এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:০৯389910
  • যাব্বাবা শ্রীদেবীকে নিয়ে কথা হচ্ছিল আর এর মধ্যেই পটোল তুলে ফেল্লেন! শ্রীদেবীর স্মৃতিতে এই সুপারডুপার সুপারহিট গানটা দিলামঃ

  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:০৭389909
  • আর এক দো তিনের সাথেই বা শ্রীদেবী কবে নাচলেন? ও তো মাধুরী! মামু মনের মাধুরী মিশায়ে উদো বুধো কেস করে চলেছে।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:০৪389908
  • না, ইলেকশন বলেই যাচ্ছিনা। কাজকর্ম করা যাচ্ছেনা। আমার যাবার এলাকাসমূহ গণ্ডগোলের, অতএব জানা মানা হ্যায়।
  • h | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:০৩389907
  • রাবন মার্ডি মারা গেছেন।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫৫389906
  • পাই কি ব্যাক টু ত্রিপুরা? ইলেকশন রেজাল্টের ফোরকাস্ট কী?
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫২389905
  • ঐতো, টিমও লিখে দিয়েছে।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৪৯389904
  • মির্জা গালিবের টাইঅটেল সং এ গজলের মুখরা শুনে তো মনে হল জগজিত সিং। মেহদি হাসান বা গুলাম আলি কেউ নন। আর ঐ মুখরার ওটুকুও গজল, তারপর বলিউডি যেটা বলা হল বুঝলাম, সে তো অন্য লোকের গাওয়া অন্য গান। গজল ও কোনোমতে নয়।

    আকচুয়ালি এই জগজিত সিং এর উদা টাই কাল দেব ভাবছিলাম, সে অর্থে ভারি না, মিষ্টির চেয়েও বেশি বলব মখমলি গলা, ওনার শাম এ গজল পুরো জাম এর মতই ছিল। এবং জাম মানে জামফল নয়।

    গানটানের মত জিনিসে সাবজেক্টিভ বলেও একটা জিনিস হয়, কোন মানুষের ভালোলাগার কোন তার কোন জিনিশ রেসোনেট করে তার সবটা সবসময় মার্কেট নির্মিত নয়, অনেক কাঁবা ও আছে। প্রবন্ধ লেখা ভাল কিন্তু সেই তত্ত্বে যে সবার সব ভাললাগার কারণকে ধরা যাবে, এমন না। আর আবসলিউট স্কেলে কিছুকে ভাল আর কিছুকে খারাপ বলে দেবার ( ভাল লাগে বা খারাপ লাগে না বলে) চাড্ডিপনা করলে তো সে আরৈ অধরা থেকে যায়।

    তবে টি এর সাথে তালবাদ্য নিয়ে একমত। সরু মোটা সেমিমোটা সেমিসরু, যেমনই হোক। গান গাইতে গেলেও যে কী পরিমাণ ব্যাঘাত ঘটায়! অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই আমার বড়ই উৎপাত লাগে। সেরকম বিটের গাল ছাড়া।
    খেয়ালেও তানকারির অংশ ছাড়া। আর ধ্রুপদে পাখোয়াজ ছাড়া। সে ধ্রুপদ তো তালের অংকেরই খেলা।

    কিন্তু শ্রীদেবী, এই বয়সে!! শকিং ঈ বটে। হাওয়া হাওয়াইয়ের এক্সপ্রেশন দেখে চমকে উঠেছিলাম। তারপর সাদমা।
    তবে সত্যি বলতে ইংলিশ ভিন্গ্লিশের সময় দেখেও চমকেই উঠেছিলাম, এতটা রোগা, কেমন অসুস্থ মনে হয়েছিল। মানে ভিতরে রোগ বাসা বাঁধলে যে ছপ অনেকসময় পড়ে আর কি।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৪১389903
  • http://www.epaper.eisamay.com/epapermain.aspx

    রবি বারোয়ারী - শতবর্ষে কবি সুভাষ মুখোপাধ্যায়
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৭389901
  • হৌক্কে। তাড়া নেই।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৭389902
  • 'সাতের দশকের ময়দানে একটা গল্প খুব চলত, বড় ম্যাচের আগে ফর্মে না থাকা স্ট্রাইকার গোলে ফিরতে মহম্মদ হাবিব-কে ধরতেন। বলতেন - 'বড়ে মিঞা, এক পাস দে না মুঝে'

    -আজগের কাগজে এটা পড়ে কিঞ্চিৎ নস্টলজি হল
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৪389900
  • একটু আধটু মরলেই চলবে। কিছু টাকা ফুটবলে আসা দরকার
  • Tim | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২১389899
  • টি, এখুনো পাওয়া যায়নি রে। কোশিশ জারি হ্যায়
  • Tim | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২০389898
  • ক্রিকেট মরবে কিভাবে? সবার প্রচুর কাজ বেড়ে গেলে উপদ্রব একটু কমতে পারে।
  • Tim | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৯389897
  • গালিব সিরিয়ালের টাইটেল সং এর প্রথম চাল্লাইন জগজিৎ সিং। ঐ সিরিয়ালের গজলগুলো বেশিরভাগ (সবই?) ওনার গাওয়া বলেই মনে হয়।
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০৯389896
  • যদ্দিন না ক্রিকেট মরে যাচ্ছে, দেশের মাটি ফুটবলের কাছে অধরাই থেকে যাবে।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০৬389895
  • ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০৫389894
  • হ্যাঁ, ভ্রান্তিবিলাস কাপে। মুগবেড়িয়া যুব সম্মিলনী না কি একটা দলকে।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০১389893
  • ইবে-ও ৭ গোল দিয়েচে :-)
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫৬389892
  • একে রইবার, তায় বার্সা ছ গোল দিয়েচে। ক্ষমাঘেন্না করে নেবেন। :)
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৩৮389891
  • আগেকার দিনের রাজা মহারাজারা বোধহয় যুদ্ধু সিম্যুলেট করার জন্য এইসব কত্তেন। এই কে আছো খাইবার পাস ধরে ঘোড়া ছোটাচ্ছি এইটা চালাও তো। অমনি শুরু হয়ে গেল ঘুরররদুম ঘুরররদুম। ঘোড়ার খুরের আওয়াজ। বেশ, এইবার রাজ্যজয় করে হারুণ অল রশীদ হয়েছি, বাজাও কিছু। অমনি শুরু হ'ল টক ঠক টক ঠক। সন্ত্রস্ত সাবধানী চলন। কেমন আছেন, দরদাম কেমন। মহারাজ চেঙ্গিজ খাঁ য়ের মতলব শুনছি ভালো না। বটে! ষড়যন্ত্রমূলক কিছু বাজাও তো! অমনি শুরু হল ঘট ঘট ঘট ঘট। এইরম যেন। পুরোটাই যেন প্রয়োজনে। অপ্রয়োজনে জন্ম না হলে আর বাদ্যযন্ত্র কি।
  • Atoz | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৩৭389890
  • উষ্টকথায় রুষ্ট হয়ে দুষ্ট বলে, দূর!
    কষ্ট করে কেন আমি এলাম কিষ্টপুর?
  • Atoz | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৩৩389889
  • হৈমশ্রী অবাক হয়ে বলছে "উট্র?" কালিদাস বলছে, "না না উষ্ট, উষ্ট" ঃ-)
  • San | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২৯389888
  • আর কালিদাস সহাস্যমুখে দূর থেকে আঙুল দেখিয়ে বলছেন, উট্র, উট্র :)
  • Atoz | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২২389887
  • উটেরা উঠে না।
    ঃ-)
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২০389886
  • রাজদরবারে আসর বসেছে, সামনে সার দিয়ে সমস্ত আখতারেরা, বেগম থেকে শোয়েব। দিব্য কেয়াবাত চলছে, এমন সময় যেন কানের কাছে তবলার মতো দেখতে কেউ বলছে, জনাব, চীনাংশুক অমুক টন, গব্যঘৃত তেইশ ঘড়া, মুগ ডাল বাড়ন্ত, উটেরা বিদ্রোহ করেছে, ইত্যাদি ইত্যাদি।
  • Atoz | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:১২389885
  • বেগম আখতার এইসব ট্যাং ট্যাং কে টাইট করে দিয়েছেন। অত্যন্ত শক্তিশালী গলা, তবলা ফবলা সব কোণঠাসা হয়ে রয়েছে।
  • Atoz | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:০৬389884
  • নাচে বেশ ভালো এফেক্ট আসে ট্যাং ট্যাং হতে থাকলে। ভুতের নাচে ঘটম খুব চমৎকার লেগেছিল।
  • San | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:০৪389883
  • না সিরিয়াসলি, পাখোয়াজে ঐ ট্যাং ট্যাং ব্যাপারটা মনে হয় কম লাগবে - অত শার্প সাউন্ড না তো - তাই জিগ্যেস করলাম !
  • Atoz | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:০৩389882
  • তবলায় কলসীতে জলভরার আওয়াজ করে দেখিয়েছিল আমাদের নাটকে, ওই যে দশরথের কাহিনির নাটক হচ্ছিল, অন্ধমুনির ছেলে সিন্ধু জল ভরছিল নদীতে।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:০১389881
  • কেন সরু মোটা বলছি, বোঝাতে গেলে একটু টাইম লাগবে। কিন্তু তোমার মোদ্দা সমস্যাটা বোঝা যাচ্ছে। কিন্তু এখন হবেনা আর। প্রবন্ধটা পরে লিখব। আপাতত বেঁচে গেলে। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত