখা নিয়ে বেশ কিছু গল্প লিখেছিল এক সময়। কোথায় কোন টই মনে আছে?
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৩389662
  • তা, কত ছোট বয়েস থেকে কিভাবে রাষ্ট্র পাণু দেখাবে?
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৯389661
  • আর তুলনাটা তো ঠিক হ'ল না বোধহয়। রাষ্ট্রই যেখানে হেরোইন প্রমোট করছে সেখানে সিগ্রেট আর কি ইতরবিশেষ ঘটাবে?
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৬389660
  • আকাদার সফট পানু নিয়ে বক্তব্যটাই বা কি? পানুর এফেক্ট বলতে তো যারা ঘন্টার পর ঘন্টা দেখে যাচ্ছে তাদের কথা বলছ, সে তো গেম খেললেও এফেক্ট পড়বে। এমন মানবজমিন, আবাদের অপেক্ষায় তো সততই।
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২১389659
  • বোঝো কাণ্ড, সিগ্রেট খাওয়া শরীরের পক্ষে খারাপ, তা দাদা হেরোইন সম্পর্কে কি ভাবলেন? আগে ঐটা ভাবুন দেখা যাবে।

    সাট্টা খেললে পরিবার লুটে যায়, না দাদা না, আগে তিনপাত্তি নিয়ে বলুন।

    আরে সানি লিওনের ঐ অ্যাডটা দেখলাম তো ওটা সফট পানু টাইপ।

    তবে সফট পানু নিয়ে বলার আগে জ্যোতিষ নিয়ে বলতে হবে? প্রিন্স অফ পার্সিয়া খেলার আগে স্নেক খেলতেই হবে? একেই বলে স্কোপ ক্রিপ।

    কিন্তু সিকি কবে ওয়াইল্ড অর্কিড দেখল প্রাইম টাইমে? আমারা তো লাইটহাউসে দেখেছিলাম পয়াসা দিয়ে।

    প্রিন্স অফ পার্সিয়ার দশতম স্টেপ এ অদৃশ্য ল্যাডার ছিল। আহা কি ভালো খেলা ছিল।

    বিটিডাব্লু, পর্নোর এফেক্ট অন গ্রোয়িঙ্গ ব্রেন এস্টাবলিঅশড ফ্যাক্ট।
  • রুকু | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১১389658
  • আবাপর আপিসে বসে আছি। লুচি খাবো। বাইরে লুচি আর ডাল দেখে এসেছি। :-(
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১০389657
  • নানারকম হবি তো সবার ই থাকে। ভাল্লাগে। অনেকদিন হলো গোটা সিনেমা সেরকম দেখা হয়না। জাস্ট ট্র্যাক শুনি। টানা দু তিন ঘন্টা। আমার চারপাশে এমনিতেও ভিজুয়াল কম। জানলা দরজা সারাদিন বন্ধ। আর নানারকম রেকর্ডেড নয়েজ চলে। কদিন ধরে ফ্যাক্টরি নয়েজ শুনছি যখন ই বাড়ি থাকি। এইটা খুবই এফিসিয়েন্ট, থাকলো যদি আপনাদের কারো ভাল্লাগে :

  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০০389656
  • হা হা, আমি ইনফরমেশন এজে গিয়ে সবচেয়ে আগে মিসাইল ডিফেন্স রিসার্চ করে নিতাম, তারপর প্রতিপক্ষের উপর তেড়ে নিউক। প্রথমবার খেলার সময় আরমাগেডন কাউন্টারটা যে কমছে লক্ষ্য করি নি। জিরো হতেই বলে কি, তোমার কি মনে হয় পৃথিবীর বায়ু এইভাবে দূষিত করে তুমি একা বেঁচে থাগবে। তুমিও গেলে। গদাম। সেই থেকে অন্ততঃ কাউন্টারটা অন্ততঃ এক রেখে খেলি।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫১389655
  • এ ও ই প্রচুর প্রচুর খেলেছি। নতুন গেম ক্রিকেট করায় সবচে মজা ছিল। এরকম করতুম যে একটা দ্বীপে দুজন লোক আর একটা নেকড়ে। এবার একটা মাত্র নৌকো একটু দূরে। গেম চালু হওয়ার সঙ্গে সঙ্গে নেকড়ে বাঁচিয়ে দৌড়ে নৌকো ধরে অন্য দ্বীপে চলে যেতে হবে। নইলে ওখানেই ভবলীলা সাঙ্গ :)) এরকম কত কত ক্রিটিকাল গেম বানিয়ে দোল বেঁধে নেটওয়ার্কে খেলা হতো :)

    মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর ও খেলেছি বেশ কিছুদিন। তবে তখন তো ভিআর ছিলোনা।
  • ছিটিয়াল | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৬389654
  • তারপরে পাইলট, টাগবোট এর ড্যাশক্যাম। ডিপসি ডাইভার, প্রফেশনাল হান্টারদের কাজকর্ম দেখতে খ্রাপ লাগে না।

    আবার আরেকধরনে লোক আছে তাদের পুরনো বইএর ওয়েরহাউজ আছে (দুফোটা লোলুপ ঈর্ষা!) ইবে/এমাজনে বিক্রি করে লটে। ওফ মরার আাগে যেন একবার করতে পারি।

    দুনিয়াটা শুধু গোলই নয় এত বিচিত্র।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪১389653
  • হুঁ। চার্চের টেকনোলজি রিসার্চ করলে গোল্ড তাড়াতাড়ি অ্যাকুমুলেট করে না কি একটা যেন আছে।

    b নিশ্চয়ই স্যাম চুই এর ভিডিও দেখেন, ভদ্রলোক ফার্স্ট ক্লাসে উড়ে বেড়ান।
  • Rabaahuta | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৬389652
  • এওইতে, ধর্মের সঙ্গে সম্পদবৃদ্ধির প্রচন্ড সরাসরি যোগ - বাস্তবের মত বেশ।
  • b | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৪389651
  • হ্যাঁ হ্যাঁ, নানাবিধ ছিটিয়াল পাবলিকে গ্লোব ভরে যাক।

    আমি অবশ্য ট্রেনের ক্যাব ভিউ দেখি। মানে ইউটিউবে সার্চ দিলেন লন্ডন টু অমুক ক্যাব ভিউ। তারপরে চার ঘন্টা ধরে ট্রেন চলছে। মানস ভ্রমণ টইপের।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩০389650
  • হ্যাঁ প্রিস্টগুলো কোন কাজের হতো না। তবে প্রিস্ট দিয়ে কাঠি করতে মজা লাগতো।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৯389649
  • আরে রাইজ অফ নেশন এর নাম মনে পড়ছিল না, এটাও এক সময়ে খুব খেলতাম। এটার মজা ছিল, মডার্ন এজ নাকি কোন একটা এজে গিয়ে প্লেন টেন উড়তে শুরু করে দিতো। তবে এওইর স্ক্রিপ্ট এডিটারটা খাসা ছিল বলে পরে আবার ওটা খেলতে শুরু করেছিলাম।
  • Rabaahuta | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৮389648
  • সবচে মজা হতো শত্রুপক্ষের প্রিস্টকে কনভার্ট করতে পারলে। একজন প্রিস্টের পেছনে দু তিনজনকে লেলিয়ে দিতে পারলে চুপচাপ হয়ে যেত। তবে ঐ, বড় হীনস্বাস্থ্য। সঙ্গে দুচারটে ঘোড়সওয়ার না পাঠালে মুশকিল।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৩389647
  • হা হা হা, এজ অব এম্পায়ার আর রাইজ অব নেশন আমি এখনও খেলিঁ।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০১389646
  • আমার তো স্টোরিলাইনটা ভালো লাগতো। কিসুন্দর গল্পের বই পড়ছি অথচ গল্পটা কিভাবে এগোবে সেটা আমার ওপরেও নির্ভর করছে। স্ট্র্যাটেজিক গেমিং বুদ্ধিবৃত্তির জন্য ভালো হওয়া উচিত।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৮389645
  • প্রিস্টগুলো খুবই রুগ্ন প্রকৃতির হতো, একটা তীর লেগেছে কি লাগেনি, হয়ে গ্যালো।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৭389643
  • আমি আজও বুঝি নাই এই সব খেলায় এত ইন্টারেস্ট কীসে আসে।
  • h | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৭389644
  • মাইরি কত রকম লোক আছে। কল্পনা করা যায় না। একজন ছিলেন আমাদের চেনা, মাঝে মাঝে সম্পূর্ণ অকারণে বড়বাজারে গিয়ে হলুদ, মৌরী, লবংগ, দারচিনি, ধনে, জিরে, সর্ষে এই সব মশলা র কিরকম পাইকারি মার্কেটে দর যাচ্ছে এটা দেখে আসতেন। বৈঠক খানা বাজারে নানা ধরণের কাগজের দর ও জেনে আসতেন। কিন্তু এমনি নর্মাল চাকরি করতেন, এবং কোন ব্যবসা করতেন বলে শুনিনি। সম্পূর্ণ ফ্রি সারভিস। তার পরে বলতেন এগুলো জটডাউন করে রেখেছি, আপনাদের লাগলে বলবেন। এবং সেটা কেন করতেন আমি জাস্ট জানি না। এটা উনি ৪০-৫০ বছর ধরে করছিলেন, কোন গবেষকের এই প্রাইমারি ডেটা পেলে বর্তে যাওয়ার কথা।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৬389642
  • ঃ-))
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৫389640
  • হ্যাঁ হ্যাঁ এটা আমিও শুনেছি। আমাকে কেউ একটা বলতে এসেছিলো। রিসেন্টলিই। ভেবেছিলো আমিও বোধয় ঐ গোত্রেরই। কিন্তু পাত্তা না দেওয়ায় দেখলাম চলে গেলো। আমি বোধয় বলেছিলাম যে এসব জেনে কি হবে। সে বোঝাতে পারেনি যে এটাও একটা হবি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত