এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫২389941
  • শাড়ি না পরলেই হয়। :/
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৭389939
  • তুমুল ঝাড় খেয়ে বিয়েবাড়ি যাচ্ছি। দোষের মধ্যে মাকে চার বার শাড়ির আঁচল ঠিক করতে বলেছিলাম
  • Rabaahuta | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৯389938
  • কিন্তু ওঁদের নাম মোটেই রাহুলদেব শচীন দেব নয়।
    শচীন ও রাহুল, পদবী দেববর্মন।
    যেমন দশরথ দেব আসলে দশরথ দেববর্মন।
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৮389937
  • ও, এই গোবর কেনাবেচার জন্য অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মও তৈরি হবে। একেবারে জিও ধনধনাধন ব্যাপার।
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৫389936
  • কিন্তু আপনারা কি মন কি বাত শুনেছেন? আমাদের সবার প্রিয় মিত্রোঁ অ্যানাউন্স করলেন গোবর ধন যোজনা। নানা, গৌমাতাদের ধন নিয়ে কিছু বলা হয়নি, বলা হয়েছে গোবর জমিয়ে জমিয়ে চাষীভাইয়েরা অনেক ধনের অধিকারী হবেন। আর কাজও পাবেন।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৮389935
  • আর ওটা আমারও জগজিৎ সিংই মনে হল বটে। নাও হতে পারে। আমি ওঁর্ গলা খুব ভালো চিনিনা।

    এবং, এ নিয়ে কোনো সন্দেহ নেই, যে, কারো ভালো লাগার কারণকে তত্ত্ব দিয়ে ধরা যায়না। সে চেষ্টা একেবারেই করিনি। কত লোকে রামযাত্রা বা হানি সিং শুনে মজা পায়। কেউ কলতলার ঝগড়া শুনে। এর কি কোনো ইউনিফর্ম তত্ত্ব হয় নাকি। তবে সঙ্গীত একটা কলা, তার কিছু ব্যকরণ প্রকরণ আছে, সেই দিয়ে ভালো মন্দ কিছুটা বলা যায়। সেই চেষ্টাই করা হচ্ছে। এর বাইরে কে কীসে আনন্দ পাবেন সে তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। গুরুতে যবে থেকে গান নিয়ে লিখছি, তবে থেকেই এই পাল্টা আর্গুমেন্টটা শুনে আসছি, যে, অমুকটা আমার বা মানুষের ভালো লাগে, থিয়োরি দিয়ে বোঝা যাবেনা। সে নিয়ে একেবারেই কোনো সন্দেহ নেই। কারো ভালো লাগাকে খামোখা থিয়োরি দিয়ে একসপ্লেন করতে যাবই বা কেন। আপনার ভালো লাগা আপনার অধিকার। কেউ কেড়ে নিতে এলে গর্জে উঠুন, অবশ্যই সঙ্গে পাবেন। তবে কিনা, আমার ভালো-মন্দ বিচারও আমার অধিকার। সেটাকে যুক্তি দিয়ে কাউন্টার করতেই পারেন, এক কথায়্ চাড্ডিপনা বলে দেওয়াটা হল মৌলবাদ।

    তালবাদ্য বিষয়ে কাল।
  • S | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৪389934
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৮389933
  • আকারই তো একটা। এটাও ওই একই হল।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৫389932
  • থ্যাম্কু। কিন্তু আমাকে ডাঃ বানিয়ে দিল ঃ(
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৪389931
  • ওহো মাধুরি। ওই একই হল।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৩389930
  • কিন্তু কী জ্বালা, ইন্ডিগো সমানে আমাকে কালকের কোলকাতা আগরতলা ফ্লাইটের পি এন আর পাঠাচ্ছে কেন? এরকম কোন ফ্লাইট তো আমি কাটিনি। এটাউ ফ্লাই করতে গেলে এখন আমাকে কোলকাতায় ফ্লাই করতে হবে তো এখন, এখান থেকে।

    নেটে পাওয়া ১৮০০ নঙ্গ ও কাজ করছে না। আর এই নেটে সাইটও খুলছেনা। কাকে ফোন করে বলি আমি এরকম কোথাও যাচ্ছিনা?
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪১389929
  • এই নাও

  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৬389928
  • এই সময়ে স্বাস্থ্য (অ) ব্যবস্থার রিভ্যুটা কেউ দেবেন? ইমেজ টা?
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৬389926
  • আহা, মনের চোখে দেখা। মাধুরী, শ্রীদেবীতে গুলিয়েচে। কাল প্রবন্ধে এই ব্যাপারটা পরিষ্কার হবে।

    কিন্তু ছোটাইদিকে অনেক ধন্যবাদ। হনুদার লেখার লিঙ্কটা দেওয়ার জন্য।

    "খেলার মাঠের বাইরে শুধু পনেরো জনের কথা জানা যায় না। খুব স্বাভাবিক অথচ ভিন্ন ভিন্ন কারণে। তিনটি মৃত ছাত্র। দুটি পাতি ও একটি উপরের গুরুত্ত্বের দিক দিয়ে আলাদা। কারণ তারা মৃত। আর বারো টি ঘর্মাক্ত,নোংরা, অজৈব, কুঁচকানো এক টাকার নোট।" -- এই ব্যাপারটা কোথাও না কোথাও ঝেড়ে দেব। ডিবস।
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৬389927
  • আচ্ছা শ্রীদেবীর একটা ভিজে গানও থাক। ওনার সব সিনেমারই শুটিং বোধায় বর্ষাকালে হতো।

  • S | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৩389925
  • এখানে অনেকেই সাম্প্রতিক কাল বলে যেসব গানের কথা লিখেছেন সেগুলোর বয়স বোধয় ২৫ বছর হয়েছে।

    অমিতাভ ভট্টাচার্য, স্বনান্দ কিরকিরে, ভরুন গ্রোভার, ইর্শাদ কামিলের লেখা গানগুলো তো দারুন।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২০389924
  • একি ফাগল না পাজামা অ্যাঁ?? এক দো তিন তেজাব-এর গান। ওতে কস্মিনকালেও শ্রীদেবী ছিল না। তেজাব মাধুরীর ঠিক ডেবিউ ফিল্ম না হলেও এটাতেই মাধুরী প্রথম চোখ টানে, তুমূল জনপ্রিয় হয়।

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.115.222 (*) Date:25 Feb 2018 -- 05:14 AM

    শ্রীদেবী বলতে আরও একটা হিন্দি গান মনে পড়ল। এক দো তিন চর পাঁচ ছয় ইত্যাদি দশমিক পদ্ধতির গান। তাতেই কী জনপ্রিয়। হারাধনের দশটি ছেলে সুর দিয়ে গাইলেও, যদিও, ওর থেকে ভালো হত। তাতে অবশ্য শ্রীদেবীর কিছু করণীয় ছিলনা।
  • i | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৪389923
  • স্যান,
    শুনেছি।
    আবার শুনছি। থ্যান্কু।
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৮389922
  • অ্যাঁ, স্যানদি। শুনলে, কি বিচ্ছিরি না।

    শ্রীদেবী স্মরণে,

  • san | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৭389921
  • আইদির জন্য আমার বেজায় প্রিয় আখতারি গজল। নির্ঘাৎ শুনেছো, তাও :-)

  • S | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৪389920
  • পড়শুই কথা হচ্ছিলো।
  • i | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪১389919
  • শ্রীদেবীও যে মারা যেতে পারেন এইটা এখনও ভাবতে পারছি না।
  • i | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪০389918
  • আলি আকবর খান সেই যে বলেছিলেন, গানে/ বাজনায় ষড়রিপুর সমস্ত অনুভব আর তার ভারসাম্য-বলেছিলেন, বাজাতে যখন বসি, সামনে সবাই থাকেন বটে, কিন্তু কিছুক্ষণ পর শুধু যন্ত্র আর আমি, আমি আর যন্ত্র, আর কিছু নেই, বাতাসে শুধু প্রেম ভাসছে...বেগম আখতারের গান শুনলে এই কথাগুলো মনে পড়ে।
  • San | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৯389916
  • টি এর কথামতো অজয় চক্কোত্তি শোনার চেষ্টা কল্লাম। আমি যে আমি তাবৎ তালবাদ্য পছন্দ করি (সেতার তবলার যুগলবন্দীও এমনকি ), তাও বেশিক্ষণ পারলাম না :( অতীব খারাপ হয়েছে ব্যাপারটা। কিন্তু সর্বত্র মোটেও এরম অতিয়াচার হয় না :/
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৯389917
  • চালবাজ থেকে সদমা, আমরা যারা নাইন্টিজে কুচো ছিলাম তারা তো শ্রীদেবীর ফিল্ম দেখেই বড় হয়েছি।।
    বহুদিন পর্যন্ত অনিল কাপুরকে শ্রীদেবীর বর ভাবতাম
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৬389915
  • পাই ম্যাডাম, এই গান আর নাচগুলো যে কি হিট হয়েছিল কি বলবো! পুরো ছোটবেলা জুড়ে এই সব গানগুলো আমরা শুনতাম। দুর্গাপুজো তো এই গানগুলো ছাড়া ভাবতেই পারতাম না। প্যান্ডেলে প্যান্ডেলে সারাদিন ধরে এগুলো বাজানো হতো। আর শ্রীদেবীকে নিয়ে কতো যে আড্ডা মারতাম। সেসব লিখে দরকার নেই, এখানে অনেক চৌবাচ্চা আছে।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৮389914
  • ৫৪ তেই শ্রীদেবী ইনিংস শেষ করলেন :-(
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৭389913
  • তবে ডিসির দেওয়া গান নাচ গুলো বলিউডকে গালি দেওয়ার জন্য পার্ফেক্টো!
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৭389911
  • পাগল বাবরালি-র চোখের মত আকাশ, সলোমনের মা, আহম্মদের মা -কত সহজেই আসত সুভাষের কবিতায়

    আজকের ধর্মীয় দ্বন্দের দিনে আরও প্রাসঙ্গিক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত