এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০২ জুন ২০১২ ১৫:২৯551782
  • দেশে চাকরির মাইনে নিয়ে কোনো অভিজ্ঞতা নেই।
    কিন্তু, কোনো চাকরিতেই একই ধরনের কাজে ফ্রেশারদের মাইনে ১০+ এক্সপেরিয়েন্স ওয়ালাদের থেকে বেশী দেয় না - অন্তত এখানে তো দেখি নি।
    তবে হবে হয়ত, কত কিছুই তো হয়...
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ১৬:১৬551783
  • জয়েন্টের র‌্যাঙ্ক বেরোনোর পর আমাদের এক বন্ধু বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল, কারণ রেজাল্ট আশানুরূপ হয়নি। খুব অনিচ্ছা নিয়েই নরেন্দ্রপুরে স্ট্যাটে ঢুকলো। কখনো সখনো দেখা হলেই - ভাই, সি আর ডেটা স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিস, তোরা তো এসব কত কিছু পড়িস, কত জানিস, ইত্যাদি ফ্রাস্ট্রু নামাতো। এম স্ট্যাট করলো আই এস আই থেকে, শেষ যখন দেখা হয়েছিল তখন প্লেসমেন্ট নিয়ে খুব চিন্তিত- চাকরী না পেলে কি হবে, তোদের কত সুবিধে, টিসিএস সিটিএস ইনফি তো বসে আছে ইঞ্জিনিয়ার নেওয়ার জন্যে ইত্যাদি..... গতবছর বইমেলায় দেখা, জিজ্ঞেস করলাম - প্লেসমেন্ট হয়ে গেছে, বলে হ্যাঁ ICICI ব্যাঙ্ক। আমি শুধোলাম কত দিচ্ছে, বলে ১২LPA! যেটা নিয়ে ওর এত ফ্রাস্ট্রু ছিল, সেই জয়েন্টে ফার্স্ট হয়ে ইঞ্জিনিয়ারিং পড়লেও স্টার্টিং এ এর হাফ ও পেতো না।
  • S | ০২ জুন ২০১২ ১৭:২০551784
  • আইএসাইএর যেকজন কর্পোতে কাজ কম্মো করতে যায়, তারা বছর দুএক পরে খুব ভালো পয়সা করি পায়, খুব খুব ভালো। অনেকেই বাইরে প্লেস্ড হয়ে যায় - মানে ভালো পারফর্ম করার পরে দেশের বাইরে পাঠিয়ে দেয়, বা চাকরি পেয়ে যায়।

    আজকাল যদুপুরেও ৯-১০ লাখের চাকরি আসছে বলে জানলাম - অবশ্য জানিনা কতটা ঠিক।
  • biplab | ০২ জুন ২০১২ ১৯:৫১551785
  • দেখ বাপুরা
    টাকা উপায় করতে গেলে চাকরি ছেরে ব্যবসা করতে হবে।
    আমার গ্রামীন শহরে আমারই কিছু স্কুলের সহপাঠী আছে, যারা বিগত ১৫ বছর ধরে ব্যবসা করে, এখন বছরে ১০ কোটি টাকার ওপর ব্যবসা করছে এবং বছরে আধকোটি কামাচ্ছে। এর ওপর এসেট ইভ্যালুশেণ ত আছেই। এদের কোয়ালিফিকেশন সেকেন্ড ডিভিশনে বি এস সি (পাশ)।

    ইদানিং ওরা অনেক প্রাইভেট স্কুল বি এড কলেজ করে, ব্যবসা আরো বাড়াচ্ছে।

    আমার খুব হাঁসি পায় যখন দেখি আমার আই আই টি আই আই এম বন্ধুরা এখানে আমেরিকাতে ১৫০ হাজার ডলার বা ৭৫ লাখ টাকা বছরে ইনকাম করতে ১৬ ঘন্টা খাটছে-তারপরেও চাকরি আনস্টেবল-অনেকের চাপে ডায়াবেটিক্স আর আমার গ্রামীন শহরের বন্ধুরা কত অনায়াসে কোন ডিগ্রি বা গ্ল্যামার ছারায় ওদের প্রায় সমান কামাচ্ছে ব্যবসা করে। প্রতি বছর আমি করিমপুরে যাচ্ছি আর ওরা আমাকে দেখাচ্ছে ওরা নতুন কোন কলেজ বা ফ্যাক্টরি খুলে সাপ্লাই দিচ্ছে। দেখলে গর্ব হয়- আর নিজের দিকে তাকিয়ে কষ্টও হয় যে শুধু এই ১০০-১৫০ হাজার ডলারের চাকরির লোভে আমি কুলি গিরি করে গেছি ১০ বছর ধরে আমেরিকাতে। এই যন্ত্রনা থেকে মুক্তি আমাকে পেতেই হত।

    বাকী এখানে যেসব ১০-২০ লাখ টাকার বাৎসারিক প্যাকেজের কথা হচ্ছে, সেব ছেড়ে দিলাম।

    আমার নিজের ব্যবসাতে আসার কারন ও আমার ছোট বেলার বন্ধুরা। ওরা যদি ও অই প্রান্তিক শহরে থেকে এত ব্যবসা করতে আমি, গ্লোবাল প্লেয়ার হয়ে, না পারার কারন নেই। এই বিশ্বাসেই আমি ব্যবসাতে নেমে ছিলাম।

    আমি যেগুলো লিখলাম, তার একটাও গল্প না। সত্য।
  • পাই | ০২ জুন ২০১২ ১৯:৫৬551787
  • বাবারে কীসব নিয়ে কথা হচ্ছে কে জানে ! ৯-১০ লাখটা অত্যন্ত কম মাইনে !
  • অপু | ০২ জুন ২০১২ ২০:০২551789
  • ISI e job Distribution 2011- 12:

    Finance - 22%
    Banking - 22%
    Analytics - 22%
    Acturial - 3%
    R & D - 3%
    Govt/PSU- 6%
    sofatware & Tech - 9%
    Market Research -13%
  • aka | ০২ জুন ২০১২ ২০:০২551788
  • ৯-১০ লাখ হল সিটিসি মানে কস্ট টু কোম্পানি। ৯-১০ লাখ সিটিসি হলে প্রতি মাসে হাতে মনে হয় ৬০-৭০ হাজার পাওয়া যাবে। সেটা আজকালকার দিনে সাঙ্ঘাতিক কিছু না।
  • অপু | ০২ জুন ২০১২ ২০:০৬551793
  • আর ইন্কাম ডিস্ট্রিবিউশ্যান যা দেখালাম পাই ডায়াগ্রাম থেকে
    ১০ লাখ র বেশী - ৪৮-৪৯%
    ৮- ১০
    ৭- ৮
    ৬.৫ - ৭ এই তিনটে কম বেশী সমান।
  • অপু | ০২ জুন ২০১২ ২০:০৬551792
  • আর ইন্কাম ডিস্ট্রিবিউশ্যান যা দেখালাম পাই ডায়াগ্রাম থেকে
    ১০ লাখ র বেশী - ৪৮-৪৯%
    ৮- ১০
    ৭- ৮
    ৬.৫ - ৭ এই তিনটে কম বেশী সমান।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:০৬551791
  • অত্যন্ত কমও কিছু কি ? তাহলে বেশিরভাগ প্রফেশনেই অত্যন্ত কম মাইনে।

    মাসে ৬০-৭০০০০ টাকায় লোকজনের দিব্বি চলে যায়।

    আমি তো বলব, এখানে আলোচিত প্রফেশনগুলিতে অত্যন্ত বেশি, অশ্লীল রকমের বেশি মাইনে।
  • aka | ০২ জুন ২০১২ ২০:০৮551794
  • হ্যাঁ কিন্তু এখন মধ্যবিত্ত পরিবারে পারিবারিক আয় ১ লাখ মাসে অনেকেরই। খুব কম নয় সংখ্যাটা।
  • S | ০২ জুন ২০১২ ২০:০৯551795
  • বিপ্লববাবুকে এক্কেবারে ক। চাকরির টাকাটা বেশিরভাগ কেসে খুবই লিমিটেড। এক যদি না শেয়ার/অপশান পেলো - আর তার দাম খুব বাড়লো। Otherwise ব্যবসার তুলনায় অনেক কম থাকবে। তার উপরে চাকরিতে ঐসব হার্ট অ্যাটাক, ডায়াবেটিক্স, ব্লাড প্রেসার ইত্যাদি পার্ক্স হিসেবে আসে। আমি আমেদাবাদ, মুম্বাই অন্চলেও দেখেছি সাধারন লোকজন (মানে ফ্রম পেডিগ্রী পয়েন্ট অব ভিউ) ৫০ কোটি টাকার ব্যবসা চালাচ্ছে - তারা যে টাকা ইনকাম করে সেই টাকা এই টইতে লেখা সব টাকার অন্কের থেকে অনেক বেশি।

    আর যে কাজ অন্য জায়গায় করলে দেড় থেকে দুগুন টাকা ইনকাম করা যায়, তাকে তো কম মাইনে বলবই।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:১০551796
  • পারিবারিক আয় তো হতেই পারে। এখানে তো একজনের আয় হিসেবে অত্যন্ত কম বলা হচ্ছে।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:১২551798
  • আর মাসে ৬০-৭০০০০ টাকা দিয়েও দিব্বি ভালোভাবে থাকা যায়। এত টাকার পিছনে ছুটে কী মোক্ষ লাভ হয় কে জানে।
  • S | ০২ জুন ২০১২ ২০:১৩551799
  • হ্যাঁ মাসে ৬০০০০ হাজার মুম্বাইএর মতন শহরে খুবই কম। কারন একটা 2bhk কিনতে শহরতলিতে (টিপিকালি অফিস থেকে ১-১.৫ ঘন্টার রাস্তা) ১ কোটির বেশি। আর 1bhk এর ভাড়া ২০০০০ এর সমান। এই চাকরিগুলোর বেশিরভাগই মুম্বাইতে।
  • অপু | ০২ জুন ২০১২ ২০:১৬551800
  • আকা, মনে হয় না আমার মধ্যবিত্ত পরিবারে মাসে আয় এক লাখ টাকা। টাকা সস্তা হয়েছি ঠিক ই কিন্তু এখনো তত হয় নি।
  • অপু | ০২ জুন ২০১২ ২০:১৭551803
  • হায় মানে আমিও এক্জনের কথা বলতে চেয়েছি।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:১৭551802
  • ভাবছি, যাঁরা স্কুল কলেজে পড়ান টড়ান, তাঁরা কি রাস্তায় থাকেন ?
  • S | ০২ জুন ২০১২ ২০:১৭551801
  • আর কোনো মোক্ষ লাভ নয়, এখন মুম্বাইতে জাস্ট একটা বাড়ি গাড়ি কিনে মোটামুটি থাকতে বছরে ১৮-২০ লাক ইনকাম হলে ভালো হয়। মাসে ৬০-৭০ হাজার বাড়ির ইএমাই দিতেই চলে যাবে, তারপরে গাড়ি আর এডু লোনও থাকে। এইজিনিস নিজে এক্সপিরিয়েন্স না করলে বোঝা খুব কঠিন।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:১৮551804
  • বাড়ি গাড়ি না কিনলে জীবল চলে না?
  • S | ০২ জুন ২০১২ ২০:২৩551805
  • স্কুল কলেজে বা সরকারি চাকুরেদের তিনটে উপায়ঃ
    পৈত্রিক বাড়ি, নিজে উপরি ইনকাম কারো, বা শহর থেকে বহু দুরে থাকো। তাইতো মুম্বাই-এর লোকালে রোজ ৬০ লাখ+ লোক ওঠে।

    আরো আছে - মুম্বাইএর যেকোনো ভালো প্রাইভেট স্কুলে বাচ্চাকে ভর্তি করতে মোটামুটি ৫-৭ লাখ জাস্ট ডোনেশন দিতে হয়। আমার এক ভাই ইন্জিনিয়ারিঙ্গ পড়ছে - নাম না করা কলেজ থেকে - ৪ বছরে প্রায় ৮ লাখ টিউশন। তার বাবা সরকারি চাকুরে। আমরা কত যেন দিয়েছিলাম?
  • S | ০২ জুন ২০১২ ২০:২৪551806
  • এখানে যারা কথা বলছে - কার কার বাড়ি গাড়ি নেই। আমি আগেই বলে দিচ্ছি আমার নেই। এবারে বাকিরা হাত তুলুক।
  • S | ০২ জুন ২০১২ ২০:২৭551809
  • আর বাড়ি না কিনলে থাকবে কোথায় - ভাড়া বাড়িতে। সেখানে তো ১১ মাসের অ্যাগ্রিমেন্ট। তারপরে হয় অন্য বাড়ি দেখো, নাহয় ভাড়া বাড়াও। ফ্যামিলি নিয়ে সেটা খুবএকটা সুখকর পরিবেশ নয়। তাছাড়া ভাড়াও তো দুর্ধর্ষ।
  • aka | ০২ জুন ২০১২ ২০:২৭551807
  • স্কুলে মাইনে ৪০০০০ + টিউশন + বেটার হাফের চাকরি = ?
  • পাই | ০২ জুন ২০১২ ২০:৩০551810
  • S, তাহলে যাদের মাইনে মাসে ১০-১৫০০০ ও হয় না, আর শহরবাসীদের মধ্যে সংখ্যাগুরু তারাই, তাদের মাইনে কেমন বলে আপনার মনে হয় ? মানে, প্রশ্ন তুল্লে তো এদের মাইনে এত কম কেন, সেটা তোলা উচিত, ঐ ৬০-৭০০০০ দের নিয়ে না তুলে।

    প্রশ্ন তোলা উচিত প্রাইভেট স্কুলেই যেতে হবে কেন ? শিক্ষা, স্বাস্থ্য- বেসরকারিকরণ নিয়ে প্রশ্নগুলো তো সেজন্যই আসে।
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ২০:৩৭551812
  • মুম্বই থেকে ১ ঘন্টা ট্রেনজার্নির একটা জায়গাতে থাকতাম, ১ BHK ভাড়া নিতো ১৮০০০ টাকা, তাও শহরের বাইরে বস্তি টাইপের এলাকায়।
    এরকম অবস্থায় মাসে ৬০-৭০ বলতে গেলে কমই।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:৩৭551811
  • আমার মুম্বইয়ের সব বন্ধুরাই সেভাবেই থাকেন। সেইসব বাসস্থানে নিয়মিত গেছি। এখনো গেলে যাই। প্রায় কারুর গাড়িও নেই।
    কারুর কারুর সুবিধা আছে। সরকারি আবাসনের। তার জন্য যা টাকা যায়, সেটা এমনি ভাড়া করার খরচের চেয়ে কম।

    আর বাড়িভাড়া বাদ দিয়ে আর কত টাকার প্রয়োজন হয় ? ঐ খরচটা লাগতো না যখন, তখন ৫০০০ টাকাতেও চালাতে অসুবিধা হয়নি। আমরা যখন ঢুকি, তখন TIFR এ ফেলোশিপ সেটাই ছিল।
    বেরোই যখন, বেড়ে ১৪,০০০ হল। লোকজন ভেবে পেত না, এত টাকা খরচ করবে কীকরে।
    আর হ্যাঁ, অনেকেরই কিন্তু ওখানে পরিবারও ছিল।

    নিজের বাড়ি ভাড়া, ফার্নিচার, ছেলে মেয়ের স্কুল হলে খরচ বাড়বে, কিন্তু কতটা ?
  • পাই | ০২ জুন ২০১২ ২০:৩৮551813
  • ১১ মাসের অ্যাগ্রিমেন্ট তো বহু জায়গাতেই চলে। এই আম্রিগাতেও। তারপর লাফিয়ে লাফিয়ে ভাড়া বাড়েও।
  • S | ০২ জুন ২০১২ ২০:৪০551814
  • তারা বস্তিতে থাকে। হ্যাঁ এক্জ্যাক্টলি বস্তিতে থাকে। আর কে বললো শহরবাসির মধ্যে তারাই সংখ্যাগুরু। এই ধারনা নিয়ে আমরা অনেকেই মুম্বাইতে এসেছিলাম - তারপরে বুঝলাম যে এখানে মাসে লাখ টাকা মাইনের/ইনকামের লোক অলমোস্ট সব্বাই। মুম্বাই লোকালে যেতে যেতে যেসব গল্প শুনতাম সে শুনে মনে হবে এই শহরও ভারতে? মাঝে মাঝে মনে হয় এই শহরে যারা থাকে তাদের ইনকাম আমেরিকার বড় চাকুরেদের থেকেও বেশি।

    এখানে অনেকেই জেভিএলার বলে একটা জায়াগা/রাস্তা চেনে - শহরতলি - সেখানে 2bhk বিক্রি হচ্ছে ২ কোটি টাকায়। ভাবুন। একটা দেশলাই বাক্সের এই দাম।

    আর সরকারি স্কুল-কলেজ? আছে নাকি শহরে? আমি জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন